প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার – জনপ্রিয় ৫টি

প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে আপনি আকর্ষণীয় ভিডিও এডিট করতে পারবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসহ youtube চ্যানেলে ভিডিও আপলোড করতে হলে সবার প্রথমে আগে ভিডিও এডিট করতে হয়।

ভিডিওকে এডিট করে আকর্ষণীয় করতে হয়, এরপরে সেগুলো আপলোড করে ভালো ভিউজ ও বেশি পরিমাণে লাইক পাওয়া যায়।

আর এর জন্য আপনার অবশ্যই প্রফেশনাল ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার প্রয়োজন। তবে অনেক সফটওয়্যার পেইড রয়েছে,

Facebook Page Follow Now

সেগুলোতে আপনি কিছু টাকা খরচ করে সাবস্ক্রিপশন প্যাক কিনে প্রিমিয়াম ভিডিও এডিটিং করতে পারেন। চলুন এবার ভিডিও এডিটিং করার সেরা সফটওয়্যার গুলো দেখে আসি। 

প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার

বর্তমানে ইন্টারনেটে অনেক ধরনের প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে। তবে আপনার জন্য কোন সফটওয়্যার গুলো সেরা হবে, সেই সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানাবো।

আমরা নিজে এই সফটওয়্যার গুলো ব্যবহার করে বিভিন্ন রিসার্চ করে খুঁজে বের করেছি। নিম্নে ভিডিও এডিটিং করার সফটওয়্যার গুলোর তালিকা দেওয়া হলোঃ

১. Adobe Premiere Pro

আপনি কি প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে সেরা ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার হল Adobe Premiere Pro।

অবশ্যই পড়ুনঃ

এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। সকল ধরনের ভিডিও ফরম্যাট এই সফটওয়্যার এর সাপোর্ট করে।

কম্পিউটারে সহজেই এই সফটওয়্যারটি ব্যবহার করে এডিট করা যায়। বর্তমানে ইউটিউবার, ফিল্ম মেকার এবং ভিডিও এডিটররা এই সফটওয়্যারটি বেশি ব্যবহার করে।

আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং করে থাকেন, সেক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।

আরো পড়ুনঃ  নগদ একাউন্ট খোলার নিয়মাবলী | নগদ একাউন্ট দেখার নিয়ম 2026

কারণ এই সফটওয়্যার এর বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। এই ফিচারগুলো ভিডিও এডিট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে। ফিচারগুলো হলোঃ

  • মাল্টি ট্র্যাক ভিডিও এডিটিং
  • কালার গ্রেডিং
  • নো ওয়াটারমার্ক
  • অডিও এডিটিং
  • ট্রানজিশন ও ইফেক্ট
  • 4K ও 8K ভিডিও সাপোর্ট

যারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকেন, তারা এডিট করতে এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন। কারণ এই সফটওয়্যারে অনেক ধরনের আকর্ষণীয় ফিল্টার অপশন পাওয়া যায়।

যেগুলো দিয়ে ভিডিওর কালার ও কনটেস্ট চেঞ্জ করা যায়। এছাড়াও কালার ইফেক্ট অপশন রয়েছে, আপনার ইচ্ছামত কালার পরিবর্তন করতে পারবেন এবং ভিডিওতে অডিও পর্যন্ত চেঞ্জ করতে পারবেন। এই সফটওয়্যারটি আপনি সরাসরি গুগলের সার্চ করে ডাউনলোড করতে পারবেন। 

এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য সাবস্ক্রিপশন প্যাক কিনতে হয়। তবে আপনি ট্রায়াল অপশন থেকে ফ্রিতে এই সফটওয়্যারটি সাত দিন ব্যবহার করতে পারবেন।

এতে করে কিছুটা ধারণা পাবেন কেমন এই সফটওয়্যার এর ইন্টারফেস। এর পরবর্তীতে আপনি টাকা খরচ করে সাবস্ক্রিপশন প্যাক নিয়ে সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। 

সফটওয়্যারটি ডাউনলোড করতে Adobe Premiere Pro লিখে যে কোন ব্রাউজারে সার্চ করুন। প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। 

২. Final Cut Pro

যারা মূলত Mac ডিভাইস ব্যবহার করেন তাদের জন্য এটি একটি প্রফেশনাল ভিডিও এডিটিং টুলস। এই সফটওয়্যার Mac ডিভাইসে খুব সহজেই ইন্সটল করা যাবে।

আর এই সফটওয়্যার এর বিশেষ কিছু ফিচার আছে, যার কারণে এটিকে প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার বলা হচ্ছে।

এই সফটওয়্যারটি অনেক দ্রুত প্রসেসিং করতে পারে, পাশাপাশি বিভিন্ন ধরনের কালার ইফেক্ট সিস্টেম রয়েছে। বর্তমানে সফটওয়্যারটি উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীদের জন্যও তৈরি করা হয়েছে।

যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটিতে অনেক ধরনের কাস্টমাইজেশন সিস্টেম রয়েছে। এছাড়াও বিশেষ সুবিধা পাওয়া যায় যেমনঃ

  • Magnetic Timeline
  • Advanced Color Grading
  • High Performance Editing
  • 360° Video Editing
  • Motion Graphics
আরো পড়ুনঃ  রকেট একাউন্ট খোলার নিয়ম | রকেট একাউন্ট বন্ধ করার নিয়ম

৩. DaVinci Resolve

DaVinci Resolve একটি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার, যা ব্যবহার করে চলচ্চিত্র ও অ্যানিমেশন ভিডিও এর এডিটিং করা যাবে। এছাড়াও এই সফটওয়্যারটি কালার গ্রেডিং এর জন্য বিখ্যাত।

অনেক হলিউড সিনেমাতেও এই সফটওয়্যার ব্যবহার করা হয়। সফটওয়্যারটি ব্যবহার করে ভিডিওর হাই কালার কারেকশন করা যায়।

এছাড়াও অডিও কোয়ালিটি পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি হাই কোয়ালিটির অডিও এডিট করা যাবে। তাছাড়াও সফটওয়্যারটিতে বিভিন্ন ধরনের স্পেশাল ইফেক্ট সিস্টেম রয়েছে। আর এখানে প্রচুর কাস্টমাইজেশন অপশন পেয়ে যাবেন। সফটওয়্যারটি বিশেষ ফিচারগুলো হলোঃ

  • Professional Color Correction
  • Visual Effects
  • Motion Graphics
  • Audio Editing
  • Free Version Available

প্রফেশনাল কালার গ্রেডিং ও ভিডিও এডিটিং করার জন্য এই সফটওয়্যারটি খুবই জনপ্রিয়। যারা কালার গ্রেডিং ও প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, তারা এই সফটওয়্যারটি সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

৪. Filmora

যারা নতুন ভিডিও এডিটিং শিখছেন, তাদের জন্য এটি একটি সেরা ভিডিও এডিটিং টুলস। কারণ এই সফটওয়্যার এর কাস্টমাইজেশন অনেক সহজ এবং ইন্টারফেস খুব একটা কঠিন নয়।

নতুন এডিটরদের জন্য এটি একটি জনপ্রিয় সফটওয়্যার। এই সফটওয়ারে অনেক রেডিমেড টেমপ্লেট ও কালার ইফেক্ট রয়েছে, যেগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

তবে এই সফটওয়্যারটির পেইড ভার্সন রয়েছে, যা ব্যবহার করে ভিডিওর ওয়াটার মার্ক রিমুভ ব্যবহার করা যায়। যদি আপনি প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে চান,

সেক্ষেত্রে এই সফটওয়্যার এর পেইড ভার্সন কিনুন। কারণ সেখানে সকল ধরনের প্রিমিয়াম ইফেক্ট গুলো ব্যবহার করা যায়। এই সফটওয়্যার এর বিশেষ কিছু ফিচার হলোঃ

  • Drag & Drop Editing
  • Ready-made Templates
  • Effects & Transitions
  • Screen Recorder
  • Easy Interface

৫. CyberLink PowerDirector

PowerDirector একটি দ্রুত এবং প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার। ইউটিউব ভিডিও এডিটিং এর জন্য এটি অনেক জনপ্রিয়। যারা ইউটিউবে ভিডিও বানান, তারা চাইলে এই সফটওয়্যার ব্যবহার করে ফ্রিতে ভিডিও এডিটিং করতে পারেন।

আরো পড়ুনঃ  নগদে ক্যাশ আউট চার্জ কত? নতুন রেট জানলে অবাক হবেন

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এই সফটওয়্যারটি রয়েছে। এই সফটওয়্যারটিতে Fast Rendering অপশন রয়েছে। যা ব্যবহার করে আপনি দ্রুত ছবি এডিট করে সেভ করতে পারবেন।

পাশাপাশি মোশন গ্রাফিক্স এডিট করার ফিচার পাবেন। এটি ভিডিও এডিট করার ক্ষেত্রে খুবই কার্যকরী। তাছাড়াও সফটওয়্যারটি ব্যবহার করে ভিডিওতে ইফেক্ট যুক্ত করা যাবে।

এই সফটওয়্যারটি সাধারণত 4K সাপোর্ট করে। আপনি সর্বোচ্চ 4K ভিডিও এই সফটওয়্যার ব্যবহার করে এডিটিং করতে পারবেন।

যারা ভিডিও এডিটিং সেক্টরের নতুন, তারা এই সফটওয়্যার দিয়ে প্রাথমিকভাবে এডিটিং শিখতে পারেন এবং এডিট করতে পারেন। 

উপসংহার

আমরা আর্টিকেলে সেরা ৫টি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে আলোচনা করেছি। এই সফটওয়্যার গুলোর মধ্যে অনেকগুলো ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে কাজ করে।

অর্থাৎ আপনি ফ্রিতে ভিডিও এডিট করতে পারবেন এ সফটওয়্যার গুলো ব্যবহার করে। পাশাপাশি অনেক সফটওয়্যার রয়েছে, যেগুলোতে প্রিমিয়াম কাস্টমাইজেশন অপশন ব্যবহার করতে হলে প্রিমিয়াম প্যাক কিনতে হয়।

যারা মূলত প্রফেশনাল ভাবে কন্টেন্ট তৈরি করেন এবং এডিট করার প্রয়োজন হয়, তারাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্যাক কিনে সফটওয়্যার গুলো ব্যবহার করুন। 

Leave a Comment