ব্যাংক একাউন্ট চেক করার অ্যাপস ব্যবহার করে ১ মিনিটে ব্যালেন্স দেখুন

অনেকেই ব্যাংক একাউন্ট চেক করার অ্যাপস গুলো সম্পর্কে জানতে চান। এই বিষয়টি নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রতিটি ব্যাংকের নিজস্ব অ্যাপস রয়েছে,

যে অ্যাপ ব্যবহার করে নিজের ব্যাংক একাউন্টের সকল ডিটেলস ও ব্যালেন্স পর্যন্ত দেখা যায়।

পাশাপাশি সেই অ্যাপ ব্যবহার করে আপনি ডিজিটাল লেনদেন ও টাকা উত্তোলন পর্যন্ত করতে পারবেন। চলুন এবার প্রতিটি ব্যাংকের অ্যাপস গুলো সম্পর্কে বিস্তারিত দেখে আসি। 

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

ব্যাংক একাউন্ট চেক করার অ্যাপ কি?

ব্যাংক একাউন্ট চেক করার অ্যাপ হলো ব্যাংকের অফিসিয়াল মোবাইল অ্যাপ, যার মাধ্যমে আপনি মোবাইল ফোন ব্যবহার করে আপনার ব্যাংক ব্যালেন্স, লেনদেন ইতিহাস, টাকা ট্রান্সফার ইত্যাদি কাজ করতে পারবেন।

এগুলোকে সাধারণত মোবাইল ব্যাংকিং অ্যাপ বলা হয়। সাধারণত প্রতিটি ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে। যা সকল গ্রাহকদের জন্য উন্মুক্ত।

অবশ্যই পড়বেনঃ

যদি আপনার ব্যাংক একাউন্ট থাকে তাহলে আপনি সেই ব্যাংকের অ্যাপস ব্যবহার করে টাকা লেনদেন অথবা টাকা ট্রান্সফার এবং হিস্টরি পর্যন্ত দেখতে পারবেন।

ব্যাংক একাউন্ট চেক করার অ্যাপস

বর্তমান ডিজিটাল যুগে ব্যাংকে না গিয়েও মোবাইল দিয়ে খুব সহজে ব্যাংক একাউন্ট চেক করা যায়। এখন প্রায় সব ব্যাংকের নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে, যার মাধ্যমে ব্যালেন্স চেক, ট্রান্সফার, স্টেটমেন্ট দেখা, বিল পেমেন্টসহ অনেক কাজ করা যায়। চলুন নিম্নে কিছু জনপ্রিয় ব্যাংকের অ্যাপস গুলো দেখে আসি।

১. bKash App

bKash অ্যাপ ব্যবহার করে আপনি মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদি করতে পারবেন।

আরো পড়ুনঃ  পেনড্রাইভ কি ধরনের ডিভাইস? সবকিছু সহজভাবে জানুন

যদিও এটি ব্যাংক নয়, তবে ব্যাংক একাউন্ট লিংক করে ব্যালেন্স দেখা যায়। পাশাপাশি সরাসরি ব্যাংক থেকে টাকা বিকাশে এড করা যায়।

অর্থাৎ ব্যাংকের টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। যার ফলে আপনাকে আর ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করতে হচ্ছে না, ঘরে বসেই বিকাশের মাধ্যমে অনলাইনে উত্তোলন করতে পারছেন। 

২. Nagad App

নগদ অ্যাপ ব্যবহার করে খুব সহজে ব্যালেন্স চেক, টাকা পাঠানো, ক্যাশ আউট, বিল পেমেন্ট করা যায়। ব্যাংক একাউন্ট যুক্ত করে লেনদেন করা যায়।

মূলত নগদ হলো বাংলাদেশ সরকারের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। তাদের অনলাইনে লেনদেন ও অনলাইন ব্যাংকিং সার্ভিস নেওয়ার জন্য একটি অ্যাপ রয়েছে।

আর এই অ্যাপটির নাম হল নগদ। এই অ্যাপ ব্যবহার করে টাকা ট্রান্সফার ও বিল পেমেন্ট করা যাবে। পাশাপাশি যে কোন ব্যাংক থেকে টাকা নগদে নিতে পারবেন। নগদের অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে। সার্চ করে ডাউনলোড করে নিন। 

৩. Rocket App

ডাচ বাংলা ব্যাংকের অন্যতম অনলাইন ব্যাংকিং অ্যাপ হল রকেট অ্যাপ। এই রকেটে ব্যবহার করে ডাচ-বাংলা ব্যাংকের অনলাইন সেবা গুলো নিতে পারবেন।

আপনি অনলাইনে বিল পেমেন্ট , টাকা ট্রান্সফার , মোবাইল রিচার্জ সহ অন্যান্য লেনদেন করতে পারবেন।

রকেট অ্যাপ মূলত ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল মোবাইল ব্যাংকিং অ্যাপ, যা ব্যবহার করে লেনদেন হিস্টোরি , নিজ একাউন্টের ব্যালেন্স দেখা যায়। 

৪. Citytouch App

City Bank এর অফিসিয়াল অ্যাপ Citytouch ব্যবহার করে আপনি ব্যাংক ব্যালেন্স, স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফারসহ অনেক সুবিধা পাবেন।

মূলত যাদের সিটি ব্যাংকে একাউন্ট রয়েছে তারাই এই অ্যাপ ডাউনলোড করে অনলাইন ব্যাংকিং সেবা নিতে পারবেন। এটি মূলত সিটি ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ। 

৫. EBL Skybanking App

Eastern Bank এর Skybanking অ্যাপ দিয়ে ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক, টাকা ট্রান্সফার, কার্ড ম্যানেজমেন্ট করা যায়।Eastern Bank এর এটি অফিসিয়াল একটি অ্যাপ।

আরো পড়ুনঃ  ৫টি অটো ছবি এডিট করার অ্যাপস: Ai দিয়ে ছবি এডিট করুন সহজেই

যাদের ইস্টার্ন ব্যাংকে নিজস্ব একাউন্ট রয়েছে, তারা মোবাইল ব্যাংকিং সেবা পেতে Skybanking অ্যাপ ডাউনলোড করুন। এখানে আপনারা সকল ধরনের মোবাইল ব্যাংকিং সেবা গুলো পেয়ে যাবেন। 

৬. DBBL Nexus Pay App

Dutch Bangla Bank এর Nexus Pay অ্যাপ দিয়ে এটিএম থেকে কার্ড ছাড়াই টাকা তোলা, ব্যালেন্স চেক, ট্রান্সফার করা যায়। এটিও ডাচ-বাংলা ব্যাংকের আরেকটি অফিসিয়াল অ্যাপ।

এই অ্যাপ ব্যবহার করে এটিএম কার্ড ছাড়াই আপনি সরাসরি দোকান থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

এর জন্য এই অ্যাপ মোবাইল ফোন ইনস্টল থাকতে হবে। আর অবশ্যই আপনার ডাচ-বাংলা ব্যাংকে একাউন্ট খোলা থাকতে হবে। 

মোবাইল দিয়ে ব্যাংক ব্যালেন্স চেক করার সুবিধা

মোবাইল অ্যাপ দিয়ে ব্যাংক একাউন্ট চেক করার অনেক সুবিধা রয়েছে। এর ফলে এখন আর কেউ ব্যাংকে গিয়ে নিজ একাউন্টের ব্যালেন্স চেক করে না,

সরাসরি ঘরে বসেই মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে নিজ একাউন্টের ব্যালেন্স চেক করে থাকে। নিম্নে মোবাইল দিয়ে ব্যাংক ব্যালেন্স চেক করার সুবিধা গুলো আলোচনা করা হলোঃ

  • ব্যাংকে যেতে হয় না
  • ২৪ ঘণ্টা ব্যালেন্স চেক করা যায়
  • লেনদেন হিস্ট্রি দেখা যায়
  • টাকা ট্রান্সফার করা যায়
  • মোবাইল রিচার্জ করা যায়
  • বিল পেমেন্ট করা যায়
  • এটিএম ছাড়াই টাকা তোলা যায় (কিছু অ্যাপে)

এই সকল সুবিধার কারণে বর্তমানে সকলেই ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য নিজ নিজ ব্যাংকের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে থাকে।  

ব্যাংক অ্যাপ ব্যবহার করার নিয়ম

ব্যাংক একাউন্ট চেক করার অ্যাপ ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • Google Play Store থেকে ব্যাংকের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করুন
  • অ্যাপ ওপেন করে রেজিস্ট্রেশন করুন
  • ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্ট যুক্ত করুন
  • OTP দিয়ে ভেরিফিকেশন করুন
  • একটি PIN সেট করুন
  • লগইন করে ব্যালেন্স চেক করুন

নিরাপত্তা টিপস

ব্যাংক অ্যাপ ব্যবহার করার সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন: ব্যাংক একাউন্ট চেক করার অ্যাপস 

  • PIN কাউকে বলবেন না
  • OTP কাউকে দিবেন না
  • অপরিচিত অ্যাপ ব্যবহার করবেন না
  • সব সময় অফিসিয়াল অ্যাপ ব্যবহার করবেন
  • পাবলিক WiFi দিয়ে ব্যাংক অ্যাপ ব্যবহার করবেন না
  • সব সময় নিজস্ব ওয়াইফাই অথবা মোবাইল ডাটা ব্যবহার করে ব্যাংক অ্যাপ ব্যবহার করুন।
আরো পড়ুনঃ  ৫টি দৌড়ানো গেম ডাউনলোড করুন সহজ নিয়মে

ব্যাংক অ্যাকাউন্ট চেক করার সকল অ্যাপসের তালিকা

এখন আমরা বাংলাদেশের সকল ব্যাংকের নিজস্ব অফিসিয়াল মোবাইল ব্যাংকিং অ্যাপ গুলো তালিকা তুলে ধরার চেষ্টা করব।

প্রতিটি ব্যাংকের নিজস্ব আলাদা আলাদা ব্যাংকিং অ্যাপ রয়েছে, এই ব্যাংকিং অ্যাপ গুলোর নাম অনেকেই জানেন না। নিম্নে ব্যাংকিং অ্যাপ গুলোর নামের লিস্ট দেওয়া হলঃ

ব্যাংকের নামঅফিসিয়াল অ্যাপ
Sonali BankSonali eSheba
Janata BankJanata eBanking
Agrani BankAgrani Smart Banking
Rupali BankRupali eBanking
BASIC BankBASIC Bank Smart Banking
BRAC BankBRAC Bank App
Eastern BankEBL Skybanking
Islami Bank BangladeshCellFin
Shahjalal Islami BankSJIBL eBanking

আরো ব্যাংক অ্যাপ এর ডিটেলস জানতে সরাসরি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন। তাদের অফিসের ওয়েবসাইটে নিজস্ব ব্যাংকিং অ্যাপের নাম সহ বিস্তারিত লেখা আছে।

প্রতিটি ব্যাংকের নিজের সব অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনি জাস্ট google এ গিয়ে ব্যাংকের নাম লিখে সার্চ করবেন। তাহলেই পেয়ে যাবেন। 

উপসংহার

ব্যাংক একাউন্ট চেক করার অ্যাপ ব্যবহার করে খুব সহজেই মোবাইল থেকে ব্যাংকের সব ধরনের কাজ করা যায়। এতে সময় বাঁচে এবং ব্যাংকে যাওয়ার ঝামেলা কমে যায়।

বর্তমানে প্রায় সব ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে, তাই আপনি আপনার ব্যাংকের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে নিরাপদে ব্যালেন্স চেক করতে পারবেন। আপনারা যদি আরো কোন ব্যাংকের অফিসিয়াল অ্যাপস এর নাম সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। 

Leave a Comment