আমার গুগল একাউন্টে কত টাকা আছে – ১ মিনিটে ব্যালেন্স চেক করুন

বর্তমান সময়ে অনেকেই বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করে থাকেন। বিশেষ করে গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহার করার সময় অনেকের গুগল অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স জমা থাকে।

অনেক ব্যবহারকারীর মনে প্রশ্ন আসে “আমার গুগল একাউন্টে কত টাকা আছে” বা কিভাবে গুগল ব্যালেন্স চেক করা যায়।

গুগল অ্যাকাউন্টে থাকা টাকা মূলত Google Play Balance, Google Opinion Rewards, Gift Card বা Promotional Credit থেকে আসতে পারে। এই টাকা দিয়ে আপনি বিভিন্ন অ্যাপ, গেম, মুভি বা সাবস্ক্রিপশন কিনতে পারেন।

Facebook Page Follow Now

আজকের এই আর্টিকেলে গুগল একাউন্টে ব্যালেন্স চেক করার সহজ পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আপনাদের মধ্যে অনেকেই অনলাইন ইনকামের ক্ষেত্রে বিভিন্ন সময়ে google account ব্যবহার করে থাকেন।

এক্ষেত্রে গুগলের বিভিন্ন প্লাটফর্মে ব্যালেন্স জমা হতে পারে। যদি আপনি এই বিষয়ে অবগত না হয়ে থাকেন, তাহলে আজকের আর্টিকেলের মাধ্যমে নিজের গুগল একাউন্টের ব্যালেন্স দেখে নিন। 

গুগল অ্যাকাউন্ট ব্যালেন্স কি?

আপনার গুগল একাউন্টে বিভিন্ন ধরনের ব্যালেন্স জমা হতে পারে, অর্থাৎ আপনার google একাউন্টে বিভিন্ন প্লাটফর্মে ব্যালেন্স জমা রাখতে পারবেন বা ইনকাম করে রাখতে পারবেন।

অবশ্যই পড়বেন:

এছাড়া আরেকভাবে বলা যায় গুগল অ্যাকাউন্ট ব্যালেন্স বলতে সাধারণত Google Play Balance বোঝায়। এটি এমন একটি ভার্চুয়াল ব্যালেন্স যা আপনার গুগল অ্যাকাউন্টে জমা থাকে এবং আপনি এটি ব্যবহার করে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ডিজিটাল পণ্য কিনতে পারেন।

এই ব্যালেন্স সাধারণত কয়েকটি উপায়ে আসে, যেমনঃ

  • Google Play Gift Card রিডিম করার মাধ্যমে
  • Google Opinion Rewards অ্যাপ ব্যবহার করে
  • Promotional Offer বা Bonus
  • অ্যাপ বা গেমের রিওয়ার্ড

যদি আপনার অ্যাকাউন্টে এই ধরনের কোনো ব্যালেন্স থাকে তাহলে খুব সহজেই আপনি তা চেক করতে পারবেন।

আমার গুগল একাউন্টে কত টাকা আছে দেখার নিয়ম

আপনি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই গুগল অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন। আপনার গুগলের যেই প্ল্যাটফর্মে ব্যালেন্স থাকুক কিনা, আপনি খুব সহজেই সেই সকল প্লাটফর্মে থেকে ব্যালেন্স দেখে নিতে পারবেন।

আরো পড়ুনঃ  ১০টি সেরা ফ্রি ভিডিও কল অ্যাপস

গুগলের অনেকগুলো ওয়ালেট অপশন রয়েছে, যেখানে ব্যালেন্স জমা হতে পারে। আপনি সেই সকল প্লাটফর্ম গুলোতে অ্যাকাউন্ট সাইন ইন করে ব্যালেন্স চেক করে নিতে পারেন। নিম্নে ধাপে ধাপে ব্যালেন্স চেক করার নিয়ম জানানো হলোঃ 

Google Play Store থেকে ব্যালেন্স চেক করার নিয়ম

গুগল প্লে স্টোর অ্যাপটি ব্যবহার করে গুগল একাউন্টের ব্যালেন্স চেক করে নিতে পারেন। সাধারণত গিফট কার্ড ও বিভিন্ন অ্যাপস থেকে ইনকামের অর্থ গুগল প্লে ব্যালেন্স একাউন্টে জমা থাকে।

আর Google Play Balance চেক করার জন্য প্লে স্টোরে ঢুকতে হয়। প্লে স্টোর ব্যবহার করে এই ব্যালেন্স দেখা যায়। চলুন এবার নিম্নে বিস্তারিত দেখে আসি।

  • প্রথমেই আপনার মোবাইল ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন। 
  • এবার গুগল প্লে স্টোরে উপরের দিকে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করবেন।
  • এখন আপনি নিচের দিকে Payments & subscriptions নামক অপশন পাবেন।
  • সেখানে ক্লিক করবেন, এরপর Payment methods অপশনটিতে ক্লিক করুন।
  • এখন যদি আপনার একাউন্টে আগে থেকে ব্যালেন্স থেকে, তাহলে আপনি এখানে গুগল প্লে ব্যালেন্স দেখতে পারবেন।

মূলত আপনার একাউন্টে ব্যালেন্স থাকলেই আপনি এখানে দেখতে পারেন। যারা বিভিন্ন সময়ে google এর অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে রিওয়ার্ড ও গিফট কার্ড পেয়ে থাকেন,

তাদের ব্যালেন্স গুলো সাধারণত গুগল প্লে ব্যালেন্স একাউন্টে জমা থাকে। তাই আপনারা এখান থেকে আমার গুগল একাউন্টে কত টাকা আছে তা দেখে নিতে পারেন।

আপনার একাউন্টে যদি টাকা থেকে থাকে, তাহলে আপনি সেটি বিভিন্ন অ্যাপ পারচেজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আবার বিভিন্ন অ্যাপের ভেতর খরচ করতে পারবেন। 

Google Play Gift Card রিডিম করার সময় ব্যালেন্স দেখা

যদি আপনি Google Play Gift Card ব্যবহার করেন তাহলে রিডিম করার সময়ও আপনার বর্তমান ব্যালেন্স দেখা যায়। আপনি এটি খুব সহজেই প্লে স্টোর থেকে চেক করে নিতে পারেন। নিচে ধাপগুলো দেখানো হলোঃ

  • Play Store খুলুন
  • Profile আইকনে ক্লিক করুন
  • Payments & subscriptions নির্বাচন করুন
  • Redeem code অপশন ক্লিক করুন
  • এখানে আপনার ব্যালেন্স দেখানো হবে

Google Pay বা Payments সেকশন থেকে ব্যালেন্স চেক

আরেকটি খুব সহজ উপায়ে আপনি payments.google.com ওয়েবসাইটে গিয়ে ব্যালেন্স চেক করতে পারেন। গুগলের অফিসিয়াল পেমেন্ট ওয়েবসাইট রয়েছে,

যেখান থেকে আপনি গুগল একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। যদি আপনার আগে থেকেই এই টাইপের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি সাইন ইন করে চেক করতে পারেন। 

অনেকেই অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে গুগল পেমেন্ট ওয়েবসাইটে পেমেন্ট গ্রহন করে থাকেন। আর সেই পেমেন্ট ব্যালেন্স কত সেটা দেখতে অনেকেই ভুলে যান। তারা চাইলে গুগলের এই অফিসের ওয়েবসাইটে শুধুমাত্র লগইন করেই আপনার পূর্বের ব্যালেন্স দেখে নিতে পারেন। 

আরো পড়ুনঃ  এয়ারটেল ব্যালেন্স চেক ও এয়ারটেল মিনিট চেক কোড ২০২৫

এর জন্য যে কোন ব্রাউজারে গিয়ে payments.google.com লিখে সার্চ করুন। এরপর আপনার নিজস্ব গুগল একাউন্ট দিয়ে ওয়েবসাইটটিতে লগইন করুন। এবার Payment methods সেকশনটি ওপেন করুন। এখানেই আপনার Google Pay ব্যালেন্স দেখাবে।

গুগল এডসেন্স ব্যালেন্স চেক করার নিয়ম

বর্তমানে বেশিরভাগ মানুষই ইউটিউব ব্লগিং ও ওয়েবসাইট ব্লগিং করে ইনকাম করে থাকেন। আর এখান থেকে ইনকামের অর্থ গুগল এডসেন্স একাউন্টে জমা হয়।

গুগল এডসেন্স একাউন্ট থেকে ডলার প্রতি মাসে উত্তোলন করা যায়। আপনি যদি আগে কখনো ইউটিউবে কাজ করে ইনকাম করে থাকেন, সেক্ষেত্রে আপনি গুগল এডসেন্স একাউন্টে লগইন করেই সরাসরি গুগল একাউন্টের ব্যালেন্স দেখে নিতে পারেন।

এছাড়াও যারা ওয়েবসাইটে লেখালেখি করে ইনকাম করেন, তারাও চাইলে গুগল এডসেন্স একাউন্ট লগইন করে চেক করতে পারেন। গুগল এডসেন্স একাউন্ট লগইন করা খুবই সহজ।

আপনার যেই google একাউন্টে এডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে লগইন করুন। এর জন্য প্রথমে যে কোন ব্রাউজারে জান। আর সেখানে google adsense লিখে সার্চ করুন।

এরপর ডান পাশের উপরের দিকে সাইন ইন করুন অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনি এডসেন্স একাউন্টের জিমেইল দিয়ে লগইন করতে পারবেন।

লগইন করলে আপনি গুগল এডসেন্সের সকল ব্যালেন্স দেখে নিতে পারবেন। এছাড়াও যারা অনলাইন থেকে ইনকাম করতে চান অর্থাৎ youtube থেকে আয় করতে চান,

তারা google এডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। কারণ ইউটিউব থেকে ইনকাম গুগল এডসেন্স একাউন্টে যুক্ত হয়। 

গুগল একাউন্টে টাকা কোথা থেকে আসে?

অনেকেই ভাবেন হঠাৎ করে গুগল অ্যাকাউন্টে টাকা কিভাবে আসে। আসলে গুগল সরাসরি টাকা দেয় না, তবে কিছু উপায়ে আপনি ব্যালেন্স পেতে পারেন।

মূলত আপনি গুগলের অফিসিয়াল কিছু ওয়েবসাইট ও অ্যাপস এ কাজ করে এই ব্যালেন্স পেতে পারেন। এই ব্যালেন্স মূলত গুগল প্লে স্টোর ও গুগল এডসেন্সে জমা হয়ে থাকে।

এখন প্রশ্ন থাকে গুগল একাউন্টে এই ব্যালেন্স কোথা থেকে আসে? নিম্নে বিস্তারিত জানানো হলোঃ

Google Opinion Rewards

এটি একটি জনপ্রিয় অ্যাপ যেখানে ছোট ছোট সার্ভে পূরণ করলে গুগল আপনাকে রিওয়ার্ড দেয়। এই রিওয়ার্ড সাধারণত Google Play Balance হিসেবে যোগ হয়। এর ফলে আপনার গুগল একাউন্টে ব্যালেন্স জমা হয়।

Gift Card

অনেক সময় কেউ আপনাকে Google Play Gift Card দিতে পারে। এই কোড রিডিম করলে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়।

Promotional Bonus

কিছু অ্যাপ বা অফার থেকে গুগল মাঝে মাঝে Promotional Credit দেয়। সেগুলো আপনার গুগল প্লে ব্যালেন্স একাউন্টে জমা হতে পারে। এজন্য গুগল প্লে স্টোর থেকে আমার গুগল একাউন্টে কত ব্যালেন্স আছে তা চেক করুন।

আরো পড়ুনঃ  স্কিটো সিমের ব্যালেন্স চেক ২০২৫-স্কিটো সিমের অফার দেখার কোড

গুগল অ্যাকাউন্টের টাকা দিয়ে কি করা যায়?

যদি আপনার গুগল অ্যাকাউন্টে টাকা থাকে, তাহলে আপনি বিভিন্ন কাজে এটি ব্যবহার করতে পারবেন। যেমনঃ

  • Play Store থেকে Premium App কেনা
  • গেমের In-app purchase করা
  • মুভি বা বই কেনা
  • সাবস্ক্রিপশন সার্ভিস চালু করা
  • গেমের ডায়মন্ড বা কয়েন কেনা

এই ব্যালেন্স সাধারণত শুধুমাত্র গুগল প্লে স্টোরের মধ্যেই ব্যবহার করা যায়। সর্বশেষে বলবো মূলত আপনি গুগল প্লে স্টোরে ভেতরে বিভিন্ন ধরনের অ্যাপ কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এছাড়াও অ্যাপের মধ্যে বিভিন্ন আইটেম পারচেজ করতে পারবেন। 

গুগল অ্যাকাউন্ট ব্যালেন্স নিরাপদ রাখার টিপস

আপনার গুগল অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে তাহলে নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ। কিছু টিপস অনুসরণ করে আপনার গুগল একাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করলাম, যেগুলো আপনারা অনুসরণ করে গুগল একাউন্ট নিরাপদে রাখতে পারেন।

  • শক্তিশালী ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন
  • Two Factor Authentication চালু রাখুন
  • অপরিচিত অ্যাপ বা লিংকে ক্লিক করবেন না
  • কারো সাথে আপনার গুগল একাউন্ট শেয়ার করবেন না

এগুলো মেনে চললে আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।

উপসংহার

আমার গুগল একাউন্টে কত টাকা আছে আশা করি এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনি যদি আগে থেকেই গুগলের কোন প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, সে ক্ষেত্রে আপনার বিভিন্ন অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হতে পারে।

আর আপনি ব্যালেন্স বিভিন্ন মাধ্যমে চেক করতে পারেন। যা আমি আর্টিকেলটিতে উল্লেখ করেছি। সম্পূর্ণ ভালো করে পড়ুন, আশা করছি আপনি সকল কিছু বুঝতে পারছেন। কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। 

FAQs – আমার গুগল একাউন্টে কত টাকা আছে?

কিভাবে দেখবো আমার একাউন্টে কত আছে?

আপনি যেই প্লাটফর্মে কাজ করেন, তার অফিসের ওয়েবসাইট থেকে ব্যালেন্স দেখে নিতে পারেন। এছাড়াও ব্যাংকে টাকা থাকলে, আপনি ব্যাংকিং ওয়েবসাইট থেকে দেখতে পারেন।

গুগল পে একাউন্ট কিভাবে দেখবো?

গুগল পেয় একাউন্ট দেখার জন্য যেকোনো ব্রাউজারে গিয়ে google pay লিখে সার্চ করুন এবং জিমেইল দিয়ে লগইন করুন। তাহলে গুগল পে অ্যাকাউন্ট দেখা যাবে

আমার গুগল একাউন্টে কত টাকা আছে?

আপনার নিজস্ব google একাউন্টে কত টাকা আছে, তা দেখার জন্য গুগল প্লে সাইট লগইন করুন অথবা গুগল এডসেন্স একাউন্টে লগইন করবেন।

Leave a Comment