অনলাইনে টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে হালাল টাকা ইনকাম app গুলো বেছে নিয়ে ইনকাম শুরু করতে পারেন। কারন অনলাইনে অনেক ধরনের অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে ইনকাম করা বৈধ নয়।
তাই আপনারা হালাল টাকা ইনকাম করার অ্যাপ গুলো ব্যবহার করে ইনকাম করতে পারেন। বাংলাদেশী সহ বিদেশি অনেক অ্যাপ আছে যেখানে হালাল ভাবে ইনকাম করা যায়।
এমনই কয়েকটি অ্যাপ নিয়ে আমি আজকে আপনাদের বিস্তারিত জানাবো। আমি নিজেই এই সকল উপায়ে হালাল ভাবে ইনকাম করছি। তাই আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করলাম।
হালাল ইনকাম অ্যাপ কি?
সবার প্রথমেই আমরা জানবো হালাল ইনকাম কি। সাধারণত হালাল ইনকাম বলতে নিজের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী ইনকাম করাকে বোঝায়।
বর্তমানে অনলাইনে নিজে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী অনেক ধরনের কাজ পাওয়া যায় যেগুলোতে হালাল ভাবে ইনকাম করতে পারবেন।
অবশ্যই পড়বেনঃ
এছাড়াও ইসলামিক দৃষ্টিতে যে সকল অ্যাপে সুদ (রিবা) নেই, জুয়া বা গেম্বলিং নেই ,প্রতারণা নেই ,হারাম বিজ্ঞাপন বা কনটেন্ট নেই ,নিজের কাজ বা স্কিলের বিনিময়ে আয় করা যায়, এই সকল অ্যাপ গুলোই হালাল ইনকাম অ্যাপ।
হালাল টাকা ইনকাম app
বর্তমান যুগে অনলাইন ইনকামের অ্যাপের অভাব নেই, প্রচুর অ্যাপ রয়েছে যেগুলি ব্যবহার করে হালালভাবে অর্থ উপার্জন করতে পারবেন।
অনেকগুলো অ্যাপে সম্পূর্ণ বিনামূল্যে ছোট ছোট কাজ করেই ইনকাম করা যায়। যেখানে আপনাকে ডিপোজিট করতে হচ্ছে না বা জুয়া খেলতে হচ্ছে না। মূলত আপনি বিনামূল্যে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করে ইনকাম করতে পারছেন।
অনলাইনে ইনকাম করার নানা উপায় রয়েছে। প্রতিটি উপায়ে ইনকাম করার জন্য নির্দিষ্টি অ্যাপ আছে, যে অ্যাপ গুলো ব্যবহার করে ১০০% হালাল ভাবে আয় করতে পারবেন। এরকম কয়েকটি অ্যাপের নাম আপনাদের জানার সুবিধার্থে তুলে ধরা হলোঃ
PeoplePerHour
এটি একটি হালাল টাকা ইনকাম করার অ্যাপ। যেখানে আপনি নিজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কাজ পেয়ে ইনকাম করতে পারবেন। এখানে আপনার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হবে, সেই ফ্রিল্যান্সিং কাজগুলো করে আপনি আয় করতে পারবেন।
এখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই নিজের দক্ষতা কাজে লাগিয়ে আয় করা যায়। আপনি যদি ফ্রিল্যান্সিং কাজের উপর পারদর্শী হয়ে থাকেন, তাহলে এই প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই ঘরে বসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
এই সাইটে কনটেন্ট রাইটিং, ট্রান্সক্রিপশন, প্রুফরিডিং, ডাটা এন্ট্রি, টাইপিং জব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ছবি ও ভিডিও এডিটিংসহ বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। আপনার যে বিষয়ে দক্ষতা রয়েছে সেই সম্পর্কিত কাজে অ্যাপ্লাই করে কাজ শুরু করতে পারবেন।
যেহেতু এটি একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, তাই এখান থেকে আয়ের পরিমাণ অনেক বেশি। নতুনরা ছোট কাজ দিয়ে শুরু করলেও অভিজ্ঞরা এখানে নিয়মিত কাজ করে মাসে উল্লেখযোগ্য পরিমাণ ইনকাম করতে পারে।
এখান থেকে আয় করতে হলে প্রথমে sign up করে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে হবে। এরপর আপনার স্কিল অনুযায়ী বিভিন্ন প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। ক্লায়েন্ট আপনাকে সিলেক্ট করলে কাজ শুরু করতে পারবেন।
এই সাইটে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন। একদিকে ঘন্টাভিত্তিক কাজ করে আয় করা যায়, অন্যদিকে Fiverr-এর মতো নিজের সার্ভিসের গিগ তৈরি করেও ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নেওয়া যায়।
নিয়মিত কাজ ও ভালো রিভিউ থাকলে এই ফ্রিল্যান্সিং সাইট থেকে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। আয় করা টাকা খুব সহজেই PayPal, Payoneer এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উত্তোলন করা যায়।
Fiverr
বর্তমানে ফ্রিল্যান্সিং এর জগতে হালাল টাকা ইনকাম app হলো ফাইবার। কারণ আপনি এই অ্যাপটিতে ১০০% হালাল ভাবে টাকা আর্নিং করতে পারবেন।
এখানে আপনি বিনামূল্যে দক্ষতা অনুযায়ী কাজ করে উপার্জন করতে পারবেন। কোন ধরনের সুদ ও জুয়া খেলতে পারবেন না। এই অ্যাপটিতে ফ্রিল্যান্সিং এর অনেক ছোট ছোট কাজ করে ইনকাম করা যায়।
বিশেষ করে ডাটা এন্ট্রি , গ্রাফিক্স ডিজাইন , টাইপিং , ভিডিও এডিটিং ও কনটেন্ট রাইটিং ইত্যাদি টাইপের কাজগুলো করে প্রচুর ইনকাম করতে পারবেন। এই অ্যাপটিতে নির্দিষ্ট চুক্তি করেও কাজ করা যায়।
আপনি যে কোন সময় কাজ করে ইনকাম করতে পারেন। আর এই অ্যাপ থেকে উপার্জিত অর্থ সহজে ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে উত্তোলন করা যায়। মূলত আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
আমাদের জানামতে অ্যাপটি থেকে অনেকেই প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার ইনকাম করছেন। সর্বশেষে বলবো হালাল উপায়ে এই অ্যাপ থেকে ইনকাম করার জন্য নির্দিষ্ট কিছু ফ্রিল্যান্সিং স্কিল অর্জন করুন। গুগল প্লে স্টোরে তাদের অ্যাপটি পেয়ে যাবেন। ডাউনলোড করে সঠিকভাবে প্রোফাইল খুলে নিন।
Canva Contributor
বর্তমানে আরেকটি হালাল টাকা ইনকাম করার অ্যাপ হল canva। এটি একটি ডিজাইন সম্পর্কিত অ্যাপ। অর্থাৎ এই অ্যাপে ডিজাইন করে ইনকাম করা যায়। মূলত ডিজাইন আপলোড করে ইনকাম করতে পারবেন।
এছাড়াও ফ্রিল্যান্সিং এর গ্রাফিক্স ডিজাইন এর কাজগুলো এই অ্যাপের মাধ্যমে করে আয় করতে পারবেন। অনেক অ্যাপ আছে যেগুলোতে ডিজাইন করা যায়। আপনি চাইলে এই অ্যাপটিতে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে ইনকাম করতে পারেন।
এই অ্যাপের কাজ করার জন্য নির্দিষ্ট কোন ফি নেই । সম্পূর্ণ বিনামূল্যে ডিজাইন করে আপলোড করে আয় করা যাবে। এই অ্যাপ থেকে ইনকাম করার জন্য গুগল প্লে স্টোর থেকে Canva অ্যাপটি ডাউনলোড করুন।
এরপর Canva Contributor অপশনে সাইন আপ করুন। সাইন আপ করে বিভিন্ন ধরনের ডিজাইন বানিয়ে আপলোড করুন। আপনার ডিজাইন বিক্রি হলে নির্দিষ্ট কমিশন পাবেন।
এভাবে canva থেকে অনেক উপায়ে আয় করা যায়। সর্বশেষে বলবো এই হালাল টাকা ইনকাম app ব্যবহার করে খুব সহজেই ইনকাম করতে পারবেন।
Neevo
এটি একটি অন্যতম হালাল টাকা ইনকাম app। Neevo অ্যাপটিতে দক্ষতা ছাড়াই ঘরে বসে আয় করা সম্ভব। এখানে কাজ শুরু করতে হলে প্রথমে একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার পর আপনি সহজ কিছু টাস্ক সম্পন্ন করে ইনকাম শুরু করতে পারবেন।
Neevo-তে মূল কাজ হলো তাদের AI সিস্টেমের উন্নতিতে সাহায্য করা। এই কাজের মধ্যে রয়েছে:
- টেক্সট রিভিউ বা অ্যানোটেশন
- অডিও শুনে ট্রান্সক্রিপশন
- ইমেজ বা ছবি যাচাই করা
এই কাজগুলো সম্পন্ন করতে কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন নেই, তাই নতুনরাও সহজেই শুরু করতে পারে। নিয়মিত কাজ করলে দিনে প্রায় ৪০০-৫০০ টাকা ইনকাম করা সম্ভব।
Neevo থেকে আয় করা টাকা PayPal-এর মাধ্যমে সহজেই উত্তোলন করা যায়। এটি নতুনদের জন্য একটি নিরাপদ এবং সহজ ফ্রি অনলাইন ইনকাম অ্যাপ।
শেষ কথা
হালালভাবে অনলাইনে আয় করা সম্পূর্ণ সম্ভব যদি আপনি সঠিক মাধ্যম বেছে নেন।ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল সার্ভিস এগুলোই বর্তমানে সবচেয়ে নিরাপদ ও শরিয়াহ সম্মত ইনকাম পদ্ধতি।
হারাম অ্যাপ এড়িয়ে দক্ষতা দিয়ে আয় করুন, যদি ধৈর্য সহকারে কাজ করে তাহলে অবশ্যই হালাল ভাবে আয় করতে পারবেন।
আজকের আর্টিকেলে সেরা কয়েকটি হালাল টাকা ইনকাম অ্যাপ সম্পর্কে জানলেন। এবার আপনার পছন্দমত অ্যাপ ব্যবহার করে হালাল ভাবে টাকা ইনকাম করুন।
FAQs – হালাল টাকা ইনকাম app
হালাল ইনকাম অ্যাপ কি সত্যিই আছে?
হ্যাঁ, স্কিলভিত্তিক কাজের অ্যাপগুলো হালাল। গেম খেলে ইনকাম করা হালাল?
যদি জুয়া বা ইনভেস্ট না থাকে তাহলে জায়েজ, না থাকলে হারাম। ইউটিউব ইনকাম কি হালাল?
হালাল কনটেন্ট হলে হালাল। ফ্রিল্যান্সিং ইনকাম কি হালাল?
সম্পূর্ণ হালাল, কারণ এটি কাজের বিনিময়ে আয়।

আমি উদ্ভাস আইটির এডমিন শিহাব, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






