সময় নষ্ট নয়! আজই ঘরে বসে হাতের কাজ করে ইনকাম শুরু করুন

বর্তমান সময়ে ঘরে বসে আয় করার জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে হাতের কাজ করে ইনকাম অন্যতম। বিশেষ করে শিক্ষার্থী, গৃহিণী ও পার্ট-টাইম কাজ খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

খুব বেশি বিনিয়োগ ছাড়াই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা আয় করা সম্ভব।

আজকের আটিকেলে দেখাবো কিভাবে হাত ঘরে বসে হাতের কাজ করে ইনকাম করা যায় এবং কোন কোন উপায় গুলো আপনার জন্য সেরা। 

ঘরে বসে হাতের কাজ করে ইনকাম কেন করবেন?

ঘরে বসে হাতের কাজ করার বিভিন্ন ধরনের কারণ রয়েছে। ঘরে বসে কাজ করলে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায়। নিম্নে কয়েকটি কারণ দেখানো হলোঃ

  • খুব কম পুঁজি লাগে, অর্থাৎ অল্প পুঁজিতেই ঘরে বসে কাজ করে আয় করা যায়। 
  • ঘরে বসেই করা যায়, বাসা বাড়ির বাইরে যেতে হয় না।
  • নিজের সময় অনুযায়ী কাজ করা যায়, যেকোনো সময়ে আপনি কাজ করতে পারবেন। 
  • মেয়েদের জন্য নিরাপদ ইনকামের মাধ্যম
  • অনলাইনে বিক্রির সুযোগ আছে

ঘরে বসে হাতের কাজ করে ইনকাম

আপনি বিভিন্ন ধরনের হাতের কাজ ঘরে বসে শুরু করতে পারেন। বিশেষ করে স্টেশনারি, ডেকোরেশন, কাস্টম গিফট, মেহেদি ডিজাইন, রেজিন আর্ট, লেদার জুয়েলারি ইত্যাদি তৈরি করে অনলাইন সহ অফলাইনে বিক্রি করতে পারেন।

এছাড়া আরো অনেক ধরনের হাতের কাজ রয়েছে যেগুলো ঘরে বসে করেই ইনকাম করা যায়। সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো।

এমন কিছু উপায় তুলে ধরব, যেগুলো আপনি অনুসরণ করে মাসে লাখ টাকা পর্যন্ত তাই করতে পারবেন। নিম্নে ঘরে বসে হাতের কাজ করে ইনকাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হলোঃ

১. হাতের তৈরি গয়না বানানো

বর্তমান সময়ে হাতের তৈরি কানের দুল, ব্রেসলেট, নেকলেসের প্রচুর চাহিদা রয়েছে। আপনি এই জিনিসগুলো ঘরে বসেই তৈরি করে অনলাইনে বিক্রয় করতে পারেন।

এছাড়া পাশাপাশি বাজারের দোকানগুলোতে সাপ্লাই দিতে পারেন। এই জিনিসগুলোর প্রচুর ডিমান্ড রয়েছে, বিশেষ করে পর্যটন এলাকা গুলোতে হাতের তৈরি গহনা ও কানের দুল সহ অনেক কিছু বিক্রি হয়।

আরো পড়ুনঃ  অনলাইন আর্নিং সাইট লিস্ট – ফ্রি রেজিস্ট্রেশন করে আজই শুরু করুন

আপনি সেই সকল এলাকাগুলোতে হাতে তৈরি আসবার পত্র জিনিসগুলো বিক্রি করতে পারেন। এতে করে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন।

অবশ্যই পড়ুনঃ

অনেকেই এই হাতে তৈরি গহনা ও নেকলেস বানিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারছে। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন, হাতে তৈরি এই জিনিসপত্রগুলো কোথায় বিক্রি করব?

আপনি এগুলো বিভিন্ন অনলাইন প্লাটফর্ম সহ অফলাইন বাজারে বিক্রয় করতে পারেন। বিশেষ করে Facebook Page ,Instagram ,Daraz ইত্যাদি অনলাইন প্লাটফর্ম গুলোতে বিক্রি করা যেতে পারে।

কারণে এই টাইপের আইটেমগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে বেশি বিক্রি হয়। এজন্য অনলাইন সেলিং গ্রুপ ও প্লাটফর্ম গুলোতে বিক্রি করুন।

এই ব্যবসা করে প্রথম দিকে ৮,০০০ – ২৫,০০০ টাকা/মাস ইনকাম হতে পারে। তবে ধীরে ধীরে আপনার প্রোডাক্ট এর ডিমান্ড বেড়ে গেলেই আরো ইনকাম বাড়বে। 

২. পুঁতির কাজ

ঘরে বসে হাতের কাজ করে ইনকাম করতে চান, তাহলে পুতির কাজ দিয়ে শুরু করতে পারেন। রিসেন্টলি পুঁতির ব্যাগ, শোপিস, চাবির রিং তৈরি করে ভালো আয় করা যায়।

আপনি যদি এই জিনিসগুলো তৈরি করতে পারেন, তাহলে ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারবেন। পুতির ব্যাগ , শোপিস ও চাবির রিং এগুলোর বর্তমানে বেশ ডিমান্ড রয়েছে।

অনেকেই এগুলো অ্যান্টিক পিস হিসেবে ব্যবহার করে থাকে। কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না। বিশেষ করে পর্যটনে এলাকা গুলোতে অনেকেই এগুলো তৈরি করে বিক্রি করে।

আপনার যদি এগুলো তৈরি করার দক্ষতা থাকে তাহলে এই জিনিসগুলো তৈরি করে অনলাইনে বিক্রি করুন। প্রথম দিকে হয়তো কম বিক্রি হবে, তবে পরিচিতি লাভ করলে প্রচুর বিক্রি করতে পারবেন।

এই হাতের কাজটি করে খুব সহজেই মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করা যায়। আপনি এই হাতের কাজটি না জানেন তাহলে প্রথমে শিখে নিন। ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে এই কাজগুলো সহজেই শেখা যায়। 

৩. ব্লক ও বাটিকের কাজ

আপনি কি সেলাইয়ের কাজ জানেন, যদি জেনে থাকেন তাহলে থ্রি-পিস, শাড়ি, ওড়না ডিজাইন করে বিক্রি করতে পারেন।

সেলাইয়ের কাজ জানলে জামা কাপড় সহ শাড়ি ও ওড়নাতে বিভিন্ন ধরনের ডিজাইন করে অনলাইনে বিক্রি করে ইনকাম করা যায়।

আরো পড়ুনঃ  এড ফি ছাড়া অনলাইন জব ও অনলাইন টাইপিং জব ডেইলি পেমেন্ট ২০২৬

আপনি চাইলে অনলাইনে প্রচুর মার্কেটিং করে এই বিজনেসটি দাঁড় করাতে পারেন। বর্তমানে এটি একটি সেরা বিজনেস আইডিয়া। হাতের কাজের জন্য এই কাজটি খুবই উপযোগী।

সর্বশেষে বলবো এই কাজটি শুরু করতে হলে প্রথমে সেলাই জানতে হয়। কিভাবে সেলাই করতে হয় এবং জামা কাপড় তৈরি করতে হয় তা সম্পর্কে জ্ঞান থাকতে হয়। তাহলে আপনি এই কাজগুলো করে ঘরে বসে আয় করতে পারবেন। 

কোথায় বিক্রি করবেন

  • অনলাইনে লাইভ সেল
  • বুটিক
  • ঈদের কালেকশন

৪. কাগজের ক্রাফট

  • ফুল
  • ওয়ালম্যাট
  • গিফট বক্স
  • রুম ডেকোরেশন আইটেম

এগুলোর চাহিদা সবসময় থাকে। তাই আপনি ঘরে বসে এই কাগজের জিনিসপত্রগুলো তৈরি করে ইনকাম করতে পারেন। গিফট বক্স রুম ডেকোরেশন আইটেম গুলো চাহিদা সবসময় বেশি থাকে।

আর এই গুলো ঘরে বসে তৈরি করা খুবই সহজ। যদি আপনি এই জিনিসগুলো তৈরি করতে পারদর্শী হয়ে থাকেন,

সেক্ষেত্রে কিছু টাকা ব্যয় করে জিনিসপত্রগুলো ক্রয় করে ঘরে বসেই তৈরি করে বিক্রি করুন। অনলাইনে ফেসবুক পেজ সহ ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবেন। 

৫. হ্যান্ড পেইন্টিং

ঘরে বসে হাতের কাজ করে ইনকাম করার আরেকটি সেরা উপায় হল হ্যান্ড পেইন্টিং। অর্থাৎ আপনি শাড়ি, টি-শার্ট ,পাঞ্জাবি ইত্যাদিতে পেইন্টিং করে বিক্রি করতে পারেন।

অনেকেই বিভিন্ন ধরনের স্পেশাল ডিজাইন করতে চাই। আপনি তাদের নির্দিষ্ট প্রোডাক্ট এ পেইন্ট দিয়ে ডিজাইন করে দিতে পারেন। মূলত আপনি হ্যান্ড পেইন্টিং সার্ভিস দিয়ে আয় করতে পারবেন। এজন্য আপনার পেইন্টিং সম্পর্কে জানা থাকতে হবে। 

এই হ্যান্ড পেইন্টিং করে একটি শাড়িতে লাভ ৫০০ – ১৫০০ টাকা করা যায়। তবে পেইন্টিং অবশ্যই আকর্ষণীয় এবং ইউনিক হতে হবে। যাতে করে গ্রাহকরা পছন্দ করে।

৬. সেলাই কাজ

সেলাই কাজ জানেন, তাহলে জামা কাপড় সেলাই করেই ঘরে বসে আয় করতে পারেন। বর্তমান সময়ে মহিলারা বাড়িতে বসে সেলাই কাজ করে ইনকাম করে থাকে। 

  • থ্রি-পিস
  • ব্লাউজ
  • বাচ্চাদের ড্রেস

ইত্যাদি আইটেম গুলো সেলাই করতে পারেন। আরো অনেক ধরনের কাপড়ের তৈরি জিনিসপত্র রয়েছে যেগুলো সেলাই করে আয় করা যায়।

সেলাইয়ের কাজ করার জন্য অবশ্যই সেলাই মেশিন এর প্রয়োজন হয়। এ ক্ষেত্রে আপনাকে কিছু টাকা ইনভেস্ট করে সেলাই মেশিন ক্রয় করতে হবে।

আরো পড়ুনঃ  ১১ হাজার টাকা ফ্রি ইনকাম করুন ৮টি সেরা উপায়ে

এছাড়াও সেলাইয়ের মাপ নেওয়ার দক্ষতা প্রয়োজন হবে। এজন্য আপনি কোন ইনস্টিটিউট বা প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেলাইয়ের কাজ শিখে নিতে পারেন।

বর্তমান সময়ে বাংলাদেশ সরকার ফ্রিতে সেলাইয়ের কাজ শেখানোর ট্রেনিং দিচ্ছে। সেখান থেকে আপনি ফ্রিতে সেলাই কাজ শিখে নিতে পারেন। আর সেলাইয়ের কাজ করে প্রতি মাসে অন্তত ১৫ থেকে ২০ হাজার টাকা উপার্জন করা সম্ভব। 

৭. এমব্রয়ডারি কাজ

  • হাতের সুই-সুতার কাজ
  • কুর্তি ডিজাইন
  • বেডশিট ডিজাইন

ইত্যাদি ডিজাইন কাজ গুলো করে ঘরে বসে উপার্জন করা যাবে। এক্ষেত্রে আপনার এমব্রয়ডারি কাজগুলো সম্পর্কে জানতে হবে। এ সম্পর্কে জানলে কাপড়ের বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়।

আর গ্রাহকরা বেশিরভাগ ক্ষেত্রে কাপড়সহ বেডশিটে ডিজাইন দেখতে পছন্দ করে থাকে। আপনি বিভিন্ন কাপড়ের ডিজাইন করে এবং বেডশীট তৈরি করে বিক্রি করতে পারেন। 

অনলাইনে দ্রুত সেল বাড়ানোর কৌশল

  • কাজের সুন্দর ছবি তুলুন, প্রতিদিন ছবি আপলোড করতে থাকুন
  • রিল ভিডিও বানান, কারণ শর্ট ভিডিও বেশি ভাইরাল হয়। 
  • কাস্টমারের রিভিউ পোস্ট করুন, এতে করে নতুন কাস্টমার কিনতে আগ্রহী হয়। 
  • অফার দিন, বিশেষ করে সপ্তাহের একদিন অফার চালু করুন
  • হোম ডেলিভারি সার্ভিস চালু করুন।

উপসংহার

ঘরে বসে হাতের কাজ করে ইনকাম করা এমন একটি মাধ্যম, যেখানে আপনার দক্ষতাই আপনার মূল পুঁজি। ধৈর্য, ক্রিয়েটিভিটি এবং নিয়মিত কাজ করলে এটি দিয়ে মাসে ৩০,০০০ টাকার বেশি আয় করাও সম্ভব। অনেকে ইতিমধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলেছে।

এক্ষেত্রে আপনার দীর্ঘ সময় লাগতে পারে। যদি ধৈর্য সহকারে অধিক পরিশ্রম করে কাজ করতে থাকেন তাহলে অবশ্যই সফল হবেন। 

FAQs

ঘরে বসে কোন হাতের কাজ সবচেয়ে লাভজনক?

হাতের তৈরি গয়না, ব্লক-বাটিক, নকশিকাঁথা ও কাস্টমাইজড গিফট আইটেম।

হাতের কাজ শিখতে কতদিন লাগে?

সাধারণ কাজ ৭–১৫ দিনে শেখা যায়।

মোবাইল দিয়ে কি হাতের কাজের পণ্য বিক্রি করা যায়?

হ্যাঁ, ফেসবুক পেজ ব্যবহার করে সহজেই বিক্রি করা যায়।

Leave a Comment