অনলাইনে কাজ করার সেরা ৫ ওয়েবসাইট

বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করা আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তবতা। ছাত্র-ছাত্রী, চাকরিজীবী, গৃহিণী কিংবা ফ্রিল্যান্সার সবাই ঘরে বসে অনলাইনে কাজ করে আয় করতে পারছেন। তবে সফল হতে হলে সঠিক ও বিশ্বাসযোগ্য অনলাইন কাজের ওয়েবসাইট নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ।

এই আর্টিকেলে আমরা জনপ্রিয় ও নির্ভরযোগ্য অনলাইনে কাজ করার সেরা ৫ ওয়েবসাইট, কাজের ধরন, আয়ের সম্ভাবনা এবং নতুনদের জন্য গাইডলাইন বিস্তারিতভাবে তুলে ধরবো।

অনলাইনে কাজ করার সুবিধা

অনলাইনে কাজের বিশেষ সুবিধা রয়েছে। আপনারা যারা অনলাইনে কাজ করেন, তারা সকলে জানেন অনলাইনে ঘরে বসেই কাজ করতে হয়। শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করেই কাজ করা যায়।

আপনাকে আর ঘরের বাইরে গিয়ে শারীরিক পরিশ্রমের কাজ করতে হচ্ছে না। যার কারণে বর্তমানে অনলাইন কাজের চাহিদা প্রচুর বৃদ্ধি পেয়েছে। নিম্নে অনলাইনে কাজের কয়েকটি সুবিধা আলোচনা করা হলোঃ

  • ঘরে বসে কাজ করা যায়
  • নিজের সময় অনুযায়ী কাজ
  • পার্ট টাইম ও ফুল টাইম সুযোগ
  • দক্ষতা অনুযায়ী আয়
  • আন্তর্জাতিক মার্কেটে কাজের সুযোগ

অনলাইনে কাজ করার সেরা ৫ ওয়েবসাইট

অনলাইনে কাজ করা একটি বর্তমানে জনপ্রিয় পেশা। নিজের দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে প্রতি মাসেই হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব।

বিশ্বের লাখ লাখ মানুষ এই অনলাইনে কাজ করার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করছে। বিশেষ করে বর্তমানে স্টুডেন্টদের মাঝে অনলাইনে কাজের বিষয়টি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

অবশ্যই পড়ুনঃ

এর ফলে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি অনলাইন এ কাজ করার দিকে ঝুঁকে পড়ছে। অনলাইনে ইনকাম করার জন্য অবশ্যই বিশ্বস্ত ও সেরা ওয়েবসাইট গুলোতে কাজ করতে হবে।

আরো পড়ুনঃ  ক্লিক করে টাকা ইনকাম - সত্যি নাকি প্রতারণা? জানুন বিস্তারিত

আর বর্তমানে অনলাইনে অনেক বিশস্ত ও নির্ভরযোগ্য অ্যাপ রয়েছে। যেখানে আপনি কাজ করে মাসিক 200 থেকে হাজার ডলার পর্যন্ত উপার্জন করতে পারবেন। নিম্নে কয়েকটি সেরা ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হলোঃ

১. ফাইভার – fiverr.com

অনলাইনে দক্ষতা ভিত্তিক কাজ করে ইনকাম করতে চাইলে, ফাইবার ওয়েবসাইটে কাজ করতে পারেন। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট।

যেখানে প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব। এখানে অনেক প্রজেক্ট ভিত্তিক কাজ পাওয়া যায়, সর্বনিম্ন ৫ ডলারের কাজও আপনি এখানে করতে পারবেন।

তার ফলে স্টুডেন্টদের জন্য এখান থেকে ইনকাম করার সহজ হয়েছে। প্রায়ই বিভিন্ন ক্যাটাগরির দক্ষতাভিতে কাজগুলো এই ওয়েবসাইটে করতে পারবেন।

যেমনঃ গ্রাফিক্স ডিজাইন , আর্টিকেল রাইটিং , লোগো ডিজাইন , ভয়েস রেকর্ডিং , ট্রান্সলেশন , প্রজেক্ট ভিত্তিক কাজ ইত্যাদি।

আর ফাইবার থেকে উপার্জিত অর্থ পেপাল ও ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে উত্তোলন করতে পারেন। আর এটি 100% বিশ্বস্ত ওয়েবসাইট। এর জন্য আপনার ফ্রিল্যান্সিং এর শুরুতেই এই সাইট দিয়ে কাজ করা উচিত। 

২. অর্ডিনারি আইটি – ordinaryit

আপনি কি অভিজ্ঞতা ছাড়াই বাড়িতে বসে আয় করতে চান, তাহলে অর্ডিনারি আইটি ওয়েবসাইটে আর্টিকেল লেখালেখি করে প্রতি মাসে 5 থেকে 10000 টাকা উপার্জন করতে পারেন। 

এটি একটি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানের ওয়েবসাইট। তারা সাধারণত ফ্রিল্যান্সিং শেখানোর পাশাপাশি কনটেন্ট রাইটিং জব প্রদান করে থাকে। এর ফলে আপনি তাদের ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লিখে অর্থ উপার্জন করতে পারবেন। 

তাদের সাইটে আর্টিকেল লেখার জন্য বা আর্টিকেল চাকরি পাওয়ার জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। প্রথমে তাদের কাছ থেকে এক সপ্তাহের আর্টিকেল রাইটিং কোর্স করতে হয়।

এক্ষেত্রে প্রথমে আপনাকে ১ হাজার টাকা জমা দিতে হবে। যদি আপনি আর্টিকেল রাইটিং জব পেয়ে যান সে ক্ষেত্রে সেই ১ হাজার টাকা আপনার একাউন্টে জমা থাকবে, যা আপনি পরবর্তীতে বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। 

আরো পড়ুনঃ  ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার সেরা ১২টি উপায়

এখানে বাংলাতে যে কোন বিষয়ে আর্টিকেল রাইটিং করা যায়। আপনি যেই বিষয়ে গুলোতে অভিজ্ঞ, সেই বিষয় নিয়ে এই সাইট আর্টিকেল রাইটিং করতে পারেন।

আপনি প্রতি মাসের শেষে আর্টিকেল রাইটিং জব এর বেতন পেয়ে যাবেন। তারা সাধারণত বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট প্রদান করে থাকে। পাশাপাশি আপনি চাইলে ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট রিসিভ করতে পারেন। 

আরেকটা কথা জেনে রাখুন প্রথম থেকে আপনি আর্টিকেল রাইটিং করে এই সাইট থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা উপার্জন করতে পারবেন।

ধীরে ধীরে আপনি অভিজ্ঞ হয়ে গেলে বেশি শব্দের আর্টিকেল লিখে প্রতি মাসেই অনায়াসে ১০ থেকে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। 

আরো বিস্তারিত জানতে হলে তাদের ওয়েবসাইটের এডমিনের সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে বাংলা আর্টিকেল রাইটিং জব পাওয়ার জন্য সকল নিয়ম কানুন বলে দেবে। 

৩. আপওয়ার্ক – upwork.com

আপনি যদি প্রশ্ন করেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট কোনটি? সেক্ষেত্রে আমি উত্তর দেব আপওয়ার্ক। কারণ এটি প্রফেশনাল ফ্রিল্যান্সারদের জন্য একটি জনপ্রিয় ওয়েবসাইট।

এখানে প্রফেশনাল ফ্রিল্যান্সার কাজ করে ইনকাম করতে পারে। যারা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিয়েছেন, তারাই এই সাইটে কাজ করে দৈনিক ইনকাম করতে পারেন।

এই upwork সাইটে ঘন্টা ভিত্তিক চুক্তি করে কাজ করা যায়। পাশাপাশি আপনি নির্দিষ্ট প্রজেক্ট ভিত্তিক কাজ করেও মাসিক পেমেন্ট নিতে পারবেন।

এছাড়াও অনেক কোম্পানি নির্দিষ্ট ক্যাটাগরিতে ফ্রিল্যান্সার নিয়োগ দিয়ে থাকে, সে ক্ষেত্রে আপনি কোম্পানিগুলোতে ফ্রিল্যান্সার হিসেবে ফুল টাইম কাজ করতে পারেন। পেপাল, পাইওনিয়ার এবং ব্যাংক ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে পেমেন্ট উত্তোলন করা যায়। 

৪. ফ্রিল্যান্সার ডটকম – freelancer.com

সকল ব্যক্তি ফ্রিল্যান্সিং করেন , তারা নিশ্চয়ই ফ্রিল্যান্সার ডটকম ওয়েবসাইটের নাম শুনেছেন। এটি একটি সুপরিচিত ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এখানে প্রচুর অনলাইন জব পেয়ে যাবেন।

এই ওয়েবসাইটের মেইন ব্রাঞ্চ রয়েছে অস্ট্রেলিয়াতে। আর এটি বিশ্বস্ত ওয়েবসাইট, আপনার কাজের ভিত্তিতে আপনি পেমেন্ট পাবেন।

আরো পড়ুনঃ  ১৫+ এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট গ্যারান্টিসহ নিন

বিভিন্ন ধরনের দক্ষতা ভিত্তিক ও অভিজ্ঞতা ভিত্তিক জব গুলো এই সাইটে পাওয়া যায়। অনলাইনে ঘরে বসে জব করতে পারবেন এখানে, তাই নিশ্চিন্তে এই ওয়েবসাইটে কাজ করে ইনকাম করতে পারেন। 

৫. 99designs.com

আপনি কি ডিজাইন করতে পারেন, যদি উত্তর হয় হ্যাঁ। তাহলে বলবো 99designs.com ওয়েবসাইটে কাজ শুরু করুন।

এটি মূলত ডিজাইন করার একটি ওয়েবসাইট, অর্থাৎ এখানে আপনি ডিজাইন সম্পর্কিত সকল সার্ভিস গুলো দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। এই ওয়েবসাইটে গ্রাফিক্স ডিজাইনারদের প্রচুর ডিমান্ড রয়েছে।

পেশাদার ডিজাইনার হয়ে থাকলে এখানে আপনি ডিজাইন সার্ভিস দিতে পারবেন। লোগো ডিজাইন , পোস্টার ডিজাইন , ওয়েবসাইট ডিজাইন সহ আরো অনেক ডিজাইন এখানে করে ইনকাম করা যায়। পেপালসহ অন্যান্য পদ্ধতিতে পেমেন্ট নিতে পারবেন। 

উপসংহার

অনলাইনে কাজ করার ওয়েবসাইট এখন ঘরে বসে আয়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। সঠিক স্কিল, ধৈর্য এবং নিয়মিত কাজের মাধ্যমে যে কেউ অনলাইন থেকে ভালো ইনকাম করতে পারে।

আপনি যদি আজ থেকেই শুরু করেন, তাহলে আগামী ৩–৬ মাসের মধ্যেই একটি ভালো ইনকামের সুযোগ তৈরি করতে পারবেন।

FAQs – অনলাইনে কাজ করার ওয়েবসাইট

নতুনদের জন্য কোন ফ্রিল্যান্সিং সাইট ভালো?

Fiverr এবং Freelancer নতুনদের জন্য সবচেয়ে ভালো।

মোবাইল দিয়ে কি অনলাইনে কাজ করা যায়?

হ্যাঁ, ডাটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, মাইক্রো টাস্ক করা যায়।

স্কিল ছাড়া কি অনলাইনে ইনকাম সম্ভব?

Microworkers ও Clickworker এর মতো সাইটে সম্ভব।

Leave a Comment