সেরা ৫টি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ

বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা প্রায়ই ইংরেজি ভাষার মুখোমুখি হই। পড়াশোনা, চাকরি, অনলাইন ইনকাম, সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন তথ্য খোঁজার ক্ষেত্রে ইংরেজি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু অনেকেই ইংরেজি ভাষা পুরোপুরি বুঝতে পারেন না। এজন্য অনেক মানুষ ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ ব্যবহার করে থাকেন।

ভালো একটি অনুবাদ অ্যাপ ব্যবহার করলে খুব সহজেই ইংরেজি শব্দ, বাক্য বাংলায় অনুবাদ করা সম্ভব। বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এমন অনেক অ্যাপ রয়েছে, যেগুলো দ্রুত এবং নির্ভুলভাবে অনুবাদ করতে সাহায্য করে। 

Facebook Page Follow Now

আজকের এই আর্টিকেলে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার সেরা ৫ টি অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানাবো। 

যাদের ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার প্রয়োজন হয়, তারা অবশ্যই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

কারণ এমন দশটি অ্যাপ সম্পর্কে জানাবো, যেগুলো মোবাইলে ইন্সটল করে ট্রান্সলেশন করতে পারবেন। পাশাপাশি ইংরেজি শেখার কাজে ব্যবহার করতে পারবেন। 

ইংরেজি থেকে বাংলা অনুবাদ অ্যাপ কেন ব্যবহার করবেন

বর্তমানে অনুবাদ অ্যাপের ব্যবহার দিন দিন বাড়ছে। কারণ এই অ্যাপগুলো মানুষের অনেক সময় এবং পরিশ্রম বাঁচায়। পাশাপাশি ইংরেজি শেখার কাজেও অনুবাদ অ্যাপ প্রয়োজন হয়ে থাকে।

অবশ্যই পড়ুনঃ

এছাড়াও বিভিন্ন সময়ে জটিল ইংরেজি শব্দের অর্থ না জানার কারণে অনুবাদ অ্যাপ প্রয়োজন হয়।ইংরেজি থেকে বাংলা অনুবাদ অ্যাপ কেন ব্যবহার করবেন তার কয়েকটি কারণ নিম্নে দেওয়া হলঃ

দ্রুত অনুবাদ করা যায়

এই ধরনের অ্যাপ ব্যবহার করলে কয়েক সেকেন্ডের মধ্যেই যেকোনো ইংরেজি লেখা বাংলায় অনুবাদ করা যায়। এর ফলে সময় নষ্ট কম হয়। কাজের সময় আপনি দ্রুত অনুবাদ করতে পারছেন। 

পড়াশোনায় সাহায্য করে

ছাত্রছাত্রীরা অনেক সময় ইংরেজি বই বা আর্টিকেল বুঝতে সমস্যায় পড়ে। তখন অনুবাদ অ্যাপ ব্যবহার করে ট্রান্সলেশন করে বই পড়তে পারেন।

অনলাইন কাজের জন্য উপকারী

অনেক ফ্রিল্যান্সার এবং ব্লগার ইংরেজি কনটেন্ট নিয়ে কাজ করেন। অনুবাদ অ্যাপ তাদের কাজ সহজ করে দেয়। মূলত আপনি অনেক ইংরেজি কনটেন্ট এর তথ্যগুলোকে ট্রান্সলেশন করে বাংলায় পড়তে পারেন এবং ধারণা নিয়ে নিজের ব্লগার এ আর্টিকেল লিখতে পারেন। 

আরো পড়ুনঃ  ফেসবুক ডাউনলোড হচ্ছে না কেন ও নতুন ফেসবুক ডাউনলোড করার নিয়ম

নতুন শব্দ শেখা যায়

অনুবাদ করার মাধ্যমে নতুন ইংরেজি শব্দের অর্থ জানা যায় এবং ধীরে ধীরে ভাষা শেখাও সহজ হয়। যার ফলে অনেকেই বর্তমানে মোবাইল ফোনে অনুবাদ অ্যাপ রেখে দেয়। 

বিদেশি ওয়েবসাইট বুঝতে সাহায্য করে

বর্তমানে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য ইংরেজিতে থাকে। অনুবাদ অ্যাপ ব্যবহার করলে সেই তথ্য সহজেই বোঝা যায়।

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ

গুগল প্লে স্টোর সহ ইন্টারনেটে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অনেক অ্যাপ রয়েছে। এর মধ্যে থেকে আমরা কয়েকটি সেরা অ্যাপ বাছাই করেছি।

এখনই সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। এই অ্যাপ গুলো ব্যবহার করে সকল ধরনের ভাষার ট্রান্সলেশন করতে পারবেন।

আপনি চাইলে ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন। পাশাপাশি আরবি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে আরবি ভাষা অনুবাদ করা যায়।

মূলত এই অ্যাপগুলো ব্যবহার করে বিভিন্ন ভাষার অনুবাদ করা যাবে। নিচে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ৫টি অনুবাদ অ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

১. Google Translate

Google Translate বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনুবাদ অ্যাপ। এটি গুগলের তৈরি হওয়ায় এর অনুবাদের মান অনেক ভালো এবং দ্রুত।

এই অ্যাপের মাধ্যমে আপনি ইংরেজি থেকে বাংলা ছাড়াও ১০০টির বেশি ভাষা অনুবাদ করতে পারবেন। পাশাপাশি এই অ্যাপটিতে খুব দ্রুত সময়ে যে কোন ভাষার অনুবাদ করতে পারবেন।

এছাড়াও বাক্যর ট্রান্সলেশন করতে পারবেন। এখানে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি খুব সহজেই ট্রান্সলেশন করা যায়।

এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ১ বিলিয়ন প্লাস বার ডাউনলোড করা হয়েছে। আর এই অ্যাপের রেটিং ৪.৫।

যা দেখে বুঝতেই পারছেন অ্যাপটি কতটা জনপ্রিয়। যদি আপনি ইংরেজি শেখার পাশাপাশি, ইংরেজি বিভিন্ন ওয়ার্ডের বাংলা অর্থ জানতে চান।

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ
ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ

সে ক্ষেত্রে এই অ্যাপটি আপনার জন্য সবচেয়ে সেরা। আর এই অ্যাপটি লো কনফিগারেশন এর স্মার্ট ফোনেও ইনস্টল করতে পারবেন।

যার ফলে যে কোন ব্যক্তি এই অ্যাপ ব্যবহার করে ট্রানসলেশন সেবা নিতে পারবেন। পাশাপাশি প্রতিনিয়ত নতুন নতুন শব্দের মিনিং শিখতে পারবেন। 

প্রধান ফিচারঃ 

  • টেক্সট অনুবাদ
  • ভয়েস অনুবাদ
  • ছবি থেকে লেখা অনুবাদ
  • অফলাইন ট্রান্সলেশন
  • ক্যামেরা ব্যবহার করে অনুবাদ

বিশেষ করে ক্যামেরা ট্রান্সলেশন ফিচারটি খুবই জনপ্রিয়। কোনো ছবি বা বইয়ের লেখা স্ক্যান করলেই তা বাংলায় অনুবাদ হয়ে যায়।

২. Microsoft Translator

Microsoft Translator মাইক্রোসফট কোম্পানির তৈরি একটি শক্তিশালী ট্রান্সলেশন অ্যাপ। এটি খুব দ্রুত এবং নির্ভুলভাবে অনুবাদ করতে পারে।এই অ্যাপটি বিশেষভাবে শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য উপকারী।

আরো পড়ুনঃ  অটো ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড

কারণ এই অ্যাপটি স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট কোন বাক্য অনুবাদ করা যায়। এছাড়াও শব্দের মিনিং বের করতে পারবেন।

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ
ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ

পাশাপাশি যে কোন ইংরেজি আর্টিকেলের অনুবাদ করতে পারবেন। আর এখানে বিভিন্ন ভাষার ট্রান্সলেশন করার সিস্টেম রয়েছে। এছাড়াও এআই ভয়েস ট্রান্সলেশন ফিচার রয়েছে।

যেখানে আপনি নিজের ভয়েস দিয়ে শব্দ বা বাক্য বলার মাধ্যমে অনুবাদ করতে পারবেন। এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করা যাবে। ইতিমধ্যেই অ্যাপটি 50 মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে। আর অ্যাপের রেটিং ৪.৪। 

ফিচারঃ 

  • ৬০টির বেশি ভাষা অনুবাদ
  • ভয়েস ট্রান্সলেশন
  • ক্যামেরা ট্রান্সলেশন
  • অফলাইন ব্যবহার সুবিধা
  • কথোপকথন অনুবাদ

বন্ধু বা সহকর্মীর সাথে অন্য ভাষায় কথা বলার সময় এই অ্যাপ খুবই কার্যকর।

৩. U Dictionary Translator

এটি মূলত এক প্রকার ডিকশনারি অ্যাপ, যেখানে আপনি যেকোনো ইংরেজি শব্দের অর্থ জানতে পারবেন। পাশাপাশি যে কোন বাংলা শব্দের ইংরেজি অর্থ জানতে পারবেন।

এছাড়াও এই অ্যাপটি ট্রান্সলেশন এর কাজ করে থাকে। আপনি এখানে যে কোন আর্টিকেল বা বাংলা বাক্য দিয়েও ইংরেজিতে অনুবাদ করতে পারবেন।

এটি শুধু অনুবাদই নয়, ইংরেজি শেখার জন্যও অনেক সুবিধা প্রদান করে। কারণ এখানে আপনি প্রতিদিন নতুন নতুন শব্দের মিনিং জানতে পারবেন। যদি আপনি ইংরেজি শিখতে চান, তাহলে নির্দ্বিধায় এই অ্যাপ ব্যবহার করতে পারেন। 

যারা এই অ্যাপ ব্যবহার করতে চান, তারা গুগল প্লে স্টোরে অ্যাপ এর নাম লিখে সার্চ করুন। প্রথমে পেয়ে যাবেন এবং ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করুন।

এই অ্যাপটি ১০০ মিলিয়নের বেশি বা ডাউনলোড হয়েছে। পাশাপাশি অ্যাপটির রেটিং ৪.৫। যারা মূলত ওয়ার্ড ডিকশনারি এর জন্য অ্যাপ চাচ্ছেন, তারা চাইলে এই অ্যাপ ব্যবহার করতে পারেন। 

ফিচারঃ

  • অফলাইন ডিকশনারি
  • ইংরেজি শব্দের অর্থ
  • উদাহরণসহ ব্যাখ্যা
  • ভিডিও দিয়ে ইংরেজি শেখা
  • দ্রুত অনুবাদ

অনেক শিক্ষার্থী ইংরেজি শেখার জন্য এই অ্যাপটি ব্যবহার করেন।

৪. Hi Translate

Hi Translate মূলত সোশ্যাল মিডিয়া চ্যাট অনুবাদের জন্য জনপ্রিয় একটি অ্যাপ।যারা বিদেশি বন্ধুদের সাথে চ্যাট করেন তাদের জন্য এটি খুবই উপকারী। কারণ এখানে চ্যাটের লাইভ অনুবাদ করা যায়।

আপনি বিদেশি কোন বন্ধুর সাথে চ্যাট করছেন, সে ক্ষেত্রে এই ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি আপনার বন্ধুর ভাষা বুঝতে সাহায্য করবে।

মূলত একটি যে কোন ভাষা লাইভ ট্রান্সলেট করে, এর ফলে আপনি সরাসরি অনুবাদ দেখে বন্ধুর মেসেজের রিপ্লাই দিতে পারেন।

আরো পড়ুনঃ  উপায় একাউন্ট খোলার নিয়ম-উপায় একাউন্ট দেখার নিয়ম ২০২৫

যারা বিদেশীদের সাথে চ্যাটিং করতে চান, তাদের জন্য এই অ্যাপটি বেস্ট। এখানে লাইভ ট্রান্সলেশন সুবিধা রয়েছে। 

বিশেষ ফিচারঃ

  • Messenger ও WhatsApp অনুবাদ
  • ১০০+ ভাষা সাপোর্ট
  • দ্রুত অনুবাদ
  • সহজ ব্যবহার

সর্বশেষে বলবো এই অ্যাপ ব্যবহার করলে সোশ্যাল মিডিয়ার মেসেজ সহজেই বাংলায় অনুবাদ করা যায়। যা আপনার বিদেশি বন্ধুদের সাথে চ্যাটিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে।

৫. iTranslate Translator

এটি মূলত আইফোন ডিভাইসের একটি ট্রান্সলেশন অ্যাপ, যা বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করা যায়। অর্থাৎ এই অ্যাপটির android ভার্সন বের হয়েছে।

আর এটি আপনি google play store থেকেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি ট্রান্সলেটর এর মতো কাজ করে। আপনি যেকোনো ওয়ার্ড বাক্য প্রদান করবেন, অ্যাপটি সেগুলো খুব দ্রুত অনুবাদ করে দিবে।

এই কারণে এই অ্যাপটি iphone এ খুবই জনপ্রিয়। তবে এখন আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে এই অ্যাপ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এই অ্যাপের ইন্টারফেস খুবই সহজ এবং ব্যবহারকারী বান্ধব। আর এই অ্যাপটি ভয়েস ট্রান্সলেশন সাপোর্ট করে।

অর্থাৎ আপনি ভয়েজে কোন বাক্য বা ওয়ার্ড বলবেন, সেক্ষেত্রে অ্যাপটি দ্রুত ট্রান্সলেশন করে আপনাকে ভয়েসের মাধ্যমে বলে দিবে।

এছাড়াও অ্যাপটির স্ক্যানিং ট্রান্সলেশন ফিচার রয়েছে। যার ফলে আপনি অ্যাপের মধ্যে থাকা ক্যামেরা অপশন থেকে স্ক্যানিং ফিচার চালু করে যেকোনো ছবিতে থাকা শব্দ ট্রান্সলেট করতে পারবেন। 

ফিচারঃ 

  • টেক্সট অনুবাদ
  • ভয়েস অনুবাদ
  • ডিকশনারি সুবিধা
  • অফলাইন অনুবাদ
  • শব্দের উচ্চারণ শোনা যায়

যারা ইংরেজি উচ্চারণ শিখতে চান তাদের জন্য এটি ভালো একটি অ্যাপ।

শেষ কথা

বর্তমান সময়ে ইংরেজি ভাষা বোঝা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সবাই ইংরেজি ভাষায় দক্ষ নয়। এজন্য ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ অনেক মানুষের জন্য বড় সহায়ক হয়ে উঠেছে।

আর প্রতিটি মানুষের উচিত নিজের মোবাইল ফোনে একটি অনুবাদ অ্যাপ ইনস্টল রাখা। আমি সেরা ৫টি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ্লিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছি।

আশা করি আপনাদের কাজে লাগবে। বর্তমান সময়ে চাকরিসহ যেকোনো সময়ে ইংরেজি অনুবাদ লাগতে পারে। তাই আপনারা সকলেই translation app ব্যবহার করে ইংরেজি শিখুন এবং অনুবাদ জানুন।  

Leave a Comment