পাঁচ বছর আগের ছবি কি ফিরে পাওয়া সম্ভব? কাজে আসতে পারে এই ৫টি অ্যাপ

মোবাইলে পাঁচ বছর আগের কোনো ছবি খুঁজে না পেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। পুরোনো পারিবারিক ছবি, বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত, ভ্রমণের স্মৃতি কিংবা গুরুত্বপূর্ণ কোনো ছবি হারিয়ে গেলে অনেকেই সেগুলো আবার ফিরে পাওয়ার চেষ্টা করেন। 

কিন্তু প্রশ্ন হলো, পাঁচ বছর আগের ছবি কি সত্যিই মোবাইলে ফিরে পাওয়া সম্ভব? উত্তর হলো, হ্যাঁ কিছু ক্ষেত্রে পাঁচ বছর আগের ছবিও ফিরে পাওয়া সম্ভব।

তবে এটি নির্ভর করে ছবিটি কোথায় সংরক্ষিত ছিল, কীভাবে ডিলিট হয়েছে এবং এরপর ফোনের স্টোরেজে নতুন ডেটা লেখা হয়েছে কি না, তার ওপর।

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

ছবিটি Google Photos, অন্য কোনো ক্লাউড ব্যাকআপ, মেমোরি কার্ড অথবা পুরোনো ব্যাকআপে থাকলে সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

এই আর্টিকেলে মোবাইলে পাঁচ বছর আগের ছবি ফিরে পাওয়ার কয়েকটি কার্যকর উপায়, ছবি রিকভার করার অ্যাপস সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তাই সকলকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ার জন্য অনুরোধ করা হলো। 

পাঁচ বছর আগের ছবি কি ফিরে পাওয়া সম্ভব?

পাঁচ বছর আগের ছবি ফিরে পাওয়া সম্ভব হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে নয়। ছবিটি পাঁচ বছর আগে তোলা হয়েছে, এটি নিজে কোনো সমস্যা নয়। আসল বিষয় হলো ছবিটি এখনো কোথাও সংরক্ষিত আছে কি না।

উদাহরণস্বরূপ, আপনি যদি ২০২১ সালে কোনো ছবি তুলে Google Photos এ ব্যাকআপ করে থাকেন, তাহলে ২০২৬ সালেও সেই ছবি আপনার অ্যাকাউন্টে থাকতে পারে।

অবশ্যই পড়বেনঃ

অর্থাৎ ছবিগুলো মোবাইলের ফাইল ম্যানেজার থেকে বা স্টোরেজ থেকে ডিলিট হয়ে গেলেও সেগুলো আপনি গুগল ফটোস এর মাধ্যমে ফিরে পেতে পারেন।

যদি পাঁচ বছর আগে আপনি মোবাইল ফোনে গুগল ফটোস ব্যাকআপ চালু করে রাখেন, সে ক্ষেত্রে ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি।

অন্যদিকে, ছবিটি যদি পাঁচ বছর আগে ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে স্থায়ীভাবে ডিলিট হয়ে যায় এবং এরপর ফোনে অনেক নতুন ডেটা জমা হয়, তাহলে সেটি পুনরুদ্ধার করা কঠিন হতে পারে।

তবুও আপনি কয়েকটি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহার করে ছবিগুলো ফিরে পাওয়ার চেষ্টা করতে পারেন।

তবে যাদের পাঁচ বছর আগে মোবাইল ফোনে কোন নির্দিষ্ট অ্যাপে ক্লাউড ব্যাকআপ চালু ছিল, তারা হয়তো সেই অ্যাপের মাধ্যমে পাঁচ বছর আগের ছবি ফিরে পেতে পারে। নিচে কয়েকটি অ্যাপ ও পদ্ধতি আলোচনা করা হলো।

মোবাইলে পাঁচ বছর আগের ছবি ফিরে পাওয়ার অ্যাপ ও উপায়

নিচে এমন ছয়টি অ্যাপ ও পদ্ধতি আলোচনা করা হলো, যেগুলোর মাধ্যমে পুরোনো ছবি খুঁজে পাওয়া অথবা কিছু ক্ষেত্রে ডিলিট হওয়া ছবি পুনরুদ্ধারের চেষ্টা করতে পারবেন।

আরো পড়ুনঃ  সেরা ১৫টি বিদেশিদের সাথে কথা বলার অ্যাপস

১. Google Photos

পাঁচ বছর আগের ছবি ফিরে পাওয়ার জন্য প্রথমেই Google Photos অ্যাপটি চেক করুন। কারণ, অনেকেই ফোনের ছবি অটোমেটিক্যালি Google অ্যাকাউন্টে ব্যাকআপ করে রাখেন।

আবার অটোমেটিক ব্যাকআপ অপশন অনেক সময় চালু থাকে। সেক্ষেত্রে ফোনে কোন ছবি বা ফটো তুললেই সেগুলো গুগল ফটোস অ্যাপে অটোমেটিক ব্যাকআপ হয়ে যায়।

আপনার নির্দিষ্ট একাউন্টে সেই ফটোগুলো থাকে। আপনার পুরোনো ফোনে তোলা ছবি যদি একই অ্যাকাউন্টে ব্যাকআপ হয়ে থাকে, তাহলে নতুন ফোন থেকেও ছবিগুলো দেখতে পারবেন।

যেভাবে পুরোনো ছবি খুঁজবেনঃ

  • প্রথমেই মোবাইলে Google Photos অ্যাপ খুলুন।
  • আগে যে Gmail অ্যাকাউন্ট ব্যবহার করতেন, সেটিতে লগইন করুন।
  • ছবির কালেকশন থেকে ২০২১ সালের পুরোনো তারিখের ছবি খুঁজুন।
  • প্রয়োজনে সার্চ অপশনে বছর, স্থান বা ছবির বিষয় লিখে অনুসন্ধান করুন।
  • ছবিটি পেয়ে গেলে সেটি ওপেন করে ডাউনলোড বা ফোনে পুনরায় সংরক্ষণ করুন।

২. DiskDigger Photo Recovery

মোবাইল থেকে ছবি ডিলিট হয়ে গেলে তা খুঁজে বের করার জন্য DiskDigger অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটি বর্তমানে জনপ্রিয় একটি ফটো রিকভারি অ্যাপ।

এটি ফোনের স্টোরেজে থাকা ছবি, কিছু থাম্বনেইল এবং অন্যান্য উদ্ধারযোগ্য প্রয়োজনীয় ফাইল সন্ধান করতে পারে।

তবে এই অ্যাপটি সকল ফোনে ঠিকভাবে কাজ নাও করতে পারে। অর্থাৎ কিছুদিনের ফটো রিকভারি করতে পারে। তবে অনেক আগের ফটো রিকভারি করতে হলে রুট এক্সেস এর প্রয়োজন হয়।

এছাড়া মোবাইল ফোনের এন্ড্রয়েড ভার্সন এর উপর নির্ভর করে অ্যাপটি কাজ করে থাকে। যদি এন্ড্রয়েড ভার্সন লেটেস্ট এবং উচ্চমানের হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় এপ্লিকেশনটি সঠিকভাবে কাজ করতে পারে না।

তবে পুরনো ফোনে এই অ্যাপটি ভালোভাবে কাজ করে এবং পুরনো ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারে। 

পাঁচ বছর আগের ছবি
পাঁচ বছর আগের ছবি

এই অ্যাপে ছবি সহ ভিডিও ও প্রয়োজনীয় ডিলিট হওয়া ফাইল রিকভারি করতে পারবেন। এছাড়াও মিউজিক অর্থাৎ এমপিথ্রি গান পর্যন্ত রিকভারি করা যায়।

এই অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে, আর অ্যাপটি 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। আপনার পুরাতন ফোনে হারিয়ে যাওয়া ছবিগুলো সহজেই এই অ্যাপের মাধ্যমে ফিরে পেতে পারেন।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • Google Play Store থেকে DiskDigger ইনস্টল করুন।
  • অ্যাপটি খুলে Basic Scan চালু করুন।
  • স্ক্যান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • পাওয়া ছবিগুলোর মধ্যে আপনার পুরোনো ছবিটি আছে কি না দেখুন।
  • ছবি পাওয়া গেলে সেটি নির্বাচন করে নিরাপদ কোনো ফোল্ডার বা ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করুন।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফোন রুট করা না থাকলে অ্যাপটির স্ক্যান সীমিত হতে পারে। পাঁচ বছর আগে স্থায়ীভাবে ডিলিট হওয়া ছবি এটি অবশ্যই ফিরিয়ে দেবে এমন নিশ্চয়তা নেই। অনেক সময় স্ক্যানে শুধু আগে থেকেই থাকা ছবি বা ছোট থাম্বনেইলও দেখা যেতে পারে।

৩. Dumpster: Photo & Video Recovery

মোবাইলে ছবি ও ভিডিও ডিলিট হওয়ার পর সেগুলো পুনরুদ্ধারের জন্য Dumpster অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন।

আরো পড়ুনঃ  ২০২৬ সালে নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয়া যায়?

এটি অনেকটা Recycle Bin এর মতো কাজ করে। অ্যাপটি আগে থেকে সেটআপ করা থাকলে এবং ডিলিট হওয়া ফাইলটি এর মধ্যে সংরক্ষিত থাকলে, পরে সেটি Restore করার সুযোগ পাওয়া যায়।

Dumpster কীভাবে কাজে আসে?

ধরুন, আপনি কয়েক দিন আগে একটি ছবি ডিলিট করেছেন। ডিলিট হওয়ার আগে বা অ্যাপের ব্যবস্থায় ছবিটি Dumpster এ সংরক্ষিত থাকলে অ্যাপটি খুলে সেটি খুঁজে দেখতে পারেন। ছবিটি পাওয়া গেলে Restore অপশন ব্যবহার করে ফিরিয়ে আনার চেষ্টা করা যায়।

এর উল্লেখযোগ্য সুবিধা হলো, সাধারণ ব্যবহারের জন্য ফোন রুট করার প্রয়োজন হয় না। তবে কিছু অতিরিক্ত সুবিধার জন্য প্রিমিয়াম ভার্সন লাগতে পারে।

সীমাবদ্ধতাঃ আপনি যদি পাঁচ বছর আগে ছবি ডিলিট করে থাকেন এবং সেই সময় Dumpster ইনস্টল করা না থাকে, তাহলে এখন অ্যাপটি ইনস্টল করলেই ছবিটি ফিরে আসবে না।

এটি আগে থেকেই ডিলিট হয়ে যাওয়া সব ছবি খুঁজে বের করার নিশ্চয়তা দেয় না। তবে অনেক আগের ছবি খুঁজে পেতে হলে এই অ্যাপটির পেইড ভার্সন ব্যবহার করতে হতে পারে। এছাড়াও রুট পারমিশন থাকলে এই অ্যাপটির ডিপ স্ক্যান করে ফটো রিকভারি করতে পারে। 

৪. EaseUS MobiSaver – Recover Data

EaseUS MobiSaver হলো ডেটা রিকভারি সফটওয়্যার, যা হারিয়ে যাওয়া ছবি, ভিডিও এবং অন্যান্য তথ্য পুনরুদ্ধারের কাজে ব্যবহার করা হয়।

বিশেষ করে iPhone ব্যবহারকারীরা কম্পিউটারে সফটওয়্যারটি চালিয়ে ফোন বা ব্যাকআপ থেকে ডেটা উদ্ধারের চেষ্টা করতে পারেন।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • গুগল প্লে স্টোর অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে EaseUS অ্যাপটি ইনস্টল করে নিন। 
  • প্রয়োজন হলে কম্পিউটারে তাদের সফটওয়্যারটি ইন্সটল করতে পারেন।
  • সে ক্ষেত্রে আপনাকে ইউএসবি ক্যাবল দিয়ে মোবাইলে সংযোগ দিতে হবে।
  • এছাড়াও সরাসরি মোবাইল ফোনে অ্যাপ ইন্সটল করে রিকভারি করা যায়।
  • আপনি যে ধরনের ফাইল রিকভারি করতে চাচ্ছেন, সেখানে ক্লিক করুন।
  • ধরুন ফটো রিকভারি করবেন। সে ক্ষেত্রে ফটোতে ক্লিক করে রিকভার অপশনে ক্লিক করুন।

সীমাবদ্ধতা: সব ফিচার বিনামূল্যে পাওয়া যায় না। ফলাফল নির্ভর করে ডিভাইস, ব্যাকআপ এবং ডেটার অবস্থার ওপর।

৫. Dr.Fone – Data Recovery

Dr.Fone হল মোবাইলে বা স্মার্টফোনে ডেটা রিকভারি করার একটি জনপ্রিয় সফটওয়্যার। এই সফটওয়্যার এর পেইড এবং ফ্রি ভার্সন রয়েছে। ফ্রি ভার্সনে খুব বেশি ফিচার পাওয়া যায় না।

যার কারণে ফ্রি ভার্সন থেকে খুব বেশি ডাটা রিকভার করা সম্ভব হয় না। কারণ ফ্রি ভার্সনে অ্যাপটি বা সফটওয়্যারটি নর্মাল স্ক্যান করে। সাধারণভাবে স্ক্যান করে কিছুদিনের আগের ছবি খুঁজে বের করে।

সেক্ষেত্রে পাঁচ বছর আগের ছবি খুঁজে বের করতে হলে হয়তো পেইড ভার্সন নিতে হতে পারে। তবে আপনি ফ্রিতে হলেও চেষ্টা করে দেখতে পারেন।

প্রথমে এই সফটওয়্যারটি কম্পিউটার ইন্সটল করুন। এরপর মোবাইল ফোনটি ইউএসবি ক্যাবল দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ করুন।

এরপর আপনি যে ধরনের ফাইল রিকভার করতে যাচ্ছেন তার উপর ক্লিক করে স্ক্যান শুরু করুন। স্ক্যান করার পর ফলাফলে আপনার প্রয়োজনীয় ছবি বা ফাইল পেলে সেগুলো কম্পিউটারে অথবা মোবাইল ফোনেই সংরক্ষণ করতে পারেন।

আরো পড়ুনঃ  স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করার নিয়ম ২০২৬ সঠিক কৌশল জানুন

সুবিধাঃ ছবি ছাড়াও অন্যান্য ধরনের ডেটা পুনরুদ্ধারের বিকল্প রয়েছে। কিছু সংস্করণে রিকভার করার আগে ফাইল প্রিভিউ করার সুবিধাও পাওয়া যায়।

সীমাবদ্ধতাঃ সব ফিচার বিনামূল্যে নয়। কোন ডিভাইসে কোন ধরনের ছবি উদ্ধার করা যাবে, তা সফটওয়্যার সংস্করণ ও ডেটার অবস্থার ওপর নির্ভর করে। তাই গুরুত্বপূর্ণ ছবি পাওয়ার নিশ্চয়তা ধরে নিয়ে অর্থ খরচ করা উচিত নয়। 

ছবি ফিরে পাওয়ার কয়েকটি জনপ্রিয় অ্যাপ

মোবাইলে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার আরো কয়েকটি অ্যাপস রয়েছে, যেগুলো আমরা অনেক রিসার্চ করে খুঁজে বের করেছি। নিম্নে এপ গুলো সম্পর্কে বলা হলোঃ

  • Tenorshare UltData
  • DigDeep Image Recovery
  • PhoneRescue by iMobie
  • Dr.Fone

উপরোক্ত এপ্লিকেশন বা কম্পিউটার সফটওয়্যার গুলো ব্যবহার করে ডিলিট হওয়া ছবি পুনরায় ফিরে পাওয়া সম্ভব। তবে কিছু ক্ষেত্রে অনেক আগের ছবি ফিরে পাওয়া সম্ভব হয় না।

যদি আপনি ছবি ডিলিট করার পরে অন্য কোন ফাইল বা ছবি নতুন করে মোবাইল ফোনের স্টোরেজে সংরক্ষণ করেন। সে ক্ষেত্রে আগের ছবিগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

এজন্য সকলকে বলবো পুরনো ছবি সংরক্ষণের জন্য গুগল ফটোস ব্যবহার করুন, আর ব্যাকআপ অপশন চালু করে রাখুন। এতে করে কখনোই আপনার ছবি ডিলেট হবে না এবং ফোনের ফাইল ম্যানেজার থেকে হারিয়ে গেলেও খুঁজে পাবেন।

পাঁচ বছর আগের ছবি রিকভার করার আগে গুরুত্বপূর্ণ সতর্কতা

পাঁচ বছর আগের ছবি ফিরে পাওয়ার জন্য শুধু একটি অ্যাপ ইনস্টল করাই যথেষ্ট নয়। আধুনিক ফোনের স্টোরেজ ব্যবস্থা, এনক্রিপশন, নতুন ডেটা লেখা এবং স্থায়ীভাবে মুছে যাওয়ার কারণে পুরোনো ছবি উদ্ধার করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে।

  • গুরুত্বপূর্ণ ছবি হারিয়ে গেলে ফোনে নতুন ফাইল সংরক্ষণ কমিয়ে দিন।
  • অচেনা ওয়েবসাইট থেকে অপরিচিত বা ক্র্যাকড সফটওয়্যার ডাউনলোড করবেন না।
  • কোনো সফটওয়্যার কেনার আগে ফ্রি স্ক্যান বা প্রিভিউ সুবিধা থাকলে সেটি ব্যবহার করে ফলাফল যাচাই করুন।
  • ব্যক্তিগত ছবি ও ক্লাউড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার আগে সফটওয়্যারের গোপনীয়তা নীতি পড়ুন।
  • মেমোরি কার্ড থেকে ছবি হারালে কার্ডটিতে নতুন ডেটা সংরক্ষণ বন্ধ রাখুন।

উপসংহার

মোবাইল থেকে হারিয়ে যাওয়া ছবি পুনরুদ্ধারের ক্ষেত্রে Dumpster, EaseUS MobiSaver, Dr.Fone, Tenorshare UltData, DigDeep Image Recovery এবং PhoneRescue by iMobie অ্যাপসগুলো কাজে আসতে পারে।

তবে কোনটি সবচেয়ে ভালো হবে, তা নির্ভর করে আপনার ফোনের ধরন, ছবির অবস্থান এবং ডেটা কীভাবে হারিয়েছে তার ওপর।

আপনার লক্ষ্য যদি পাঁচ বছর আগের ছবি ফিরে পাওয়া হয়, তাহলে প্রথমে পুরোনো Google Photos, iCloud, কম্পিউটার ব্যাকআপ এবং মেমোরি কার্ড পরীক্ষা করুন।

এরপর প্রয়োজন অনুযায়ী উপযুক্ত রিকভারি অ্যাপ ব্যবহার করুন। এতে অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা বা অর্থ খরচ করার ঝুঁকি কমবে। আপনাদের এই বিষয়ে কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

Leave a Comment

Are you human? Please solve:Captcha