বর্তমান সময়ে আরামদায়ক ঘুমের জন্য একটি ভালো ম্যাট্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বড় সাইজের খাট ব্যবহার করেন তাদের জন্য ৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস একটি জনপ্রিয় সাইজ।
বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ড ও মানের উপর ভিত্তি করে এই সাইজের ম্যাট্রেসের দাম ভিন্ন হয়ে থাকে।অনেকেই জানতে চান ৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ কত এবং কোন ধরনের ম্যাট্রেস কেনা ভালো।
এই আর্টিকেলে আমরা ৬x৭ ম্যাট্রেসের বর্তমান দাম, বিভিন্ন ধরনের ম্যাট্রেস, জনপ্রিয় ব্র্যান্ড এবং কেনার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস কী?
৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস মূলত একটি বড় সাইজের ম্যাট্রেস যা সাধারণত কিং সাইজ বেডের জন্য ব্যবহার করা হয়।এর মাপ সাধারণত:
- দৈর্ঘ্য: ৭ ফুট
- প্রস্থ: ৬ ফুট
এই সাইজের ম্যাট্রেসে দুইজন মানুষ খুব সহজে আরাম করে ঘুমাতে পারেন। তাই এটি দম্পতি বা বড় পরিবারের জন্য বেশ জনপ্রিয়। আর এই টাইপের ম্যাট্রেস গুলো আরামদায়ক হয়ে থাকে।
অবশ্যই পড়ুনঃ
আর কোয়ালিটির উপর ভিত্তি করে আপনি বিভিন্ন দামের ম্যাট্রেস ক্রয় করতে পারবেন। আমরা এখন সকল প্রকার ম্যাট্রেস এর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।
৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ধরনের ম্যাট্রেস রয়েছে। ম্যাট্রেসের কোয়ালিটি ও ব্যান্ডের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন দামের হয়ে থাকে। সাধারণত ভালো কোয়ালিটির ম্যাট্রেস এর দাম একটু বেশি হয়।
তবে আপনি সর্বনিম্ন ২০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি দামের ম্যাট্রেস কিনতে পারবেন। দাম যত বেশি কোয়ালিটি তত ভালো পাবেন।
নিম্নমানের ম্যাট্রেস গুলো সাধারণত বেশি দিন ব্যবহার করা যায় না। আর যারা দীর্ঘদিন খুবই আরামদায়ক ম্যাট্রেস ব্যবহার করতে চাচ্ছেন তারা একটু দামি ম্যাট্রেস গুলো কিনবেন।
বর্তমানে বিভিন্ন ধরনের ম্যাট্রেস রয়েছে, প্রতিটির দাম আলাদা এবং ভিন্ন ভিন্ন। নিম্নে কিছুটা দাম সম্পর্কে ধারণা দেওয়া হলঃ
ফোম ম্যাট্রেস (Foam Mattress)
ফোম ম্যাট্রেস বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি হালকা ও তুলনামূলক সাশ্রয়ী। এই ম্যাট্রেস টির দাম আনুমানিক ৮ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সাধারণ ঘরের জন্য এটি একটি উপযুক্ত ম্যাট্রেস।
স্প্রিং ম্যাট্রেস (Spring Mattress)
স্প্রিং ম্যাট্রেসের ভেতরে স্প্রিং বা কয়েল থাকে, যার ফলে এটি বেশি আরামদায়ক। এই টাইপের ম্যাট্রেস গুলোর দাম সাধারণত ১২,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। আর এই ধরনের ম্যাট্রেস সাধারণত হোটেল ও উন্নত মানের বেডে বেশি ব্যবহার করা হয়।
অর্থোপেডিক ম্যাট্রেস (Orthopedic Mattress)
যাদের কোমর বা পিঠে ব্যথা থাকে তাদের জন্য এই অর্থোপেডিক ম্যাট্রেস বেশ উপকারী। এই ম্যাট্রেস গুলোর দাম অনেকটা বেশি হয়ে থাকে। যেহেতু এটিতে সুযোগ-সুবিধা বেশি,
সেক্ষেত্রের দাম কিছুটা বেশি রয়েছে। এই টাইপের ম্যাট্রেস গুলোর দাম আনুমানিক 15 হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
মেমোরি ফোম ম্যাট্রেস (Memory Foam Mattress)
মেমোরি ফোম ম্যাট্রেস খুবই আধুনিক এবং আরামদায়ক। এটি শরীরের আকৃতি অনুযায়ী নরম হয়ে যায়। মূলত এটি খুবই নরম ও আনন্দায়ক ম্যাট্রেস।
তাদের খুবই নরম এবং আরামদায়ক ম্যাট্রেস প্রয়োজন, তারা এই ধরনের ম্যাট্রেস গুলো কিনতে পারেন। এগুলোর দাম সাধারণত ১৮ হাজার থেকে শুরু হয় এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকার উপরে কিনতে পারবেন।
আর এই ম্যাট্রেস গুলো প্রিমিয়াম ক্যাটাগরির হয়ে থাকে। যারা মূলত প্রিমিয়াম ক্যাটাগরির ভালো ম্যাট্রেস কিনতে চাচ্ছেন, তারা এই মেমোরি ফ্রম ম্যাট্রেস ক্রয় করতে পারেন।
সোয়ান ম্যাট্রেস এর দাম ২০২৬
বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের ম্যাট্রেস রয়েছে। এর মধ্যে অন্যতম একটি সেরা ব্যান্ডের ম্যাট্রেস হলো সোয়ান। এই ব্যান্ড খুবই উন্নত মানের ম্যাট্রেস তৈরি করে থাকে।
পাশাপাশি এরা বিভিন্ন সাইজের ম্যাট্রেস তৈরি করে। তাদের ম্যাট্রেস গুলোর সর্বনিম্ন দাম ৪ হাজার টাকা। আর সর্বোচ্চ ২০ হাজার টাকার মধ্যে এই ব্যান্ডের ভালো কোয়ালিটির ম্যাট্রেস পাবেন।
এই ব্যান্ডের সর্বনিম ৩ ফুট বাই ৬ ফুট সাইজের ম্যাট্রেসের দাম ৫২০০ টাকা। আর সর্বোচ্চ ৬ ফুট বাই ৮ ফুট সাইজের ম্যাট্রেস এর দাম ১৪ হাজার টাকা।
এভাবে বিভিন্ন সাইজের ম্যাট্রেস এর দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মূলত সাইজ অনুযায়ী দাম ভিন্ন ভিন্ন হয়। নিম্নে সাইজ অনুযায়ী সোয়ান ম্যাট্রেস এর দামের তালিকা দেওয়া হলঃ
| সাইজ/মডেল | মূল্য |
| সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৪ ফুট বাই ৫ ফুট | ৫৮৩৩ টাকা |
| Swan Standard Orthopedic Mattress | ৩,৯০০ – ৬,০০০ টাকা |
| Swan Comfort Orthopedic Mattress | ৫,০০০ – ৮,০০০ টাকা |
| সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৬ ফুট বাই ৭ ফুট | ১২২৫০ টাকা |
| সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৫ ফুট বাই ৬ ফুট | ৮৭৫০ টাকা |
| Swan Super Orthopedic Mattress | ৬,০০০ – ১৪,০০০ টাকা |
| সোয়ান স্ট্যান্ডার্ড ম্যাট্রেস ৬ ফুট বাই ৮ ফুট | ১৪০০০ টাকা |
| সোয়ান স্ট্যান্ডার্ড ম্যাট্রেস ৩ ফুট বাই ৬ ফুট | ৫২৫০ টাকা |
পারটেক্স ম্যাট্রেস দাম ২০২৬
বাংলাদেশে পারটেক্স (Partex) ম্যাট্রেসের দাম ম্যাট্রেসের ধরন, সাইজ এবং পুরুত্বের উপর নির্ভর করে ভিন্ন হয়। সাধারণত পারটেক্সের অর্থোপেডিক, স্প্রিং এবং ফোম ম্যাট্রেস পাওয়া যায়। নিচে বিভিন্ন মডেল ও সাইজ অনুযায়ী আনুমানিক দাম তালিকা দেওয়া হলো।
| সাইজ/মডেল | মূল্য |
| Partex Super Orthopedic Mattress ৩×৭ ফুট | ১০,০০০ – ১২,০০০ টাকা |
| Partex Super Orthopedic Mattress ৬×৭ ফুট | ১৪,০০০ – ১৬,০০০ টাকা |
| Partex Exclusive Orthopedic Mattress ৩×৭ ফুট | ১১,৫০০ টাকা |
| Partex Exclusive Orthopedic Mattress ৬×৭ ফুট | ১৭,৫০০ টাকা |
| Partex Ultra Exclusive Mattress ৪×৭ ফুট | ১৮,০০০ টাকা |
| Partex Ultra Exclusive Mattress ৫×৭ ফুট | ২০,০০০ টাকা |
| Partex Waterproof Mattress ৫×৭ ফুট | ১৬,৫০০ টাকা |
| Partex Waterproof Mattress ৬×৭ ফুট | ১৬,৮০০ টাকা |
| Partex Exclusive Orthopedic Mattress ৫×৭ ফুট | ১৫,০০০ টাকা |
সর্বশেষে বলবো পারটেক্স কোম্পানির ম্যাট্রেস গুলোর সর্বনিম্ন দাম ১০,০০০ থেকে ১৩ হাজার টাকা হয়ে থাকে। আর সাইজ অনুযায়ী বড় আকারের ম্যাট্রেস গুলোর দাম আনুমানিক ১৪০০০ থেকে ২২ হাজার টাকার বেশি পর্যন্ত হয়।
সিঙ্গেল ম্যাট্রেস এর দাম কত
কোয়ালিটি ও ব্যান্ডের উপর ভিত্তি করে সিঙ্গেল ম্যাট্রেসের দাম ২০০০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সিঙ্গেল বেডের জন্য সিঙ্গেল ম্যাট্রেস ব্যবহার করা হয়, তাই সিঙ্গেল ম্যাট্রেস ব্যবহার করে একজন মানুষ বেডে শুয়ে থাকতে পারবে।
সিঙ্গেল ম্যাট্রেস গুলোর দাম ডবল ম্যাট্রেস এর তুলনায় কম হয়। আশা করি আপনারা দাম সম্পর্কে ধারণা পেয়েছেন। যারা সিঙ্গেল ম্যাট্রেস কিনবেন, তারা সর্বনিম্ন ২০০০ টাকা দিয়েই ম্যাট্রেস ক্রয় করতে পারবেন।
আপনার নিকটস্থ বাজারে বিভিন্ন শোরুমে সিঙ্গেল ম্যাট্রেস পেয়ে যাবেন। পাশাপাশি ম্যাট্রেস তৈরি দোকানগুলোতে খোঁজ করতে পারেন।
স্প্রিং ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ
বর্তমান বাজারে বিভিন্ন কোয়ালিটির ম্যাট্রেস রয়েছে, এর মধ্যে স্প্রিং ম্যাট্রেস তুলনামূলকভাবে উন্নত এবং ভালো মানের হয়ে থাকে। এই ম্যাট্রেসগুলোর প্রাইস তুলনামূলক বেশি। যার কারণে কোয়ালিটি অনেকটা ভালো। নিম্নে ছক আকারে দামের তালিকা দেওয়া হলঃ
| সাইজ | আনুমানিক দাম |
| সিঙ্গেল (৩×৬ বা ৩×৭ ফুট) | ৭,০০০ – ১২,০০০ টাকা |
| সেমি ডাবল (৪×৭ ফুট) | ১০,০০০ – ১৫,০০০ টাকা |
| ডাবল (৫×৭ ফুট) | ১২,০০০ – ১৮,০০০ টাকা |
| কুইন (৫×৬.৫ ফুট) | ১৫,০০০ – ২৫,০০০ টাকা |
| কিং (৬×৭ ফুট) | ১৮,০০০ – ৩৫,০০০ টাকা |
ভালো ম্যাট্রেস চেনার উপায়
ভালো ঘুম মানুষের সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভালো ঘুমের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে একটি ভালো মানের ম্যাট্রেস। অনেক সময় আমরা ম্যাট্রেস কিনতে গিয়ে শুধু দাম দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলি।
কিন্তু সব ম্যাট্রেস একই রকম নয়। খারাপ মানের ম্যাট্রেস ব্যবহার করলে পিঠে ব্যথা, ঘুমের সমস্যা এবং শরীরের বিভিন্ন অস্বস্তি তৈরি হতে পারে।তাই অনেকেই জানতে চান ভালো ম্যাট্রেস চেনার উপায় কী। নিম্নে আমরা ভালো ম্যাট্রিক্স চেনার উপায় সম্পর্কে জানব।
১. ম্যাট্রেসের উপাদান (Material) দেখুন
ভালো ম্যাট্রেস সাধারণত উন্নত মানের উপাদান দিয়ে তৈরি হয়। যেমন:
- হাই ডেনসিটি ফোম
- মেমোরি ফোম
- স্প্রিং বা পকেট স্প্রিং
- ল্যাটেক্স ফোম
এই উপাদানগুলো শরীরের ওজন সঠিকভাবে সাপোর্ট দেয়।
২. ম্যাট্রেসের পুরুত্ব (Thickness)
ম্যাট্রেসের পুরুত্ব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।সাধারণত ভালো ম্যাট্রেসের পুরুত্ব হয়:
- ৬ ইঞ্চি
- ৮ ইঞ্চি
- ১০ ইঞ্চি
খুব পাতলা ম্যাট্রেস সাধারণত বেশি আরামদায়ক হয় না। তাই ম্যাট্রেস কেনার আগে তার পুরুত্ব দেখে নিবেন।
৩. সাপোর্ট সিস্টেম
ভালো ম্যাট্রেস শরীরের বিভিন্ন অংশকে সঠিকভাবে সাপোর্ট দেয়। বিশেষ করে:
- কোমর
- পিঠ
- ঘাড়
যদি ম্যাট্রেস খুব বেশি নরম বা খুব শক্ত হয়, তাহলে শরীরের সঠিক সাপোর্ট পাওয়া যায় না। এজন্য অবশ্যই নরম ও আরামদায়ক ম্যাট্রেস ক্রয় করবেন।
৪. ম্যাট্রেসের কভার ও কাপড়
ভালো ম্যাট্রেসের কভার সাধারণত উন্নত মানের কাপড় দিয়ে তৈরি হয়।যেমন:
- কটন ফ্যাব্রিক
- নিটেড ফ্যাব্রিক
- অ্যান্টি-ডাস্ট ফ্যাব্রিক
এগুলো ত্বকের জন্য নিরাপদ এবং দীর্ঘদিন টেকসই হয়। এই বিষয়টি খেয়াল করে ম্যাট্রেস কিনবেন। কারণ ম্যাট্রেসে ভালো মানের কভার ব্যবহার করলে সেগুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
অনেক ব্যান্ড উন্নত মানের কাপড়ের তৈরি কভার ব্যবহার করে। সেগুলোর দাম হয়তো বেশি, তবে আপনি দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন।
৫. ওয়ারেন্টি আছে কিনা
ভালো ব্র্যান্ডের ম্যাট্রেসে সাধারণত ৫ থেকে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হয়।যদি কোনো ম্যাট্রেসে ওয়ারেন্টি না থাকে, তাহলে সেটি কিনতে একটু সতর্ক থাকা উচিত। মূল কথা ম্যাট্রেস কেনার সময় ওয়ারেন্টি ফ্যাসিলিটি চেক করবেন।
যেহেতু আপনি বেশি দাম দিয়ে ভাল কোয়ালিটির ম্যাট্রেস কিনছেন, সেক্ষেত্রে অবশ্যই ওয়ারেন্টি পাবেন। যদি ওয়ারেন্টি না পান সেক্ষেত্রে সেই কোম্পানি অথবা সে দোকান থেকে ম্যাট্রেস ক্রয় করবেন না।
শেষ কথা
বাংলাদেশে ৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস প্রাইস মূলত ম্যাট্রেসের ধরন, ব্র্যান্ড এবং পুরুত্বের উপর নির্ভর করে। সাধারণভাবে এই সাইজের ম্যাট্রেসের দাম ৮,০০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকা বা তার বেশি হয়ে থাকে।
তাই ম্যাট্রেস কেনার আগে অবশ্যই আপনার বাজেট, প্রয়োজন এবং আরামদায়কতা বিবেচনা করা উচিত। ভালো মানের ম্যাট্রেস কিনলে তা অনেক বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব এবং আপনার ঘুমও হবে আরও আরামদায়ক।
আর বর্তমানে ম্যাট্রেস এর দাম কত আমরা আর্টিকেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা দাম গুলো সম্পর্কে অবগত হয়েছেন। আরো কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।
FAQs – ৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ
ম্যাট্রেসের দাম কত?
ম্যাট্রেসের দাম আনুমানিক ২০০০ টাকা থেকে ৩০০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে. সোয়ান ম্যাট্রেসের দাম কত?
সোয়ান ম্যাট্রেসের দাম সর্বনিম্ন ৫০০০ টাকা থেকে ২২ টাকা পর্যন্ত হয়ে থাকে। কোন স্প্রিং গদি ভালো?
পকেট স্প্রিং ম্যাট্রেস (Pocket Spring) সবচেয়ে ভালো

আমি উদ্ভাস আইটির এডমিন শিহাব, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






