বর্তমান সময়ে অনেকেই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিও অফলাইনে দেখার জন্য ডাউনলোড করতে চান।
কিন্তু সব ভিডিও সরাসরি ডাউনলোড করা যায় না। এজন্য প্রয়োজন ভালো মানের ভিডিও ডাউনলোড সফটওয়্যার।
এই আর্টিকেলে আমরা আলোচনা করব লিংক থেকে ভিডিও ডাউনলোড করার সেরা ৫টি সফটওয়্যার সম্পর্কে, যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই ভিডিও লিংক কপি করে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
লিংক থেকে ভিডিও ডাউনলোড সফটওয়্যার কী?
এটি এমন একটি টুল বা সফটওয়্যার, যেখানে আপনি কোনো ভিডিওর URL বা লিংক পেস্ট করলে সেটি ভিডিওটি শনাক্ত করে ডাউনলোড করার সুযোগ দেয়।
অর্থাৎ আপনি যেকোন ভিডিওর লিংক কপি করে সফটওয়্যারটিতে পেস্ট করলেই ডাউনলোড করতে পারবেন।
এখানে শুধুমাত্র ভিডিওর লিংক কপি করতে হয় এবং ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার পেস্ট করতে হয়।
এরপর তারা ভিডিওটি ডিটেক্ট করে এবং ডাউনলোড করার সুবিধা দেয়। যার ফলে আপনি যে কোন প্লাটফর্ম থেকে ভিডিওর সরাসরি লিংক কপি করে এনে ডাউনলোড করতে পারবেন।
এর প্রধান সুবিধাঃ
- দ্রুত ভিডিও ডাউনলোড করা যায়।
- বিভিন্ন ফরম্যাটে ভিডিও সংরক্ষণ করা যায়।
- HD, Full HD এবং 4K ভিডিও ডাউনলোড করা সম্ভব।
- অফলাইনে ভিডিও দেখার সুবিধা পাওয়া যায়।
লিংক থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
অনলাইন দুনিয়ায় স্ক্রোল করার সময় আমাদের সামনে প্রতিনিয়ত অসংখ্য শিক্ষণীয়, বিনোদনমূলক বা দরকারি ভিডিও আসে।
অনেক সময় ইন্টারনেট কানেকশন না থাকলেও যেন ভিডিওগুলো দেখা যায়, সেজন্য আমরা সেগুলো ডিভাইসে সেভ করে রাখতে চাই।
কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো থেকে সরাসরি ভিডিও গ্যালারিতে নেওয়ার কোনো অফিশিয়াল অপশন থাকে না।
এখানেই প্রয়োজন হয় একটি ভালো ভিডিও ডাউনলোডার সফটওয়্যারের। ইন্টারনেটে হাজারো টুলস থাকলেও সবগুলো নিরাপদ বা কার্যকরী নয়।
তাই এখন আপনাদের সরাসরি লিঙ্ক থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব।
এতে করে শুধুমাত্র আপনি যেকোন ভিডিওর লিংক সেভ করে শেয়ার করলেই ভিডিওটি ডাউনলোড করতে পারবেন।
Freemake Video Downloader
ভিডিও ডাউনলোড করার অন্যতম একটি সফটওয়্যার হল Freemake Video Downloader। এই সফটওয়্যারটি ব্যবহার করে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায়।
বিশেষ করে লিংক ব্যবহার করেই এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যার এর অফিশিয়াল সাইট রয়েছে,
যার ফলে সফটওয়্যার ডাউনলোড না করেও তাদের সাইটটি ব্যবহার করে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই ভিডিও ডাউনলোডার সফটওয়্যারটি প্রায় ১০,০০০ এরও বেশি ওয়েবসাইট সাপোর্ট করে।
অবশ্যই পড়বেনঃ
যেকোনো লিংক কপি করে এনে এখানে পেস্ট করলেই ডাউনলোডের অপশন চলে আসে। এর ফলে আপনি সরাসরি লিঙ্ক পেস্ট করেই ডাউনলোডের অপশন পেয়ে যাচ্ছেন।
এতে করে আলাদাভাবে কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার করতে হচ্ছে না। সরাসরি তাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করেই যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারছেন।
এই প্ল্যাটফর্মের আরেকটি সুবিধা হল এখানে ক্লাউড স্টোরেজ (যেমন: Dropbox বা Google Drive) সরাসরি ফাইল সেভ করা যায়। এছাড়াও এটি একসাথে ভিডিও ডাউনলোড এবং ফরম্যাট পরিবর্তন (Convert) করতে পারে।
আর এই সফটওয়্যারটি আপনি যেকোনো ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। এর জন্য ব্রাউজারে গিয়ে Freemake Video Downloader সার্চ করুন।

আর এই ওয়েবসাইটটি প্রায় ১০ বছরের বেশি সময় ধরে ব্যবহার হচ্ছে। আর ৯৩ মিলিয়ন ব্যবহারকারী এই প্লাটফর্মটি ব্যবহার করে ভিডিও ডাউনলোড করে থাকে।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার হিসেবে আপনারা সকলেই এটি ব্যবহার করতে পারেন।
SnapDownloader – ভিডিও ডাউনলোড টুল
SnapDownloader বর্তমানে অন্যতম জনপ্রিয় ভিডিও ডাউনলোড সফটওয়্যার। এই সফটওয়্যারটি ব্যবহার করেও সরাসরি লিংক ব্যবহার করে ভিডিও ডাউনলোড করা যায়।
আপনি যেকোনো ধরনের প্ল্যাটফর্ম থেকে ভিডিও লিংক কপি করে এনে এখানে পেস্ট করলে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন।
আর এই সফটওয়্যারটি শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারীরা এই সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।
সফটওয়্যারটি ব্যবহার করে 8K, 4K, QHD, 1080p HD কোয়ালিটির ভিডিও ডাউনলোড করা যাবে। যার কারণে এই সফটওয়্যারটি বর্তমানে ইন্টারনেটে খুবই জনপ্রিয়।
আপনারা যারা কম্পিউটার ব্যবহার করে লিংক থেকে ভিডিও ডাউনলোড করতে চান, তারা এই সফটওয়্যারটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।
সফটওয়্যারটি থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিও লিংক কপি করুন, এরপরে সফটওয়্যারটিতে থাকা খালি বক্সে পেস্ট করুন।
এরপর সার্চ অপশনে ক্লিক করলেই ভিডিওর ডাউনলোড অপশন আসবে। এখন আপনার ইচ্ছামত ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন।
এই সফটওয়্যারটি প্রায় ৯০০ এর বেশি ওয়েবসাইট সাপোর্ট করে, অর্থাৎ ৯০০ এর বেশি ওয়েবসাইটের ভিডিও এই সফটওয়্যার ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন।

এই সফটওয়্যার এর পেইড ও ফ্রি ভার্সন রয়েছে। পেইড ভার্সনে সাধারণত এক্সট্রা কিছু প্রিমিয়াম ফিচার পাওয়া যায়। তবে আপনি ফ্রি ভার্সন ব্যবহার করে সকল ধরনের ভিডিও ডাউনলোডের সুবিধা পাবেন।
বিশেষ ফিচারঃ
- 900-এর বেশি ওয়েবসাইট সাপোর্ট করে।
- 8K ভিডিও ডাউনলোড করা যায়।
- ভিডিওকে MP4 এবং MP3-এ রূপান্তর করা যায়।
- একাধিক ভিডিও একসাথে ডাউনলোডের সুবিধা।
By Click Downloader
যারা সহজ পদ্ধতিতে ভিডিও ডাউনলোড করতে চান, তাদের জন্য এটি একটি ভালো সফটওয়্যার। কারণ এই সফটওয়্যারটি ব্যবহার করেও সরাসরি লিঙ্ক থেকে ভিডিও ডাউনলোড করা যায়।
প্রায় সকল ধরনের প্ল্যাটফর্ম এই সফটওয়্যারটি সাপোর্ট করে। মূলত ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্ম সাপোর্ট করে। পাশাপাশি HD ও 4K ভিডিও ডাউনলোড করতে পারবেন।
আর প্লেলিস্ট এবং সম্পূর্ণ চ্যানেল ডাউনলোড করার সুবিধা রয়েছে। এছাড়াও বিভিন্ন ফরম্যাটে ভিডিও ডাউনলোড করার সুযোগ পাবেন।
বিভিন্ন সুযোগ-সুবিধা থাকার কারণে এই প্লাটফর্মটি ভিডিও ডাউনলোড সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারেন। আরেকটি বড় সুবিধা হল এই সফটওয়্যারটিতে খুবই দ্রুত সময়ে ভিডিও ডাউনলোড হয়ে যায়।
আর শুধুমাত্র এক ক্লিকেই ভিডিও ডাউনলোড শুরু হয়। সফটওয়্যারটি গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন।
তাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।
VideoProc Converter AI
এটি শুধু ভিডিও ডাউনলোড নয়, ভিডিও কনভার্ট এবং এডিট করার সুবিধাও প্রদান করে। আপনারা অনেকেই অনলাইন ভিডিও এডিটিং করতে চান, তারা চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
এই সফটওয়্যারটি ভিডিও ডাউনলোড করার পাশাপাশি এডিট করার সুবিধা দেয়। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভিডিও অটো এডিট করা যায়।
এর পাশাপাশি ভিডিও বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। এই সফটওয়্যারটির সাধারণত দুইটি ভার্সন রয়েছে। একটি পেইড ভার্সন এবং অন্যটি ফ্রি ভার্সন।
পেইড ভার্সনে প্রিমিয়াম ফিচারগুলো পাওয়া যায়। তবে ফ্রি ভার্সনে অল্প কিছু ফিচার পাবেন, যা দিয়ে শুধুমাত্র ভিডিও ডাউনলোড করা যায়।
আর প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে চাইলে পেইড ভার্সন নিতে হবে। পেইড ভার্সনে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, আপনারা যারা প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং বা ভিডিও ডাউনলোড করে ব্যবহার করতে চাচ্ছেন।
তারাই এই সফটওয়্যারটি পেইড ভার্সন ব্যবহার করতে পারেন। এখানে আপনারা সফটওয়্যারটিতে AI এডিটিং সুবিধা পাবেন, এছাড়াও 2 হাজারের বেশি প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করার সুযোগ পাবেন।
আরো অনেক সুবিধা দিয়ে থাকে, যা আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই সরাসরি দেখতে পারবেন।
ভিডিও ডাউনলোড করার সাধারণ নিয়ম
ভিডিও ডাউনলোড করার কিছু নিয়ম রয়েছে, এই ধরনের প্লাটফর্ম বা সফটওয়্যারগুলোতে সাধারণত লিংক থেকেই ভিডিও ডাউনলোড করা যায়। নিম্নে ডাউনলোড করার নিয়ম ধাপে ধাপে দেখানো হলোঃ
- পছন্দের ভিডিওর লিংক কপি করুন।
- সফটওয়্যারটি ওপেন করুন।
- ভিডিও লিংক পেস্ট করুন।
- ভিডিওর কোয়ালিটি নির্বাচন করুন।
- Download বাটনে ক্লিক করুন।
শেষ কথাঃ উপসংহার
আপনি যদি লিংক থেকে ভিডিও ডাউনলোড করার সেরা সফটওয়্যার খুঁজে থাকেন, তাহলে উপরের সফটওয়্যার গুলো আপনার জন্য ভালো বিকল্প হতে পারে।
তবে ভিডিও ডাউনলোড করার সময় অবশ্যই কপিরাইট এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নীতিমালা মেনে চলা উচিত। আর অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করুন।
ভুয়া ও নকল সাইট থেকে ভিডিও ডাউনলোডার সফটওয়্যার ডাউনলোড করবেন না। প্রত্যেকটি সফটওয়্যার এর অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে যা শুধুমাত্র ব্রাউজারে সার্চ করলেই পেয়ে যাবেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






