বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) নিয়ে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর একটি হলো AI কি সত্যিই চাকরি কমিয়ে দিচ্ছে?
ChatGPT, Gemini, Copilot এবং অন্যান্য AI টুলের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই আশঙ্কা করছেন যে ভবিষ্যতে মানুষের কাজের প্রয়োজনই হয়তো থাকবে না।
বাস্তবতা হলো, AI কিছু ধরনের চাকরির চাহিদা কমিয়ে দিচ্ছে, আবার একই সঙ্গে নতুন ধরনের চাকরিরও সৃষ্টি করেছে।
তাই AI-কে চাকরি ধ্বংসের জন্য দোষারোপ করা যাবে না বরং এআই নতুন নতুন ধরনের চাকরি পর্যন্ত সৃষ্টি করেছে।
এই আর্টিকেলে AI-এর কারণে চাকরির বর্তমান অবস্থা, কোন পেশাগুলো ঝুঁকিতে রয়েছে, কোন খাতে নতুন সুযোগ তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে নিজেকে কীভাবে প্রস্তুত করবেন এসব বিষয় বিস্তারিত আলোচনা করা হবে।
AI কী এবং কেন এটি এত দ্রুত জনপ্রিয় হচ্ছে?
AI বা Artificial Intelligence হলো এমন একটি প্রযুক্তি, যা মানুষের মতো চিন্তা করা, বিশ্লেষণ করা, শেখা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনুকরণ করতে পারে।
অবশ্যই পড়বেনঃ
- জেমিনি দিয়ে ছবি এডিট করবেন যেভাবে: ২৫+ কার্যকর Prompt ও সম্পূর্ণ গাইড
- বিনিয়োগ কি? লাভজনক বিনিয়োগের খাত খুঁজে বের করার কৌশল
- ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? জেনে নিন
পাশাপাশি মানুষের মত সরাসরি কাজ পর্যন্ত করে দিতে পারে। বিশেষ করে ডিজিটাল সেক্টরে AI এর অনেক ভূমিকা রয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে AI ব্যবহার করা হচ্ছে যেমনঃ
- কনটেন্ট লেখায়
- ছবি তৈরি ও এডিটিংয়ে
- ভিডিও এডিটিংয়ে
- সফটওয়্যার ডেভেলপমেন্টে
- কাস্টমার সাপোর্টে
- মেডিকেল রিপোর্ট বিশ্লেষণে
- ব্যাংকিং ও ফিন্যান্সে
- শিক্ষা খাতে
ফলে অনেক কাজ আগের তুলনায় অনেক দ্রুত এবং কম খরচে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। পাশাপাশি এই কাজগুলো করার জন্য কর্মীর প্রয়োজন হচ্ছে না, যার ফলে টাকা সাশ্রয় হচ্ছে।
তবে এক্ষেত্রে চাকরির সেক্টর অনেকটা কমে যাচ্ছে। কিন্তু মানুষের কাজের পরিমাণ কমে আসছে এবং কাজ করা খুব সহজ হচ্ছে।
শুধুমাত্র একটা কমান্ড দিলেই AI সকল কাজগুলো নিমিষেই করে দিচ্ছে। যেমন আগে ছবি তৈরি বা এডিট করার জন্য ফটো এডিটর এর প্রয়োজন হতো।
যা মূলত কোন প্রফেশনাল ফটো এডিটর করত। তবে বর্তমানে AI এর যুগে এখন আর ফটো এডিটর এর প্রয়োজন হয় না।
সরাসরি এ আই কে কমান্ড দিলেই ফটো তৈরি করে দেয় এবং এডিট করে দেয়। যার ফলে কম সময়ে ডিজিটাল কার্যগুলো সম্পন্ন করা যায় এবং কম খরচে কাজগুলো করা যায়।
AI কি সত্যিই চাকরি কমিয়ে দিচ্ছে?
বর্তমানে AI আসার পর সকলের একটি প্রশ্ন থাকে যে AI কি সত্যিই চাকরি কমিয়ে দিচ্ছে? সংক্ষেপে উত্তর হলো হ্যাঁ, তবে সব চাকরি নয়।
AI মূলত এমন কাজগুলোকে অটোমেট করছে, যেগুলো বারবার একই নিয়মে করা হয় এবং যেখানে সৃজনশীলতা বা মানবিক সিদ্ধান্তের প্রয়োজন কম।উদাহরণ হিসেবে দেখুনঃ
- ডেটা এন্ট্রি
- সাধারণ কাস্টমার সার্ভিস
- বেসিক রিপোর্ট তৈরি
- সাধারণ অনুবাদ
- রুটিন অফিস কাজ
- সহজ কনটেন্ট তৈরি
এসব ক্ষেত্রে AI অনেক প্রতিষ্ঠানের কাজের গতি বাড়িয়েছে এবং কিছু প্রতিষ্ঠানে জনবল কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে এর মানে এই নয় যে সব পেশা বিলুপ্ত হয়ে যাবে।
AI কে ব্যবহার করেও অনেক ধরনের কাজ করা যায়। যেগুলো করার জন্য জনবল বা কর্মী নিয়োগ দিতে হয়। যেমন AI এর রক্ষণাবেক্ষণ করার জন্য ইঞ্জিনিয়ার এর প্রয়োজন হয়, পাশাপাশি AI মডেল আপডেটের জন্য প্রোগ্রামার এর দরকার হয়।
যার ফলে অনেক বিদেশী কোম্পানি প্রচুর প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে, যাতে করে তাদের AI প্ল্যাটফর্ম আরও উন্নত করতে পারে। এছাড়াও AI অপারেট করার জন্য অনেক কোম্পানিই জনবল নিয়োগ দিয়ে থাকে।
যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তবে এক কথায় বলতে গেলে এই আয় কিছু ক্ষেত্রে চাকরি কমিয়ে দিচ্ছে, আবার কিছু ক্ষেত্রে চাকরির পরিমাণ বৃদ্ধি করছে।
কোন কোন চাকরি সবচেয়ে বেশি ঝুঁকিতে?
AI-এর প্রভাব সব পেশায় সমান নয়। কিছু পেশায় AI অনেক ভালোভাবে কাজ করছে। পাশাপাশি সে সকল পেশায় AI কর্মসংস্থান সৃষ্টি করছে।
তবে ডিজিটাল সেক্টরে অনেক ধরনের পেশা রয়েছে, যেগুলোতে AI এর প্রভাব রয়েছে, যেখানে অনেকটা মানুষের কর্মসংস্থান কমে আসছে। মূলত সেখানে AI দ্বারা কাজ করানো হচ্ছে। নিচের কাজগুলো তুলনামূলক বেশি ঝুঁকিতে রয়েছে।
১. ডেটা এন্ট্রি অপারেটর
একই ধরনের তথ্য বারবার ইনপুট দেওয়ার কাজ AI খুব দ্রুত করতে পারে। যার কারণে এই সেক্টরে কর্মসংস্থান অনেকটা কমে আসছে। এখন আর এই কাজটি করার জন্য মানুষের প্রয়োজন হচ্ছে না।
কোম্পানিগুলো সরাসরি AI ব্যবহার করেই এই কাজটি খুব দ্রুত সময়ে সম্পন্ন করছে। AI এই ধরনের কাজগুলো খুব ভালোভাবে করতে পারে এবং কম সময়ে করে ফেলতে পারে।
যেখানে একটা মানুষের ডাটা এন্টি কাজ করতে আনুমানিক ১ থেকে ২ ঘন্টা সময় লাগতে পারে, সেখানে AI প্ল্যাটফর্ম ১০ থেকে ২০ মিনিটের মধ্যেই কাজটি করে ফেলতে পারে।
আর এই কারণেই এই সেক্টরে মানুষের কাজের চাহিদা কমে আসছে। আপনারা জানেন ডাটা এন্ট্রির কাজ করার জন্য টাইপিং জানতে হয়,
দ্রুত টাইপিং করতে পারলেই এই কাজটি কম সময়ে সম্পন্ন করা যায়। তবে AI কে টাইপিং জানতে হয় না, সে সরাসরি কাজটি কম সময়ে সম্পন্ন করতে পারে। শুধুমাত্র কমান্ড দিতে হয় বা নির্দেশনা প্রদান করতে হয়। তাহলেই AI কাজটি সম্পন্ন করে দেয়।
২. সাধারণ কাস্টমার সাপোর্ট
AI Chatbot এখন ২৪ ঘণ্টা গ্রাহকের সাধারণ প্রশ্নের উত্তর দিতে সক্ষম। আর এই কারণে বর্তমানে কাস্টমার সাপোর্ট সেক্টরে মানুষের পরিবর্তে AI Chatbot ব্যবহার করা হচ্ছে।
AI Chatbot খুব সুন্দরভাবে গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে পারে। তাছাড়াও খুব দ্রুত সময়ে উত্তর দেয়, যার কারণে বেশিরভাগ কোম্পানি তাদের ওয়েবসাইটগুলোতে AI Chatbot ব্যবহার করে থাকে।
আগে কোম্পানিগুলোতে কাস্টমার সাপোর্টে মানুষ থাকতো, যেখানে তারা এক জায়গায় বসে থেকে ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট প্রদান করত।
তবে সে ক্ষেত্রে অনেক সময়ই কাস্টমার সাপোর্ট সরাসরি উত্তর পাওয়া যেত না। আবার অনেক সময় প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায় না,
আর এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের প্লাটফর্মে AI Chatbot ব্যবহার করছে। এর ফলে কম খরচে কাস্টমার সাপোর্ট দিতে পারছে।
আগে এই কাস্টমার সাপোর্ট কাজের জন্য কর্মী নিয়োগ করতে হতো। যার ফলে কর্মীকে মাসিক সেলারি প্রদান করতে হয়। আর এক্ষেত্রে কোম্পানির অনেকটা টাকা খরচ হতো।
আর এখন AI Chatbot এর সাহায্য নিয়ে খুব কম খরচেই এই সুবিধাটি নিতে পারছে। তাহলে বুঝতে পারছেন কাস্টমার সাপোর্ট সেক্টরে মানুষের চাকরি চাহিদা কমে আসছে। ভবিষ্যতে আরো কমতে থাকবে।
৩. সাধারণ কনটেন্ট রাইটিং
নরমাল কনটেন্ট রাইটিং বা ছোটখাটো ব্লগ, পণ্যের বর্ণনা বা সাধারণ তথ্যভিত্তিক লেখা AI দ্রুত তৈরি করতে পারে। আর এই কারণেই AI প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে।
এক্ষেত্রে প্রফেশনাল রাইটারের প্রয়োজন হয় না। এআই এর সাহায্য নিয়েই কম সময়ে করা যাচ্ছে। যে কোন প্রোডাক্ট এর রিভিউ ও ছোটখাটো তথ্য ভিত্তিক লেখা এআই ১০ সেকেন্ডেই করে দিতে পারে।
যার ফলে এই সেক্টরে চাকরির চাহিদা কমে আসছে। এখন শুধুমাত্র এআই ব্যবহার করে কনটেন্ট লিখে অনেকেই ইনকাম করছে।
আগে যেখানে কনটেন্ট লেখার জন্য প্রফেশনাল রাইটার প্রয়োজন হতো। এখন বিভিন্ন ধরনের এআই প্ল্যাটফর্ম বের হয়েছে, যেগুলোতে শুধুমাত্র সঠিক নির্দেশনা দিলেই সঠিকভাবে কন্টেন্ট লিখে দেয়। আর সেগুলো ব্যবহার করেই ইনকাম করা যায়।
তবে আমার মতে গবেষণাভিত্তিক, অভিজ্ঞতানির্ভর ও উচ্চমানের কনটেন্টের ক্ষেত্রে এখনো দক্ষ লেখকের গুরুত্ব রয়েছে।
কারণ একজন প্রফেশনাল রাইটার সঠিকভাবে গবেষণা করে হাই কোয়ালিটির কনটেন্ট লিখতে পারে। আপনার হয়তো জানেন কনটেন্ট লেখার ক্ষেত্রে অনেক রিসার্চ করতে হয়,
যা সাধারণত এআই সঠিকভাবে করতে পারেনা। তবে ভবিষ্যতে হয়তো তারাও এই কাজটি সঠিকভাবে করতে পারবে।
কারণ AI দিনে দিনে অনেক আপডেট হচ্ছে। যার ফলে এই সেক্টরে পুরোপুরি মানুষের চাকরি শেষ হয়ে যাচ্ছে। মূল কথা চাকরি চাহিদা কমে আসছে।
৪. ট্রান্সক্রিপশন ও অনুবাদ
Speech-to-Text এবং AI Translation প্রযুক্তি এই খাতে বড় পরিবর্তন এনেছে। এখন আর ট্রান্সলেশন করার জন্য মানুষের প্রয়োজন হয় না, সরাসরি AI প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রান্সলেশন বা অনুবাদ করা যায়।
আগে বড় বড় প্রতিষ্ঠান ও কোম্পানিগুলো ট্রান্সক্রিপশন ও অনুবাদ সার্ভিস দেবার জন্য দক্ষতা ভিত্তিক কর্মী নিয়োগ দিতে। তবে বর্তমানে তারা কম খরচে AI প্ল্যাটফর্মের সাহায্য নিচ্ছে।
কারণ AI খুব সহজেই অনুবাদ করে দিতে পারে এবং নির্ভুলভাবে ট্রান্সলেশন করতে পারে। যার ফলে বলা যায় এই খাতেও চাকরির সম্ভাবনা ভবিষ্যতে আরো কমে যাবে।
৫. সাধারণ হিসাবরক্ষণ
অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যার এখন AI ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে হিসাব তৈরি করতে পারে। যার ফলে কর্মী দ্বারা আর হিসাব করতে হয় না।
এক্ষেত্রেও চাকরিতে AI এর প্রভাব রয়েছে। বড় বড় প্রতিষ্ঠান এবং কোম্পানি AI যারা নির্মিত সফটওয়্যার ব্যবহার করছে, যেই সফটওয়্যার গুলো মূলত অটোমেটিক্যালি হিসাব তৈরি করতে পারে এবং সংরক্ষণ করতে পারে।
যার ফলে এক্সট্রা করে একাউন্টেন্ট নিয়োগ দেওয়ার প্রয়োজন হচ্ছে না। কোম্পানির এক্ষেত্রে নিয়োগ বাজেট কমে আসছে। আর এই ভাবেই এই সেক্টরটিতেও AI চাকরি কমিয়ে দিচ্ছে।
কোন কোন চাকরি AI সহজে নিতে পারবে না?
সব ধরনের কাজ AI দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়।যেসব কাজে মানুষের অভিজ্ঞতা, আবেগ, নেতৃত্ব এবং সৃজনশীলতা দরকার, সেগুলো এখনও নিরাপদ।
আর এই কাজগুলো এআই করতে পারেনা। একমাত্র অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কাজগুলো সঠিকভাবে করতে পারে।
অনেকগুলো পেশা রয়েছে যেগুলোতে AI এর কোন কাজ নেই। এখানে একমাত্র মানুষকেই দায়িত্বশীল ভাবে অভিজ্ঞতা দিয়ে কাজ করতে হয়। যেমনঃ
- ডাক্তার
- সার্জন
- শিক্ষক
- আইনজীবী
- ব্যবসায়ী
- উদ্যোক্তা
- মনোবিজ্ঞানী
- দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার
- ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ
- UX/UI ডিজাইনার
- প্রজেক্ট ম্যানেজার
AI এসব পেশার সহকারী হিসেবে কাজ করতে পারে, কিন্তু পুরোপুরি প্রতিস্থাপন করা কঠিন। তাহলে বুঝতে পারছেন এই সকল সেক্টরে এআই কখনো চাকরি কমাতে পারবে না,
বরং সহকারী হিসেবে সাহায্য করতে পারবে। তাই সকলেই ভবিষ্যতের কথা চিন্তা করে উপরোক্ত কাজগুলোতে দক্ষতা অর্জন করুন।
কারণ এগুলোর চাহিদা কখনোই কমবে না এবং এই সেক্টরগুলোতে মানুষের চাকরির চাহিদা বরং বাড়তে থাকবে।
AI-এর কারণে নতুন কোন চাকরি তৈরি হচ্ছে?
AI শুধু চাকরি কমাচ্ছে না, নতুন পেশারও জন্ম দিচ্ছে। যার কারণে বলা যায় AI চাকরির পরিমাণ বাড়াচ্ছে। আবার কিছু ক্ষেত্রে চাকরির পরিমাণ কমাচ্ছে। তবে মূল কথা হলো AI ডিজিটাল কাজগুলোকে খুব সহজ করে দিচ্ছে। বর্তমানে যেসব নতুন ক্যারিয়ারের চাহিদা বাড়ছেঃ
- AI Prompt Engineer
- AI Automation Specialist
- Machine Learning Engineer
- AI Trainer
- AI Content Editor
- AI Consultant
- Data Scientist
- AI Product Manager
- AI Security Specialist
- AI Ethics Specialist
এই পেশাগুলোর অনেকগুলোর বেতন আন্তর্জাতিক বাজারে বেশ আকর্ষণীয়। অর্থাৎ এই পেশাগুলোর বেতন অনেক বেশি।
ফ্রিল্যান্সিংয়ে AI-এর প্রভাব
ফ্রিল্যান্সিং খাতেও AI বড় পরিবর্তন এনেছে।আগে যেখানে একটি সাধারণ আর্টিকেল লিখতে কয়েক ঘণ্টা লাগত, এখন AI কয়েক মিনিটেই খসড়া তৈরি করতে পারে।
তবে সফল ফ্রিল্যান্সাররা এখন AI-কে প্রতিযোগী নয়, বরং সহকারী হিসেবে ব্যবহার করছেন। আমার মতে এআইকে সহকারী হিসেবে ব্যবহার করা উচিত।
কারণ AI আপনাকে বিভিন্ন বিষয়ে আইডিয়া দিতে পারে এবং ধারণা দিতে পারে। কিন্তু সেই কাজগুলো সঠিকভাবে করে দিতে পারে না। আপনাকেই বুদ্ধি খাটিয়ে ধারণাগুলো নিয়ে কাজগুলো সম্পন্ন করতে হয়।
এই যেমন ধরুন আর্টিকেল রাইটিং, আপনি চাইলে AI প্লাটফর্ম ব্যবহার করে সহজেই একটি আর্টিকেল ৫ সেকেন্ডে লিখিয়ে নিতে পারেন ।
তবে সেই আর্টিকেল আসলে কোন কাজে আসবে না, কারণ সেখানে কোন তথ্য সঠিকভাবে গোছানো থাকে না। আবার বিস্তারিত তথ্য পাওয়া যায় না। আপনাকেই ধারণা নিয়ে লিখতে হয়।
কিন্তু বর্তমানে এখন আরও অনেক ধরনের উন্নত AI প্ল্যাটফর্ম বের হয়েছে, যেগুলো আবার কনটেন্ট খুব ভালোভাবে লিখতে পারে। তাও আমি বলে দিতে পারি সেই কনটেন্ট ১০০% মানুষের উপকারের জন্য নয়,
কারণ সেই ধরনের কনটেন্টগুলোতে খুব বেশি তথ্য থাকে না এবং অনেক সময় তথ্যের ভুল থাকে। একজন প্রফেশনাল রাইটারই অনেক রিসার্চ করে সঠিকভাবে উচ্চমানের কন্টেন্ট লিখতে পারে,
মানুষের উপকারের জন্য সঠিক কথাগুলো উপস্থাপন করতে পারে। কারণ মানুষের মনোভাব সৃজনশীল টাইপের, অনেক চিন্তা ও সৃজনশীলতা ব্যবহার করে লিখতে পারে।
আর এই কারণে আমি মনে করি ফ্রিল্যান্সিং এর সেক্টরে AI শুধু সাপোর্ট হিসেবে নিতে পারেন, আর নিজে নিজেই ফ্রিল্যান্সিং এর কাজগুলো করুন, প্রয়োজনে AI সহায়তা নিন বা আইডিয়া নিন। উদাহরণস্বরপঃ
- দ্রুত আইডিয়া তৈরি
- গবেষণায় সহায়তা
- ভাষা ঠিক করা
- কোড ডিবাগ করা
- ডিজাইন আইডিয়া তৈরি
- SEO বিশ্লেষণ
অর্থাৎ AI ব্যবহার জানলে একজন ফ্রিল্যান্সারের উৎপাদনশীলতা অনেক বেড়ে যেতে পারে।
বাংলাদেশে AI-এর প্রভাব
বাংলাদেশেও AI ধীরে ধীরে বিভিন্ন খাতে প্রবেশ করছে। বিশেষ করে
- ডিজিটাল মার্কেটিং
- কল সেন্টার
- গ্রাফিক ডিজাইন
- সফটওয়্যার
- ই-কমার্স
- ব্যাংকিং
- শিক্ষা
- সংবাদমাধ্যম
এসব খাতে AI ব্যবহারের পরিমাণ বাড়ছে।যারা নতুন প্রযুক্তি শিখছেন, তাদের জন্য সুযোগও বাড়ছে।
AI-এর সঙ্গে কাজ করার সুবিধা
AI সঠিকভাবে ব্যবহার করতে পারলে অনেক সুবিধা পাওয়া যায়। যেমনঃ
- কম সময়ে বেশি কাজ করা যায়।
- উৎপাদনশীলতা বাড়ে।
- ভুলের পরিমাণ কমে।
- গবেষণা দ্রুত করা যায়।
- নতুন আইডিয়া পাওয়া সহজ হয়।
- ব্যবসার খরচ কমানো যায়।
- গ্রাহকসেবা উন্নত করা যায়।
AI-এর সীমাবদ্ধতা
AI অনেক কাজ করতে পারলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমনঃ
- ভুল তথ্য দিতে পারে।
- বাস্তব অভিজ্ঞতা নেই।
- মানবিক আবেগ বোঝার সীমাবদ্ধতা রয়েছে।
- সব সিদ্ধান্ত সঠিক হয় না।
- জটিল পরিস্থিতিতে মানুষের তত্ত্বাবধান দরকার হয়।
তাই AI-কে সহকারী হিসেবে ব্যবহার করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি।
ভবিষ্যতে AI কি সব চাকরি নিয়ে নেবে?
সম্ভাবনা খুবই কম।ইতিহাসে দেখা গেছে, নতুন প্রযুক্তি এলে কিছু পুরোনো কাজ কমে যায়, কিন্তু একই সঙ্গে নতুন ধরনের কাজেরও সৃষ্টি হয়।কম্পিউটার, ইন্টারনেট এবং স্মার্টফোনের আগমনেও একই ঘটনা ঘটেছিল।
AI-এর ক্ষেত্রেও সম্ভবত একই প্রবণতা দেখা যাবে। যারা নতুন দক্ষতা অর্জন করবেন এবং প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নেবেন, তারাই ভবিষ্যতের চাকরির বাজারে এগিয়ে থাকবেন।
উপসংহার
AI নিঃসন্দেহে চাকরির বাজারে বড় পরিবর্তন আনছে। কিছু রুটিন ও পুনরাবৃত্তিমূলক কাজের চাহিদা কমলেও নতুন প্রযুক্তিনির্ভর পেশার সুযোগ দ্রুত বাড়ছে।
তাই AI-কে ভয় না পেয়ে, এটিকে একটি দক্ষ সহকারী হিসেবে ব্যবহার করাই হবে সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত।
ভবিষ্যতের সফল কর্মী হবেন সেই ব্যক্তি, যিনি শুধু AI ব্যবহার করতে জানেন না, বরং সৃজনশীলতা, সমস্যা সমাধান, যোগাযোগ এবং মানবিক দক্ষতাকে AI-এর শক্তির সঙ্গে একত্রে কাজে লাগাতে পারেন।
প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নিজেকে নিয়মিত আপডেট রাখাই আগামী দিনের ক্যারিয়ার নিরাপদ রাখার সবচেয়ে কার্যকর উপায়।
সর্বশেষে বলবো সকলেই প্রযুক্তির সাথে সাথে নিজেকে আপডেট রাখুন এবং এআই এর সহায়তা নিয়ে বিভিন্ন ধরনের কাজগুলো সম্পন্ন করুন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






