কুর্মিটোলা জেনারেল হাসপাতাল টিকেট বুকিং করার সঠিক নিয়ম ২০২৬

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য আগে টিকিট সংগ্রহ করতে হয়।

বর্তমানে সরকারি হাসপাতালের বহির্বিভাগের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনলাইন ই-অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাও চালু রয়েছে।

ফলে নির্দিষ্ট ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার আগেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ও ই-টিকিট নেওয়া সম্ভব।

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

এখন আর আপনাকে সরাসরি হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। ঘরে বসেই অনলাইনে মাধ্যমে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে টিকিট বুকিং করতে পারবেন।

আজকের আর্টিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল টিকেট বুকিং করার নিয়ম ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সাপ্তাহিক বন্ধ কোন দিন? সম্পর্কে বিস্তারিত জানাবো।

পাশাপাশি কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে Kurmitola Multicare Specialized Hospital টিকিট সংগ্রহ করবেন সেই সম্পর্কেও বিস্তারিত তুলে ধরবো। 

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের টিকেট অনলাইনে বুক করা যায় কি?

হ্যাঁ। স্বাস্থ্য অধিদপ্তরের ই-অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে সরকারি হাসপাতালের বহির্বিভাগের (OPD) অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ রয়েছে। এই তালিকায় Kurmitola Multicare Specialized Hospital নামে কুর্মিটোলা হাসপাতালও রয়েছে।

তবে অনলাইনে টিকিট বুকিং বাধ্যতামূলক নয়। হাসপাতালের কাউন্টার থেকেও সরাসরি টিকিট নেওয়ার ব্যবস্থা রয়েছে। অনলাইনে বুকিংয়ের মূল সুবিধা হলো হাসপাতালে গিয়ে টিকিটের লাইনে অপেক্ষা করার সময় কমানো।

অবশ্যই পড়বেনঃ

তাহলে বুঝতেই পারলেন কুর্মি টোলা জেনারেল হাসপাতালে অনলাইনে টিকিট বুকিং করা যায়। এক্ষেত্রে আপনাকে স্বাস্থ্য অধিদপ্তরের ই এপয়েন্টমেন্ট ওয়েবসাইট ব্যবহার করে টিকিট বুকিং করতে হবে।

তবে যারা অনলাইনে টিকিট বুকিং করতে পারেন না, তারা চাইলে সরাসরি হাসপাতালে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন।

তবে আমরা সহজ উপায় গুলো জানিয়ে দেব, এতে করে আপনারা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে এই হাসপাতালের টিকিট অগ্রিম বুক করতে পারবেন। 

আপনাকে এখন আর ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে না, সরাসরি অনলাইনে টিকিট বুকিং করে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন।

এক্ষেত্রে সময় কম অপচয় হবে, পাশাপাশি যারা দূর দুরান্ত থেকে ডাক্তার দেখাতে আসেন, তারা সহজেই ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। 

আরো পড়ুনঃ  কোন ব্র্যান্ডের গুড়া দুধ ভালো ও বাচ্চাদের দুধ কোনটা ভালো দেখে নিন

চলুন এবার টিকিট কাটার নিয়ম বিস্তারিত দেখে আসি। সঠিকভাবে প্রতিটি স্টেপ দেখুন, তাহলে সহজেই মোবাইল ফোন দিয়েই কুর্মিটোলা জেনারেল হাসপাতাল online ticket বুকিং করতে পারবেন। 

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল টিকেট বুকিং করার নিয়ম

আমার এখন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল টিকেট বুকিং করার সঠিক নিয়ম জানাবো। পূর্বের নিয়মটি বাতিল হয়েছে।

বর্তমানে তারা নতুন ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং নিচ্ছে। এক্ষেত্রে আপনি টিকিট বুকিং করতে নিচের দেখানো স্টেপ গুলো ফলো করুন।

১. ই-অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইটে প্রবেশ করুন

প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি eAppointment প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে।সেখানে আপনার অ্যাকাউন্ট থাকলে লগইন করুন। 

যদি একাউন্ট না থাকে সেক্ষেত্রে সাইটে গিয়ে নতুন একাউন্ট খুলুন। নতুন একাউন্ট খোলার জন্য নিবন্ধন করুন অপশনটিতে ক্লিক করুন। 

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল টিকেট বুকিং
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল টিকেট বুকিং

এখানে ক্লিক করলেই নতুন একটি ইন্টারফেস আসবে, সেখানে আপনাকে ফোন নাম্বার দিয়ে একাউন্ট খুলতে হবে।

ফোন নাম্বার দিবেন এরপর নিচের ক্যাপচারটি পূরণ করবেন। সেখানে ফোন নম্বর পূরণ করার পাশাপাশি নিচে একটি ক্যাপচা দেখতে পাবেন। সেটি পূরণ করে সাবমিট করুন অপশনটিতে ক্লিক করবেন। নিচে ছবির মাধ্যমে দেখানো হলোঃ

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল online ticket
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল online ticket

 

সাবমিট করার পর সাধারণত ওটিপি কোড চাইতে পারে। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল নাম্বারে ওটিপি কোড আসতে পারে। সেই কোড দিয়ে একাউন্ট যাচাই করে নিবেন।

এরপর আপনাকে পরিচয় যাচাই করতে হবে। অর্থাৎ আপনার সম্পর্কে কিছু তথ্য পূরণ করতে হবে। সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে পরিচয় পত্র যাচাই করুন। 

২. লগইন করে অ্যাপয়েন্টমেন্ট অপশনে যান

লগইন করার পর “অ্যাপয়েন্টমেন্টের তথ্য” ধরনের অপশন দেখতে পাবেন। সেখান থেকে হাসপাতাল বা বিভাগ অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি নির্বাচন করা যায়।

তাই এখান থেকে আপনি কুর্মিটোলা হাসপাতাল নির্বাচন করুন। এরপর হাসপাতাল অনুসারে, বিভাগ অনুসারে অথবা উপসর্গ অনুসারে অ্যাপয়েন্টমেন্ট খোঁজার সুবিধা রয়েছে।

৩. কুর্মিটোলা হাসপাতাল নির্বাচন করুন

হাসপাতালের তালিকা থেকে Kurmitola Multicare Specialized Hospital নির্বাচন করুন। সরকারি তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত এবং এখানে OPD সেবা রয়েছে।

৪. চিকিৎসার বিভাগ নির্বাচন করুন

হাসপাতাল নির্বাচন করার পর আপনার সমস্যার সঙ্গে সম্পর্কিত বিভাগ নির্বাচন করতে হবে।

যেমন, আপনার শারীরিক সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট মেডিকেল বিভাগ বেছে নিতে পারেন।

কোন বিভাগ নির্বাচন করবেন তা নিয়ে সন্দেহ থাকলে আগে হাসপাতালের তথ্যকেন্দ্র বা চিকিৎসকের পরামর্শ নিয়ে নিবেন।

আর হাসপাতালের একটি কাস্টমার সাপোর্ট নাম্বার রয়েছে, সেখানে কল করেই বিস্তারিত জেনে নেওয়া যায়।

৫. তারিখ ও সময় নির্বাচন করুন 

বিভাগ নির্বাচন করার পর তারিখ ও টাইম স্লট দেখতে পাবেন। আপনার সুবিধামতো একটি তারিখ ও সময় নির্বাচন করুন।

আরো পড়ুনঃ  মশার কয়েল তৈরির উপাদান কি কি? বিস্তারিত দেখুন

মনে রাখবেন, সব বিভাগে প্রতিদিন একই সময়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে এমন নয়। তাই বুকিংয়ের সময় সিস্টেমে যে তারিখ ও সময় দেখাবে, সেখান থেকেই নির্বাচন করা উচিত।

মূল কথা হাসপাতালে ডাক্তারের রোগী দেখার সময় অনুযায়ী টাইম ও তারিখ নির্বাচন করুন। আপনি যেকোনো তারিখেই যেতে পারেন, আপনার সুবিধামতো তারিখ নির্বাচন করবেন। 

আর ডাক্তার দেখার নির্দিষ্ট টাইম রয়েছে, সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। সেই টাইমে গেলেই আপনি ডাক্তার দেখাতে পারবেন।

৬. তথ্য যাচাই করে পেমেন্ট করুন

অ্যাপয়েন্টমেন্টের তথ্য ঠিক আছে কিনা যাচাই করে সাবমিট করতে হবে। এরপর নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

এখানে আপনি অনলাইনে পেমেন্টের জন্য বিকাশ, নগদ, উপায়, রকেট, ডেবিট বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন। 

এখন পেমেন্ট সম্পন্ন করার জন্য পে ১০ টাকা অপশনটিতে ক্লিক করুন। টিকিট সাধারণত ১০ টাকাতে বুকিং করা যায়। অর্থাৎ kurmitola general hospital ticket booking ১০ টাকাতে করতে পারবেন।

৭. ই-টিকিট সংগ্রহ করুন

পেমেন্ট সফল হওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাপয়েন্টমেন্টের টিকিট দেখা যাবে। টিকিটটি সংরক্ষণ করে রাখুন এবং সম্ভব হলে প্রিন্ট করে হাসপাতালে নিয়ে যান।

সরকারি ই-অ্যাপয়েন্টমেন্ট নির্দেশনায় নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট আগে হাসপাতালে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আমি বলব কমপক্ষে ৩০ মিনিট আগে হাসপাতালে উপস্থিত থাকবেন। 

কারণ অনেকেই দূর দূরান্ত থেকে ডাক্তার দেখাতে আসেন। সে ক্ষেত্রে হাসপাতালে ডাক্তারের চেম্বার খুঁজতে সময় লাগতে পারে।

পাশাপাশি যারা নতুন আসছেন, তাদের হয়তো কুর্মিটোলা জেনারেল হাসপাতাল খুঁজে পেতে সমস্যা হতে পারে। এজন্য হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। কমপক্ষে ১ থেকে ২ ঘন্টা আগে আসার চেষ্টা করবেন। 

যারা আগে থেকেই এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন এবং লোকেশন জানেন। তারা কমপক্ষে 15 মিনিট আগে আসলেই হবে। 

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল online ticket

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল online ticket পেতে বা বুকিং করতে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

এখন থেকে আপনাকে এই হাসপাতালে টিকিট বুকিং করার জন্য DGHS e-Appointment ওয়েবসাইট ব্যবহার করতে হবে। তাদের আগের ওয়েবসাইটটি থেকে আর সম্ভবত টিকিট বুকিং হবে না।

তাই আপনাকে এই জেনারেল হাসপাতালে টিকিট বুকিং করতে হলে সরকারি DGHS e-Appointment ওয়েবসাইট ব্যবহার করতে হবে। 

টিকিট বুকিং করার জন্য এই অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করুনঃ https://eappointment.dghs.gov.bd/

এই ওয়েবসাইটের মাধ্যমে সহজেই অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন। প্রায় ১৯ টির বেশি হাসপাতালে টিকিট বুকিং এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা যাবে। 

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ফোন নাম্বার

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একটি অফিসিয়াল ফোন নাম্বার রয়েছে। এই নাম্বার ব্যবহার করে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। বিভিন্ন তথ্য ও সাহায্য নিতে পারবেন। 

আরো পড়ুনঃ  মোটা মেয়ে এবং চিকন মেয়ে বিয়ে করার উপকারিতাগুলো জানুন

মূল কথা কোন তথ্য জানার থাকলে এই নম্বর ব্যবহার করা যাবে। দিনের 24 ঘন্টায় তাদের নাম্বার চালু থাকে। বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ফোন নাম্বারঃ 0255062388 

এই হেল্পলাইন নাম্বারে কল করে সকল তথ্য ও details জেনে নিতে পারবেন। যারা ডাক্তার দেখাতে যাবেন, অনলাইন টিকিট বুকিং এ সমস্যায় ভুগছেন, তারা এই হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন।

পাশাপাশি যে কোন সমস্যায় এই নম্বরে কল করা যাবে। দিনে ২৪ ঘন্টা নাম্বারটি একটিভ থাকে। যে কোন সমস্যাই যোগাযোগ করতে পারেন। 

এছাড়াও এই হাসপাতালের একটি অফিসিয়াল ইমেইল রয়েছে। ইমেইল ব্যবহার করেও তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ইমেইল এড্রেসঃ kurmitolahospital@hospi.dghs.gov.bd

কুর্মিটোলা হাসপাতালের টিকেট নিতে কী কী লাগবে?

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় পরিচয় যাচাইয়ের জন্য সাধারণত কিছু তথ্য প্রয়োজন হয়। ই-অ্যাপয়েন্টমেন্টের FAQ অনুযায়ী জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর, সচল মোবাইল নম্বর এবং বর্তমান ঠিকানার মতো তথ্য প্রয়োজন হতে পারে।

তাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে নিজের পরিচয়সংক্রান্ত তথ্যগুলো কাছে রাখলে প্রক্রিয়াটি সহজ হবে। আপনি অনলাইনে টিকিট বুকিং করতে গেলেই সকল কিছু জানতে পারবেন। 

কুর্মিটোলা হাসপাতালের টিকিটের টাকা কীভাবে পরিশোধ করবেন?

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে হয়। ই-অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে একাধিক পেমেন্ট মাধ্যম রয়েছে।

বিকাশ, নগদ, রকেট বা উপায়ের মতো মোবাইল ব্যাংকিংয়ের পাশাপাশি কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট সেবার বর্তমান ফি পেমেন্ট করার সময় সিস্টেমে দেখানো পরিমাণ অনুযায়ী পরিশোধ করবেন।

শেষ কথাঃ উপসংহার

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল টিকেট বুকিং এখন আগের তুলনায় সহজ হয়েছে, কারণ সরকারি eAppointment ব্যবস্থার মাধ্যমে অনলাইনে OPD অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ রয়েছে।

হাসপাতাল নির্বাচন, বিভাগ নির্বাচন, তারিখ ও টাইম স্লট বাছাই এবং অনলাইন পেমেন্ট সম্পন্ন করার পর ই-টিকিট পাওয়া যায়। আর আমি আর্টিকেলে টিকিট বুকিং করার নিয়ম বিস্তারিত এ টু জেড জানিয়ে দিয়েছি।

স্টেপ বাই স্টেপ অনুসরণ করে টিকিট বুকিং করুন, কোন কিছু না বুঝলে কমেন্ট বক্সে জানাতে পারেন। পাশাপাশি সহায়তা লাগলে হাসপাতালে হেল্পলাইনে যোগাযোগ করুন। 

আর অবশ্যই টিকিট বুকিং সরকারি ওয়েবসাইট ব্যবহার করে করবেন। বর্তমানে অনলাইন টিকিট বুকিং করার জন্য eAppointment সরকারি ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে। 

Leave a Comment

Are you human? Please solve:Captcha