বিকাশে ৯৯৯৯ টাকা বোনাস: সত্য নাকি প্রতারণা? দেখুন আসল তথ্য

বর্তমানে ইন্টারনেটে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে “বিকাশে ৯৯৯৯ টাকা বোনাস” নামে বিভিন্ন অফারের বিজ্ঞাপন দেখা যায়।

অনেক ওয়েবসাইট দাবি করে যে, একটি লিংকে ক্লিক করলেই বা কয়েকটি সহজ কাজ সম্পন্ন করলেই বিকাশ অ্যাকাউন্টে ৯,৯৯৯ টাকা বোনাস পাওয়া যাবে।

কিন্তু বাস্তবে এই ধরনের অফারের কোনো সত্যতা নেই। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো ব্যবহারকারীদের বিভ্রান্ত করে তথ্য সংগ্রহ, ভুয়া ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া অথবা প্রতারণার উদ্দেশ্যে তৈরি করা হয়।

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

এই আর্টিকেলে জানবেন বিকাশে ৯৯৯৯ টাকা বোনাসের সত্যতা, এটি কেন স্ক্যাম, কীভাবে প্রতারণা থেকে নিরাপদ থাকবেন এবং বিকাশের আসল অফার কীভাবে চিনবেন।

বিকাশে ৯৯৯৯ টাকা বোনাস কী?

বিকাশে ৯৯৯৯ টাকা বোনাস” বলতে এমন একটি ভুয়া অফারকে বোঝানো হয়, যেখানে দাবি করা হয়ঃ

  • বিকাশ নতুন বোনাস দিচ্ছে।
  • একটি লিংকে ক্লিক করলে টাকা পাওয়া যাবে।
  • কয়েকজন বন্ধুকে লিংক শেয়ার করলেই বোনাস আসবে।
  • একটি ফর্ম পূরণ করলেই ৯৯৯৯ টাকা বিকাশে যোগ হবে।

বাস্তবে বিকাশ কখনোই এই ধরনের অফার ঘোষণা করেনি। আর কখনোই বিকাশ এই ধরনের কোন অফার চালু করে না।

বিকাশের সকল অফার গুলো আপনি সরাসরি বিকাশ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও তাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে,

সেখান থেকেও তাদের বোনাস অফার গুলো সম্পর্কে জানা যায়। আর এই টাইপের লোভনীয় অফার কখনোই বিকাশ প্রদান করেনা।

অবশ্যই পড়বেনঃ

অনেক ধরনের ভুয়া ওয়েবসাইট রয়েছে, যেগুলো সাধারণত এই আকর্ষণীয় টাইপের টাইটেল ব্যবহার করে গ্রাহকদের সাথে প্রতারণা করে থাকে।

তারা দাবি করে যে বিকাশ এই বোনাস দিচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে বিকাশের এই ধরনের কোন বোনাস অফার চালু নেই।

ভুয়া ও নকল ওয়েবসাইট গুলো বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিয়ে থাকে, কিন্তু সর্বশেষে পেমেন্ট করে না। তাই সকলকে বলবো এই ধরনের লোভনীয় অফার থাকলে কখনোই কাজ করতে যাবেন না। 

আরো পড়ুনঃ  আইপিএস এর ব্যাটারিতে পানি দেওয়ার নিয়ম

বিকাশ কি সত্যিই ৯৯৯৯ টাকা বোনাস দেয়?

সহজ উত্তর: না। বিকাশ প্রকৃতপক্ষে কখনোই এই ধরনের ৯৯৯৯ টাকা বোনাস অফার দেয় না। তবে বিকাশের মাঝেমধ্যে অনেক ধরনের অফিশিয়াল অফার চালু থাকে।

যেখানে তারা দুই হাজার টাকা ক্যাশ ব্যাক বোনাস দেয়, আবার অনেক সময় ১০০ টাকা বোনাস দেওয়ার কথা থাকে।

তবে এত বড় অংকের টাকার বোনাস তারা কখনোই চালু করেনি। আর যদি চালু করে তাহলে আপনি সরাসরি তাদের অফিসিয়াল বিকাশ ওয়েবসাইট থেকে জানতে পারবেন।  

আর বিকাশ তাদের অফিসিয়াল অ্যাপ, অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময় ক্যাশব্যাক, ডিসকাউন্ট বা ক্যাম্পেইন পরিচালনা করে।

কিন্তু “বিকাশে ৯৯৯৯ টাকা বোনাস” নামে কোনো অফিশিয়াল অফার নেই।তাই কেউ যদি এমন অফারের কথা বলে, তাহলে সেটিকে সন্দেহের চোখে দেখা উচিত। আপনি সেক্ষেত্রে সতর্ক হয়ে যাবেন এবং বিকাশের অফিশিয়াল পেজ, ওয়েবসাইট চেক করে নিবেন।  

কেন এই ধরনের অফারকে স্ক্যাম বলা হয়?

বেশিরভাগ ভুয়া ওয়েবসাইটের উদ্দেশ্য টাকা দেওয়া নয়। বরং তারা এই ধরনের অফারের কথা বলে আপনাদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করিয়ে থাকে।

এভাবে তারা কাজ করিয়ে নেয় এবং শেষে কোন পেমেন্ট দেয় না। এছাড়াও এই ধরনের ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের থার্ড পার্টি এড নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ব্যবহার করে।

যেখানে তারা লিংক ব্যবহার করে বিজ্ঞাপন দেখায়। এখন তারা সেই লিংকে গ্রাহকদের ক্লিক করতে বলে, এতে করে তাদের বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম হয়।

কিন্তু গ্রাহকদের ক্ষেত্রে সময় নষ্ট হয় কিন্তু কোন ইনকাম হয় না। এভাবে তারা প্রতারণা করে। এছাড়া আরো কিছু কারণ থাকতে পারে যেমনঃ

১. ভিজিটর বাড়ানো

অনেক ওয়েবসাইট শুধুমাত্র বিজ্ঞাপন দেখিয়ে আয় করার জন্য এমন শিরোনাম ব্যবহার করে। তাই সকলের সচেতন হওয়া উচিত।

বিকাশের এমন কোন অফার বর্তমানে চালু নেই, আর ভবিষ্যতে চালু হলে অবশ্যই তাদের ফেসবুক পেজ এবং তাদের অ্যাপ থেকে জানতে পারবেন। 

২. ব্যক্তিগত তথ্য সংগ্রহ

অনেক ভুয়া কোম্পানি বা প্রতিষ্ঠান গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য এই ধরনের লোভনীয় অফার এর কথা বলতে পারে। অনেক সময় তারা এই টাইপের টাইটেল ব্যবহার করে এবং গ্রাহকদের তথ্য নিয়ে থাকে। অনেক ক্ষেত্রে আপনার

  • মোবাইল নম্বর
  • নাম
  • ইমেইল
  • OTP
  • বিকাশ নম্বর
আরো পড়ুনঃ  ফ্রিল্যান্সিং শুরু করতে চান? সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা দেখুন

চাওয়া হতে পারে।এসব তথ্য কখনোই অপরিচিত ওয়েবসাইটে দেওয়া উচিত নয়। তাই কখনোই কোন ভুয়া ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

তথ্য শেয়ার করার আগে অবশ্যই সতর্ক থাকবেন এবং বিশেষ করে ব্যাংক অথবা বিকাশের ওটিপি কোড শেয়ার করবেন না।  

৩. ভুয়া অ্যাপ ডাউনলোড করানো

কিছু ওয়েবসাইট অজানা APK ফাইল ডাউনলোড করতে বলে।এগুলো ফোনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পাশাপাশি ফোনে ভাইরাস পর্যন্ত ঢুকিয়ে দিতে পারে।

এতে করে আপনার ফোনের সকল তথ্য মুছে যাবে এবং তারা আপনার ফোনের যাবতীয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।

এজন্য বিকাশে ৯৯৯৯ টাকা বোনাস এই টাইপের পোস্টার অথবা বিজ্ঞাপন দেখে কখনোই ক্লিক করতে যাবেন না। তাদের দেওয়া কোন ধরনের টাস্ক করবেন না। 

অনেক সময় ফেসবুকে ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন পোস্টারে এইসব টাইটেল ব্যবহার করে গ্রাহকদের আকর্ষণ করা হয়। এসব লোভনীয় অফার দেখলে সতর্ক হয়ে যাবেন।

৪. লিংক শেয়ার করানো

অনেক সময় বলা হয়ঃ ১০ জনকে শেয়ার করুন, তারপর বোনাস পাবেন।এটি সাধারণত মানুষকে বিভ্রান্ত করে ভুয়া লিংক ছড়ানোর কৌশল।

এসব ক্ষেত্রে প্রতারকরা হুবহু বিকাশের ওয়েবসাইটের মত ওয়েবপেজ তৈরি করে এবং গ্রাহকদের বিশ্বাস করাই এটি বিকাশের অফিসিয়াল অফার।

এক্ষেত্রে আপনি প্রথমেই বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট করে দেখবেন এবং পাশাপাশি তাদের ফেসবুক পেজ ও অ্যাপ চেক করেন। 

বিকাশ অফিসিয়াল কোন অফার প্রদান করলে তারা ফেসবুক পেজে অথবা অ্যাপ এর মাধ্যমে জানিয়ে দেয়। আর তারা কখনোই শেয়ার করার কথা বলে না। 

সাধারণত ভুয়া ওয়েবপেজ ও ফেসবুক পেজ লিংক শেয়ার করার জন্য এই ধরনের কাজ করে থাকে। 

কীভাবে বুঝবেন অফারটি ভুয়া?

নিচের লক্ষণগুলো থাকলে সতর্ক হোনঃ

  • ৯৯৯৯ টাকা বা অস্বাভাবিক বড় অঙ্কের বোনাসের প্রতিশ্রুতি
  • শেয়ার না করলে অফার শেষ হয়ে যাবে বলা
  • জরুরি ভিত্তিতে ক্লিক করতে বলা
  • অফিসিয়াল ডোমেইনের পরিবর্তে অপরিচিত ওয়েবসাইট
  • OTP বা PIN চাইলে
  • বিকাশ অ্যাপের বাইরে তথ্য চাওয়া
  • বানান ভুলে ভরা ওয়েবসাইট

এছাড়াও আরো অনেক ধরনের লক্ষণ থাকতে পারে, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন অফারটি সম্পূর্ণ ভুয়া। পাশাপাশি ইন্টারনেট ঘাটাঘাটি করে ফ্যাক্ট চেক করবেন। 

বিকাশের আসল অফার কোথায় পাওয়া যায়?

বিকাশের যেকোনো অফার জানতে সবসময় অফিসিয়াল মাধ্যম ব্যবহার করুন। অফিসিয়াল অ্যাপস অথবা ওয়েবসাইট ব্যবহার করে আসল অফার দেখতে পারবেন।

আরো পড়ুনঃ  ইউটিউব ডাউনলোড হচ্ছে না কেন? কারণ ও সমাধান জানুন

পাশাপাশি অফিশিয়াল ফেসবুক পেজ আছে তাদের সেটিও চেক করে দেখতে পারেন। এগুলো ছাড়া অন্য কোথাও দেখানো অফার যাচাই না করে বিশ্বাস করবেন না।

যদি ভুল করে তথ্য দিয়ে ফেলেন তাহলে কী করবেন?

যদি কোনো ভুয়া ওয়েবসাইটে তথ্য দিয়ে ফেলেন, তাহলে দ্রুত- 

  • বিকাশ PIN পরিবর্তন করুন।
  • সন্দেহজনক লিংক আর ব্যবহার করবেন না।
  • অপরিচিত অ্যাপ আনইনস্টল করুন।
  • বিকাশ কাস্টমার সাপোর্টের সঙ্গে যোগাযোগ করুন।
  • ফোনে কোনো OTP এলে কারও সঙ্গে শেয়ার করবেন না।

মানুষ কেন এই অফারে প্রতারিত হয়?

অনেকেই সহজে টাকা পাওয়ার আশায় যাচাই না করেই লিংকে ক্লিক করেন। এছাড়াও

  • বড় অঙ্কের টাকার লোভ
  • পরিচিত ব্যক্তির শেয়ার করা লিংক
  • “সীমিত সময়ের অফার” লেখা
  • অফিসিয়াল ডিজাইনের মতো দেখতে ভুয়া পেজ

এসব কারণে মানুষ সহজেই বিভ্রান্ত হয়।

বিকাশের আসল ক্যাশব্যাক অফার কেমন হয়?

বিকাশ সাধারণত যেসব অফার দেয়

  • নির্দিষ্ট মার্চেন্টে ক্যাশব্যাক
  • মোবাইল রিচার্জ অফার
  • বিল পেমেন্ট ক্যাম্পেইন
  • QR পেমেন্ট ডিসকাউন্ট
  • নির্দিষ্ট শর্ত পূরণে রিওয়ার্ড

এগুলো সবসময় নির্দিষ্ট নিয়ম ও শর্তসহ প্রকাশ করা হয়। আর বিস্তারিত জানতে বিকাশের অফিসিয়াল সাইটে ভিজিট করুন। 

বিকাশে ৯৯৯৯ টাকা বোনাস সম্পর্কে প্রচলিত ভুল ধারণা

ভুল ধারণা ১: সবাই এই বোনাস পাচ্ছে

সত্য: এমন কোনো অফিসিয়াল বোনাস নেই।

ভুল ধারণা ২: শুধু লিংকে ক্লিক করলেই টাকা আসবে

সত্য: এটি প্রতারণার অন্যতম কৌশল।

ভুল ধারণা ৩: বন্ধুদের শেয়ার করলে নিশ্চিত টাকা পাওয়া যাবে

সত্য: শেয়ার করলেও কোনো বোনাস পাওয়া যায় না।

ভুল ধারণা ৪: বিকাশ নতুন অফার লুকিয়ে দিয়েছে

সত্য: বিকাশ তাদের সব অফিশিয়াল অফার নিজস্ব মাধ্যমেই প্রকাশ করে।

উপসংহার

বিকাশে ৯৯৯৯ টাকা বোনাস নামে প্রচারিত অফারগুলোর কোনো অফিসিয়াল ভিত্তি নেই। এগুলোর বেশিরভাগই ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য তৈরি বিভ্রান্তিকর বা প্রতারণামূলক প্রচারণা।

তাই এমন কোনো লিংকে ক্লিক করার আগে অবশ্যই উৎস যাচাই করুন এবং কখনোই আপনার বিকাশ PIN, OTP বা ব্যক্তিগত তথ্য অপরিচিত ওয়েবসাইটে শেয়ার করবেন না।

যদি সত্যিকারের বিকাশ অফার পেতে চান, তাহলে সবসময় বিকাশের অফিসিয়াল প্ল্যাটফর্ম অনুসরণ করুন। এতে আপনি যেমন প্রকৃত অফারের খবর পাবেন, তেমনি অনলাইন প্রতারণা থেকেও নিরাপদ থাকতে পারবেন।

Leave a Comment

Are you human? Please solve:Captcha