ভালো মানের ব্লুটুথ হেডফোন দাম কত? দাম, ফিচার ও কেনার গাইড

আপনারা অনেকেই ভালো মানের ব্লুটুথ হেডফোন দাম কত? সম্পর্কে বিস্তারিত জানতে চান। এজন্য আজকের ব্লগে সেরা কয়েকটি ব্লুটুথ হেডফোন সম্পর্কে বিস্তারিত জানাবো। এর মধ্যে আমি নিজেই কয়েকটি ব্যবহার করেছি। 

আপনাদের জন্য কোন ব্লুটুথ হেডফোন গুলো ভালো হবে তা সম্পর্কে কিছুটা ধারণা দেবো। ব্লুটুথ হেডফোন সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। 

ব্লুটুথ হেডফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে অনলাইন ক্লাস ও গান শোনার ক্ষেত্রে এই ধরনের হেডফোন ব্যবহার করা হয়ে থাকে।

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

পাশাপাশি যারা গেমিং করতে পছন্দ করেন, তারাও কম্পিউটার ল্যাপটপ এর সাথে এই হেডফোন গুলো ব্যবহার করেন। 

ভালো মানের ব্লুটুথ হেডফোন দাম কত?

আপনার বাজেট অনুযায়ী ভালো ব্লুটুথ হেডফোনের দামকে কয়েকটি ভাগে দেখা যায়। যেমনঃ

১,০০০-২,০০০ টাকাঃ এই বাজেটে সাধারণ ব্যবহারের জন্য বেশ কিছু Bluetooth headphone পাওয়া যায়। গান শোনা, ইউটিউব দেখা কিংবা ফোনে কথা বলার মতো দৈনন্দিন কাজের জন্য এগুলো ব্যবহার করা যায়।  

অবশ্যই পড়বেনঃ

Star Tech অনলাইন শপিং প্ল্যাটফর্মে Havit H628BT, Havit H2590BT PRO এবং Hoco এর বিভিন্ন মডেল এই দামের আশেপাশে রয়েছে।

২,০০০-৩,৫০০ টাকাঃ এই বাজেটে তুলনামূলক ভালো সাউন্ড, উন্নত ব্যাটারি এবং কিছু মডেলে ANC বা Noise Cancellation পাওয়া যায়। উদাহরণ হিসেবে Havit H683BT এবং Havit H635BT-এর মতো মডেল বাজারে রয়েছে। 

৩,৫০০–৬,০০০ টাকাঃ এই রেঞ্জে ভালো ব্র্যান্ডের হেডফোন এবং উন্নত ফিচার পাওয়ার সুযোগ বেশি। যেমনটা Anker Soundcore Q20i মডেলে Hybrid ANC, LDAC এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ রয়েছে।

বর্তমানে এই ব্লুটুথ হেডফোনটির দাম আনুমানিক ৫,৩৯৯ টাকা। তবে দাম বিভিন্ন প্ল্যাটফর্ম ও দোকান ভেদে পরিবর্তন হয়ে থাকে। 

৬,০০০ টাকার বেশিঃ এই বাজেটে আরও উন্নত ANC, সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি এবং প্রিমিয়াম ব্র্যান্ডের মডেল পাওয়া যায়।

JBL, Sony, Anker Soundcore ও Edifier এর উচ্চতর মডেলগুলো এই শ্রেণিতে পড়ে। যদি আপনার বাজেট ৬০০০ টাকা হয়ে থাকে, তাহলে আপনি উপরোক্ত ব্যান্ডের ব্লুটুথ হেডফোন গুলো নিতে পারেন।

সর্বশেষে বলবো ভালো মানের ব্লুটুথ হেডফোনের দাম মূলত দুই হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে হয়ে থাকে। অর্থাৎ ২ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যেই আপনি ভালো মানের উচ্চ কোয়ালিটির ব্লুটুথ হেডফোন ক্রয় করতে পারবেন।

আরো পড়ুনঃ  ওয়ালটন, ভিশন, মিয়াকো, কিয়াম রাইস কুকারের দাম

যারা নরমাল ভাবে ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে চাচ্ছেন, তারা সহজেই ২০০০ টাকার মধ্যে ব্লুটুথ হেডফোন কিনতে পারবেন।

বাংলাদেশে অনেক জনপ্রিয় প্রযুক্তি শপিং প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আপনি প্রযুক্তি বিষয়ক সকল ডিভাইস গুলো ক্রয় করতে পারবেন। মোবাইল থেকে শুরু করে হেডফোন সহ মোবাইলের কেবল পর্যন্ত ক্রয় করতে পারবেন। 

ভালো কোয়ালিটির ব্লুটুথ হেডফোন দাম

আমি অনেক যাচাই-বাছাই করে কয়েকটি সেরা ভালো ব্লুটুথ হেডফোন খুঁজে বের করেছি। যেগুলো আপনার নির্দ্বিধায় ক্রয় করে ব্যবহার করতে পারেন।

এগুলোর দাম আনুমানিক ২ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে। আপনার বাজেট অনুযায়ী ক্রয় করতে পারেন। প্রতিটি ব্লুটুথ হেডফোন অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। নিম্নে হেডফোনগুলোর তালিকা দেওয়া হলঃ

  • Hoco W35 Max Silver Bluetooth Headphone
  • Havit H628BT Black Over-Ear Bluetooth Headphone
  • Hoco W35 Max Black Bluetooth Headphone
  • Havit H600BT Black Foldable Bluetooth Headphone
  • Havit i62 Bluetooth Black Headphone
  • ONIKUMA B60 Bluetooth LED Black Gaming Headphone
  • A4TECH Bloody MH360 White Bluetooth Over-Ear Headphone

উপরোক্ত বুলুটুথ হেডফোন ছাড়াও আরো অনেক ধরনের ব্লুটুথ হেডফোন রয়েছে, যেগুলো আপনি কিনতে পারেন।

ভালো মানের ব্লুটুথ হেডফোন দাম
ভালো মানের ব্লুটুথ হেডফোন দাম

এই ব্লুটুথ হেডফোন গুলোর দাম আনুমানিক ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে রয়েছে। এসবগুলো ব্লুটুথ হেডফোন আপনি রাইয়ান্স বা স্টারটেক থেকে নিতে পারবেন। 

ব্লুটুথ হেডফোন গুলোর দাম আরো বিস্তারিত জানতে ryans প্ল্যাটফর্মে ভিজিট করুন। 

ব্লুটুথ হেডফোন m10 দাম কত

এটি মূলত হেডফোন নয়, এটি হলো টি ডব্লিউ এস বা ব্লুটুথ ইয়ারফোন। এই ব্লুটুথ ইয়ারফোন বা হেডফোনটি বিভিন্ন দামের মধ্যে হয়ে থাকে। মূলত কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়।

এই একই মডেলের প্রোডাক্টের বিভিন্ন কোয়ালিটি রয়েছে। অরজিনাল হেডফোনটির দাম আনুমানিক ৫০০ টাকা হয়ে থাকে।

আর কপি ও ডুপ্লিকেট এই m10 হেডফোনটির দাম আনুমানিক ২০০ থেকে ৩০০ টাকা হয়। এগুলো আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। পাশাপাশি দোকান থেকেও কেনা যায়। 

বিশেষ করে দারাজ প্লাটফর্ম থেকেই অরজিনাল সহ কপি প্রোডাক্ট নিতে পারবেন। 

তবে আপনি যদি অরজিনাল m10 নিতে চান, তাহলে অবশ্যই সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে কিনতে হবে। বিশেষ করে অরজিনাল m10 চেনার উপায় গুলো দেখে নিবেন। 

এই একই m10 হেডফোনের অনেক কোয়ালিটি রয়েছে। অরজিনাল কোয়ালিটি নিতে হলে পরিচিত দোকান থেকে নিন। আর অবশ্যই বিশ্বস্ত প্ল্যাটফর্ম ও দোকান থেকে কিনবেন।

বাজারের সাধারণত বেশিরভাগই ডুপ্লিকেট ও কপি প্রোডাক্টগুলো পাওয়া যায়। তাই এর জন্য বলব বিশ্বস্ত দোকান থেকে এই হেডফোনের মডেলটি ক্রয় করুন।।

২,০০০ টাকার মধ্যে কি ভালো ব্লুটুথ হেডফোন পাওয়া যায়?

২০০০ টাকার মধ্যে অনেক ভালো মানের ব্লুটুথ হেডফোন পাওয়া যায়। যেগুলো আপনি ক্রয় করে সাধারণভাবে ব্যবহার করতে পারেন।

যারা কম্পিউটারে বা মোবাইলে গেমিং করার উদ্দেশ্যে ব্লুটুথ হেডফোন ক্রয় করতে চাচ্ছেন, তাদের অবশ্যই সর্বনিম্ন ৩ হাজার টাকার উপরের বাজেটে ব্লুটুথ হেডফোন ক্রয় করতে হবে।

আরো পড়ুনঃ  ভিশন, এলজি, সিঙ্গার, ওয়ালটন ওয়াশিং মেশিন প্রাইস ইন বাংলাদেশ ৮ কেজি

আর দুই হাজার টাকার মধ্যে যেই ব্লুটুথ হেডফোনগুলো পাওয়া যায়, সেগুলো ব্যবহার করে অনলাইন ক্লাস দেখা গান শোনা ও অন্যান্য কাজগুলো করা যায়। নিম্নে দুই হাজার টাকার মধ্যে ব্লুটুথ হেডফোন গুলোর তালিকা দেওয়া হলোঃ

  • Havit H628BT Bluetooth Headphone
  • Havit H2590BT PRO Multi-Function Wireless Headphone
  • Awei AT6 Stereo Wireless Bluetooth Headphone
  • Hoco W35 Air Bluetooth Wireless Headphone
  • Havit H626BT Wireless Foldable Bluetooth Kids Headphone
  • Havit H600BT Bluetooth Foldable Headphone
  • Hoco W52 Bluetooth Headphone With AUX Mode
  • Hoco W35 Max ANC Bluetooth Wireless Headphone
  • ACEFAST H9 ANC Wireless Bluetooth Headphone
  • Hoco W68 Calma ANC Wireless Bluetooth Headphone

এই সকল ব্লুটুথ হেডফোন গুলোই ২ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। আর এই ব্যান্ডের হেডফোন গুলো খুবই ভালো মানের হয়ে থাকে। 

এই বাজেটের হেডফোন সাধারণত গান শোনা, ভিডিও দেখা, অনলাইন ক্লাস এবং সাধারণ কলের জন্য যথেষ্ট হতে পারে।

তবে খুব ভালো ANC, প্রিমিয়াম সাউন্ড বা দীর্ঘমেয়াদি ভারী ব্যবহারের জন্য একটু বেশি বাজেট রাখলে আরো অনেক মডেলের হেডফোন পাওয়া যায়।

৩,০০০ টাকার মধ্যে ভালো ব্লুটুথ হেডফোন

প্রায় ৩,০০০ টাকা বাজেট করলে আগের তুলনায় বেশি ফিচার পাওয়া যায়। বর্তমানে Havit H683BT মডেলটি রয়েছে যার বাজার মূল্য ২৮০০ থেকে ২৯০০ টাকা।

অনলাইন প্লাটফর্ম থেকে কিনলে অর্থাৎ অফিসিয়াল প্লাটফর্ম থেকে কিনলে ওয়ারেন্টি পেয়ে যাবেন। এছাড়া আরো অনেকগুলো মডেল রয়েছে যেমনঃ

  • Hoco W100 Shadow ANC Bluetooth Wireless Headphone
  • Onikuma GT811 Wireless Bluetooth Headphone
  • Microlab ANC H10 Bluetooth Headphone
  • Havit H668BT ANC Foldable Bluetooth Headphone
  • Baseus Bass 35 Max Wireless Bluetooth Headphone
  • Onikuma B2 Tri-mode 7.1 Surround Sound Gaming Headset
  • Onikuma B3 Wireless Gaming Headphone
  • A4TECH Fstyler BH350C ANC Wireless Headphone

৫,০০০ টাকার মধ্যে ভালো ব্লুটুথ হেডফোন

৫০০০ টাকার মধ্যে কয়েকটি সেরা ব্লুটুথ হেডফোন খুঁজে বের করেছি। যেগুলো চাইলে আপনারা ক্রয় করতে পারেন। ক্রয় করার পূর্বে মডেলগুলোর ফিচার গুলো দেখে নিবেন। নিম্নে ব্লুটুথ হেডফোনের তালিকা দেওয়া হলঃ

  • Onikuma GT802 Tri-mode Wireless Gaming Headphone
  • BWOO BO-BW589 ANC Bluetooth Wireless Headphone
  • AJAZZ AHM08 MAX Tri-mode Wireless Gaming Headphone
  • Havit H655BT Pro Hybrid Active Noise Cancellation Bluetooth Headphone
  • Havit Gamenote Fuxi-H7 Five-Mode Gaming Headphone
  • Anker Soundcore Q20i

Anker Soundcore Q20i-এর দাম ও ফিচার

বর্তমানে পাঁচ হাজার টাকা বাজেটের মধ্যে একটি জনপ্রিয় ব্লুটুথ হেডফোন হল Anker Soundcore Q20i এই ব্লুটুথ হেডফোনটির দাম আনুমানিক ৫০০০ থেকে ৫৩০০ টাকা।

এতে 40mm driver, Hybrid Active Noise Cancellation, Bluetooth 5.3, LDAC এবং Soundcore App এর মতো ফিচার রয়েছে। ANC বন্ধ অবস্থায় সর্বোচ্চ ৬০ ঘণ্টা এবং ANC চালু অবস্থায় প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। 

আরো পড়ুনঃ  ওয়ালটন মিনি ফ্রিজের দাম ও ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২৬

JBL Bluetooth Headphone-এর দাম কত?

JBL এর ব্লুটুথ হেডফোনের দাম মডেল অনুযায়ী কম বেশি হয়ে থাকে। বর্তমানে JBL Tune 520BT এর দাম আনুমানিক ৪,০০০–৪,৮০০ টাকার মধ্যে। 

JBL Tune 520BT-তে Bluetooth 5.3, built-in microphone এবং সর্বোচ্চ ৫৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ রয়েছে। এছাড়া USB Type-C এবং দ্রুত চার্জিং সুবিধাও রয়েছে।

তবে দোকান, অফার, ওয়ারেন্টি এবং পণ্যের প্রাপ্যতার কারণে একই মডেলের দাম পরিবর্তিত হতে পারে।

অনলাইন থেকে ব্লুটুথ হেডফোন কেনার সময় সতর্কতা

অনলাইনে অনেক কম দামের Bluetooth headphone দেখা যায়। বিশেষ করে কোনো পরিচিত ব্র্যান্ডের হেডফোন বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম দামে পাওয়া গেলে সতর্ক হওয়া উচিত।

কেনার আগে বিক্রেতার রিভিউ, ওয়ারেন্টি, রিটার্ন পলিসি এবং পণ্যের Authenticity সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন।

একই মডেলের দাম বিভিন্ন দোকানে ভিন্ন হতে পারে, তাই অন্তত দুই-তিনটি নির্ভরযোগ্য দোকানে দাম তুলনা করে নিলে ভালো সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

তবে আমার সাজেশন থাকবে বাংলাদেশের জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম গুলোতে সার্চ করে দাম যাচাই-বাছাই করুন। বিশেষ করে রাইয়ান্স ও স্টারটেক প্ল্যাটফর্ম গুলোতে হেডফোনের দাম গুলো দেখতে পারেন।

তাহলে কত টাকার ব্লুটুথ হেডফোন কিনবেন?

আপনার দৈনন্দিন ব্যবহারের উপর নির্ভর করে বাজেট নির্বাচন করুন। শুধুমাত্র গান শোনা ও ভিডিও দেখার জন্য হলে ১,৫০০–৩,০০০ টাকার মধ্যে একটি ভালো মডেল খুঁজে কিনুন।

নিয়মিত ব্যবহার, ভালো কল কোয়ালিটি এবং উন্নত ফিচার চাইলে ৩,০০০–৬,০০০ টাকা বাজেট রাখতে হবে। 

আর আপনি যদি ANC, উন্নত সাউন্ড, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং ভালো ব্র্যান্ড চান, তাহলে ৫,০০০ টাকার বেশি বাজেটেও যেতে হতে পারে।

বর্তমান বাজারে ৯০০ টাকার আশেপাশে শুরু করে ৩০,০০০ টাকা বা তারও বেশি দামের Bluetooth headphone পাওয়া যাচ্ছে।

উপসংহার

ভালো মানের ব্লুটুথ হেডফোন এর দাম কত? এর নির্দিষ্ট কোন উত্তর নেই। কারণ হেডফোনের দাম মূলত ব্র্যান্ড, সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি, ANC, মাইক্রোফোন ও অন্যান্য ফিচারের ওপর নির্ভর করে।

তবে আমরা আর্টিকেলে অনেক ভালো ব্যান্ডের ভালো মানের ব্লুটুথ হেডফোন এর মডেল সাজেস্ট করেছে। সেগুলো আপনারা ক্রয় করতে পারেন।

ফিচার বিবেচনায় অনেক ব্যান্ডের বা মডেলের ব্লুটুথ হেডফোনের দাম বেশি হয়ে থাকে। যদি ফিচার কম নেন, তাহলে হয়তো কম দামের মধ্যেই ব্লুটুথ হেডফোন পেয়ে যাবেন।

আপনার ব্যবহারের উপর নির্ভর করে ব্লুটুথ হেডফোন নির্বাচন করুন। অযথা বেশি দামের ব্লুটুথ হেডফোন কিনে টাকা নষ্ট করবেন না।

আর অবশ্যই ভালো ব্যান্ডেরও ভালো প্ল্যাটফর্ম থেকে ব্লুটুথ হেডফোন ক্রয় করার চেষ্টা করুন। বেশিরভাগ ব্যান্ডগুলোই ব্লুটুথ হেডফোনে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। এজন্য কেনার সময় ওয়ারেন্টি যাচাই-বাছাই করে নিন। 

Leave a Comment

Are you human? Please solve:Captcha