সহজ কয়েকটি মাধ্যমেই গ্রামীণফোন ব্যালেন্স ট্রান্সফার করা যায়। যারা গ্রামীনফোনের সিম ব্যবহার করেন, তারা অনেকেই জরুরী মুহূর্তে ব্যালেন্স ট্রান্সফার করতে চান।
আপনি শুধুমাত্র এক সিম থেকে অন্য গ্রামীন সিমে ব্যালান্স ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ একই সিম কোম্পানি হতে হবে। অর্থাৎ গ্রামীন সিম থেকে গ্রামীন সিমে ব্যালেন্স পাঠাতে পারবেন।
এর জন্য কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো আপনাদের জানাবো। এতে করে আপনি প্রিয়জনের গ্রামীন সিমে সহজেই টাকা পাঠাতে পারবেন। চলুন এবার মূল টপিকে আসি।
গ্রামীণফোন ব্যালেন্স ট্রান্সফার: জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড
গ্রামীন সিম ব্যবহার করলে কয়েকটি সহজ পদ্ধতিতে সিমের টাকা অন্য সিমে পাঠাতে পারবেন। এক্ষেত্রে আপনাকে জিপি সিমের নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে। কোড ডায়াল করার মাধ্যমে আপনি সহজেই সরাসরি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
অবশ্যই পড়বেনঃ
এর জন্য প্রথমে নিজের গ্রামীন সিম থেকে *121*1500# কোড ডায়াল করুন।
এই কোড ডায়াল করলেই ব্যালেন্স ট্রান্সফার করার অপশন সামনে আসবে। স্ক্রিনে আপনি ট্রান্সফার সম্পর্কিত অনেকগুলো অপশন দেখতে পারবেন।

তবে মনে রাখুন ব্যালেন্স ট্রান্সফার করার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি শুধুমাত্র যেই সিম থেকে টাকা পাঠাবেন, সেই সিমটিতে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য ১ লিখে সেন্ড করুন।
কিছুক্ষণের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনাকে একটি রেনডম পাসওয়ার্ড দেওয়া হবে। যেটি আপনি পরবর্তীতে পরিবর্তন করে ব্যালেন্স ট্রান্সফার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
সাধারণত পাসওয়ার্ড মেসেজের মাধ্যমে গ্রামীন সিম কর্তৃপক্ষ জানিয়ে দিয়ে থাকে।
এখন রেজিস্ট্রেশন হয়ে গেলে পুনরায় *121*1500# কোড ডায়াল করে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস অপশনে আসুন। এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ২ লিখে সেন্ড করুন।
এবার আপনার কাছে নাম্বার চাইবে, মূলত আপনি যে এই সিমটিতে টাকা পাঠাতে চান, সেই সিমের নাম্বারটি লিখুন। এরপর সেন্ড বাটনে ক্লিক করুন।
এখন আপনাকে টাকার পরিমান লিখতে হবে। আপনি কত টাকা পাঠাতে চান সেটা লিখুন। লিখে আবার সেন্ড বাটনে ক্লিক করুন।
এরপর আপনি পাসওয়ার্ড অপশন আসলে সেখানে পাসওয়ার্ড দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলেই গ্রামীন ফোনের ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে।
আর ব্যালেন্স ট্রান্সফার সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত করা যায়। অর্থাৎ প্রতিবাদ ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।
আর প্রতি মাসে সাধারণত ১০ বার ট্রান্সফার করা যায়।
ইউএসডি কোড ডায়াল ছাড়াও সরাসরি মাই জিপি অ্যাপ ব্যবহার করেও জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার সহজে করতে পারবেন।
এক্ষেত্রে আপনাকে আর এক্সট্রা করে ইউএসডি কোড ডায়াল করে টাকা ট্রান্সফার করতে হবে না। সরাসরি মাই জিপি এপ্লিকেশন ব্যবহার করেই ট্রান্সফার করতে পারবেন।
এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার গ্রামীণফোন
এখন আমরা মাই জিপি অ্যাপস ব্যবহার করে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম জানব। আপনার ফোনে মাই জিপি অ্যাপ ইন্সটল থাকলেই ব্যালেন্স পাঠাতে পারবেন।
প্রিয়জনসহ যেকোনো জিপি নাম্বারে টাকা পাঠানো যাবে। এর ফলে বিকাশে টাকা না থাকলেও আপনি জিপি সিম ব্যবহার করে নিজের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
- এর জন্য মোবাইল ফোনে MY gp অ্যাপ্লিকেশন ইন্সটল করুন।
- এরপর মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটি লগইন করুন।
- এবার নিচের দিকে সার্ভিস অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
- নিচের দিকে ব্যালেন্স ট্রান্সফার নামক অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করবেন
- এরপর আপনি নাম্বার লিখবেন।
- যেই নাম্বারে পাঠাবেন সেই নাম্বার লেখা হয়ে গেলে পাসওয়ার্ড দিতে হবে।
- এছাড়াও কত টাকা পাঠাতে চান সেটি লিখে ওকে বাটনে ক্লিক করলেই টাকা চলে যাবে।
এভাবেই অ্যাপস ব্যবহার করে গ্রামীন সিম থেকে অন্য গ্রামীন সিমে টাকা ট্রান্সফার করা যায়। এ ক্ষেত্রে আপনার ইন্টারনেট থাকতে হবে। যারা বাটন ফোন ব্যবহার করেন বা ইন্টারনেট নেই তারা ইউএসডি কোড ডায়াল করে টাকা ট্রান্সফার করতে পারেন।
উপসংহার
আশা করি আপনারা ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম জানতে পেরেছেন। খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করা যায়। মাত্র সহজ দুটি পদ্ধতি অনুসরণ করেই ব্যালেন্স ট্রান্সফার করুন।
আজ এই পর্যন্তই শেষ করছি, ভালো লাগলে শেয়ার করবেন এবং এই ধরনের টিপস এন্ড টিপস পেতে নিয়মিত ভিজিট করতে পারেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






