500000 টাকায় কি ব্যবসা করা যায়? ৫ লাখ টাকায় ১০টি লাভজনক ব্যবসা

আপনার কাছে যদি ৫০০০০০ টাকা বা ৫ লাখ টাকা মূলধন থাকে, তাহলে এই টাকা দিয়ে বেশ কিছু লাভজনক ব্যবসা শুরু করা সম্ভব।

তবে ব্যবসা শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ব্যবসা নির্বাচন করা, বাজারের চাহিদা বোঝা এবং মূলধনের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

কারণ শুধু টাকা থাকলেই ব্যবসায় সফল হওয়া যায় না; এর পাশাপাশি প্রয়োজন পরিকল্পনা, পরিশ্রম, ধৈর্য এবং গ্রাহকদের চাহিদা সম্পর্কে ভালো ধারণা।

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

বর্তমানে বাংলাদেশে অনলাইন শপ, পোশাকের ব্যবসা, ফুড বিজনেস, মুদি দোকান, কসমেটিকস, মোবাইল এক্সেসরিজ, কৃষিভিত্তিক ব্যবসাসহ বিভিন্ন খাতে উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে।

এসব ব্যবসার মধ্যে কিছু ব্যবসা দোকান নিয়ে শুরু করা যায়, আবার কিছু ব্যবসা ঘরে বসেও পরিচালনা করা সম্ভব।

আপনারা অনেকেই জানতে চান 500000 টাকায় কি ব্যবসা করা যায়? এই বিষয়টি নিয়ে আমি আর্টিকেলে গভীর রিসার্চ করে তথ্য দেওয়ার চেষ্টা করেছি।

আপনাদের মধ্যে যাদের মূলধন 5 লাখ টাকার বেশি তারা চাইলে আজকের দেখানো ব্যবসা গুলো করতে পারেন।

আমরা অনেকগুলো ব্যবসার আইডিয়া তুলে ধরব, যেগুলো হয়তো পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন। 

৫ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করার আগে যা জানা জরুরি

৫ লাখ টাকা হাতে থাকলে পুরো টাকা একবারে ব্যবসায় বিনিয়োগ করা উচিত নয়। নতুন উদ্যোক্তাদের অনেকেই শুরুতেই দোকান সাজানো, পণ্য কেনা কিংবা বিজ্ঞাপনের পেছনে অতিরিক্ত অর্থ খরচ করে ফেলেন। পরবর্তী সময়ে ব্যবসা পরিচালনার জন্য পর্যাপ্ত টাকা না থাকায় সমস্যায় পড়েন।

অবশ্যই পড়বেনঃ

তাই ৫ লাখ টাকার একটি পরিকল্পিত বাজেট তৈরি করা ভালো। উদাহরণ হিসেবে আপনি এভাবে মূলধন ভাগ করতে পারেন:

  • পণ্য বা কাঁচামাল এর জন্য বরাদ্দ রাখুন ২,০০,০০০ টাকা
  • দোকান বা ব্যবসার সেটআপ করার জন্য বাজেট রাখুন ১,০০,০০০ টাকা
  • মার্কেটিং ও প্রচারণার ক্ষেত্রে ৩০,০০০ টাকা বাজেট রাখতে পারেন। 
  • কর্মচারী ও পরিচালন খরচ বাবদ ৫০০০০ টাকা রাখুন।
  • জরুরি ও চলতি মূলধন ১,২০,০০০ টাকা

তাহলে সর্বশেষে মোট মূলধন দাঁড়ায় ৫,০০,০০০ টাকা। আপনি চাইলে বাজেট গুলো মিলিয়ে দেখতে পারেন এবং যোগ করে দেখতে পারেন।

আমি 5 লক্ষ টাকার মধ্যে একটি ব্যবসা শুরু করার জন্য পরিকল্পিত বাজেট দিয়েছি। এটি একটি নমুনা বাজেট।

ব্যবসার ধরন, অবস্থান ও ভাড়া অনুযায়ী খরচ কমবেশি হতে পারে। সে ক্ষেত্রে আপনি প্রয়োজন অনুযায়ী বাজেট পরিবর্তন করতে পারেন বা কম বেশি করতে পারেন।

500000 টাকায় কি ব্যবসা করা যায়?

৫ লক্ষ টাকাতেই বর্তমান সময়ে বিভিন্ন ধরনের লাভজনক ব্যবসা শুরু করা সম্ভব। আপনি চাইলে সরাসরি অনলাইন ব্যবসা শুরু করতে পারেন অথবা অফলাইনে দোকান ভাড়া নিয়ে পণ্যের ব্যবসা করতে পারেন।

বর্তমান সময়ে মোবাইল ফোনের এক্সেসরিজ এর ব্যবসাটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এক্ষেত্রে সহজেই আপনি ৫ লক্ষ টাকা বাজেটের মধ্যে সকল পণ্য গুলোর স্টক রাখতে পারবেন।

চায়না থেকে খুব কম দামে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন, এরপর কিছুটা লাভে সেগুলো বিক্রি করে ব্যবসা করতে পারেন।

এছাড়া আরো অনেক ধরনের ব্যবসা শুরু করা যায়। আপনারা চাইলে কিন্তু কৃষি জমিতে ড্রাগন ফল চাষ অথবা পেয়ারা চাষ করতে পারেন।

আরো পড়ুনঃ  ৩০ হাজার টাকায় ব্যবসা করে মাসে ভালো আয় - জানুন ১০টি সহজ উপায়

এখানেও ভালো পরিমাণ লাভজনক ব্যবসা করা সম্ভব। যদি সঠিক পরিকল্পনা দিয়ে যে কোন ব্যবসা শুরু করেন, তাহলে অবশ্যই সফল হবেন।

সর্বশেষে বলবো পরিকল্পনা নিয়ে শুরু করলে অবশ্যই পাঁচ লক্ষ টাকা দিয়েই ব্যবসা করা সম্ভব। তবে ব্যবসা করার পূর্বে কোন ব্যবসা আপনার জন্য সঠিক হবে? এগুলো ভালোভাবে জেনে নিবেন।

৫০০০০০ টাকায় কি কি ব্যবসা করা যায়?

৫ লাখ টাকা দিয়ে এমন অনেক ব্যবসা শুরু করা সম্ভব, যেগুলোর বাজারে সারা বছর কমবেশি চাহিদা থাকে।

তবে আপনার জন্য কোন ব্যবসাটি ভালো হবে, তা নির্ভর করবে আপনার অবস্থান, অভিজ্ঞতা, দক্ষতা এবং ক্রেতাদের চাহিদার ওপর।

500000 টাকায় কি ব্যবসা করা যায়
500000 টাকায় কি ব্যবসা করা যায়

নিচে এমন ১০টি ব্যবসা নিয়ে আলোচনা করা হলো, যেগুলো বাংলাদেশে ৫ লাখ টাকা বা তার কম মূলধন দিয়ে ছোট কিংবা মাঝারি পরিসরে শুরু করার সুযোগ রয়েছে। 

১. কাপড় ও পোশাকের ব্যবসা

৫ লাখ টাকা দিয়ে শুরু করার মতো একটি ভালো ব্যবসা হলো কাপড় ও পোশাকের ব্যবসা। বাংলাদেশে নারী, পুরুষ ও শিশুদের পোশাকের চাহিদা সব সময় থাকে।

বিশেষ করে থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, বোরকা এবং শিশুদের পোশাক বিক্রি করে ব্যবসা গড়ে তোলা সম্ভব।

এই ব্যবসা শুরু করার জন্য প্রথমে একটি ভালো বাজার বা জনবহুল এলাকায় ছোট দোকান নিতে পারেন। এরপর পাইকারি বাজার থেকে মানসম্মত পোশাক সংগ্রহ করে বিক্রি শুরু করতে পারেন।

চাইলে দোকানের পাশাপাশি ফেসবুক পেজ খুলে অনলাইনেও পোশাক বিক্রি করতে পারবেন। আর অনলাইনে পোশাক বিক্রি করলে খুব সহজেই পরিচিতি লাভ করা যায়।

যদি ভালোমতো কোয়ালিটি সম্পন্ন পোশাক বিক্রি করতে পারেন, তাহলে পার্মানেন্ট কাস্টমার পেতে পারেন। পাশাপাশি নিজের দোকানের পরিচিতি বাড়ানো যায়।

এতে করে দোকানে কাপড়ের সেল বৃদ্ধি করতে পারবেন। তাই আমি সকলকে বলবো যে কোন ব্যবসা শুরু করলেই আগে দোকানে পরিচিতি পাঠাতে ফেসবুক সহ বিভিন্ন প্লাটফর্ম মার্কেটিং করুন।

আপনার ব্যবসা সম্পর্কে গ্রাহকদের জানান, এতে করে অল্প সময়ে ব্যবসার পরিচিতি বাড়িয়ে বিক্রি বাড়ানো যায়। 

আনুমানিক বিনিয়োগঃ

  • দোকান ভাড়া ও অগ্রিম: ৬০,০০০–৮০,০০০ টাকা।
  • পোশাক কেনা: ২,৫০,০০০ টাকা।
  • দোকান সাজানো: ৫০,০০০ টাকা।
  • প্রচার ও অন্যান্য খরচ: ২০,০০০ টাকা।
  • চলতি মূলধন: ১,০০,০০০ টাকা।

আমি এখানে আনুমানিক বিনিয়োগ তুলে ধরেছি। আপনি এখানে ইচ্ছামত বিনিয়োগ নির্বাচন করতে পারেন।

এখন অনেকেই প্রশ্ন করেন কেন এই ব্যবসা করব? পোশাকের ব্যবসায় বিভিন্ন ধরনের ক্রেতা পাওয়া যায়। উৎসব, বিয়ে, ঈদ এবং অন্যান্য বিশেষ উপলক্ষে পোশাকের বিক্রি বাড়তে পারে। তবে কোন ধরনের পোশাক আপনার এলাকায় বেশি বিক্রি হয়, সেটি আগে যাচাই করে নিবেন।

২. মুদি দোকানের ব্যবসা

৫ লক্ষ টাকা দিয়ে কিন্তু মুদির দোকানের ব্যবসা শুরু করা যায়। আর মুদির দোকানে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান, বিস্কুট, পানীয়, মসলা এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের চাহিদা নিয়মিত থাকে।

এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে নির্দিষ্ট একটি পণ্যের ওপর নির্ভর করতে হয় না। বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে ক্রেতাদের চাহিদা পূরণ করা যায়।

আরেকটি সুবিধা হল এই ব্যবসাটি ভবিষ্যতেও থাকবে। কারণ মুদির দোকানের চাহিদা সবসময় থাকবেই। যদি আপনি প্রোডাক্ট কোয়ালিটি ভালো দেন এবং সার্ভিস ভালো দেন তাহলে অবশ্যই পার্মানেন্ট গ্রাহক পাবেন, যারা সব সময় আপনার মুদির দোকান থেকে প্রোডাক্টগুলো ক্রয় করবে। 

এজন্য মুদির দোকানে মানসম্মত পণ্য রাখতে হয় এবং ভালো সার্ভিস দিতে হয়। বিশেষ করে ভালো ব্যবহার হল যে কোন ব্যবসার সফলতার মূল চাবিকাঠি। 

গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করে প্রোডাক্ট কোয়ালিটি ভালো দিলে সব সময় পরিচিতি থাকে। ব্যবসা দীর্ঘ সময় ধরে করা যায়।

এই ব্যবসাটি শুরু করার জন্য প্রথমে ভালো একটি পজিশনে দোকান ঘর ভাড়া নিন। এরপর আপনার বাজেট পরিকল্পনা করুন এবং কোন কোন ধরনের প্রোডাক্ট স্টক রাখবেন সেগুলো নির্বাচন করুন।

আরো পড়ুনঃ  ব্যবসা করার আইডিয়া: কম পুঁজিতে সেরা ৯টি লাভজনক ব্যবসা

বিশেষ করে আপনি যে এলাকাতে দোকান ভাড়া নিয়েছেন, সেই এলাকাতে কোন ধরনের পণ্যগুলো মানুষজন বেশি কিনে থাকে, সেগুলো যাচাই করুন। 

সর্বশেষে বলবো দোকানটি আবাসিক এলাকা, বাজার অথবা জনবহুল স্থানে নেওয়ার চেষ্টা করবেন। পণ্যের মেয়াদ নিয়মিত পরীক্ষা করবেন। পাশাপাশি কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে এবং কোন পণ্যে কত লাভ হচ্ছে, তার হিসাব রাখার চেষ্টা করবেন।

৩. রেস্টুরেন্ট বা ফাস্টফুডের ব্যবসা

খাবারের ব্যবসা বাংলাদেশে বেশ পরিচিত এবং এর ক্রেতাও রয়েছে। আপনি চাইলে ৫ লাখ টাকা দিয়ে ছোট পরিসরে ফাস্টফুডের দোকান অথবা রেস্টুরেন্ট শুরু করতে পারেন।

বার্গার, পিজ্জা, স্যান্ডউইচ, ফ্রাইড চিকেন, চিকেন ফ্রাই, নুডলস, বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের নাশতা বিক্রি করতে পারেন।

শুরুতে বড় রেস্টুরেন্ট করার পরিবর্তে ছোট একটি দোকান নিয়ে সীমিত মেনুতে ব্যবসা শুরু করা ভালো। এতে কর্মচারী, সাজসজ্জা ও অন্যান্য খরচ নিয়ন্ত্রণ করা সহজ হবে।

৪. কসমেটিকস ও বিউটি প্রোডাক্টের ব্যবসা

বর্তমানে ত্বকের যত্ন, চুলের যত্ন এবং সাজসজ্জার বিভিন্ন পণ্যের চাহিদা রয়েছে। এ কারণে ৫ লাখ টাকা দিয়ে কসমেটিকসের ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করতে পারেন। 

এই ব্যবসায় ফেসওয়াশ, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, শ্যাম্পু, কন্ডিশনার, লিপস্টিক, মেকআপ কিট, পারফিউম এবং অন্যান্য বিউটি প্রোডাক্ট বিক্রি করা যায়।

500000 টাকায় কি ব্যবসা করা যায়
500000 টাকায় কি ব্যবসা করা যায়

আপনি চাইলে একটি ছোট দোকান নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম ও নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন।

আমি সাজেস্ট করব সকলেই আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আপনার ব্যবসার প্রোডাক্ট গুলোর ভিডিও বানাবেন এবং মার্কেটিং করবেন।

সাধারণত কসমেটিক জাতীয় প্রোডাক্টগুলো ফেসবুকে মার্কেটিং করে গ্রাহকদের জানালে সেগুলো দ্রুত বিক্রি করা যায়। 

তবে একটা কথা জেনে রাখুন এই ব্যবসাটি দীর্ঘদিন ধরে এবং ভালোভাবে শুরু করার জন্য অবশ্যই আসল ও মানসম্মত প্রোডাক্ট সংগ্রহ করবেন।

নকল, মেয়াদোত্তীর্ণ অথবা অননুমোদিত পণ্য বিক্রি করলে ব্যবসার সুনাম নষ্ট হতে পারে। তাই আপনারা উন্নত মানের প্রোডাক্ট কিনে সেগুলো বিক্রি করার চেষ্টা করুন। 

৫. মোবাইল এক্সেসরিজ ও সার্ভিসিং ব্যবসা

আমার কাছে যেই ব্যবসাটি সবচেয়ে সেরা মনে হয়েছে, আর তা হলো মোবাইল এক্সেসরিজ ও সার্ভিসিং ব্যবসা। কারণ এই ব্যবসাটি করে প্রচুর লাভ করা যায়।

বর্তমানে বেশিরভাগ ব্যবসায়ীরা এই মোবাইল এক্সেসরিজ ব্যবসাটি করেই প্রচুর লাভ করছে। কারণ এটি একটি লাভজনক ব্যবসা, এখানে খুব কম দামে প্রোডাক্ট কিনে এনে বেশি দামে বিক্রি করা যায়।

একটি প্রোডাক্টের সাধারণত ৫০ থেকে ২০০ টাকার বেশি লাভ থাকে। যার কারণে আমার কাছে এই ব্যবসাটি ভালো মনে হয়েছে।

তবে অতিরিক্ত লাভ না করাই ভালো, কোয়ালিটি ভালো রেখে কিছুটা লাভ নিয়ে প্রোডাক্ট বিক্রি করলে বেশি গ্রাহক পাওয়া যায়।

আর বেশি গ্রাহক হলেই আপনার বিক্রি বাড়বে, যার ফলে আপনি প্রচুর প্রোডাক্ট স্টক করে বিক্রি করতে পারবেন। 

এই ব্যবসায় মোবাইল কভার, চার্জার, হেডফোন, ইয়ারফোন, পাওয়ার ব্যাংক, ডাটা ক্যাবল, স্ক্রিন প্রটেক্টর এবং অন্যান্য এক্সেসরিজ বিক্রি করতে পারেন।

পাশাপাশি মোবাইল সার্ভিসিংয়ের ব্যবস্থা রাখতে পারেন। তবে সার্ভিসিং করতে হলে নিজে অথবা দক্ষ টেকনিশিয়ান নিয়োগ করে কাজ পরিচালনা করতে হবে।

৬. অনলাইন শপ বা ই-কমার্স ব্যবসা

আপনি যদি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে না চান, তাহলে ৫ লাখ টাকা দিয়ে অনলাইন শপ শুরু করতে পারেন।

বর্তমানে ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে পণ্য বিক্রি করার সুযোগ রয়েছে।

অনলাইন শপে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা যায়। যেমনঃ

  • নারী ও পুরুষের পোশাক।
  • জুতা ও ব্যাগ।
  • ঘর সাজানোর পণ্য।
  • কিচেন এক্সেসরিজ।
  • শিশুদের খেলনা।
  • ইলেকট্রনিক এক্সেসরিজ।
  • উপহার ও গিফট আইটেম।

এই ব্যবসার সুবিধা হলো, শুরুতেই বড় দোকান বা শোরুমের প্রয়োজন নেই। তবে পণ্যের ছবি, সঠিক বিবরণ, গ্রাহকের সঙ্গে যোগাযোগ এবং সময়মতো ডেলিভারি নিশ্চিত করতে হবে।

পাশাপাশি প্রোডাক্টের ভিডিও বানিয়ে গ্রাহকদের সুবিধা অসুবিধা জানাতে হবে। আর এভাবেই মার্কেটিং করতে হবে।

আরো পড়ুনঃ  ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

৭. বেকারি ও কেকের ব্যবসা

৫ লক্ষ টাকার মধ্যে ব্যবসা শুরু করতে চাইলে আমি বলব বেকারী ও কেকের ব্যবসা করুন। বর্তমানে অনলাইনে এই সকল প্রোডাক্টের প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে কাস্টমাইজড কেক ও মোমবাতির চাহিদা রয়েছে।

জন্মদিন, বিয়ে, অনুষ্ঠান এবং বিভিন্ন উপলক্ষে কেকের চাহিদা থাকে। পাশাপাশি বিস্কুট, পাউরুটি, পেস্ট্রি, কাপকেক ও অন্যান্য বেকারি পণ্য বিক্রি করা যায়।

আপনার যদি বেকারি তৈরির অভিজ্ঞতা থাকে, তাহলে নিজেই পণ্য তৈরি করতে পারবেন। অন্যথায় দক্ষ বেকার নিয়োগ দিতে পারেন।

৮. ফটোকপি, প্রিন্টিং ও কম্পিউটার সার্ভিসের ব্যবসা

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার এবং সরকারি অফিসের আশপাশে ফটোকপি ও প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করতে পারেন। মাত্র 5 লক্ষ টাকা দিয়েই এই ব্যবসাটি প্রাথমিকভাবে শুরু করা যায়।

আর ব্যস্ততম এলাকাতে এই ব্যবসাটি করলে অনেক কাস্টমার পাওয়া যায়। বিশেষ করে স্কুল ও কলেজের এলাকাতে দোকান ভাড়া নিয়ে এই ব্যবসা করে সফল হতে পারবেন।

পাশাপাশি জনসমাগম স্থানগুলোতে এই ব্যবসার দোকান দিয়ে ভালো পরিমান ইনকাম করা সম্ভব। এই ব্যবসায় ফটোকপি, কালার প্রিন্ট, ছবি প্রিন্ট, স্ক্যান, লেমিনেশন, টাইপিং, সিভি তৈরি এবং অনলাইন ফরম পূরণের মতো সেবা দিতে হবে। তাই এই বিষয়গুলোতে আপনি দক্ষ হয়ে নিবেন। 

সর্বশেষে বলবো এই ব্যবসার জন্য ভালো লোকেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কম্পিউটার পরিচালনা এবং প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।

৯. মাছ চাষের ব্যবসা

আপনার যদি গ্রামে পুকুর অথবা মাছ চাষের উপযোগী জমি থাকে, তাহলে ৫ লাখ টাকা দিয়ে মাছ চাষ শুরু করার কথা ভাবতে পারেন।

বাংলাদেশে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া এবং পাঙ্গাশসহ বিভিন্ন মাছের বাজার রয়েছে। তবে কোন মাছ চাষ করবেন, তা নির্ভর করবে পুকুরের পরিবেশ, পানির গুণমান, বাজারের চাহিদা এবং আপনার অভিজ্ঞতার ওপর।

১০. পোল্ট্রি বা মুরগির খামার

৫ লাখ টাকা দিয়ে ছোট পরিসরে পোল্ট্রি খামার শুরু করা সম্ভব। মুরগির মাংস ও ডিমের বাজারে চাহিদা থাকায় অনেকেই এই ব্যবসার প্রতি আগ্রহী।

আপনি চাইলে ব্রয়লার মুরগি অথবা লেয়ার মুরগির খামার করতে পারেন। তবে দুটি খামারের ব্যবস্থাপনা, বিনিয়োগ এবং উৎপাদন পদ্ধতি আলাদা।

পোল্ট্রি ব্যবসায় রোগবালাই, খাবারের দাম এবং বাজারদরের পরিবর্তনের ঝুঁকি রয়েছে। তাই অভিজ্ঞতা ছাড়া বড় পরিসরে শুরু না করাই ভালো।

ব্যবসা শুরু করতে কি কি কাগজপত্র লাগবে?

বাংলাদেশে ব্যবসার ধরন ও পরিচালনার পদ্ধতি অনুযায়ী কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়। যেমনঃ

  • জাতীয় পরিচয়পত্র।
  • ব্যবসার ঠিকানার প্রমাণ।
  • স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ট্রেড লাইসেন্স।
  • প্রযোজ্য ক্ষেত্রে ই-টিআইএন।
  • ব্যবসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন।
  • প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট বা বিআইএন নিবন্ধন।

বিশেষ করে খাদ্য উৎপাদন, রেস্টুরেন্ট, কৃষি ও অন্যান্য নিয়ন্ত্রিত ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম জেনে নিতে হবে।

উপসংহারঃ বাংলাদেশে লাভজনক ব্যবসা

সবশেষে বলা যায়, ৫০০০০০ টাকা বা ৫ লাখ টাকা দিয়ে বাংলাদেশে বেশ কিছু ভালো ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে।

তবে কোন ব্যবসা থেকে কত টাকা লাভ হবে, সেটি আগে থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কারণ ব্যবসার লাভ নির্ভর করে পণ্যের মান, বিক্রির পরিমাণ, বাজারের চাহিদা, প্রতিযোগিতা এবং পরিচালন খরচের ওপর।

আপনি যদি শহরে বসবাস করেন, তাহলে পোশাক, কসমেটিকস, মোবাইল এক্সেসরিজ, ফাস্টফুড অথবা অনলাইন শপের ব্যবসা করতে পারেন।

অন্যদিকে গ্রামে নিজস্ব জমি বা পুকুর থাকলে মাছ চাষ, পোল্ট্রি, নার্সারি কিংবা গরু মোটাতাজাকরণের মতো ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে।

আমার পরামর্শ হলো, আপনার অভিজ্ঞতা ও আগ্রহের সঙ্গে মেলে এমন একটি ব্যবসা নির্বাচন করুন। প্রথমে ছোট পরিসরে শুরু করুন এবং ব্যবসার আয় ও ব্যয়ের হিসাব নিয়মিত রাখুন।

এভাবে পরিকল্পিতভাবে এগোতে পারলে ভবিষ্যতে আপনার ছোট ব্যবসাটিকেও একটি প্রতিষ্ঠিত ব্যবসায় রূপ দেওয়া সম্ভব।

Leave a Comment

Are you human? Please solve:Captcha