ফ্রিল্যান্সিংয়ে নতুন? এই জনপ্রিয় কাজগুলো দিয়ে শুরু করুন

বর্তমান যুগে অনলাইনে ঘরে বসে আয় করার অন্যতম উপায় হল ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনি অনলাইনে ঘরে বসে ইচ্ছামত কাজ করে আয় করতে পারবেন।

ফ্রিল্যান্সিং কাজের কোন ধরা বাধা নিয়ম নেই, আপনি যেকোনো সময়ে কাজ করে উপার্জন করতে পারবেন।

তবে বেশি ইনকাম করতে চাইলে ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় কাজগুলো করতে হবে। আর এজন্যই আমরা সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজগুলো সম্পর্কে বিস্তারিত আজকের আর্টিকেলে জানাবো। বেশ কিছু ফ্রিল্যান্সিং কাজ রয়েছে যেগুলো বর্তমানে খুব বেশি জনপ্রিয়তা লাভ করেছে।

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

এই কাজগুলো শিখে যদি আপনি ফ্রিল্যান্সিং প্লাটফর্মে সার্ভিস দেন তাহলে মাস শেষে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। এবার চলুন ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় কাজগুলো সম্পর্কে জানা যাক। 

সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজের তালিকা

বর্তমানে অনলাইন জগতে আয়ের সবচেয়ে কার্যকর ও জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। অনেকেই জানতে চান সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ কোনটি?

এক কথায় বলা যায়, জনপ্রিয়তা ও চাহিদার দিক থেকে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং কনটেন্ট রাইটিং এই তিনটি কাজ সবচেয়ে বেশি এগিয়ে আছে।

অবশ্যই পড়ুনঃ ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন সহজে

অবশ্যই পড়ুনঃ লাইক কমেন্ট করে ইনকাম করার উপায়

এছাড়াও ফ্রিল্যান্সিংয়ের আরো অনেক কাজ রয়েছে যেগুলোর চাহিদা বর্তমানে অনেক বেশি। ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় কাজগুলো যদি আপনি পরিপূর্ণভাবে শিখতে পারেন তাহলে খুব সহজে মাস শেষে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।

ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব যদি আপনার বাস্তব অভিজ্ঞতা ও ফ্রিল্যান্সিংয়ের দক্ষতা থাকে। এবার চলুন নিম্নে জেনে নেওয়া যাক সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ সম্পর্কে। 

  • কনটেন্ট রাইটিং (Content Writing)
  • গ্রাফিক ডিজাইন (Graphic Design)
  • ওয়েব ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • ডিজিটাল মার্কেটিং
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
  • ভিডিও এডিটিং
  • মোশন গ্রাফিক্স
  • UI/UX ডিজাইন
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Virtual Assistant)
  • ডাটা এন্ট্রি
  • ট্রান্সলেশন
  • মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট

উপরোক্ত তালিকা থেকে দেখতে পারছেন ফ্রিল্যান্সিং সেক্টরে বর্তমানে অনেকগুলো জনপ্রিয় কাজ রয়েছে, যেগুলোর চাহিদা অধিক বেশি। এবার নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোঃ 

১. গ্রাফিক্স ডিজাইন

আপনি কি দক্ষতা সম্পন্ন ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করতে চান, তাহলে আমি বলব গ্রাফিক্স ডিজাইন শুরু করুন। কারণ গ্রাফিক্স ডিজাইন করার জন্য গ্রাফিক্স ডিজাইন বিষয়ে জ্ঞান থাকতে হয়।

পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন করার দক্ষতা থাকা খুবই জরুরী। এজন্য যাদের গ্রাফিক্স ডিজাইন বিষয়ে প্রচুর দক্ষতা রয়েছে, তারাই এই সেক্টরে কাজ করে ইনকাম করতে পারবে। গ্রাফিক্স ডিজাইন সেক্টরে অনেক ধরনের কাজ রয়েছে যেমনঃ

  • Logo Design
  • Banner Design
  • Social Media Post
  • Flyer
  • Business Card
আরো পড়ুনঃ  লিংক শেয়ার করে ইনকাম করে দিনে ৫০০ টাকা? সত্যটা জানুন

উপরোক্ত কাজগুলোই গ্রাফিক্স ডিজাইন সেক্টর এর অংশ। এই কাজগুলো করতে জানলেই আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হবেন। উপরোক্ত কাজগুলো করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারেন। সফটওয়্যার গুলো হলঃ

এগুলো সাধারণত ডিজাইন করার সফটওয়্যার। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত কাজগুলো করার জন্য এই সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়।

আপনার ভালো কম্পিউটার থাকলে এই সফটওয়্যার গুলো ইন্সটল করে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারবেন।

সর্বশেষে বলবো ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ কাজটি হলো গ্রাফিক্স ডিজাইন। কারণ প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান বাড়তে থাকছে।

আর ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রোডাক্ট বা প্রমোশনের জন্য পোস্টার ডিজাইন করতে হয়। আর ডিজাইন করতে হলে গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন হয়। আশা করি বুঝতে পারলেন ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইনার এর চাহিদা আরো বৃদ্ধি পাবে। 

২. ওয়েব ডেভেলপমেন্ট

সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ হল ওয়েব ডেভেলপমেন্ট। ই-কমার্স, ব্লগ, কর্পোরেট ওয়েবসাইট ইত্যাদি সকল সাইট তৈরি করা ,ডিজাইন করার জন্য দরকার হয় একজন দক্ষ ওয়েব ডেভেলপার।

আপনি যদি কোডিং এ দক্ষ হয়ে থাকেন তাহলে এই সেক্টরে জয়েন করতে পারেন। কারণ এই সেক্টরে প্রচুর ইনকাম করা যায়। 

আপনি শুধুমাত্র একটি ওয়েবসাইট আকর্ষণীয় ডিজাইন করে তৈরি করে দিয়েই ৫০ হাজার টাকার বেশি উপার্জন করতে পারবেন। তবে এক্ষেত্রে দক্ষ ওয়েব ডিজাইনার হতে হবে। ক্লায়েন্ট এর চাহিদা অনুযায়ী ওয়েবসাইট তৈরি করতে হবে।

যদি আপনি এই সেক্টরে দক্ষ হয়ে থাকেন তাহলে নিয়মিত ক্লায়েন্ট পাবেন। কারণ এই সেক্টরে কাজের চাহিদা প্রচুর। বিশ্বে প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসা চালু হচ্ছে এবং প্রতিটি ব্যবসার মার্কেটিং করার জন্য অবশ্যই নিজস্ব একটি ওয়েবসাইট থাকতে হয়।

যার কারণে সকল ব্যবসায়ী ও কোম্পানি নিজেদের একটি আকর্ষণীয় ডিজাইন করা ওয়েবসাইট তৈরি করছে। তারা এই কাজগুলো একজন দক্ষ ওয়েব ডিজাইনার দ্বারা করিয়ে থাকে।

এই সেক্টরে কাজ করে ইনকাম করতে হলে বেশ কিছু কোডিং ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে হবে যেমনঃ HTML, CSS, JavaScript, PHP, WordPress।

আর নতুন অবস্থায় আপনি এই সেক্টরে ফ্রিল্যান্সিং করলে প্রতিদিন কমপক্ষে ৫ থেকে ১০ ডলার আর্নিং করতে পারবেন।  এবার অনেকেই প্রশ্ন করেন এই সেক্টরে কাজ করতে হলে কি কি বিষয়ে দক্ষ হতে হবে। মূলত আপনাকে অনেক কিছু শিখতে হবে যেমনঃ

  • HTML
  • CSS
  • JavaScript
  • Bootstrap
  • Responsive Design

৩. ডিজিটাল মার্কেটিং

আপনি যদি প্রশ্ন করেন ভবিষ্যতে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে চাহিদা সম্পন্ন কাজ কোনটি? তাহলে উত্তর হল ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ বন্ধুরা ডিজিটাল মার্কেটিং এমন একটি সেক্টর, যেখানে কাজের কোন অভাব নেই।

আপনি এই সেক্টরে পরিপূর্ণ দক্ষতা অর্জন করলেই প্রচুর কাজ করতে পারবেন। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে অনেক কাজ পাবেন।

আরো পড়ুনঃ  বাড়তি আয় করার উপায় মোবাইল দিয়ে – নতুনদের জন্য গাইড

এছাড়াও সরাসরি ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব পর্যন্ত করতে পারবেন। তবে ফ্রিল্যান্সিং সেক্টরের এই কাজগুলো করতে হলে প্রচুর অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হয়।

কিন্তু নতুন অবস্থায় আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আর্নিং শুরু করতে পারবেন। তবে যারা প্রফেশনাল রয়েছেন তারা সহজেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সহ ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব ইনকাম করতে পারবেন।

ঘরে বসেই এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে অনেক যুবকেরাই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। তাই আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করতে পারেন। এটি ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় কাজ। আমি নিজে ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করে থাকি। 

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর অধীনে জনপ্রিয় কাজ রয়েছে যেমনঃ SEO, Facebook Ads, Google Ads, Email Marketing ইত্যাদি।অনলাইন বিজনেস যত বাড়ছে, এই কাজের চাহিদাও তত বাড়ছে।

৪. কনটেন্ট রাইটিং

যারা লেখালেখিতে দক্ষ, তারা কনটেন্ট রাইটিং করে আয় করতে পারেন খুব সহজে। বর্তমানে প্রতিনিয়ত নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে।

আর বেশিরভাগ ওয়েবসাইটের মালিক গুলোই নিজেরা কন্টেন্ট রাইটিং করে না, বরং তারা অন্য রাইটার দিয়ে কনটেন্ট লিখিয়ে থাকে। 

আর কনটেন্ট লেখানোর বিনিময়ে তারা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট দিয়ে থাকে। যার কারণে কনটেন্ট রাইটিং জবের প্রচুর ডিমান্ড সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফ্রিল্যান্সিং প্লাটফর্মে ইংলিশ কনটেন্ট রাইটার এর ব্যাপক চাহিদা আছে।

আপনি যদি শুধুমাত্র ইংরেজিতে আকর্ষণীয় কন্টেন্ট রাইটিং করতে পারেন তাহলে মাস শেষে ৫০ হাজার টাকার বেশি আয় করতে পারবেন। এছাড়াও পাশাপাশি বাংলা ভাষায় বিভিন্ন প্লাটফর্মে কন্টেন্ট লেখা যায় এবং সেখান থেকে উপার্জন পর্যন্ত করতে পারবেন।

এখানে বাংলা কনটেন্ট রাইটিং কাজে ইনকাম কম হলেও আপনি ঘরে বসে অনলাইনে আয় করতে পারছেন। কিন্তু সকলেই কনটেন্ট রাইটিং করতে পারবে না, কারণ কনটেন্ট রাইটিং করতে হলে কিছু বিষয়ে জানতে হয়।

এজন্য প্রথমে কনটেন্ট রাইটিং কিভাবে করতে হয় সেটি শিখুন এবং পরবর্তীতে কনটেন্ট রাইটিং সার্ভিস দিয়ে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে খুব সহজে ইনকাম করুন।

যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদেরকে বলব যদি সহজ কাজ করতে চান তাহলে বাংলা কন্টেন্ট রাইটিং কাজ শুরু করতে পারেন।

বর্তমানে অনলাইনে একাধিক প্ল্যাটফর্ম আছে যেখানে বাংলা কনটেন্ট রাইটিং সার্ভিস দিয়ে প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা উপার্জন করা যায়। তাই প্রথম দিকে সরাসরি ইনকাম শুরু করতে চাইলে বাংলা কনটেন্ট রাইটিং এর কাজগুলো করতে পারেন।

আর যদি বেশি ইনকাম করতে চান তাহলে ইংরেজি কনটেন্ট রাইটিং করুন, এক্ষেত্রে প্রতি ১০০০ শব্দে $৫ থেকে $৫০ পর্যন্ত উপার্জন করতে পারবেন। তাই বলা যায় চতুর্থ সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ হচ্ছে কনটেন্ট রাইটিং । 

কী কাজ করতে হয়?

  • ব্লগ লেখা
  • ওয়েবসাইট কনটেন্ট
  • প্রোডাক্ট ডিসক্রিপশন
  • স্ক্রিপ্ট লেখা
  • SEO আর্টিকেল লেখা
আরো পড়ুনঃ  টিকটক থেকে টাকা ইনকাম করার সহজ ১২টি উপায়

প্রয়োজনীয় দক্ষতাঃ 

  • বাংলা বা ইংরেজি ভাষায় ভালো দক্ষতা
  • SEO সম্পর্কে ধারণা
  • গবেষণা করার অভ্যাস

৫. ভিডিও এডিটিং

সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজঃ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস ইত্যাদি সবক্ষেত্রেই ভিডিও এডিটরদের ব্যাপক চাহিদা রয়েছে।

ভিডিও কন্টেন্ট জনপ্রিয় হওয়ার ফলে এই কাজটিও অনেক জনপ্রিয়। যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সহজ ভাবে শুরু করতে চান, তাহলে ভিডিও এডিটিং কাজ দিয়ে শুরু করতে পারেন। 

আর এই কাজটি জনপ্রিয় হওয়ার কারণে আপনি সহজেই কাজটি পেতে পারেন। যদি আপনি দক্ষ হয়ে থাকেন, তাহলে সরাসরি বিভিন্ন প্লাটফর্মে একাউন্ট খুলে সার্ভিস দেওয়া শুরু করুন। 

  • ভিডিও এডিটিং সফটওয়্যারঃ Adobe Premiere Pro, Filmora, CapCut
  • ভিডিও এডিটিং কাজগুলো হলোঃ ইউটিউব ভিডিও, প্রমোশনাল ভিডিও, শর্টস
  • আয়ের পরিমাণঃ প্রতি ভিডিও $১০ থেকে $৩০০ পর্যন্ত

৬. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (VA)

সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজগুলোর মধ্যে আরেকটি ফ্রিল্যান্সিং কাজ হল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই কাজের মধ্যে রয়েছে ইমেইল ম্যানেজমেন্ট, ক্যালেন্ডার মেইনটেন, রিসার্চ, ডাটা এন্ট্রি ইত্যাদি।

কমিউনিকেশন স্কিল ভালো হলে খুব সহজেই VA হয়ে ইনকাম শুরু করা যায়। এই কাজটি করার জন্য ফ্রিল্যান্সিং এর সকল প্লাটফর্ম গুলোতে একাউন্ট খুলুন।

আর আপনার প্রোফাইলটি সঠিকভাবে সেটআপ করে নিন। আপনি যে এই কাজে দক্ষ তার বিবরণ এবং গিগ তৈরি করুন। ক্লায়েন্টদের এই কাজের জন্য রিকোয়েস্ট করুন।

পাশাপাশি ইন্টারভিউ দিয়ে এই কাজের জবটি পেতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটি করার জন্য নিম্নের কিছু বিষয়ে জানা দরকার। 

  • প্রয়োজনীয় স্কিলঃ টাইপিং, ইংরেজি, মাইক্রোসফট অফিস
  • মাসিক ইনকামঃ $২০০ – $১০০০+

উপসংহার – সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ হলো কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, SEO, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, UI/UX ডিজাইন এবং AI-ভিত্তিক কাজ।

আপনি যদি একটি দক্ষতা বেছে নিয়ে নিয়মিত অনুশীলন করেন এবং শক্তিশালী পোর্টফোলিও তৈরি করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং থেকে দীর্ঘমেয়াদে ভালো আয়ের সুযোগ তৈরি হবে।

তবে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। আপনি জানেন প্রথম দিন থেকেই ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় না, ধীরে ধীরে দক্ষতা বাড়লে এবং কাজ পেলে ইনকাম শুরু হয়।

তাই ধৈর্য ধরে পরিশ্রম করে ইনকাম করার চেষ্টা করুন। আর ফ্রিল্যান্সিং এর যে কোন সেক্টরে ভালো পরিমাণ দক্ষতা অর্জন করুন। 

Leave a Comment