বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) মানুষের কাজের ধরন অনেকটাই পরিবর্তন করে দিয়েছে।
আগে যে কাজগুলো করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, এখন সেগুলোর অনেক কিছুই কয়েক মিনিটের মধ্যে করা সম্ভব হচ্ছে এআই সফটওয়্যারের সাহায্যে।
কনটেন্ট লেখা, ছবি তৈরি, ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন বানানো, প্রোগ্রামিং, তথ্য বিশ্লেষণ থেকে শুরু করে দৈনন্দিন অফিসের কাজেও AI Tools গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এজন্য আপনাদের অবশ্যই সেরা ১০ টি এ আই টুলস সম্পর্কে জেনে রাখতে হবে, যেগুলো আপনি প্রয়োজনীয় মুহূর্তে ব্যবহার করে কাজকে সহজ করতে পারেন।
বর্তমান প্রযুক্তির যুগে আপনাকে অবশ্যই নিজের দক্ষতার পাশাপাশি এ আই টুলস ব্যবহার করা শিখতে হবে। কারণ এআই সফটওয়্যার গুলো ব্যবহার করে খুব দ্রুত সময়ে যেকোনো কাজ সম্পন্ন করা যায়।
যার কারণে আপনারা সেরা এআই সফটওয়্যার গুলো সম্পর্কে জেনে নিতে পারেন। চলুন এবার আর্টিকেলে বিস্তারিত দেখে আসি।
এআই সফটওয়্যার কী?
এআই সফটওয়্যার হলো এমন একধরনের কম্পিউটার প্রোগ্রাম বা অনলাইন টুল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে মানুষের মতো কিছু কাজ সম্পন্ন করতে পারে।
এসব সফটওয়্যার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে, প্রশ্নের উত্তর দেয়, নতুন কনটেন্ট তৈরি করে এবং ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কাজ সম্পাদন করে।
অবশ্যই পড়বেনঃ
- চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো? চ্যাট জিপিটি বাংলা ফ্রিতেই ব্যবহার করুন
- পাঁচ বছর আগের ছবি কি ফিরে পাওয়া সম্ভব? কাজে আসতে পারে এই ৫টি অ্যাপ
উদাহরণ হিসেবে, ধরুন আপনি এ আই সফটওয়্যারকে ছবি তৈরীর নির্দেশনা দিলেন, এআই সফটওয়্যারটি এখন আপনার নির্দেশনা অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই ইমেজ জেনারেট করে দিবে।
এভাবেই প্রতিটি ক্ষেত্রে এ আই সফটওয়্যার মানুষের কাজকে সহজ করে দিচ্ছে, এখন আর আপনাকে নিজে থেকে এডিট করে ছবি বানাতে হবে না।
বরং আপনি এ আই টুলস ব্যবহার করেই মাত্র ২০ সেকেন্ডেই ছবি বানাতে পারবেন। শুধুমাত্র আপনাকে নির্দেশনা দেওয়া শিখতে হবে।
যারা এই আধুনিক যুগে এআই প্লাটফর্ম ব্যবহার করা শিখবে, তারাই ভবিষ্যতে অনলাইন ইনকামের দুনিয়ায় টিকে থাকবে।
সেরা ১০টি এআই সফটওয়্যার
আজ আমরা সেরা ১০ টি AI সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব, যেগুলো আপনাদের কাজে আসবে। যে কোন অনলাইন ভিত্তিক কাজ করার ক্ষেত্রেই এআইপ্ল্যাটফর্ম গুলো খুবই কাজে আসে।
কোন কাজ করতে গেলে সেটি যদি না হয়, তাহলে আপনি এ আই সফটওয়্যার ব্যবহার করে সমাধান করতে পারেন। নিম্নে আমার দেখা সেরা ১০ টি এআই সফটওয়্যার এর তালিকা দেওয়া হলঃ

১. ChatGPT
এআই সফটওয়্যার গুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারটি হল ChatGPT । এটি OpenAI এর তৈরি একটি AI Assistant,
যার মাধ্যমে সাধারণ প্রশ্নের উত্তর পাওয়া, আর্টিকেল লেখা, অনুবাদ, ইমেইল তৈরি, কোডিং, গণিত সমাধান এবং বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করা যায়।
মূলকথা এই সফটওয়্যার এর মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের তথ্য রিসার্চ করতে পারবেন। বিশেষ করে এই সফটওয়্যারটি বর্তমানে ছবি পর্যন্ত বানিয়ে দেয়। আপনার নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে ছবি বানিয়ে দেবে।
এছাড়াও গবেষণার ক্ষেত্রে এই সফটওয়্যারটি খুবই জনপ্রিয়। কারণ এই সফটওয়্যার গভীরভাবে রিসার্চ করে আমাদেরকে তথ্য দেয়। যেগুলো আমরা ব্যবহার করতে পারি।
এছাড়া যে কোন প্রশ্নের উত্তর বা তাদের ক্ষেত্রে এই প্লাটফর্মটি সাহায্য করে থাকে। এই সফটওয়্যার এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। যেখান থেকেও আপনি এ আই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
পাশাপাশি গুগল প্লে স্টোরে অফিশিয়াল অ্যাপস আছে, যা মোবাইল ফোনে ইন্সটল করে সকল কাজের জন্য ব্যবহার করতে পারেন।
পড়াশোনা থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং পর্যন্ত এই একটি সফটওয়্যার এর মাধ্যমেই করতে পারবেন। এই এআই প্লাটফর্মটি আপনাকে প্রায় সকল বিষয়ের উপর ধারণা ও তথ্য দিতে পারবে।
ChatGPT এর গুরুত্বপূর্ণ ফিচারঃ
- বাংলা ও ইংরেজিসহ বিভিন্ন ভাষায় কথোপকথন।
- আর্টিকেলের খসড়া তৈরি।
- ইমেইল, আবেদনপত্র ও প্রফেশনাল কনটেন্ট লেখা।
- ছবি তৈরি ও ছবি সম্পর্কে তথ্য বিশ্লেষণ।
- প্রোগ্রামিং কোড লেখা ও ভুল সংশোধনে সহায়তা।
- ডকুমেন্ট ও বিভিন্ন ফাইল বিশ্লেষণ।
- আইডিয়া তৈরি এবং পরিকল্পনা সাজানো।
২. Google Gemini
Google Gemini হলো Google এর তৈরি একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার। এটি লেখালেখি, গবেষণা, তথ্য বিশ্লেষণ, ছবি বোঝা এবং বিভিন্ন সৃজনশীল কাজে ব্যবহার করা যায়।
যারা নিয়মিত Google এর বিভিন্ন সার্ভিস ব্যবহার করেন, তাদের জন্য Gemini বেশ উপকারী। আর জেমিনি ব্যবহারে বিশেষ সুবিধা রয়েছে। কারণ জেমিনি সফটওয়্যারটি বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিতে ব্যবহার করা যায়।
আপনি জেমিনি ব্যবহার করে আনলিমিটেড তথ্য নিতে পারবেন, অসংখ্য বার জেমিনি এর সাথে চ্যাটিং করতে পারবেন। পাশাপাশি ফ্রিতেই অনেকবার ইমেজ পর্যন্ত বানাতে পারবেন।
আমরা জানি চ্যাট জিপিটি ফ্রিতে মাত্র ৩ টা বা ৪টা ছবি বানিয়ে দেয়। কিন্তু জেমিনি ফ্রিতেই অসংখ্য ছবি বানিয়ে দিতে পারে। যার কারণে অনেকের কাছে এই ফ্রি এ আই সফটওয়্যারটি বেস্ট মনে হয়।
তবে জেমিনি সফটওয়্যার এর পেইড ভার্সন রয়েছে, যেগুলো ব্যবহার করে সরাসরি ভিডিও বানানো যায়। পাশাপাশি আরো আকর্ষণীয়ভাবে ইমেজ জেনারেট করা যায়।
এছাড়াও পেইড ভার্সন ব্যবহার করলে যে কোন বিষয়ে আরো বেশি তথ্য পাওয়া যায়। তাই যারা প্রফেশনাল ভাবে এ আই প্ল্যাটফর্ম ব্যবহার করতে চাচ্ছেন,
তারা অবশ্যই পেইড ভার্সন নিয়ে ব্যবহার করবেন। কারন পেইড ভার্সনে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়।
Google Gemini এর গুরুত্বপূর্ণ ফিচারঃ
- বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান।
- বাংলা ও ইংরেজিতে কনটেন্ট তৈরি।
- ছবি ও ডকুমেন্ট বিশ্লেষণ।
- নতুন ব্যবসার আইডিয়া তৈরি।
- পড়াশোনা ও গবেষণায় সহায়তা।
- কোড লেখা এবং প্রোগ্রামিংয়ের সমস্যা সমাধান।
- Google এর কিছু সার্ভিসের সঙ্গে কাজ করার সুবিধা।
Gemini ব্যবহার করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে Google অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারেন। এরপর চ্যাট বক্সে আপনার প্রয়োজনীয় প্রশ্ন লিখে উত্তর নিতে পারবেন।
উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী Gemini কে কোনো কঠিন বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করতে বলতে পারেন। আবার একজন ব্লগার নতুন আর্টিকেলের বিষয়বস্তু ও শিরোনাম তৈরির জন্য এটি ব্যবহার করতে পারেন।
৩. Claude AI
Claude AI হলো Anthropic এর তৈরি একটি জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার। বিশেষ করে দীর্ঘ লেখা তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ, তথ্য সাজানো এবং জটিল বিষয় সহজভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে এটি বেশ কার্যকর।
এছাড়াও বর্তমানে Claude AI ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা যাচ্ছে। পাশাপাশি ভিডিও পর্যন্ত জেনারেট করতে পারবেন এবং এডিটিং করতে পারবেন।
Claude AI এর ফ্রি ভার্সনে কম সময়ে ভিডিও এডিটিং করা যায় এবং তৈরি করা যায়। এছাড়াও এই Claude AI ব্যবহার করার মাধ্যমে কোডিং করা যায়।
আপনি শুধুমাত্র নির্দেশনা দিবেন, সেই সরাসরি আপনার নির্দেশনা অনুযায়ী কোডিং করে ওয়েবসাইটের ডিজাইন বানিয়ে দেবে।
অনেক সময় সরাসরি ওয়েব সাইট পর্যন্ত বানিয়ে দেয়। এক্ষেত্রে আপনাকে আর নিজে থেকে কোডিং করে ডিজাইন বানাতে হচ্ছে না।
অর্থাৎ আপনি দক্ষতা ছাড়াই Claude AI সফটওয়্যার এর সাহায্য নিয়ে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারছেন। তাহলে বুঝতে পারছেন এআই সফটওয়্যার কতটা কাজ সহজ করে দিচ্ছে।
Claude AI এর গুরুত্বপূর্ণ ফিচারঃ
- দীর্ঘ ও বিস্তারিত আর্টিকেল তৈরি।
- লেখার ভাষা সম্পাদনা ও উন্নত করা।
- বড় ডকুমেন্ট বিশ্লেষণ।
- বিভিন্ন বিষয়ে আইডিয়া তৈরি।
- প্রোগ্রামিং কোড লেখা ও পর্যালোচনা।
- জটিল বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা।
- লেখার কাঠামো ও তথ্য সুন্দরভাবে সাজানো।
- ভিডিও তৈরি
- ভিডিও এডিটিং করা
৪. Perplexity AI
Perplexity AI সাধারণ সার্চ ইঞ্জিনের পাশাপাশি একটি AI-ভিত্তিক উত্তর ও গবেষণার টুল হিসেবে কাজ করে। আপনি কোনো প্রশ্ন করলে এটি ওয়েবের বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে উত্তর সাজিয়ে দিতে পারে। অনেক উত্তরের সঙ্গে তথ্যের উৎসের লিংকও দেখায়।
যারা নতুন তথ্য খুঁজতে চান, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন অথবা কোনো তথ্যের উৎস যাচাই করতে চান, তাদের জন্য এটি বেশ কার্যকর। আপনারা যারা গবেষণামূলক কাজ করেন, তারা এই প্লাটফর্মটি ব্যবহার করতে পারেন।
এটি বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে উত্তর দিয়ে থাকে। পাশাপাশি সোর্স এর লিংক পর্যন্ত দিয়ে দেয়, যাতে করে আপনি যাচাই-বাছাই করতে পারেন।
এই এআই সফটওয়্যারটি গুগল প্লে স্টোরে রয়েছে। ইতি মধ্যেই সফটওয়্যারটি 100 মিলিয়ন এর বেশি করে ডাউনলোড হয়েছে।
যা থেকে বোঝা যায় সফটওয়্যারটি অনেক জনপ্রিয়, আপনার যদি কোন গবেষণামূলক কাজ থাকে তাহলে এই সফটওয়্যার এর সাহায্য নিতে পারেন।
৫. Microsoft Copilot
Microsoft Copilot হলো Microsoft এর তৈরি একটি AI Assistant। এটি লেখালেখি, তথ্য বিশ্লেষণ, আইডিয়া তৈরি এবং বিভিন্ন অফিসের কাজে সহায়তা করে।
বিশেষ করে যারা Microsoft Word, Excel, PowerPoint এবং Outlook ব্যবহার করেন, তাদের জন্য Copilot বেশ কার্যকর হতে পারে। এছাড়াও আনলিমিটেড ইমেজ তৈরি করা যায়।
৬. Canva AI
যারা ডিজাইন সম্পর্কিত কাজগুলো করতে চান, তারা Canva AI সফটওয়্যারের সাহায্য নিতে পারেন। এখানে আপনি ডিজাইনের নির্দেশনা দিবেন, সফটওয়্যারটি আপনাকে সেই রকমই ডিজাইনের ইমেজ বানিয়ে দিবে।
মূল কথা গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এটি একটি জনপ্রিয় সফটওয়্যার। অনেক গ্রাফিক্স ডিজাইনার এই সফটওয়্যারটি ব্যবহার করেই ডিজাইন সম্পর্কিত সকল কাজগুলো সম্পন্ন করে থাকে।
বর্তমানে এই সফটওয়্যার AI অ্যাসিস্ট্যান্ট ফিচার যোগ হয়েছে, যা ব্যবহার করে ইমেজ জেনারেট করা যায়।
৭. Midjourney
Midjourney হলো একটি জনপ্রিয় AI Image Generator। এর সাহায্যে শুধু লিখিত নির্দেশনা বা Prompt ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি তৈরি করা যায়। বিশেষ করে সৃজনশীল, বাস্তবসম্মত এবং শৈল্পিক ছবি তৈরির ক্ষেত্রে এটি পরিচিত।
যারা ডিজিটাল আর্ট, ব্লগের ফিচার ইমেজ, পোস্টার, কনসেপ্ট আর্ট কিংবা বিজ্ঞাপনের জন্য ছবি তৈরি করতে চান, তারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
৮. Runway
Runway হলো একটি AI-ভিত্তিক ভিডিও তৈরি ও এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারটি ব্যবহার করে শুধুমাত্র ভিডিও এডিটিং ও তৈরি করতে পারবেন।
যারা অনলাইনে সহজেই ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, তারা চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
এখানে আপনি কমান্ড দিয়ে সহজে এই ভিডিও এডিটিং করিয়ে নিতে পারবেন। এছাড়াও ভিডিওর স্ক্রিপ্ট দিয়ে ভিডিও তৈরি পর্যন্ত করানো যাবে।
৯. ElevenLabs
ElevenLabs হলো একটি জনপ্রিয় AI Voice Generator। এর সাহায্যে লিখিত টেক্সটকে কৃত্রিম কণ্ঠস্বরে রূপান্তর করা যায়। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়েসওভার, অডিও এবং ভাষাভিত্তিক কনটেন্ট তৈরির সুবিধা রয়েছে।
যারা ইউটিউব ভিডিও তৈরি করেন, অনলাইন কোর্স পরিচালনা করেন কিংবা বিভিন্ন বিজ্ঞাপনের জন্য ভয়েসওভার তৈরি করতে চান, তাদের জন্য এটি কার্যকর এ আই সফটওয়্যার।
১০. GitHub Copilot
GitHub Copilot হলো প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপারদের জন্য তৈরি একটি AI Coding Assistant। এটি কোড লেখার সময় পরামর্শ দেয়, কোড সম্পূর্ণ করতে সাহায্য করে এবং বিভিন্ন প্রোগ্রামিং সমস্যা সমাধানে সহায়তা করতে পারে।
সর্বশেষে বলবো যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন বা কোডিং করতে চান, তারা এই সফটওয়্যারটি ব্যবহার করুন। এটি আপনাকে লাইভ কোডিং করার সময় সাহায্য করবে। তাছাড়াও কোডিং এর সময়ে সাজেশন পর্যন্ত দেয়।
উপসংহারঃ শেষ কথা
আশা করছি প্রযুক্ত প্রেমী বন্ধুরা আজকের আর্টিকেলে সেরা ১০ টি AI সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখন আপনার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার গুলো সিলেক্ট করে ব্যবহার করুন।
প্রতিটি সফটওয়্যারে নিজস্ব কাজ রয়েছে, আপনি কোন কাজে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে সফটওয়্যার গুলো সিলেক্ট করবেন।
ধরুন আপনি ভিডিও বানাতে চান, সে ক্ষেত্রে Runway বা জেমিনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটা দুজনেই ভিডিও তৈরি করতে পারে।
আশা করি বুঝতে পারছেন, আপনাদের কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। দ্রুত আমরা রিপ্লাই দেয়ার চেষ্টা করব।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






