অবাক করা! পিসি গেম ডাউনলোড করার সেরা ৬টি ওয়েবসাইট জেনে নিন

বর্তমান সময়ে অনলাইন থেকে সহজেই পিসি গেম ডাউনলোড করা যায়। তবে সব ওয়েবসাইট নিরাপদ নয়। অনেক সাইটে ভাইরাস, ম্যালওয়্যার বা ফেক ডাউনলোড লিংক থাকে, যা আপনার কম্পিউটারের ক্ষতি করতে পারে।

তাই নির্ভরযোগ্য এবং নিরাপদ প্ল্যাটফর্ম থেকে গেম ডাউনলোড করা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই আর্টিকেলে আমরা জানবো পিসি গেম ডাউনলোড করার সেরা ৫টি ওয়েবসাইট সম্পর্কে,

যেখান থেকে আপনি নিরাপদে ফ্রি ও পেইড দুই ধরনের গেম ডাউনলোড করতে পারবেন। বিশেষ করে আপনি ফ্রিতে গেম গুলো ডাউনলোড করে কম্পিউটারে খেলতে পারবেন। 

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

পিসি গেম ডাউনলোড করার ওয়েবসাইট

বর্তমানে সকলেই মোবাইলের পাশাপাশি পিসিতে গেম খেলতে পছন্দ করে থাকে। কারণ পিসিতে গেমগুলোর গ্রাফিক্স অনেক উন্নত মানের হয়ে থাকে।

পাশাপাশি পিসিতে অনেক ধরনের নতুন নতুন গেম খেলা যায়। আর হাই কোয়ালিটির গেম গুলো পিসিতে খেলা যায়, যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে সকলেই কম্পিউটারে গেম খেলতে চাই।

অবশ্যই পড়বেনঃ

তবে কম্পিউটারের গেম ডাউনলোড করার কয়েকটি নিরাপদ ওয়েবসাইট রয়েছে। যেখানে আপনি ফ্রিতে গেম গুলো ডাউনলোড করে খেলতে পারবেন।

শুধুমাত্র আপনার স্ট্রং ওয়াইফাই নেটওয়ার্ক থাকতে হবে। তাহলে আপনি ইন্টারনেট ব্যবহার করে গেম ডাউনলোড করে কম্পিউটারে খেলতে পারবেন। নিম্নে পিসি গেম ডাউনলোড করার কয়েকটি সেরা ওয়েবসাইট সম্পর্কে জানানো হলোঃ

১. Steam

পিসি গেম ডাউনলোডের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হলো Steam। এখানে হাজার হাজার ফ্রি ও পেইড গেম পাওয়া যায়।

নতুন রিলিজ হওয়া AAA গেম থেকে শুরু করে ছোট Indie গেম পর্যন্ত সবকিছুই রয়েছে। মূলত যারা পেইড গেমগুলো খেলতে চাচ্ছেন, তারা চাইলে এই প্লাটফর্ম ব্যবহার করে গেম গুলো ডাউনলোড করতে পারেন।

এখানে সকল ধরনের পেইড গেম গুলো পাওয়া যায়। তবে কিছু ফ্রি গেম পাবেন, সেগুলো এখান থেকে ডাউনলোড করে খেলা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে পেইড গেমগুলোই পাওয়া যায়।

ওয়েবসাইটটি নিয়মিত পেইড গেম গুলোতে ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। এখানে পেইড গেম এর পাশাপাশি ফ্রী গেমের ক্যাটাগরি রয়েছে।

আরো পড়ুনঃ  ফ্রিল্যান্সিং শুরু করতে চান? সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা দেখুন
পিসি গেম ডাউনলোড
পিসি গেম ডাউনলোড

আর এই প্লাটফর্মের গেমগুলোতে মাল্টিপ্লেয়ার সাপোর্ট রয়েছে। পাশাপাশি অটো আপডেট সিস্টেম আছে। যাতে করে গেম গুলোর আপডেট আপনি অটোমেটিক্যালি পেয়ে যান।

এই প্লাটফর্ম থেকে গেম ডাউনলোড করার জন্য প্রথমে জিমেইল দিয়ে একাউন্ট খুলে নিবেন বা সাইন আপ করবেন। আর গেম খেলার জন্য নির্দিষ্ট কনফিগারেশনে কম্পিউটার এর প্রয়োজন।

আপনার কাছে যদি লো কনফিগারেশন এর কম্পিউটার থাকে, সে ক্ষেত্রে সকল গেমগুলো খেলতে পারবেন না।

এই প্লাটফর্মের একটি বিশেষ সুবিধা হল এখানে গেম কোন ডিভাইসে ভালো চলবে, মূলত গেম খেলার জন্য কম্পিউটারের কনফিগারেশন রিকোয়ারমেন্ট জানতে পারবেন। 

২. Epic Games Store

Epic Games Store বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে কারণ তারা প্রতি সপ্তাহে ফ্রি গেম দেয়। অনেক প্রিমিয়াম গেমও এখানে বিনামূল্যে পাওয়া যায় নির্দিষ্ট সময়ে।

মূলত এই প্ল্যাটফর্ম থেকে কম্পিউটার সহ মোবাইলের সকল গেম গুলো ডাউনলোড করে খেলতে পারবেন। এখানে পেইড গেম গুলো বেশি পাওয়া যায়।

পেইড গেমের এখানে কোন অভাব নেই, আপনি ডিসকাউন্ট অফারে পেইড গেমগুলো ক্রয় করে ডাউনলোড করতে পারবেন। তবে মোবাইলের গেম গুলো এই প্ল্যাটফর্ম থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়।

মোবাইলের গেম গুলো আপনি ডেস্কটপে খেলতে পারবেন। আর এই প্লাটফর্মের ইন্টারফেস অনেকটা সহজ। যে কোন ব্যক্তি সহজেই বুঝতে পারবে এবং ডাউনলোড করতে পারবে।

পাশাপাশি প্ল্যাটফর্মটি দ্রুত ডাউনলোড স্পিড দেয়। এতে করে আপনি কম সময়ে গেম ডাউনলোড করতে পারবেন। এই প্লাটফর্মটিতে গেম ডাউনলোড করার পাশাপাশি নিউজ সেকশন রয়েছে, যেখানে সাধারণত নতুন নতুন গেমের নিউজ ও খেলার নিয়ম জানানো হয়।

এই প্লাটফর্ম থেকে গেম ডাউনলোড করতে প্রথমে যে কোন ব্রাউজারে গিয়ে Epic Games Store লিখে সার্চ করুন।

এরপর তাদের অফিসিয়াল সাইটে ঢুকে সাইন আপ করে নিন। এখন আপনার ইচ্ছামত ক্যাটাগরি সিলেক্ট করে গেম গুলো পছন্দ করে ডাউনলোড করুন। 

৩. GOG (Good Old Games)

GOG হলো DRM-Free গেম ডাউনলোডের জন্য বিখ্যাত একটি ওয়েবসাইট। অর্থাৎ এখান থেকে গেম কিনলে আলাদা লঞ্চার ছাড়াই ইনস্টল করতে পারবেন।

আর এখানে প্রতিনিয়ত ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। সর্বোচ্চ ৯০% ডিসকাউন্ট এখানে পাবেন। যার ফলে অনেক কম দামে গেম গুলো ক্রয় করা যায় এবং ডাউনলোড করে খেলা যায়। এই প্ল্যাটফর্মের বিশেষ সুবিধা রয়েছে যেমনঃ

  • DRM-Free গেম
  • পুরনো Classic গেমের বিশাল কালেকশন
  • নিরাপদ ডাউনলোড
  • অফলাইন ইনস্টল সাপোর্ট
আরো পড়ুনঃ  স্বাধীন ওয়াইফাই প্যাকেজ লিস্ট ও wi-fi সংযোগের নিয়ম

৪. Microsoft Store

আপনার কম্পিউটারে থাকা মাইক্রোসফট স্টোর থেকে সহজেই আপনি গেম ডাউনলোড করতে পারবেন। এখান থেকে অফিসিয়ালভাবে বিভিন্ন জনপ্রিয় পিসি গেম ডাউনলোড করা যায়।

আর এটি একটি অফিসিয়াল সফটওয়্যার ষ্টোর, যেখান থেকে যেকোনো সফটওয়্যার ডাউনলোড করার পাশাপাশি গেম ডাউনলোড করেও ফেলা যায়। এখানে বেশ কিছু গেম ফ্রি রয়েছে, তবে বড় বড় এবং ইউনিক গেম গুলো ক্রয় করতে হয়। 

Microsoft Store এর সুবিধাঃ 

  • Windows এর সাথে ইন্টিগ্রেটেড
  • নিরাপদ এবং অফিসিয়াল
  • সহজ ইনস্টলেশন
  • Xbox Game Pass সাপোর্ট

৫. itch.io

যারা ইউনিক, Indie এবং ছোট ডেভেলপারদের তৈরি গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য itch.io একটি অসাধারণ প্ল্যাটফর্ম।

এখানে হাজার হাজার ফ্রি ও পেইড Indie গেম পাওয়া যায়, যা সাধারণত অন্য বড় প্ল্যাটফর্মে দেখা যায় না। নতুন গেম ডেভেলপাররা তাদের তৈরি গেম এই প্ল্যাটফর্মে প্রকাশ করে থাকে, তাই এখানে অনেক নতুন ও ক্রিয়েটিভ গেম খুঁজে পাওয়া যায়। 

মূলত যারা ইউনিক এবং নতুন নতুন গেম খেলতে চাচ্ছেন, তারা এই প্লাটফর্ম থেকে গেম গুলো ডাউনলোড করতে পারেন। 

itch.io এর সুবিধাঃ

  • হাজারো ফ্রি Indie গেম
  • নতুন ডেভেলপারদের গেম সহজে পাওয়া যায়
  • সহজ ও দ্রুত ডাউনলোড সিস্টেম
  • নিরাপদ এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম

৬. Ocean of games

কম্পিউটারে ফ্রিতে গেম ডাউনলোড করার আরেকটি সেরা ওয়েবসাইট হলো Ocean of games। এখানে আপনি কম্পিউটারের সকল গেম গুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

এই প্লাটফর্মটিতে নতুন গেম এর পাশাপাশি পুরাতন অনেক গেম গুলো ডাউনলোড করে খেলা যায়। পুরাতন সহ নতুন প্রায় সকল ধরনের গেম এই প্লাটফর্মে রয়েছে।

তাই সকল ক্লাসিক গেম গুলো এই প্লাটফর্মে পেয়ে যাবেন। এখান থেকে আপনি সরাসরি পিসি গেম ডাউনলোড করতে পারবেন। কোন ধরনের সাইন আপ বা সাইন ইন করতে হবে না।

ডাইরেক্ট লিঙ্ক থেকে গেম ডাউনলোড করা যায়। যার কারণে এই প্লাটফর্মটি বর্তমানে অনেক জনপ্রিয়। আর এই প্লাটফর্মে গেমের প্রতিটি সেকশন রয়েছে।

অর্থাৎ নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে। যেমন অ্যাকশন গেম এর জন্য অ্যাকশন ক্যাটাগরি রয়েছে। পাশাপাশি অ্যাডভেঞ্চার গেমের জন্য Adventure ক্যাটাগরি রয়েছে। গেমের নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী ভাগ রয়েছে। 

আরো পড়ুনঃ  ইমু ডাউনলোড হচ্ছে না কেন? কারণ ও সমাধান দেখুন

যার ফলে আপনি পছন্দমত ক্যাটাগরিতে ক্লিক করে গেম ডাউনলোড করতে পারবেন। আপনার কোন টাইপের গেম পছন্দ, সেই টাইপের ক্যাটাগরি গুলো আপনি এখানে পেয়ে যাবেন। 

এই সাইট থেকে গেম ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যান এবং সাইটের নাম লিখে সার্চ করুন। প্রথমেই সাইটটি দেখতে পাবেন।

এরপর সাইটে প্রবেশ করে আপনার নিজের পছন্দমত ক্যাটাগরিতে ভিজিট করে গেম সার্চ করে ডাউনলোড করুন। 

উপসংহার

আশা করি আজকের এই আর্টিকেল থেকে পিসি গেম ডাউনলোড করার সেরা ৬টি ওয়েবসাইট সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন।

আপনি যদি নিরাপদে এবং ঝামেলাহীনভাবে গেম ডাউনলোড করতে চান, তাহলে Steam, Epic Games, GOG, Microsoft Store এবং EA App এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। এগুলো বিশ্বস্ত, নিরাপদ এবং গেমারদের জন্য অত্যন্ত জনপ্রিয়। 

আপনি যদি নিয়মিত নতুন গেম খেলতে ভালোবাসেন, তাহলে এসব প্ল্যাটফর্মে নজর রাখুন কারণ এখানে প্রায়ই ডিসকাউন্ট ও ফ্রি গেম অফার থাকে।

সর্বশেষে বলবো কম্পিউটারের সকল গেম গুলো ফ্রিতে খেলতে চাইলে Ocean of games প্লাটফর্মে ভিজিট করতে পারেন। এখানে সকল ধরনের কম্পিউটার গেম গুলো একদম বিনামূল্যে ডাউনলোড করা যায়। 

FAQS

পিসি গেম ডাউনলোড করার জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট কোনটি?

সবচেয়ে জনপ্রিয় এবং ভালো ওয়েবসাইট হলো Steam, কারণ এখানে বিশাল গেম লাইব্রেরি রয়েছে।

ফ্রি পিসি গেম কোথা থেকে ডাউনলোড করা যায়?

Ocean of games এবং Steam থেকে অনেক ফ্রি গেম ডাউনলোড করা যায়।

গেম ডাউনলোড করার সময় ভাইরাস থেকে বাঁচবো কিভাবে?

শুধু অফিসিয়াল ও নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করলে ভাইরাসের ঝুঁকি কম থাকে।

পেইড গেম ফ্রি পাওয়া যায় কি?

কখনও কখনও Epic Games Store ফ্রি অফারে পেইড গেম দেয়।

Leave a Comment