বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেই অভিযোগ করেন, “ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়” অথবা “চার্জ দিলেও ব্যাটারি ভালো থাকে না”।
আসলে কিছু ভুল ব্যবহার এবং অসচেতনতার কারণে মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে। তাই ফোনের চার্জ তাড়াতাড়ি যাওয়ার কারণ এবং মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম জানা খুবই জরুরি।
আর এই আর্টিকেলে ফোনের চার্জ তাড়াতাড়ি যায় কেন এবং মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো।
যারা এই বিষয়গুলো জানেন না তারা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন। কারণ সঠিক নিয়মে মোবাইল ফোন চার্জ করলে বেশিদিন ব্যবহার করা যায়। পাশাপাশি মোবাইল ফোনের ব্যাটারি ঠিক রাখা যায়।
স্মার্টফোনের ব্যাটারি টাইপ
বর্তমানে সকল স্মার্টফোনে প্রায় লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। যা নির্দিষ্ট চক্র বা সাইকেল পর্যন্ত চার্জ হতে পারে। এই ব্যাটারিগুলো রিচার্জেবল এবং এটি নির্দিষ্ট চক্র বা সাইকেল পর্যন্ত কাজ করে।
মোবাইল কোম্পানিগুলো সাধারণত ব্যাটারিগুলো এমন ভাবে তৈরি করে। এই টাইপ ব্যাটারিগুলোতে চার্জ দেওয়ার লিমিটেশন থাকে।
ধরেন কোন মোবাইল কোম্পানি তাদের দেওয়া ব্যাটারিতে বলা হয়েছে যে তাদের ব্যাটারি 10000 সাইকেল বা চক্র বার চার্জ দেওয়া যাবে।
অবশ্যই পড়বেনঃ
অর্থাৎ কতবার চার্জ দেওয়া যাবে তার একটা লিমিট দেওয়া থাকে এই ব্যাটারগুলোতে। তাই আপনাকে সঠিক নিয়মে চার্জ করতে হবে।
এই ব্যাটারীগুলো সাধারণত নির্দিষ্ট সাইকেল পূর্ণ হওয়ার পর আর ভালোমতো কাজ করে না। তখন দেখবেন আপনার ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তাই আপনাকে সঠিক নিয়মে চার্জ দিতে হবে।
ফোনের চার্জ তাড়াতাড়ি যায় কেন কারণ
ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। নিচে গুরুত্বপূর্ণ কিছু কারণ তুলে ধরা হলো।
১. স্ক্রিনের ব্রাইটনেস বেশি রাখা
অনেকেই ফোনের ব্রাইটনেস সবসময় বেশি রাখেন। এতে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। বিশেষ করে AMOLED বা LCD ডিসপ্লেতে অতিরিক্ত ব্রাইটনেস বেশি চার্জ খরচ করে।
তাই মোবাইল ফোনের অটো ব্রাইটনেস ফিচারটি চালু রাখুন। এতে করে অটোমেটিক্যালি বাইটনেস এডজাস্ট হবে। আর আপনার মোবাইল ফোনের ব্যাটারি দ্রুত শেষ হবে না।
সমাধান:
অটো ব্রাইটনেস ব্যবহার করুন অথবা প্রয়োজন অনুযায়ী কমিয়ে রাখুন।
২. ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু থাকা
ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, ইউটিউবসহ অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়। তাই অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন এবং ব্যাটারি অপটিমাইজেশন চালু করুন। যেকোনো অ্যাপ ব্যবহার করা শেষ হয়ে গেলে, ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দিন।
৩. মোবাইল ডাটা ও লোকেশন সবসময় অন রাখা
WiFi, Bluetooth, GPS বা Mobile Data সবসময় চালু থাকলে ফোন অতিরিক্ত ব্যাটারি ব্যবহার করে। তাই প্রয়োজন না হলে এই অপশনগুলো বন্ধ করে রাখুন।
যখন আপনার এই অপশনগুলো প্রয়োজন হবে শুধু তখনই চালু করবেন। আর ব্যবহার করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে অফ করে রাখুন। এতে করে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হবে না।
৪. পুরনো বা নষ্ট ব্যাটারি
দীর্ঘদিন ব্যবহারের ফলে ফোনের ব্যাটারির ক্ষমতা কমে যায়। তখন চার্জ দ্রুত শেষ হয়। এক্ষেত্রে ব্যাটারির হেলথ চেক করুন এবং প্রয়োজন হলে নতুন ব্যাটারি ব্যবহার করুন।
যদি আপনার মোবাইল ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায়, তাহলে ব্যাটারি রিপ্লেস করে নতুন ব্যাটারি লাগান। আর নতুন অরজিনাল ব্যাটারি সাধারণত মোবাইল ফোনের কোম্পানির কাস্টমার কেয়ার থেকে পাওয়া যায়।
৫. গেম ও ভারী অ্যাপ বেশি ব্যবহার করা
অনলাইন গেম, ভিডিও এডিটিং অ্যাপ বা HD ভিডিও দেখলে প্রসেসর বেশি কাজ করে এবং দ্রুত চার্জ শেষ হয়। তাই প্রয়োজন না হলে অপ্রয়োজনীয় ভারী অ্যাপ কম ব্যবহার করুন।
৬. ভাইরাস বা ম্যালওয়্যার
অনিরাপদ অ্যাপ ইনস্টল করলে ফোনে ভাইরাস ঢুকতে পারে। এতে ব্যাটারি দ্রুত শেষ হয়। তাই সকলেই শুধুমাত্র বিশ্বস্ত সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করুন।
৭. সফটওয়্যার আপডেট না করা
পুরনো সফটওয়্যারে অনেক সময় ব্যাটারি ড্রেন সমস্যা দেখা যায়। তাই নিয়মিত মোবাইলের সফটওয়্যার আপডেট রাখুন। সাধারণত কোম্পানিগুলো এই সমস্যার সমাধান গুলো সফটওয়্যার আপডেটের মাধ্যমে দিয়ে থাকে।
মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম
আমরা আমাদের মূল পয়েন্টে চলে এসেছি স্মার্টফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম। স্মার্ট ফোন সঠিকভাবে চার্জ না দেওয়ার কারণে অধিকাংশ ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তাই এখন আমরা মোবাইল ফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম জানানোর চেষ্টা করব।
- স্মার্টফোন চার্জ দেওয়ার সঠিক সময় হল ,যখন দেখবেন আপনার ফোনে ২৫ পার্সেন্ট নিচে চার্জ আছে ,তখন ফোনটি চার্জ দেবেন আর যথা সম্ভব ৯০% পর্যন্ত চার্জ দেওয়া চেষ্টা করবেন।
- মোবাইলে ৩০% থেকে ৮৫% ভেতরে চার্জের পরিমান বজায় রাখলে অনেক ভালো।
- স্মার্টফোনের চার্জ কখনো ২০ পার্সেন্ট এর নিচে নামতে দিবেন না।
- আর স্মার্টফোন চার্জ হয়ে যাওয়ার সাথে সাথে চার্জার খুলে দিবেন। অর্থাৎ অতিরিক্ত চার্জ দেওয়া থেকে বিরত থাকবেন।
- আর হ্যাঁ অবশ্যই আপনার ফোনটি মাসে ১-২ বার ফুল ১০০% চার্জ করবেন। এখানে আপনি আপনার ফোনটি চার্জ শূন্য করে একেবারে ১০০% পর্যন্ত(০%-১০০%) চার্জ দিবেন। তবে মনে রাখবেন এটি মাসে দুইবার করবেন।
- আরেকটা কথা মনে রাখবেন দিনে অধিক বার চার্জ দেওয়া থেকে বিরত থাকবেন। অনেকে আছে যারা অতিরিক্ত গেম খেলার ফলে চার্জ শেষ হয়ে গেলে দিনে অন্তত ৪-৫ বার চার্জ দিয়ে থাকে। এটি অত্যন্ত ভুল কাজ। এর ফলে আপনার ব্যাটারির লাইফ টাইম অনেকটা কমে আসে।
- কখনো মোবাইল ব্যবহার করার সময় চার্জ দেবেন না অর্থাৎ চার্জ দিয়ে মোবাইল ব্যবহার করবেন না। এতে ফোন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
- মোবাইলের সাথে দেওয়া অরিজিনাল চার্জার ব্যবহার করুন। লো কোয়ালিটি চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন।
- স্মার্টফোনের ব্যাটারি battery overheating থেকে বিরত রাখবেন। না হলে ব্যাটারির আয়ু কমে আসবে।
মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়
অধিক তাপমাত্রা এবং অধিক ঠান্ডা স্থানে আপনার মোবাইল ফোন চার্জ দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ অধিক তাপমাত্রায় (গরম এবং ঠান্ডা উভয়ই) আপনার ফোন চার্জ করা ব্যাটারির স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
মোবাইল কোম্পানিগুলো স্মার্টফোনের সাথে একটি অরিজিনাল চার্জার দিয়ে থাকে। আপনাদের মোবাইলের সাথে দেওয়া অরজিনাল চার্জার ব্যবহার করুন।
অন্য নরমাল চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন। কারণ প্রত্যেকটি ফোনের জন্য চার্জ দেওয়ার সিস্টেম আলাদা ফলের চার্জার এর সিস্টেম আলাদা থাকে।
তাই নিজ নিজ চার্জার ব্যবহার করে চার্জ দেওয়া ভালো। না হলে ব্যাটারির লাইফ কমে যেতে পারে।আধুনিক স্মার্টফোনগুলিতে অতিরিক্ত চার্জিং প্রতিরোধ করার জন্য সিস্টেম করা রয়েছে।
যাইহোক, ব্যাটারিতে অত্যধিক চাপ এড়াতে আপনার ফোনটি 100% হয়ে গেলে তা আনপ্লাগ করে নিন।মোবাইলে ৩০% থেকে ৮৫% ভেতরে চার্জের পরিমান বজায় রাখলে অনেক ভালো। ফাস্ট চার্জিং বেশি তাপ উৎপন্ন করতে পারে, যা ব্যাটারি স্বাস্থ্যের জন্য আদর্শ নয়।
আপনার ফার্স্ট চার্জিং প্রয়োজন হলে এটি ব্যবহার করুন, তবে প্রতিদিনের চার্জিংয়ের জন্য, একটি স্ট্যান্ডার্ড চার্জার ব্যবহার করতে পারেন যা ব্যাটারির জন্য ভালো।
এখনকার সকল ফোনে একটি ব্যাটারি সেভার মোড থাকে যা ব্যবহার করে আপনি আপনার ফোনের ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন এর ফলে ব্যাটারি লাইফ ভালো থাকে।
মোবাইলে চার্জ কম থাকলে ব্যাকগ্রাউন্ডে অব্যবহৃত সকল অ্যাপস বন্ধ করে দিন। যত সম্ভব ওয়াইফাই, ডাটা, ব্লুটুথ বন্ধ করে রাখুন।আপনার ব্যাটারি লেভেল 20% এবং 85% এর মধ্যে রাখার চেষ্টা করুন।
মোবাইল ফোন নিয়মিত 0% এ নামতে দেওয়া থেকে বিরত থাকুন। আরনিয়মিত সফটওয়্যার আপডেট করুন এতে ব্যাটারি অপ্টিমাইজেশন আপডেট থাকতে পারে।
এছাড়াও ফোনের সফ্টওয়্যার আপডেট রাখা ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করতে পারে। মোবাইল ফোন চার্জ করার সময় ব্যবহার করা এড়িয়ে চলুন।
চার্জ করার সময় ব্যবহার করলে মোবাইলের পিছন পাটে অনেক গরম বা হিট জেনারেট হয়। ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা থেকে বিরত থাকবেন।
আর যারা গেমার আছেন তারা অনেকে চার্জ দিয়ে গেম খেলেন যা আপনার ফোনের ব্যাটারি ও ফোনের জন্য খুবই খারাপ।
এভাবে ব্যবহার করলে আপনার ফোন ব্লাস্ট পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ গেম খেলার ফলে অতিরিক্ত পরিমাণ গরম হয়ে যায় ফোন।
মোবাইলের চার্জ ধরে রাখার উপায়
- আপনি যদি মোবাইলের চার্জ বেশিক্ষণ ধরে ব্যবহার করতে চান তাহলে ফোনটি ১০০% পর্যন্ত চার্জ করুন। তবে প্রয়োজন না হলে করার দরকার নেই। ২৫-৯০ পর্যন্ত চার্জ করাই উত্তম। তবে বেশি সময় ব্যবহার করার জন্য ১০০% করতে পারেন।
- সকল ফোনে ব্যাটারি সেভার মোড থাকে। এই মোড অন করে রাখুন। ব্যাটারি সেবার মোড অন থাকলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে থাকা অপ্রয়োজনে অ্যাপস ক্লিয়ার করবে। যাতে ব্যাটারি কম ফুরায় এবং সিস্টেম অপটিমাইজ রাখে।
- ব্যাকগ্রাউন্ড চলমান সকল প্রয়োজনীয় অ্যাপস বন্ধ রাখুন। অতিরিক্ত গেম খেলা থেকে বিরত থাকুন।
- আর মোবাইল বেশি পরিমাণ গরম হতে দিবেন না কারণ অতিরিক্ত হিট হওয়ার ফলে ব্যাটারি আয়ু কমে আসে এবং তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যায়।
- ব্যাটারি অপটিমাইজেশন অ্যাপ্লিকেশন ব্যবহার করুন যা বেশিরভাগ ফোনে দেওয়া থাকে।
ফোন ভালো রাখার উপায়
মোবাইল ফোনে ব্যাটারি ভালো রাখার পাশাপাশি মোবাইল ফোন ভালো রাখা জরুরী। এখন আমরা ফোন ভালো রাখার উপায় সম্পর্কে জানব।
- মোবাইল ফোন সঠিক নিয়মে চার্জ করবেন যা উপরে বলা হয়েছে।
- মোবাইল ফোনের সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট করবেন।
- মোবাইল ফোন overheating করা থেকে বিরত থাকবেন।
- মোবাইল ফোন অতিরিক্ত হিট হলে ব্যাটারি সহ ডিসপ্লে তে প্রবলেম হতে পারে।
- মোবাইল ফোনে ডিসপ্লে তে ভালো মানের একটি স্কিন প্রটেক্টর ব্যবহার করুন।
- চার্জ করার সময় মোবাইল ফোন ব্যবহার করা এড়িয়ে চলুন।
- চার্জ দেওয়ার সময় আপনার ফোনের কেস বা ব্যাক পার্ট খুলে রাখুন।
- কিছু অ্যাপ হয়েছে যা ব্যাকগ্রাউন্ডে চলতে পারে উক্ত অ্যাপগুলো শনাক্ত করে বন্ধ করুন।
- ফোনকে পানি বা জলের কাছ থেকে দূরে রাখুন।
- নিয়মিত ভালোভাবে ফোন ব্যবহার করুন খেয়াল রাখবেন এতে কোন প্রকার চাপ না লাগে।
- আপনার ফোনে রুট করা, অনানুষ্ঠানিক সফ্টওয়্যার ইনস্টল করা এড়িয়ে চলুন।
- ফোনের স্টোরেজ সবসময় খালি রাখার চেষ্টা করবেন।
- ফোনে নিয়মিত ভাইরাস চেক করবেন এবং এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করে রাখবেন।
- ফোন সাবধানে ব্যবহার করবেন। ফোন যেন হাত থেকে পড়ে না যায় বা কোথাও চাপ না পরে এদিক খেয়াল রাখবেন।
উক্ত টিপসগুলো ভালোভাবে মেনে চললে একটা মোবাইল ফোন ভালো রাখা যায়। আপনি মোবাইল ফোন অনেকদিন ব্যবহার করতে পারবেন।
ফোনের ব্যাটারি ভালো রাখার উপায়
- ডার্ক মোড ব্যবহার করুন
- লাইভ ওয়ালপেপার বন্ধ রাখুন
- অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন
- Power Saving Mode ব্যবহার করুন
- ফোন অতিরিক্ত গরম হতে দেবেন না
- কম ব্যবহৃত অ্যাপ আনইনস্টল করুন
ফোন চার্জ দ্রুত শেষ হলে কী করবেন?
যদি আপনার ফোনের চার্জ অস্বাভাবিকভাবে দ্রুত শেষ হয়, তাহলে নিচের কাজগুলো করতে পারেন।
- Battery Usage চেক করুন
- অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন
- সফটওয়্যার আপডেট দিন
- Factory Reset করুন (প্রয়োজনে)
- ব্যাটারি পরিবর্তন করুন
উপসংহার – ফোনের চার্জ তাড়াতাড়ি যায় কেন
ফোনের চার্জ দ্রুত শেষ হওয়া একটি সাধারণ সমস্যা হলেও সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে সহজেই ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব।
সঠিকভাবে চার্জ দেওয়া, অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখা এবং ভালো মানের চার্জার ব্যবহার করলে ফোন অনেকদিন ভালো থাকবে। তাই আজ থেকেই মোবাইল ব্যবহারে সচেতন হন এবং আপনার স্মার্টফোনের ব্যাটারি সুরক্ষিত রাখুন।
FAQS – মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম
মোবাইলের ব্যাটারি ফুলে যায় কেন?
মোবাইল ফোনের দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাটারি ফুলে যেতে পারে কারণ এই ব্যাটারীগুলো নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এছাড়া মোবাইল ফোন ওভারহিট এর কারণে ব্যাটারি ফুলে যেতে পারে। মোবাইল কত পার্সেন্ট চার্জ করা উচিত?
মোবাইল ফোন সাধারণত (২৫-৮৫)% চার্জ করা উচিত। তবে মাসে এক থেকে দুই বার ফুল চার্জ করবেন। মোবাইলের ব্যাটারি চার্জ থাকেনা কেন?
মোবাইল ফোনে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি যা বারবার ফুল চার্জ দেওয়ার ফলে আস্তে আস্তে তার কার্যক্ষমতা হারাতে থাকে। এর জন্য আপনারা ফুল চার্জ না দিয়ে চেষ্টা করবেন (২৫-৮৫)% চার্জ করা। মোবাইলের চার্জার দিয়ে অন্য মোবাইল চার্জ দিলে কি হয়?
এক মোবাইলের চার্জার দিয়ে অন্য মোবাইল চার্জ দিলে তাৎক্ষণিকভাবে কোন সমস্যা দেখা যায় না তবে আপনার মোবাইল ফোনের ব্যাটারির কার্যক্ষমতা তাড়াতাড়ি শেষ করে থাকবে। এর থেকে ভালো আপনারা অরজিনাল চার্জার ব্যবহার করুন। এবং ব্যাটারির হেলথ ভালো রাখুন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






