অনেকে জানেন না! ফেসবুকে লেখালেখি করে আয় করা যায়: জানুন বাস্তব উপায়গুলো

বর্তমান সময়ে ফেসবুক শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি এখন জনপ্রিয় অনলাইন ইনকামের একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

অনেকেই ভিডিও বা লাইভের মাধ্যমে আয় করছেন, তবে ফেসবুকে লেখালেখি করেও নিয়মিত আয় করা সম্ভব।

আপনি যদি ভালোভাবে তথ্যবহুল, শিক্ষামূলক বা বিনোদনমূলক পোস্ট লিখতে পারেন, তাহলে ফেসবুক থেকে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হবে।

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

বিশেষ করে আপনি সরাসরি ফেসবুকে লেখালেখি করে আয় করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে আয় করার সঠিক উপায় গুলো জেনে রাখতে হবে। আর এজন্যই এই আর্টিকেলে ফেসবুকে লেখালেখি করে ইনকাম করার উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। 

ফেসবুকে লেখালেখি করে কি সত্যিই আয় করা যায়?

হ্যাঁ, অবশ্যই যায়। তবে ফেসবুক আপনাকে শুধুমাত্র স্ট্যাটাস লেখার জন্য টাকা দেয় না। বরং আপনার লেখার মাধ্যমে যদি একটি বিশ্বস্ত অডিয়েন্স তৈরি হয়, তাহলে সেই অডিয়েন্সকে কাজে লাগিয়ে বিভিন্ন উপায়ে আয় করা সম্ভব।

অনেক কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার, ডিজিটাল মার্কেটার এবং উদ্যোক্তা প্রতিদিন শুধুমাত্র ফেসবুকে লেখালেখি করে হাজার হাজার টাকা আয় করছেন।

এজন্য আপনাকে আকর্ষণীয় কন্টেন্ট লিখে অডিয়েন্স তৈরি করতে হবে। ফেসবুক পেজের রিচ বাড়াতে হবে। কনটেন্ট আকর্ষণীয় হলে ফেসবুক পেজের ফলোয়ার এবং লাইক বাড়তে থাকে। 

আর ফলোয়ার ও লাইক বাড়াতে পারলেই মনিটাইজেশন সহ বিভিন্ন উপায়ে ফেসবুক থেকে আয় করা যায়। তাই যারা সত্যিকার অর্থে ফেসবুকে লেখালেখি করে আয় করতে চান,

তারাই শেষ পর্যন্ত আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ ফেসবুকে লেখালেখি করে ইনকাম করার পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবো। 

ফেসবুকে লেখালেখি করে আয় করার উপায়

ফেসবুকে লেখালেখি করে আয় করার অনেক উপায় রয়েছে। তবে কিছু উপায় আছে যেগুলো অনুসরণ করে খুব দ্রুত সময়ে ফেসবুক থেকে উপার্জন করা যায়।

সেই উপায় গুলি এখন আপনাদের জানাবো, আমি নিজেই এই উপায় থেকে কিছু টাকা ইনকাম করে থাকি। উপায় গুলো অনুসরণ করে ফেসবুকে ফুল টাইম ইনকাম করতে পারবেন।

অবশ্যই পড়বেনঃ

অনেকেই পড়াশোনার পাশাপাশি ফেসবুকে বিভিন্ন উপায়ে পার্টটাইম ইনকাম করে থাকেন। তবে আপনি চাইলে ফেসবুকেই অনলাইন ক্যারিয়ার গড়ে তুলতে পারেন,

আর্থিকভাবে স্বাবলম্বী হতে ফেসবুকে নানা উপায়ে ইনকাম শুরু করতে পারেন। চলুন এবার ফেসবুকে লেখালেখি করে উপার্জন করার সেরা ৭ টি উপায় দেখে আসি।  

১. নিজের ফেসবুক পেজ তৈরি

আপনি নিজের একটি ফেসবুক পেজ তৈরি করে সেখানে লেখালেখি করে আয় করতে পারেন। ফেসবুক পেজে লেখালেখি করে পেজের ফলোয়ার বৃদ্ধি করা যায়।

আরো পড়ুনঃ  বিকাশে ১০০০ টাকা ফ্রি ২০২৬

পাশাপাশি পেজের লাইক বাড়িয়ে পরবর্তীতে ওই পেজটি ভালো দামে বিক্রি করে দিতে পারেন।বর্তমানে অনেক ইনফ্লুয়েন্সাররা দ্রুত ইনকাম করার জন্য বেশি ফলোয়ারযুক্ত ফেসবুক পেজ ক্রয় করে থাকে। 

এক্ষেত্রে আপনার কাছে যদি অনেক ফলোয়ার যুক্ত ফেসবুক পেজ থাকে তাহলে সেটি আপনি বিক্রি করে ভালো পরিমান আর্নিং করতে পারবেন। অনেকেই এই পদ্ধতিতে ফেসবুক থেকে ইনকাম করে থাকে।

ফেসবুকে বিভিন্নভাবে ফলোয়ার ও লাইক বাড়ানো যায়। বিশেষ করে আকর্ষণীয় কনটেন্ট লিখে দর্শকদের আকৃষ্ট করতে পারেন। 

কন্টেন্টের মান ভালো হলে দশকরা ফলো করে থাকে। এছাড়াও ভিডিও তৈরি করেও ফেসবুক পেজের ফলোয়ার বৃদ্ধি করা যায়। এখন সকলের প্রশ্ন থাকে কোন কোন বিষয়ে কনটেন্ট তৈরি করব?

আপনি যেই বিষয়ে পারদর্শী সেই বিষয় নিয়ে কন্টেন্ট লিখুন। উদাহরণস্বরূপঃ

  • অনলাইন ইনকাম
  • প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • ইসলামিক তথ্য
  • ব্যবসার আইডিয়া
  • চাকরির খবর
  • রান্নার রেসিপি

যদি একই বিষয়ে নিয়মিত মানসম্মত পোস্ট করেন তাহলে দ্রুত একটি বিশ্বস্ত অডিয়েন্স তৈরি করতে পারবেন। এজন্য আপনার পছন্দের যেকোনো একটি বিষয়ে নিয়মিত ফেসবুকে লেখালেখি করুন। 

এরপর অনেক ফলোয়ার গেইন হয়ে গেলে সেই পেজটি আপনি ভালো দামে বিক্রি করে দিতে পারেন। বর্তমানে 10000 ফলোয়ারের একটি ফেসবুক পেজ ২০ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করা যায়।

তাহলে বুঝতেই পারছেন ফেসবুকে লেখালেখি করে পেজের ফলোয়ার বাড়িয়ে এই উপায়ে ইনকাম করা যায়। 

২. ব্লগ বা ওয়েবসাইটে ট্রাফিক পাঠিয়ে আয়

যদি আপনার একটি ওয়েবসাইট থাকে, তাহলে ফেসবুকে সংক্ষিপ্ত তথ্য লিখে বিস্তারিত পড়ার জন্য ওয়েবসাইটের লিংক শেয়ার করতে পারেন।

এভাবে ফেসবুক থেকে অডিয়েন্স সরাসরি ওয়েবসাইটে পাঠাতে পারবেন। যার ফলে আপনার ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আপনি মনিটাইজেশনের মাধ্যমে উপার্জন করতে পারবেন। 

এক্ষেত্রে আপনার ফেসবুক পেজে অনেক ফলোয়ার ও লাইক থাকতে হবে। তাহলে আপনি প্রচুর অডিয়েন্স নিজের ওয়েবসাইটে বা ই-কমার্স প্ল্যাটফর্মে পাঠাতে পারবেন।

এভাবে ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি করে আয় করা যায় এবং পাশাপাশি নিজের প্রোডাক্ট বিক্রি করেও ইনকাম করতে পারবেন। অনেকেই এই উপায়ে ইনকাম করে থাকে। 

এই মাধ্যমে ইনকাম করতে খুব বেশি কাজ করতে হয় না, শুধুমাত্র আকর্ষণীয় কিছু কনটেন্ট লিখে ছবি তৈরি করে পোস্ট করতে হয়। আর পোস্টের নিচে নিজের ওয়েবসাইটের লিংক শেয়ার করতে হয়। 

অনেক অডিয়েন্স বিস্তারিত পড়ার জন্য ওয়েবসাইটে ভিজিট করতে পারে। আপনার হয়তো দেখেছেন ফেসবুকে অনেক নিউজ চ্যানেলের পেজ রয়েছে, যেখানে লক্ষ লক্ষ ফলোয়ার আছে।

এই নিউজ চ্যানেল গুলো সাধারণত বিভিন্ন ধরনের নিউজ facebook পেজে পোস্ট করে থাকে। আর তারা পোস্টের নিচে তাদের ওয়েবসাইটের লিংক শেয়ার করে।

এর ফলে তাদের ওয়েবসাইটে লক্ষ লক্ষ ভিজিটর যায় এবং সেখান থেকে তাদের প্রচুর ইনকাম হয়। এভাবে তারা প্রতিনিয়ত ফেসবুক ব্যবহার করে ভিজিটর নিজের ওয়েবসাইটে পাঠিয়ে ইনকাম করছে। আপনিও চাইলে চেষ্টা করে দেখতে পারেন। 

এর সুবিধা হলোঃ ফেসবুকে লেখালেখি করে আয়

  • ওয়েবসাইটে ভিজিটর বাড়বে।
  • Google AdSense থেকে আয় হবে।
  • Affiliate কমিশন পাওয়ার সুযোগ থাকবে।
  • ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে।
আরো পড়ুনঃ  টেলিগ্রাম থেকে ইনকাম করে দিনে ১০০০ টাকা? জানুন আসল উপায়

অনেক ব্লগার তাদের অধিকাংশ ভিজিটর ফেসবুক থেকেই পান। তবে আপনি চাইলে ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর এর সাথে সাথে ফেসবুক থেকে ভিজিটর নিয়েও ইনকাম বৃদ্ধি করতে পারেন। 

৩. অ্যাফিলিয়েট মার্কেটিং

আপনার লেখার মাধ্যমে বিভিন্ন পণ্য বা সেবার রিভিউ দিতে পারেন।এরপর Affiliate Link যুক্ত করলে কেউ সেই লিংক থেকে পণ্য কিনলে কমিশন পাবেন। এভাবেই ফেসবুকে লেখালেখি করে আয় করা যায়। 

এই উপায়ে আপনি ডেইলি ৪০০ থেকে ৫০০ টাকা আয় করতে পারবেন। তবে বেশি আয় করার জন্য কনটেন্ট এর মান আকর্ষণীয় হতে হবে। পণ্যের রিভিউগুলো এক্সক্লুসিভ ও আকর্ষণীয় হলে বেশি অডিয়েন্স পাওয়া যায়। 

আর বেশি অডিয়াস পেলেই আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এজন্য প্রোডাক্ট এর রিভিউ লেখার সময় ভেবেচিন্তে লিখবেন। গ্রাহকদের পছন্দ হয় এমন টাইপের কথা লিখুন। সুন্দরভাবে লেখাগুলো উপস্থাপন করুন। 

কন্টেন্টের পাশাপাশি আকর্ষণীয় ইমেজ তৈরি করে পোস্ট করুন। এতে করে গ্রাহকরা বেশি আকৃষ্ট হয়। পাশাপাশি বিশ্বাসযোগ্য তথ্য দিলে আয়ের সম্ভাবনা বাড়ে। 

অনেক ধরনের প্রোডাক্ট বা বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করে আয় করতে পারেন। উদাহরণস্বরূপঃ

  • Hosting
  • Domain
  • Online Course
  • মোবাইল ফোন
  • ল্যাপটপ
  • বই
  • সফটওয়্যার

৪. স্পন্সরড পোস্ট লিখে আয়

বিভিন্ন কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য সম্পর্কে পোস্ট লেখার জন্য অর্থ প্রদান করে থাকে। আর এ ধরনের আয়কে Sponsored Content বলা হয়।

আপনার পেজে যদি ভালো ফলোয়ার থাকে, তাহলে এই উপায়ে ইনকাম শুরু করতে পারবেন। আর আপনারা জানেন ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুকে লেখালেখি করতে হয় এবং কনটেন্ট বানাতে হয়। 

ভিডিও কনটেন্ট সহ আকর্ষণীয় বিষয় নিয়ে লেখালেখি করেও ফলোয়ার বৃদ্ধি করা যায়। আর বেশি ফলোয়ার থাকলে প্রচুর স্পন্সরশীপ এর অফার পাবেন। কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্পন্সরড পোস্ট লেখার জন্য অনেক বেশি পেমেন্ট দিয়ে থাকে। 

এজন্য আপনারা চাইলে ফেসবুকে স্পন্সর পোস্ট লিখে এই উপায়ে আয় করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ফেসবুকে লেখালেখি করার অভ্যাস থাকতে হবে। অনেকেই হয়তো ফেসবুকে অনেক সুন্দর ভাবে লেখালেখি করতে পারেন।

তারাই এই উপায়ে ইনকাম করতে সক্ষম হবেন। মনে রাখবেন যত বেশি এনগেজমেন্ট থাকবে, তত বেশি স্পন্সর পাওয়ার সম্ভাবনা থাকবে।

৫. নিজের ডিজিটাল পণ্য বিক্রি

আপনারা হয়তো জানেন ফেসবুকে ডিজিটাল পণ্য বিক্রি করে আয় করা যায়। ফেসবুক পেজে লেখালেখি করে আপনার ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে গ্রাহকদের জানাতে পারেন।

আকর্ষণীয় বা এক্সক্লুসিভ তথ্য দিয়ে লিখলে ডিজিটাল প্রোডাক্ট বেশি বিক্রি করা যায়। গ্রাহকরা সাধারণত বেশি আকৃষ্ট হয়,

যার ফলে আপনার ডিজিটাল প্রোডাক্টের বিক্রি বৃদ্ধি হবে। কিভাবে প্রোডাক্ট এর জন্য আকর্ষণীয় ভাবে কন্টেন্ট লিখতে হয়? সে সম্পর্কে ভালোভাবে শিখে নিবেন এবং জেনে নিবেন। 

ইউটিউব থেকেই ফ্রিতে শেখা যায়, তাছাড়া বর্তমানে অনেক A.I টুলস বের হয়েছে। যেগুলোর সাহায্য নিয়ে আকর্ষণীয় ও এক্সক্লুসিভ কন্টেন্ট লিখতে পারেন।

এভাবেই ফেসবুকে লেখালেখি করে নিজের প্রোডাক্ট বিক্রি করে আয় করতে পারেন। ফেসবুকে বিভিন্ন টাইপের ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা যায় যেমনঃ

  • ই-বুক
  • PDF Guide
  • Premium Notes
  • Template
  • CV Format
  • Business Checklist
আরো পড়ুনঃ  ১৫টি সেরা উপায়ে ডেইলি ৫০০ টাকা ইনকাম

৬. ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট সংগ্রহ

অনেক ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিত ফেসবুক পোস্ট লেখার জন্য কনটেন্ট রাইটার খুঁজে থাকে।আপনি যদি ভালো লেখক হন তাহলে

  • Social Media Content Writer
  • Facebook Copywriter
  • Caption Writer
  • Marketing Content Writer

হিসেবে কাজ পেতে পারেন। এক্ষেত্রে মাসে এসে ভালো পরিমাণ আয় করা সম্ভব হয়। অনেক প্রতিষ্ঠান মাসিক সেলারি দিয়ে থাকে।

আবার কিছু ছোট ছোট প্রতিষ্ঠান সাপ্তাহিক পেমেন্ট দেয়। এভাবেই নিজের কনটেন্ট লেখার প্রতিভাকে ব্যবহার করে ফেসবুক থেকে আয় করতে পারবেন। 

৭. নিজের সার্ভিস বিক্রি 

যারা ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ এবং ফ্রিল্যান্সিং এর অনেকগুলো সেক্টরে কাজ করতে পারেন। তারাই নিজে সার্ভিস বিক্রি করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়। 

ফেসবুকে লেখালেখি করে আয় করার উপায়
ফেসবুকে লেখালেখি করে আয় করার উপায়

এর জন্য আপনাকে ফেসবুকে নিয়মিত তথ্যবহুল পোস্ট লিখে নিজের সার্ভিস প্রচার করতে হবে। এভাবে নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ফেসবুকে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয়ের সার্ভিস দিতে পারেন। যেমনঃ

  • Graphic Design
  • SEO
  • Digital Marketing
  • Website Design
  • Content Writing

ফেসবুকে লেখালেখির জন্য গুরুত্বপূর্ণ টিপস

  • প্রতিদিন অন্তত ১-২টি মানসম্মত পোস্ট লিখুন।
  • আকর্ষণীয় শিরোনাম ব্যবহার করুন।
  • ছোট ছোট অনুচ্ছেদে লিখুন।
  • প্রয়োজন অনুযায়ী ছবি বা ইনফোগ্রাফিক যোগ করুন।
  • পাঠকদের মন্তব্যের উত্তর দিন।
  • কপি-পেস্ট না করে নিজস্ব ভাষায় লিখুন।
  • নিয়মিত পোস্ট করার অভ্যাস গড়ে তুলুন।
  • তথ্য প্রকাশের আগে যাচাই করুন।

লেখালেখি করে দ্রুত সফল হওয়ার কৌশল

অনেকে কয়েকদিন লিখেই হতাশ হয়ে যান। কিন্তু বাস্তবে ফেসবুকে সফল হতে সময় লাগে। তাই আপনার উপরোক্ত বিষয়গুলোতে খেয়াল রাখা উচিত। 

  • একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করা।
  • নিয়মিত পোস্ট করা।
  • পাঠকের সমস্যার সমাধান দেওয়া।
  • ট্রেন্ডিং বিষয় নিয়ে লেখা।
  • নিজের অভিজ্ঞতা শেয়ার করা।
  • তথ্যবহুল ও সহজ ভাষা ব্যবহার করা।

যত বেশি মানুষ আপনার লেখা থেকে উপকৃত হবে, তত দ্রুত আপনার ফলোয়ার ও আয়ের সুযোগ বাড়বে।

ফেসবুকে লেখালেখির সুবিধা

  • বিনামূল্যে শুরু করা যায়।
  • বড় অডিয়েন্স তৈরি করা সম্ভব।
  • ব্যক্তিগত ব্র্যান্ড গড়ে ওঠে।
  • ওয়েবসাইটে ট্রাফিক পাওয়া যায়।
  • Affiliate Marketing করা যায়।
  • বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ তৈরি হয়।
  • দীর্ঘমেয়াদে স্থায়ী আয়ের উৎস তৈরি হতে পারে।

উপসংহার

বর্তমান সময়ে ফেসবুকে লেখালেখি করে আয় করার অনেক উপায় রয়েছে এবং সেগুলোর বেশিরভাগই দক্ষতা ও ধারাবাহিকতার ওপর নির্ভর করে।

শুধুমাত্র পোস্ট লিখেই সরাসরি আয় না হলেও, ভালো কনটেন্টের মাধ্যমে বিশ্বস্ত অডিয়েন্স তৈরি করে ওয়েবসাইটে ট্রাফিক, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরড পোস্ট, ডিজিটাল পণ্য বিক্রি এবং ফ্রিল্যান্সিংয়ের মতো বিভিন্ন উৎস থেকে নিয়মিত আয় করা সম্ভব।

তাই আজই একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করুন, নিজের ভাষায় মানসম্মত লেখা প্রকাশ করুন এবং ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যান। আশা করি ফেসবুকে লেখালেখি করে উপার্জন করতে সক্ষম হবেন। 

Leave a Comment