১০০০ টাকায় কি ব্যবসা করা যায়? এই প্রশ্নটি প্রায় সকলেই করে থাকেন। বর্তমানে এমন কিছু ব্যবসা রয়েছে যেগুলো ১০০০ টাকা দিয়েই শুরু করতে পারবেন।
আমরা অনেক গভীর রিসার্চ করে কয়েকটি ব্যবসা খুঁজে বের করেছি, যেগুলো সাধারণত কম পুজিতে শুরু করা যায়।
এই ধরনের ব্যবসা গুলো শুরু করতে আনুমানিক ১০০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা লাগতে পারে।
তবে এক হাজার টাকার মধ্যেও শুরু করা যায় এমন ব্যবসা রয়েছে, যা আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।
১০০০ টাকায় কি ব্যবসা করা যায়?
অবশ্যই যায়। তবে ১০০০ টাকার মধ্যে ব্যবসা শুরু করতে হলে আপনাকে এমন ব্যবসা বেছে নিতে হবে, যেখানে দোকান ভাড়া, কর্মচারীর বেতন কিংবা বড় ধরনের যন্ত্রপাতি কেনার প্রয়োজন নেই।
এক্ষেত্রে ঘরে বসে পণ্য তৈরি, অল্প পরিমাণে পণ্য কিনে বিক্রি, অনলাইনে অর্ডার সংগ্রহ কিংবা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সেবা দেওয়া ভালো উপায় হতে পারে।
বিশেষ করে শিক্ষার্থী, গৃহিণী, বেকার তরুণ-তরুণী এবং স্বল্প আয়ের মানুষ অল্প পুঁজির ব্যবসাগুলো দিয়ে নিজেদের যাত্রা শুরু করতে পারেন।
অবশ্যই পড়বেনঃ
মনে রাখবেন, ১০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব হলেও প্রথম দিন থেকেই বড় অঙ্কের লাভ হবে, এমন নিশ্চয়তা নেই।
প্রথমে অল্প পরিসরে কাজ শুরু করে গ্রাহক তৈরি করতে হবে। এরপর লাভের টাকা পুনরায় ব্যবসায় বিনিয়োগ করে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়াতে পারবেন।
তাই সর্বশেষে বলা যায় ১০০০ টাকা দিয়েও ব্যবসা শুরু করা সম্ভব, যদি আপনি সঠিক পরিকল্পনা করে ও ধৈর্য সহকারে ব্যবসাটি করেন।
১০০০ টাকায় কি ব্যবসা করা যায়? সেরা ৫টি ব্যবসার আইডিয়া
আপনার কাছে যদি মাত্র ১০০০ টাকা থাকে এবং আপনি অল্প পুঁজি দিয়ে নিজের একটি ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার জন্য সুখবর হলো হ্যাঁ, মাত্র ১০০০ টাকায়ও ছোট পরিসরে ব্যবসা শুরু করা সম্ভব।
ব্যবসা শুরু করার জন্য সব সময় হাজার হাজার টাকা বিনিয়োগের প্রয়োজন হয় না। বরং সঠিক পরিকল্পনা, পরিশ্রম, ধৈর্য এবং গ্রাহকের চাহিদা বুঝতে পারলে অল্প পুঁজি দিয়েও আয়ের একটি ভালো উৎস তৈরি করা যায়।
তবে এর পূর্বে আপনাকে সেই ব্যবসার আইডিয়াগুলো সম্পর্কে জানতে হবে। আর এজন্যই আমরা এখন সেরা কয়েকটি ব্যবসার আইডিয়া শেয়ার করব যেগুলো আপনি ১ হাজার টাকার মধ্যেই শুরু করতে পারবেন।
১. ঘরে তৈরি আচার বিক্রির ব্যবসা
মাত্র ১০০০ টাকায় শুরু করার মতো একটি ভালো ব্যবসা হলো ঘরে তৈরি আচার বিক্রি। বাংলাদেশে আম, জলপাই, বরই, চালতা, লেবু ও মরিচের আচার অনেকেই পছন্দ করেন। বিশেষ করে ঘরে তৈরি পরিষ্কার-পরিচ্ছন্ন আচার কেনার প্রতি মানুষের আগ্রহ রয়েছে।
আপনি চাইলে নিজের বাড়িতেই অল্প পরিমাণে আচার তৈরি করে বিক্রি শুরু করতে পারেন। প্রথমে বেশি পরিমাণে আচার তৈরি না করে ৫-১০টি ছোট জার দিয়ে শুরু করুন।
তবে প্রথম দিকে ঘরের তৈরি আচার আশেপাশে প্রতিবেশী ও পরিচিতদের কাছে বিক্রি করার চেষ্টা করুন। এরপর ধীরে ধীরে অনলাইনে ফেসবুক পেজে আচারের ছবি আপলোড করে মার্কেটিং করুন।
এতে করে গ্রাহকরা আপনার ব্যবসাটি সম্পর্কে জানতে পারবে এবং আপনার প্রোডাক্টটি ক্রয় করতে চাইবে। যদি আচারের কোয়ালিটি ভালো হয় তাহলে সহজেই অর্ডার পাবেন।
যখন দেখবেন অর্ডার এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তখন আস্তে আস্তে ইনভেসমেন্ট বাড়াতে পারেন। পাশাপাশি আচার তৈরি পরিমাণ বাড়াতে থাকুন।
এভাবেই আপনি মাত্র ১ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়াতে পারেন।
ব্যবসা শুরু করতে যা যা লাগবেঃ
- আম, জলপাই বা অন্যান্য ফল।
- চিনি, লবণ, মরিচ ও প্রয়োজনীয় মসলা।
- সরিষার তেল।
- ছোট প্লাস্টিক বা কাচের জার।
- পণ্যের নাম ও দাম লেখা ছোট লেবেল।
কীভাবে বিক্রি করবেন?
প্রথমে নিজের পরিবারের সদস্য, প্রতিবেশী, বন্ধু এবং পরিচিতদের কাছে আচার বিক্রি করতে পারেন। পাশাপাশি ফেসবুকে একটি পেজ তৈরি করে আচারের ছবি ও দাম প্রকাশ করুন।
অর্ডার পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী পণ্য তৈরি করলে অপচয়ের ঝুঁকি কমবে।
আপনার আচারের স্বাদ ও মান ভালো হলে ক্রেতারা আবারও কিনতে আগ্রহী হবেন। এভাবেই ধীরে ধীরে নিয়মিত ক্রেতা তৈরি করতে পারবেন।
২. মোবাইল দিয়ে ডিজিটাল সার্ভিস
আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে মাত্র ১০০০ টাকা দিয়েও ডিজিটাল ডিজাইন সার্ভিসের কাজ শুরু করতে পারেন।
এই ব্যবসায় পণ্য কিনে রাখার প্রয়োজন নেই। নিজের সময়, দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়েই আয় করা সম্ভব।
বর্তমানে বিভিন্ন ছোট ব্যবসা, অনলাইন শপ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য পোস্টার, ব্যানার, লোগো ও থাম্বনেইল ডিজাইনের প্রয়োজন হয়।
আপনি যদি ডিজাইন করতে পারেন অথবা শিখতে আগ্রহী হন, তাহলে এটি হতে পারে অল্প পুঁজিতে শুরু করার একটি ভালো উদ্যোগ।
এছাড়াও আপনারা যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন, তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট বানিয়ে দিয়েও ইনকাম করতে পারেন।
অনেক প্রতিষ্ঠানে ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ডিজিটাল সার্ভিস নিয়ে থাকে। সে ক্ষেত্রে আপনি তাদেরকে এই ওয়েবসাইট বানিয়ে ডিজিটাল সার্ভিস দিতে পারেন।
এক্ষেত্রে আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং ওয়েব ডিজাইন সম্পর্কেও ধারণা থাকতে হবে।
আপনি ওয়েবসাইট বানিয়ে দিয়ে পারিশ্রমিক হিসাবে ১ থেকে ৩ হাজার টাকা চার্জ করতে পারেন। পাশাপাশি ওয়েবসাইটের আকর্ষণীয় টেমপ্লেট ডিজাইন করেও আয় করতে পারবেন।
এক্ষেত্রে আপনি কিছু টাকা খরচ করে AI টুলস এর পেইড ভার্সন ব্যবহার করে আকর্ষণীয় টেমপ্লেট ডিজাইন করতে পারেন।
আমি নিজেই অনেক জনকে ওয়েবসাইট ডিজাইন করে ও বানিয়ে দিয়ে অনলাইন থেকে ইনকাম করেছি। তবে আমার কোন ইনভেস্টমেন্ট ছিল না, কারণ আমি আগে থেকেই ওয়েবসাইট বানানো শিখেছি।
যার ফলে আমি এখন অন্যজনকে ওয়েবসাইট বানিয়ে দিতে পারি, যার বিনিময়ে তারা আমাকে পারিশ্রমিক দেয়। তাই আপনাদের বলব আপনারাও চাইলে ডিজিটাল সার্ভিস দেওয়া শুরু করতে পারেন।
যাদের এই বিষয়গুলোতে দক্ষতা নেই, তারা ইন্টারনেট দেখে শিখে নিবেন। এছাড়াও চাইলে কিছু প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক কোর্স করেও শিখতে পারেন।
যেসব সার্ভিস দিতে পারবেনঃ
- ফেসবুক পোস্ট ডিজাইন।
- ইউটিউব থাম্বনেইল তৈরি।
- ছোট ব্যবসার অফার পোস্টার।
- ওয়েবসাইট তৈরী ও ডিজাইন
- জন্মদিন ও অনুষ্ঠানের ব্যানার।
- আর্টিকেল রাইটিং সার্ভিস
- সাধারণ লোগো ও বিজ্ঞাপনের ডিজাইন।
৩. ঘরে তৈরি ঝালমুড়ি ও চানাচুর বিক্রির ব্যবসা
বাংলাদেশের জনপ্রিয় মুখরোচক খাবারের মধ্যে ঝালমুড়ি অন্যতম। স্কুল-কলেজ, বাজার, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় ঝালমুড়ির ক্রেতা পাওয়া যায়।
আপনি চাইলে মাত্র ১০০০ টাকা দিয়ে ছোট পরিসরে ঝালমুড়ি ও চানাচুর বিক্রির ব্যবসা শুরু করতে পারেন।
এক্ষেত্রে প্রথম দিকে দোকান ভাড়া না নিয়ে পরিচিতদের কাছে, বাড়ির আশপাশে কিংবা অর্ডার নিয়ে বিক্রি করতে পারেন।
ব্যবসা শুরু করতে যা যা লাগবেঃ
- মুড়ি।
- চানাচুর।
- পেঁয়াজ, মরিচ ও ধনেপাতা।
- লেবু ও প্রয়োজনীয় মসলা।
- ছোট প্যাকেট বা খাবারের পাত্র।
- পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার তৈরির সরঞ্জাম।
উপরোক্ত খাবার প্রোডাক্ট গুলো আপনি ১০০০ টাকার মধ্যেই ক্রয় করে ফেলতে পারবেন। যার ফলে বলা যাই এই ব্যবসাটি ১০০০ টাকা দিয়েই শুরু করা যায়।
এই ব্যবসাটি ভালোভাবে করার জন্য প্রথমে এলাকার আশেপাশে বিক্রি করা শুরু করুন। এরপর বিকেলের সময় স্কুল, কলেজ কিংবা বাজারের আশপাশে বিক্রির সুযোগ খুঁজতে পারেন।
তবে যেখানে বিক্রি করবেন, সেখানে প্রয়োজনীয় অনুমতি ও স্থানীয় নিয়ম মেনে চলবেন।ঝালমুড়ির স্বাদ ভালো রাখা, পরিষ্কার উপকরণ ব্যবহার এবং সঠিক পরিমাণে পরিবেশন করার চেষ্টা করবেন।
এতে করে গ্রাহকরা আপনার ঝাল মুড়ি খেতে পছন্দ করবে। কারণ গ্রাহকরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে পছন্দ করে। সেজন্য আপনি স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পাত্রে ঝালমুড়ি মাখাবেন।
পাশাপাশি নিজের হাতে গ্লোবস ব্যবহার করুন। এতে করে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আর গ্লোভস ব্যবহার করলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করা যায়।
৪. ব্লগিং শুরু করুন
আপনি যদি জিজ্ঞাসা করেন ১ হাজার টাকা ইনভেস্ট করে সবচেয়ে সেরা ব্যবসা কোনটি? তাহলে আমার মত তা হল ব্লগিং শুরু করা।
ব্লগিং মূলত ব্যবসা নয়, তবে আপনি 1000 টাকা ইনভেস্ট করে ব্লগিং ওয়েবসাইট বানিয়ে ইনকাম শুরু করতে পারবেন। ব্লগিং মূলত ফ্রিল্যান্সিং এর একটি অংশ।
ফ্রিল্যান্সিংয়ে আপনারা যেমন নিজের স্কিল ব্যবহার করে ইনকাম করেন, সে ক্ষেত্রে ব্লগিং সেক্টরে নিজের স্কীল ব্যবহার করে লেখালেখি করে আয় করতে হয়।
মাত্র ১০০০ টাকা খরচ করেই ডোমেইন কিনে সরাসরি ওয়েবসাইট বানিয়ে ব্লগিং শুরু করা যায়। এছাড়াও আরো কিছু টাকা খরচ করে ডোমেইন ও হোস্টিং কিনেও প্রফেশনাল ভাবে ব্লগিং শুরু করতে পারেন।
তবে আপনাদের যেহেতু বাজেট ১ হাজার টাকা, সে ক্ষেত্রে শুধুমাত্র ডোমেইন কিনেই ব্লগিং শুরু করুন। প্রথম একটি আকর্ষণীয়ভাবে ওয়েবসাইট বানান।
আপনি অনলাইনে ফ্রিতে বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে ওয়েবসাইট সাজানো যায়।
এরপর সেই ওয়েবসাইটে SEO অপটিমাইজ আর্টিকেল লিখে পাবলিশ করুন। আর্টিকেল আপনি বিভিন্ন বিষয়ের উপর লিখতে পারেন, এছাড়াও বিভিন্ন ভাষাতে আর্টিকেল লেখা যাবে।
যেমন ধরুনঃ স্বাস্থ্য বিষয় , রান্না রেসিপি , টেকনোলজি ও প্রযুক্তি বিষয়ে ইত্যাদি। আপনার ইচ্ছামত যে কোন বিষয়ে লেখালেখি করতে পারেন।
এরপর আপনার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর আসলে গুগল এডসেন্স আবেদন করতে পারেন। গুগল এডসেন্স অনুমোদন পেলেই বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম শুরু করা যায়।
এর ফলে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ১০০০ টাকা ইনভেস্টমেন্ট করে ইনকাম শুরু করতে পারছেন।
এই সেক্টরে প্রথম দিকে ইনকাম কিছুটা কম হয়, তবে ধীরে ধীরে ধৈর্য সহকারে কাজ করলে ইনকামের পরিমাণ বাড়ে।
আবার অনেক সময়ই গুগল এডসেন্স অনুমোদন সহজেই পাওয়া যায় না। সে ক্ষেত্রে আপনি থার্ড পার্টি এড নেটওয়ার্ক গুলো ব্যবহার করতে পারেন।
আমি নিজেই প্রথম দিকে গুগল এডসেন্স অনুমোদন পেয়েছিলাম না। অন্য একটি নেটওয়ার্ক ব্যবহার করে ইনকাম শুরু করেছিলাম।
তবে অনেকদিন পর আবার আবেদন করার পর গুগল এডসেন্স অনুমোদন পেয়েছি। এখন আমি গুগল এডসেন্সের মাধ্যমেই ইনকাম করে থাকি।
ব্লগিং করে কত টাকা ইনকাম করা যায়?
ব্লগিং করে কত টাকা ইনকাম করা যায় তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। ইনকাম মূলত নির্ভর করে আপনার ওয়েবসাইটে কোন দেশের ভিজিটর আসছে।
যদি বাইরের কান্ট্রি থেকে ভিজিটর আসে তাহলে ইনকামের পরিমাণ বেশি, সেক্ষেত্রে আপনি ইংরেজি ভাষাতে লেখালেখি করতে পারেন।
এছাড়াও বাংলাতেও লেখালেখি করে প্রচুর ভিজিটর আসলে মাস শেষে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম হয়।
এক্ষেত্রে অনেক পরিমান ভিজিটর লাগে। তাই আপনাকে প্রতিদিন নিয়মিত আর্টিকেল লিখে পাবলিশ করতে হবে।
আর অবশ্যই ইউনিক আর্টিকেল লিখবেন, কপি করা আর্টিকেল ব্যবহার করবেন না। এতে করে গুগল এডসেন্স মনিটাইজেশন পাওয়া যায় না।
৫. শীতকালে সিদ্ধ ডিম বিক্রির ব্যবসা
আপনি যদি সিজনাল কোন ব্যবসা করতে চান, সে ক্ষেত্রে শীতকালে সিদ্ধ ডিম বিক্রির ব্যবসা করতে পারেন। আর এই ব্যবসাটি মাত্র ১ হাজার টাকা দিয়ে ভালোভাবেই শুরু করা যায়।
শীতকাল এলেই বাংলাদেশে রাস্তার পাশের গরম খাবারের চাহিদা বেড়ে যায়। বিশেষ করে সন্ধ্যার পর চায়ের দোকান, বাজার, বাসস্ট্যান্ড, স্কুল-কলেজের আশপাশ কিংবা জনবহুল এলাকায় গরম সিদ্ধ ডিম বিক্রি করার ভালো সুযোগ তৈরি হয়।

কারণ শীতের সময় অনেকেই গরম গরম সিদ্ধ ডিম খেতে পছন্দ করেন। দাম তুলনামূলক কম হওয়ায় শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণির ক্রেতার কাছে এর চাহিদা রয়েছে।
সবচেয়ে মজার বিষয় হলো, এই ব্যবসা শুরু করতে বড় কোনো দোকান বা দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় না।
আপনার কাছে যদি অল্প কিছু পুঁজি থাকে, তাহলে একটি ঝুড়ি, ডিম সিদ্ধ করার পাত্র এবং কয়েকটি প্রয়োজনীয় উপকরণ দিয়েই ছোট পরিসরে ব্যবসাটি শুরু করতে পারেন।
শীতকালে সিদ্ধ ডিম বিক্রির ব্যবসা কেন ভালো?
সিদ্ধ ডিম বিক্রির ব্যবসার একটি বিশেষ সুবিধা হলো, এটি মৌসুমি চাহিদাকে কাজে লাগিয়ে পরিচালনা করা যায়। শীতকালে মানুষ সাধারণত গরম খাবার খুঁজে থাকেন। তাই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গরম সিদ্ধ ডিম বিক্রির ভালো সুযোগ থাকে।
এই ব্যবসার কয়েকটি বিশেষ সুবিধা রয়েছে।
- কম পুঁজিতে শুরুঃ অল্প পরিমাণ ডিম কিনেই ব্যবসা শুরু করা যায়।
- সহজে প্রস্তুত করা যায়ঃ ডিম সিদ্ধ করার পদ্ধতি খুবই সহজ।
- দ্রুত বিক্রির সুযোগঃ ভালো লোকেশন পেলে অল্প সময়ে অনেক ডিম বিক্রি করা যায়।
- নিয়মিত ক্রেতা পাওয়াঃ ভালো স্বাদ, পরিষ্কার পরিবেশ ও সঠিক দাম বজায় রাখতে পারলে একই ক্রেতা বারবার আসতে পারেন।
- অতিরিক্ত কর্মচারীর প্রয়োজন নেইঃ শুরুতে নিজেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।
এখন অনেকের প্রশ্ন সিদ্ধ ডিম কত টাকায় বিক্রি করব? বর্তমানে আপনি পাইকারি মূল্যে প্রতিটি ডিম ১০ থেকে ১৫ টাকার মধ্যে কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনি সিদ্ধ ডিম ২0 টাকায় বিক্রি করতে পারেন।
উপসংহার
১০০০ টাকায় কি ব্যবসা করা যায়? আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এর পাশাপাশি আমরা সেরা ৫টি লাভজনক ব্যবসার আইডিয়া শেয়ার করেছি, যা আপনি এক হাজার টাকা দিয়েই ভালোভাবে করতে পারবেন।
তবে ব্যবসা শুরুর আগে নিজের দক্ষতা, সময় এবং স্থানীয় বাজারের চাহিদা বিবেচনা করুন। প্রথমেই বেশি লাভের চিন্তা না করে গ্রাহকের বিশ্বাস অর্জনের চেষ্টা করুন। মনে রাখবেন, ছোট একটি উদ্যোগও একদিন বড় ব্যবসায় পরিণত হতে পারে।
আজ এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে অন্যদিন অন্য একটি ব্যবসার আইডিয়া নিয়ে। যারা ব্যবসা নিয়ে বিস্তারিত জানতে চান তারা আমাদের সাইটে নিয়মিত ভিজিট করতে পারেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






