আপনি কি শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট করে টাকা ইনকাম করতে চান? বর্তমানে এমন অনেক GPT (Get-Paid-To) প্ল্যাটফর্ম এবং রিওয়ার্ড অ্যাপ রয়েছে,
যেখানে নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করা, বিজ্ঞাপন দেখা, ছোট ছোট টাস্ক সম্পন্ন করা কিংবা সার্ভে অংশগ্রহণের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়।
তবে একটি বিষয় মনে রাখতে হবে, শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট করেই খুব বেশি টাকা আয় করা সম্ভব নয়। এগুলো মূলত অতিরিক্ত আয়ের একটি সহজ মাধ্যম।
আপনি যদি নিয়মিত কাজ করেন এবং একাধিক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাহলে প্রতি মাসে ভালো পরিমাণ অতিরিক্ত আয় করতে পারবেন।
এই আর্টিকেলে আমরা ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম, তাদের সুবিধা-অসুবিধা এবং নতুনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আলোচনা করব।
ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার সুবিধা
এই টাইপের কাজে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। যার কারণে বেশিরভাগ যুবক ছেলেমেয়েরাই এই টাইপের কাজগুলো করতে চেয়ে থাকে। নিম্নে কিছু সুবিধা আলোচনা করা হলোঃ
- নতুনদের জন্য সহজ ইনকামের উপায়
- মোবাইল দিয়েই কাজ করা যায়
- কোনো বিশেষ দক্ষতা লাগে না
- ফ্রি অ্যাকাউন্ট খুলে শুরু করা যায়
- অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হয়
- একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করে আয় করা যায়
- কম সময়ে অনলাইন থেকে আয় করা সম্ভব
- ঘরে বসেই পার্টটাইম ইনকাম করতে পারেন।
উপরোক্ত কারণে আপনারা ওয়েবসাইট ভিজিট করে ইনকামের কাজগুলো করতে পারেন। মূলত এখানে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম বলতে এমন একটি অনলাইন আয়ের পদ্ধতিকে বোঝায়,
যেখানে ব্যবহারকারীরা নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট, বিজ্ঞাপন দেখা, লিংকে ক্লিক করা, ছোট ছোট অনলাইন টাস্ক সম্পন্ন করা অথবা সার্ভে পূরণ করার বিনিময়ে অর্থ বা রিওয়ার্ড পান।
বেশিরভাগ ক্ষেত্রে এই প্ল্যাটফর্মগুলো বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অর্থ পায় এবং তার একটি অংশ ব্যবহারকারীদের প্রদান করে।
এভাবে এই টাইপের প্ল্যাটফর্ম গুলো থেকে অনলাইন আর্নিং করা যায়। নিম্নে কয়েকটি প্ল্যাটফর্ম সম্পর্কে জানাবো, যেগুলো হয়তো আপনার অনলাইনে ইনকাম করার ক্ষেত্রে কাজে লাগবে।
ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার জনপ্রিয় প্ল্যাটফর্ম
অনলাইনে হাজার হাজার ইনকামের ওয়েবসাইট রয়েছে, তবে সকল ওয়েবসাইট থেকে ইনকাম করা সম্ভব হয় না। কিছু ওয়েবসাইট আছে , যেগুলো থেকে আপনি প্রতিদিন ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করতে পারবেন।
মূলত এই সকল ওয়েবসাইটে ছোট ছোট টাস্ক করার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ আয় করতে পারবেন। তবে এ সকল প্লাটফর্মে কাজগুলোকে ফুল টাইম হিসেবে নেবেন না,
শুধুমাত্র পার্টটাইম ইনকামের জন্য প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতে পারেন। কারণ খুব বেশি আয় হয় না। যার কারণে আপনারা কম সময় ব্যয় করে কিছু পরিমাণ আর্নিং করতে পারেন।
অবশ্যই পড়বেনঃ
এবার চলুন আপনাদের জনপ্রিয় কিছু ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার প্লাটফর্মের সাথে পরিচয় করিয়ে দেই।
১. ySense
অনলাইনে ইনকামের অন্যতম একটি সেরা ওয়েবসাইট হলো ySense। এখানে শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট করে ইনকাম নয় বরং বিজ্ঞাপন দেখে, ভিডিও দেখে ,গেম খেলে ও সার্ভে করে আয় করতে পারবেন।
মূলত মাইক্রো জব টাইপের সকল কাজগুলো এখানে করা যাবে এবং পেমেন্ট নিতে পারবেন। এই প্লাটফর্মটিতে ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছামত ক্যাটাগরি সিলেক্ট করে টাস্ক গুলো সম্পন্ন করতে পারবে।
তাছাড়াও বাড়িতে ইনকাম করার জন্য রেফার সিস্টেম আছে। রেফার করলে হয়তো ইনকাম বাড়তে পারে। যার কারণে বেশি বেশি রেফার করুন।
যারা ঘরে বসে আয় করতে চান, তারা এই প্লাটফর্মটিতে কাজ করতে পারেন। বাংলাদেশে থেকেও এ প্লাটফর্মে কাজ করে আয় করা যায়। পেওনিয়ার সহ পেপাল এর মাধ্যমে পেমেন্ট রিসিভ করার অপশন রয়েছে।
দ্রুত সময়ে পেমেন্ট পাওয়া যায়, আর পেয়েওনিয়ার থেকে সহজে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
২. TimeBucks
ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার জনপ্রিয় একটি সাইট হল TimeBucks। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ছোট ছোট টাস্ক গুলো কমপ্লিট করে ইনকাম করতে পারে।
বিশেষ করে মাইক্রো জব সাইটে যেগুলো করা যায়, সেগুলোই আপনি এখানে করতে পারবেন। এখানে কাজ করতে বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয় না। মোবাইল বা কম্পিউটার থাকলেই কাজগুলো করে আয় করা যায়।
এখানে আয়ের মাধ্যমগুলো হলোঃ
- Website Visit
- Ads View
- TikTok Task
- Surveys
- Offerwall
- Referral Program
উপরোক্ত কাজগুলো ছাড়াও রেফারেল প্রোগ্রাম চালু রয়েছে। রেফারেল প্রোগ্রামের জয়েন হয়ে এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করা যায়। আর রেফারেল করলে দীর্ঘদিন ধরে প্যাসিভ ইনকাম করতে পারবেন।
আপনার পরিচিত বন্ধুবান্ধব যদি আপনার রেফার লিংক থেকে একাউন্ট খুলে এবং কাজ করে। তাহলে আপনি প্রতিনিয়ত রেফারেল কমিশন পেতে থাকবেন।
যার ফলে ফলে প্যাসিভ ইনকাম হবে। আর এখানে পেপালসহ আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
৩. Scarlet Clicks – ওয়েবসাইট ভিজিট করে ইনকাম
Scarlet Clicks মূলত একটি Paid-To-Click (PTC) প্ল্যাটফর্ম।এখানে আপনি বিজ্ঞাপন এবং বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে অর্থ উপার্জন করতে পারবেন।
মূল কথায় এখানে শুধুমাত্র বিজ্ঞাপন দেখে ও ভিডিওতে দেখানো বিজ্ঞাপন দেখার মাধ্যমে আয় করতে পারবেন। তাছাড়াও সরাসরি ওয়েবসাইট ভিজিট করেও আয় করা যাবে।
তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের নাম বলবে সেখানে আপনাকে ভিজিট করতে হবে এবং সেই ওয়েবসাইট গুলোতে দেওয়া টাস্কগুলো পূরণ করতে হবে। এভাবে আপনি ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করতে পারবেন।
এই প্লাটফর্মটিতে কাজ করা খুবই সহজ, ডেইলি কাজ করে নির্দিষ্ট পরিমাণ আয় করতে পারবেন। যা আপনার একাউন্টে ডেইলি জমা হতে থাকবে। এই ওয়েবসাইট থেকে PayPal এর মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন।
তাছাড়াও এটি যেহেতু আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
বিশেষ করে ক্রিপ্টো কারেন্সি বিটকয়েন ,লাইট কয়েন ও অন্যান্য ডিজিটাল কয়েনের মাধ্যমে পেমেন্ট নেওয়া যাবে।
এই প্লাটফর্মটিতে কাজ করার জন্য প্রথমে ব্রাউজারে গিয়ে সাইটের নাম লিখে সার্চ করুন। এরপর তাদের প্ল্যাটফর্মে গিয়ে ফ্রিতে একাউন্ট খুলে নিন। এবার আপনার ইচ্ছামত কাজগুলো নির্বাচন করে ইনকাম শুরু করুন।
৪. NeoBux
অনলাইনে ফ্রিতে ইনকাম করার পুরনো এবং জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হল NeoBux। এই প্লাটফর্মটি দীর্ঘদিন ধরে অনলাইনে ইনকাম করার সুযোগ দিচ্ছে।
বহু পুরনো এই PTC ওয়েবসাইটটিতে বিজ্ঞাপন দেখে সরাসরি ইনকাম করতে পারবেন। মূল কথা প্লাটফর্মটিতে ভিজিট করে ইনকাম করা যাবে। তাদের দেখানো বিজ্ঞাপন গুলো নির্দিষ্ট সময় পর্যন্ত দেখে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।
নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট হলেই সেগুলো এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করা যায়। বিজ্ঞাপন দেখা ছাড়াও সার্ভে করা ও ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করা যায়।
এই প্লাটফর্মটি সম্পন্ন ফ্রি, তাই এখানে বিনামূল্যে একাউন্ট খুলতে পারবেন। আর এখানে ডেইলি তাদের দেওয়ার টাস্ক গুলো পূরণ করে টাকা ইনকাম করতে পারবেন।
তবে ইনকামের পরিমাণ খুব বেশি হয় না, কিন্তু আপনি ইনকাম বাড়াতে চাইলে রেফারেল প্রোগ্রামে জয়েন হতে পারেন। তাদের রেফারের সিস্টেমে ইনকাম বাড়ানো যায়।
পরিচিত ও অপরিচিত মানুষের সাথে রেফারেল লিংক শেয়ার করুন। বেশি বেশি রেফার করতে থাকুন দেখবেন ধীরে ধীরে আপনার ইনকাম বাড়ছে।
৫. Freecash
ডেইলি ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করতে চান, তাহলে এই জনপ্রিয় GPT প্ল্যাটফর্মটিতে কাজ করতে পারেন। কারণ এখানে প্রতিটি টাস্ক করার বিনিময়ে সরাসরি ডলার ইনকাম দেওয়া হয়।
মূলত এটি ডলার ইনকামের অন্যতম একটি সাইট। এখান থেকে সরাসরি ডলার ইনকাম করতে পারবেন। মাত্র একটি সার্ভে করেই দুই থেকে তিন ডলার উপার্জন করা যায়।
পাশাপাশি গেম ইন্সটল করে নির্দিষ্ট লেভেলপার করলেই ৫০ থেকে ১০০ ডলার পর্যন্ত আয়ের সুযোগ থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ভিজিট করে এবং অ্যাপ ডাউনলোড করে আয় করতে পারবেন। ইনকাম করার অনেক পদ্ধতি রয়েছে যেমনঃ
- Website Visit
- Offerwall
- App Install
- Game Play
- Survey
পেপালসহ আরো বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট উত্তোলন করতে পারবেন। আর এটি একটি বিশ্বস্ত অ্যাপ, যেখানে কাজ করে খুবই দ্রুত সময় পেমেন্ট পাওয়া যায়। আমি নিজে এখানে কাজ করে অনেক আগে পেমেন্ট পেয়েছিলাম।
এই সাইটে কাজ করার অনেক নিয়ম কানুন রয়েছে, যেগুলো আপনি ইউটিউবে ফ্রিতে দেখে শিখে নিতে পারবেন। জেনে রাখুন এখানে কাজ করতে কোন দক্ষতার প্রয়োজন হয় না।
তবে এই প্লাটফর্মে কাজ করতে হলে অনেকগুলো নিয়ম জানতে হয়। আর বাংলাদেশ থেকে এই প্লাটফর্মটিতে কাজ করে ইনকাম করতে পারবেন। তাদের অফিসিয়াল অ্যাপস আছে, যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়।
আপনি ইচ্ছা মতো তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপস ব্যবহার করে মোবাইল দিয়েই আয় করতে পারবেন।
মোবাইল অ্যাপের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম
অনেক GPT প্ল্যাটফর্মের নিজস্ব অ্যাপ রয়েছে। এছাড়াও নিচের অ্যাপগুলোতে ওয়েবসাইট ভিজিট, অফার সম্পন্ন বা ছোট টাস্কের মাধ্যমে আয়ের সুযোগ পাওয়া যায়।
- Freecash
- Poll Pay
- AttaPoll
- Cash’em All
- Picoworkers (SproutGigs)
- Swagbucks
- InboxDollars
- PrizeRebel
ওয়েবসাইট ভিজিট করে ডেইলি কত টাকা ইনকাম করা যায়?
মূলত ইনকাম নির্ভর করে আপনি কতক্ষণ ধরে প্ল্যাটফর্ম গুলোতে কাজ করছেন এবং কোন কোন প্লাটফর্মে কাজ করতেছেন।
যদি আপনি ধৈর্য ধরে বেশি সময় নিয়ে কাজ করেন, তাহলে হয়তো বেশি আয় করতে পারবেন। অনেকেই কম সময়ে কিছু কাজ করেন, সে ক্ষেত্রে আপনার ইনকাম কম হতে পারে।
তবে আপনি যদি একাধিক প্লাটফর্মে কাজ করেন, সে ক্ষেত্রে আপনি বেশি ইনকাম করতে পারেন। যদি বেশি বেশি টাস্ক সম্পূর্ণ করতে পারেন,
তাহলে হয়তো বেশি ইনকামের সুযোগ থাকে। আশা করছি বুঝতে পারছেন এই ধরনের ওয়েবসাইট থেকে কত টাকা আয় করা যায়।
নিরাপদে কাজ করার কিছু পরামর্শ
- শুধুমাত্র বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
- একই অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করবেন না, যদি প্ল্যাটফর্মের নিয়মে তা নিষিদ্ধ থাকে।
- ভিপিএন ব্যবহার করে অফার সম্পন্ন করা থেকে বিরত থাকুন, যদি সেটি প্ল্যাটফর্মের নীতিমালার বিরুদ্ধে হয়।
- ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে প্ল্যাটফর্মের গোপনীয়তা নীতি পড়ে নিন।
- বড় অঙ্কের আয়ের প্রতিশ্রুতি দেয় এমন অজানা ওয়েবসাইট এড়িয়ে চলুন।
উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে প্ল্যাটফর্ম গুলোতে কাজ শুরু করুন। যেকোনো ধরনের লোভনীয় অফার থেকে দূরে থাকবেন।
কারণ বর্তমানে অনলাইনে অনেক ভুয়া ও নকল ওয়েবসাইট রয়েছে, যারা মূলত লোভনীয় অফার দেখিয়ে কাজ করিয়ে নিয়ে থাকে।
তবে তারা পেমেন্ট দেয় না। যার কারণে আপনার অবশ্যই সতর্ক থেকে ইনকাম করার চেষ্টা করবেন। কখনোই ওয়েবসাইটগুলোতে ডিপোজিট করতে যাবেন না। কারণ সবগুলোই ফ্রি ইনকাম করার সাইট। বিনামূল্যে ইনকাম করা যায়।
উপসংহারঃ শেষ কথা
ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করা অনলাইনে অতিরিক্ত আয়ের একটি সহজ উপায়। যদিও শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট করে বড় অঙ্কের আয় করা সম্ভব নয়, তবে বিশ্বস্ত GPT ও PTC প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করলে ভালো পরিমাণ অতিরিক্ত আয় করা যায়।
শুরু করার আগে প্রতিটি প্ল্যাটফর্মের নিয়ম, পেমেন্ট পদ্ধতি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাচাই করে নেওয়া উচিত। ধৈর্য ও নিয়মিত কাজই এই ধরনের আয়ের মূল চাবিকাঠি।
তাই সকলেই ধৈর্য ও পরিশ্রম দিয়ে কাজ করুন, তাহলে অবশ্যই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এবং সফল হবেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






