ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করুন চমৎকার ১০টি উপায়ে

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার অনেক ধরনের উপায় রয়েছে। বর্তমানে যুবক ছেলে মেয়েদের মাঝে এটি একটি খুবই জনপ্রিয় গেম।

ছোট থেকে শুরু করে বড় ছেলে মেয়েরা পর্যন্ত এই গেমটি খেলে থাকে। আর এটি একটি অ্যাকশন ব্যাটেল গেম। যার কারনে কম বেশি সকলে খেলে।

অনেকে চিন্তাভাবনা করেন কিভাবে ফ্রি ফায়ার গেম খেলে ইনকাম করা যায়? তবে আপনাদের আর চিন্তা ভাবনা করতে হবে না।

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

আমরা আজকের ব্লগে ফ্রী ফায়ার গেম খেলে টাকা ইনকামের সেরা কয়েকটি কার্যকর উপায়ে শেয়ার করব।

যেগুলো হয়তো অনুসরণ করে আপনি কিছু হলেও ইনকাম করতে পারবেন। যারা ফ্রি ফায়ার গেমে পারদর্শী এবং ভালোভাবে খেলতে পারেন, তাই বিভিন্ন ধরনের আয় করতে পারবেন।

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম কি সম্ভব?

আপনার যদি প্রশ্ন থাকে যে ফ্রি ফায়ার গেম খেলে ইনকাম কি সম্ভব? তাহলে বলব হ্যাঁ অবশ্যই ফ্রি ফায়ার গেম খেলে ইনকাম করা সম্ভব।

সরাসরি ইনকাম করা না গেলেও বিভিন্ন উপায়ে ফ্রী ফায়ার গেমটি খেলেই ইনকাম করা যায়। অনেক ধরনের বাস্তবসম্মত উপায় রয়েছে, যেগুলো মেনে গেমটি খেলে আয় করা যায়। 

যদি সঠিকভাবে উপায় গুলো অনুসরণ করে গেম খেলেন তাহলে দীর্ঘদিন ধরে আয়ের সম্ভাবনা থাকে। তবে সাময়িক আয় করা যায়। 

অবশ্যই পড়বেনঃ

আর এই গেমটি খেলে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে গেমটিতে দক্ষ হতে হবে। পাশাপাশি ভালো ডিভাইস এবং ইন্টারনেট থাকতে হবে। কারণ এই গেমটি খেলার জন্য ভালো স্মার্টফোনের প্রয়োজন হয়।

আর দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট সংযুক্ত থাকলেই ভালোভাবে গেমটি খেলা যায়। চলুন নিম্নে ফ্রী ফায়ার গেম খেলে ইনকামের সেরা পদ্ধতিগুলো দেখে আসি।

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার উপায়

এই গেমটি খেলে সরাসরি হয়তো ইনকাম করা যায় না, অর্থাৎ ফ্রী ফায়ার সরাসরি কোন ইনকামের সুযোগ দেয় না। আপনাকে অন্য উপায়ে ফ্রী ফায়ার গেমটি খেলেই আয় করতে হবে। 

যদি আপনার উপায় গুলো জানা থাকে, সে ক্ষেত্রে আপনি এই গেমটি খেলে বিভিন্ন ভাবে উপার্জন করতে সক্ষম হবেন। নিম্নে ফ্রী ফায়ার গেম খেলে ইনকামের সেরা ১০ টি উপায় তুলে ধরা হলোঃ

ফ্রি ফায়ার গেমপ্লে ভিডিও তৈরি করে আয়

সর্বপ্রথম যে উপায়ের কথা বলব সেটি হল ফ্রী ফায়ার গেমপ্লে ভিডিও তৈরি করে আয় করা। বর্তমানে ফ্রী ফায়ার গেম খেলে ইনকামের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ উপায় হল ভিডিও তৈরি করা। 

আরো পড়ুনঃ  অনলাইনে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি (সেরা ৫টি কাজ) 

ভিডিও তৈরি করে আপনি ইউটিউব এবং ফেসবুক থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আর সারা জীবন ইনকামের সম্ভাবনা রয়েছে। যদি আপনার youtube চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার করতে পারেন।

তাহলে দীর্ঘদিন ধরে প্রমোশন সহ সরাসরি মনিটাইজেশন থেকেই ইনকাম করা সম্ভব। তবে অবশ্যই ভিডিওর এর কোয়ালিটি ভালো হতে হবে এবং আকর্ষণীয় ভিডিও তৈরি করতে হবে।

আপনি ভিডিওতে নিজের গেমপ্লে, হেডশট, বুয়াহ পাওয়ার কৌশল, নতুন আপডেটের ব্যাখ্যা অথবা নতুনদের জন্য টিপস দেখাতে পারেন।

এরপর ভিডিওটি ভালোভাবে এডিট করে ইউটিউবে আপলোড করুন। বর্তমানে অনেক ইউটিউবার ফ্রি ফায়ার গেমের ভিডিও আপলোড করেই এখন পর্যন্ত ইনকাম করে আসছে। 

যেমন বাংলাদেশের একটি জনপ্রিয় ইউটিউবার (Mr tripple R) ফ্রি ফায়ার গেমের ভিডিও বানিয়ে এখনো ইনকাম করে আসছে।

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম
ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম

আপনি দরকার হলে তার চ্যানেলটিতে ঘুরে আসুন, সে শুধু ফ্রী ফায়ার গেমের ভিডিও বানিয়ে আপলোড করে।

আর তার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার ৭ মিলিয়ন। তাহলে বুঝতে পারছেন সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। 

প্রথমদিকে ইনকাম করা কঠিন হলেও ধীরে ধীরে কনটেন্ট এর মান ইমপ্রুভ করলে ইনকাম বাড়ানো যায়। পাশাপাশি সাবস্ক্রাইবার বাড়িয়ে প্রমোশন করেও আয় করতে পারবেন। 

নতুনদের জন্য পরামর্শ: শুরুতে সপ্তাহে কয়েকটি ছোট গেমপ্লে ভিডিও তৈরি করুন। কোন ধরনের ভিডিওতে দর্শক বেশি আগ্রহ দেখাচ্ছেন, তা পর্যবেক্ষণ করে কনটেন্টের মান উন্নত করুন।

ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমিং করে আয়

লাইভ স্ট্রিমিং হলো সরাসরি দর্শকদের সামনে গেম খেলার একটি পদ্ধতি। আপনি YouTube বা ফেসবুকে নিজের গেমপ্লে সরাসরি সম্প্রচার করতে পারেন।

লাইভ চলাকালে দর্শকদের সঙ্গে কথা বলা, তাঁদের প্রশ্নের উত্তর দেওয়া এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে খেলা আপনার চ্যানেলকে আকর্ষণীয় করে তুলতে পারে।

তাই লাইভ চলাকালীন সময়ে দর্শকদের সাথে কথা বলুন এবং তাদের কমেন্টে রিপ্লাই দিন। পাশাপাশি তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দিলে সেগুলো গেমে কমপ্লিট করুন।

এতে করে দর্শক খুশি হয় এবং ভিউজ এর সংখ্যা বাড়তে থাকে। আর ফেসবুক ও ইউটিউবের নির্দিষ্ট শর্ত পূরণ করলেই বিজ্ঞাপন সহ বিভিন্ন ভাবে ইনকাম করার সুযোগ থাকে।

আর লাইভ স্ট্রিমিং শুরু করার জন্য দামি কম্পিউটার থাকা বাধ্যতামূলক নয়। আপনার স্মার্টফোন, স্থিতিশীল ইন্টারনেট সংযোগ এবং পরিষ্কার অডিও থাকলে প্রাথমিকভাবে শুরু করতে পারেন।

মনে রাখবেন, প্রথম দিকে দর্শক কম থাকাটা স্বাভাবিক। নিয়মিত সম্প্রচার, ভালো ব্যবহার এবং আকর্ষণীয় উপস্থাপনা দর্শক ধরে রাখতে সাহায্য করে।

ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে পুরস্কার জেতা

আপনার গেমিং দক্ষতা ভালো হলে ফ্রি ফায়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন। বিভিন্ন আয়োজক অনলাইন বা অফলাইন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন।

এসব প্রতিযোগিতায় ভালো ফলাফল বা জিততে পারলে ঘোষিত নিয়ম অনুযায়ী পুরস্কার পাওয়ার সুযোগ থাকে।

টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে কয়েকটি বিষয় যাচাই করুনঃ

  • আয়োজক ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্য কি না।
  • পুরস্কারের পরিমাণ ও বিতরণের নিয়ম স্পষ্টভাবে উল্লেখ আছে কি না।
  • অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হলে তার শর্ত কী।
  • টুর্নামেন্টের নিয়ম, বয়সসীমা এবং যোগ্যতা কী।
  • প্রতিযোগিতাটি গেমের নিয়ম ও প্রযোজ্য আইন মেনে পরিচালিত হচ্ছে কি না।

শুরুতেই বলবো আমি ফ্রিতে টুর্নামেন্টে অংশগ্রহণ করে নিজের যোগ্যতা যাচাই করুন। আগে দেখুন আপনি টুর্নামেন্ট খেলে জিততে পারছেন কিনা। 

আরো পড়ুনঃ  ২০টি জনপ্রিয় অনলাইন ইনকাম সোর্স

যদি আপনার গেমে ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি পেইড টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন। কারণ বর্তমানে খুব বেশি ফ্রী টুর্নামেন্ট দেখা যায় না।

বিভিন্ন প্ল্যাটফর্ম নির্দিষ্ট এন্ট্রি ফি নেওয়ার মাধ্যমে টুর্নামেন্ট অংশগ্রহণ করা সুযোগ দেয়। এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ফি দিয়ে অংশগ্রহণ করতে হবে। তার আগে বলবো প্ল্যাটফর্ম গুলো নির্ভরযোগ্য কিনা তা যাচাই বাছাই করুন।

ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ ও প্ল্যাটফর্মঃ ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম app
  • gamesclubbd
  • khelobangladesh
  • khelogames.net
  • bdfftournament

বর্তমানে বাংলাদেশে উপরোক্ত প্ল্যাটফর্ম গুলোতে ফ্রি ফায়ার গেমসহ বিভিন্ন গেমের টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

আপনারা ফ্রি সহ এন্ট্রি ফি টুর্নামেন্ট অংশগ্রহণ করে আয় করতে পারেন। তবে আমার মধ্যে যাদের ফ্রী ফায়ার গেমে এমন কোন দক্ষতা নেই, তারা টুর্নামেন্ট খেলতে যাবেন না।

আগে ভালোভাবে গেমটি খেলে দক্ষতা অর্জন করুন, এরপর টুর্নামেন্টে অংশগ্রহণ করে আয় করুন। পাশাপাশি যে কোন প্ল্যাটফর্ম ও অ্যাপে গেম খেলার পূর্বে রিভিউ এবং ফিডব্যাক দেখুন।

প্লাটফর্মটি সত্যিকার অর্থে পেমেন্ট দিচ্ছে কিনা সেগুলো আগে চেক করবেন। আর দরকার হলে ইউটিউবে রিভিউ দেখে আসুন।

আর এন্ট্রি ফি সাধারণত পুরস্কারের উপর নির্ভর করে নেওয়া হয়। এন্ট্রি ফি সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু হয়।

ফ্রি ফায়ার গেমিং চ্যানেলের জন্য শর্টস তৈরি 

ছোট ভিডিও তৈরি করতে পছন্দ করলে YouTube Shorts বানাতে পারেন। এক্ষেত্রে গেমপ্লের ছোট ছোট ভিডিও ক্লিপ এডিট করে আপলোড করুন। 

একটি দীর্ঘ গেমপ্লে থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত নির্বাচন করে ছোট, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন। এছাড়াও ভিডিওতে আপনার ভয়েস যোগ করতে পারেন। আর ভিডিও আকর্ষণীয় করার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এডিট করুন। যেমনঃ

  • অসাধারণ হেডশটের দৃশ্য।
  • শেষ মুহূর্তে ম্যাচ জেতার ঘটনা।
  • নতুন চরিত্রের ব্যবহার।
  • ফ্রি ফায়ারের কার্যকর সেটিংস।
  • নতুন খেলোয়াড়দের সাধারণ ভুল ও তার সমাধান।

এইসব টপিকের উপর শর্ট ভিডিও তৈরি করতে পারেন। আপনি গেম প্লে করার সময় এসব বিষয়গুলো খেয়াল রাখবেন। আর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো খুঁজে বের করে এডিট করে ইউটিউবে আপলোড করুন।

ভিডিওর শুরুতেই আকর্ষণীয় মুহূর্ত দেখানোর চেষ্টা করুন। অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে এডিটিং করুন এবং প্রয়োজন অনুযায়ী নিজের ব্যাখ্যা যোগ করুন।

YouTube Shorts থেকেও মনিটাইজেশনের সুযোগ রয়েছে, তবে এর জন্য নির্দিষ্ট যোগ্যতা ও নীতিমালা পূরণ করতে হয়। শুধু ভিউ পেলেই প্রতিটি ভিডিও থেকে টাকা পাওয়া যায় না।

ফ্রি ফায়ার নিয়ে ফেসবুক পেজ তৈরি

ফেসবুকেও ফ্রি ফায়ার গেমিং কনটেন্টের জন্য দর্শক তৈরি করার চেষ্টা করতে পারেন। নিজের গেমপ্লে, টিপস, মজার মুহূর্ত এবং গেমের আপডেট নিয়ে একটি পেজ তৈরি করা যেতে পারে।

নিয়মিত মানসম্মত পোস্ট প্রকাশ করলে ধীরে ধীরে একটি গেমিং কমিউনিটি তৈরি করতে পারবেন। পরবর্তীতে আপনার পেজ ও কনটেন্ট যোগ্য হলে ফেসবুকের মনিটাইজেশন এপ্লাই করে সরাসরি ইনকাম করতে পারেন।

এছাড়াও প্রচুর ফলোয়ার থাকলে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট প্রমোশন এবং স্পন্সরশিপ থেকে আয় করতে পারেন।

অন্যের ভিডিও অনুমতি ছাড়া নিজের পেজে প্রকাশ করা থেকে বিরত থাকুন। এতে কপিরাইট সমস্যা তৈরি হতে পারে এবং মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রেও বাধা আসতে পারে। এই বিষয়গুলো খেয়াল রেখে ভিডিও তৈরি করুন।

আরো পড়ুনঃ  যেভাবে আমি মাসে ৫০ হাজার টাকা আয় করি – আপনিও পারবেন!

গেমিং স্পনসরশিপ ও অ্যাফিলিয়েট মার্কেটিং

স্পনসরশিপ ও অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়। যার কারণে আমি এই উপায়টি সকলকে সাজেস্ট করে থাকি। তবে ক্ষেত্রে আপনার ইনকাম করতে অনেক সময় লাগতে পারে।

কারণ এই উপায়ে ইনকাম করতে হলে ফেসবুক পেজে প্রচুর ফলোয়ার থাকতে হবে। আর আপনি যেহেতু গেমিং করে ফলোয়ার বাড়াবেন। সেক্ষেত্রে আকর্ষণীয় গেম প্লে দিতে হবে।

পাশাপাশি গেমিং সম্পর্কিত টিপস ও ট্রিকস প্রকাশ করে ফলোয়ার বাড়াতে পারেন। কারণ এই গেমটি চাহিদা এখন পর্যন্ত রয়েছে।

এজন্য ফেসবুক পেজ এবং গ্রুপ তৈরি করুন, আর সেখানে নিয়মিত কনটেন্ট বানিয়ে আপলোড করুন। দেখবেন প্রচুর ফলোয়ার এবং মেম্বার সংখ্যা পাবেন। যেগুলো ব্যবহার করে পরবর্তীতে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট প্রচার করে আয় করতে পারবেন।

বাংলাদেশে বিকাশে ফ্রি ফায়ার খেলে টাকা পাওয়া যায় কি?

সাধারণত বাংলাদেশি বিভিন্ন ধরনের প্লাটফর্ম গুলোতে টুর্নামেন্ট খেললে সেখান থেকে বিকাশে টাকা পাওয়া যায়।

তবে বিদেশি কোন প্লাটফর্মে বা অ্যাপে ফ্রি ফায়ার খেললে সেখান থেকে সরাসরি আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন না।

আর বাংলাদেশী প্লাটফর্ম গুলো বিকাশ ও নগদের মাধ্যমেই খেলোয়াড়দের পেমেন্ট দিয়ে থাকে।

তবে যেসব ওয়েবসাইট বা অ্যাপ দাবি করে, শুধু ফ্রি ফায়ার খেললেই প্রতিদিন ৫০০ বা ১,০০০ টাকা বিকাশে পাওয়া যাবে, সেগুলোর ব্যাপারে সতর্ক থাকুন।

কোনো প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্য প্রমাণ না থাকলে শুধু প্রচারণা দেখে সেখানে সময় বা টাকা ব্যয় করবেন না।

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকামঃ সতর্কতা 

অনলাইনে আয়ের সুযোগের পাশাপাশি প্রতারণার ঝুঁকিও রয়েছে। তাই কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করুন।

আগে টাকা দিয়ে নিশ্চিত আয়ের প্রতিশ্রুতিঃ কোনো অ্যাপ বা ওয়েবসাইট যদি বলে নির্দিষ্ট টাকা জমা দিলেই নিশ্চিত আয় হবে, তাহলে সতর্ক থাকুন।

ফ্রি ফায়ার অ্যাকাউন্টের তথ্য শেয়ারঃ অচেনা ব্যক্তিকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, OTP বা অন্য সংবেদনশীল তথ্য দেবেন না।

ভুয়া পেমেন্টের স্ক্রিনশটঃ শুধু পেমেন্টের ছবি দেখে কোনো অ্যাপকে বিশ্বাস করবেন না। স্বাধীনভাবে তার পরিচয় ও পেমেন্টের শর্ত যাচাই করুন।

অতিরিক্ত সময় ব্যয়ঃ আয়ের আশায় দীর্ঘ সময় গেম খেলে পড়াশোনা, কাজ, ঘুম বা ব্যক্তিগত জীবনের ক্ষতি করবেন না।

টুর্নামেন্টের ফিঃ কোনো প্রতিযোগিতায় টাকা দেওয়ার আগে আয়োজক, নিয়ম, পুরস্কারের শর্ত এবং প্রযোজ্য আইন সম্পর্কে নিশ্চিত হন।

শেষ কথাঃ উপসংহার

আশা করছি আপনারা ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার উপায় গুলো জানতে পারছেন। তবে প্রতিটি উপায়ে ইনকাম করা খুব বেশি কঠিন নয়।

ধৈর্য সহকারে দীর্ঘদিন কাজ করলে অবশ্যই ইনকাম করা যায়। প্রথমত আপনার গেমের স্কিল উন্নতি করুন। তাহলে আপনি ভিডিও বানিয়ে আয় করতে পারবেন।

আর সর্বশেষে বলবো টুর্নামেন্ট খেলেও বিভিন্ন অ্যাপ ও প্লাটফর্ম থেকে সরাসরি আয় করা যায়। সে ক্ষেত্রে ভুয়া ও প্রতারণামূলক প্ল্যাটফর্ম থেকে সতর্ক থাকবেন।

আর অতিরিক্ত টাকা দাবি করলে সেগুলো প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন এবং সতর্ক থাকুন। 

Leave a Comment

Are you human? Please solve:Captcha