সেরা ৫টি বিদেশি সাইটে সার্ভে করে টাকা ইনকাম

বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই বিভিন্নভাবে অতিরিক্ত টাকা আয় করা সম্ভব। এর মধ্যে একটি সহজ পদ্ধতি হলো বিদেশি সাইটে সার্ভে করে টাকা ইনকাম।

এখানে আপনাকে সাধারণত বিভিন্ন পণ্য, সেবা, বিজ্ঞাপন, ব্র্যান্ড বা দৈনন্দিন অভ্যাস সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়।

আপনার দেওয়া মতামত বাজার গবেষণার কাজে ব্যবহার করা হয় এবং এর বিনিময়ে আপনাকে টাকা, পয়েন্ট বা বিভিন্ন ধরনের রিওয়ার্ড দেওয়া হয়।

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

বাংলাদেশ থেকেও কিছু আন্তর্জাতিক সার্ভে প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে কাজ করার সুযোগ রয়েছে। তবে সব সাইট বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য সমানভাবে কাজ করে না।

এজন্যই আমরা এমন কয়েকটি সেরা ও জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনারা আন্তর্জাতিকভাবে ঘরে বসেই অনলাইনে সার্ভে করে ডেইলি ৫০০ টাকা বা তার বেশি আয় করতে পারবেন।

এ ধরনের সাইটগুলো থেকে ফ্রিতেই উপার্জন করতে পারবেন। তাই এখন আপনার কোন চিন্তা নেই, সাইটগুলো সম্পর্কে জানুন এবং আপনার পছন্দমত সাইটে কাজ শুরু করে আয় করুন। 

সার্ভে করে টাকা ইনকাম কীভাবে কাজ করে?

অনলাইন সার্ভে মূলত মার্কেট রিসার্চের একটি অংশ। বড় কোম্পানি নতুন পণ্য বাজারে আনার আগে বা পুরোনো পণ্যের মান সম্পর্কে জানতে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করে।

এই কাজের জন্য তারা বিভিন্ন সার্ভে প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে থাকে। প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেয়। আর এর বিনিময়ে ব্যবহারকারীদের কিছু রিওয়ার্ড দিয়ে থাকে। 

অবশ্যই পড়বেনঃ

মূলত বড় বড় কোম্পানিগুলো সার্ভে প্ল্যাটফর্মে সার্ভে চালু করার জন্য ফি দিয়ে থাকে। আর আমরা সেই সার্ভে কমপ্লিট করার বিনিময়ে সেই ফি এর কিছু অংশ পেয়ে থাকি। এভাবে সাধারণত সার্ভে করার ওয়েবসাইটগুলো কাজ করে থাকে। 

বর্তমানে বিদেশি কোম্পানি গুলো প্রচুর সার্ভে করিয়ে থাকে। যার কারণে বিদেশী সার্ভে করার প্লাটফর্ম থেকে আয় করা যায়। চলুন আমরা এবার প্লাটফর্ম গুলো সম্পর্কে বিস্তারিত দেখে আসি। 

বিদেশি সাইটে সার্ভে করে টাকা ইনকাম

এখন আমরা কয়েকটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সম্পর্কে জানব, যেখানে সাধারণত বাংলাদেশিরা ঘরে বসেই সার্ভে করে প্রতিদিন ইনকাম করতে পারবে।

আরো পড়ুনঃ  ঘরে বসে প্যাসিভ ইনকাম করুন ৭টি উপায়ে ২০২৬

ইনকামের পরিমাণ খুব কম হলেও অবসর সময়ে এই কাজগুলো করে আর্নিং করতে পারেন। অনেকেই ঘরে বসে পার্ট টাইম জব বা কাজ করতে চান, তারা এই ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুলোতে কিছু সময় দিয়ে কাজ করতে পারেন।

সার্ভে করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। সামান্য পাঁচ মিনিটেই সার্ভে সম্পন্ন করা যায়। তবে সকল সাইটে বাংলাদেশ থেকে সার্ভে করা যায় না। কিছু সাইট রয়েছে যেগুলো বাংলাদেশীদের সার্ভে করার সুযোগ দেয়। সেগুলো সম্পর্কে নিম্নে জানানো হলোঃ

১. TGM Panel

এটি একটি সার্ভে করার প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশী ব্যবহারকারীরা সার্ভে করে আয় করতে পারবে। যদিও এই প্লাটফর্মটি অতটা বেশি জনপ্রিয় নয়।

তবুও আপনি এখান থেকে সার্ভে করার মাধ্যমেই আয় করতে পারবেন। এখানে খুব সহজ সার্ভে পাওয়া যায়, সেগুলো করার মাধ্যমে রেগুলার ইনকাম করতে পারবেন।

এই প্লাটফর্মের তথ্য অনুযায়ী তারা কোন নির্দিষ্ট ফি বা চার্জ নেয় না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই এখানে কাজ করা যাবে। ফ্রিতে একাউন্ট খুলে এখানে ডেইলি সার্ভে করতে পারবেন।

তাদের ওয়েবসাইটে থেকে সার্ভে করে আয় করার জন্য প্রথমে যেকোনো ব্রাউজারে গিয়ে TGM Panel লিখে সার্চ করুন। এরপর তাদের সাইডে লগইন করে নিন।

বিদেশি সাইটে সার্ভে করে টাকা ইনকাম
বিদেশি সাইটে সার্ভে করে টাকা ইনকাম

এখন আপনার ইচ্ছা মতো সার্ভে করে আয় করুন। এই প্লাটফর্মটি সাধারণত পেপাল ও গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট প্রদান করে থাকে। 

২. Triaba – বিদেশি সাইটে সার্ভে করে টাকা ইনকাম

Triaba-এর বাংলাদেশি প্যানেলে বাংলাদেশের বাসিন্দাদের জন্য সাইনআপের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ বাংলাদেশি ব্যবহারকারীরাও এই সাইটে ফ্রিতে সাইন আপ করে সার্ভে করার মাধ্যমে ডেইলি আয় করতে পারবে।

এখানে সাধারণত বাংলাতেই সার্ভে করা হয়। বাংলা সার্ভে করে এই সাইট থেকে বোনাস পয়েন্ট নিতে পারবেন। এখানে সাধারণত ইনকাম করে বিভিন্ন ক্যাশ ভাউচারে পেমেন্ট নেওয়া যায়।

বিদেশি সাইটে সার্ভে করে টাকা ইনকাম
বিদেশি সাইটে সার্ভে করে টাকা ইনকাম

সর্বনিম্ন ১০০ টাকা জমা হলেই পেমেন্ট নেওয়া যাবে। ১০০ টাকা হলে আপনি সেটি মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

এছাড়াও বিভিন্ন ক্যাশব্যাক বোনাস কার্ড হিসেবে পেমেন্ট নিতে পারবেন। আরো বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল সাইটে ভিজিট করতে পারেন।

এখানে সম্পূর্ণ বিনামূল্যে জয়েন করা যাবে। তাই ব্রাউজারে গিয়ে তাদের সাইটের নাম লিখে সার্চ করতে পারেন এবং ফ্রিতে জয়েন হয়ে কাজ শুরু করুন।

তবে বলে রাখা ভালো খুব বেশি আয়ের সম্ভাবনা নেই, অনেক কম পরিমাণে ইনকাম হয়। আর বেশি সময় লাগতে পারে। 

৩. swagbucks 

সত্যিকার অর্থে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে সার্ভে করে টাকা ইনকাম করতে চাইলে swagbucks অ্যাপসটিতে একাউন্ট খুলতে পারেন।

জেনে রাখা ভালো তাদের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপস রয়েছে। অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুনঃ  কিভাবে টাকা ইনকাম করা যায়? ৫টি সেরা উপায় দেখুন

আর প্রায় মিলিয়নের কাছাকাছি অ্যাপটি ডাউনলোড হয়েছে। আর এখান থেকে আপনি সার্ভে করেই ইনকামের সুযোগ পাবেন।

পাশাপাশি কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো করে ইনকাম বাড়ানো যায়। সাইটটিতে বিনামূল্যে একাউন্ট খোলা যায়। আর একাউন্ট খুললেই কিছু পয়েন্ট বা ৫ ডলার বোনাস পেয়ে যাচ্ছেন।  

আর এই আন্তর্জাতিক প্লাটফর্ম টিতে সাধারণত সার্ভে করে , গেম খেলে , প্রোডাক্ট রিভিউ করে , অ্যাপ টেস্ট করে আয় করা যায়।

আর ইনকামের অর্থ পেপাল সহ পেয়েওনিয়ার এর মাধ্যমে নিতে পারবেন। তাছাড়া গিফট কার্ড ও ডিজিটাল কারেন্সির মাধ্যমে রিসিভ করা যায়।

এই সাইট থেকে আয় করার জন্য যেকোনো ব্রাউজারে জান এবং সার্চ করুন swagbucks । প্রথমেই তাদের সাইট চলে আসবে, এছাড়াও গুগল প্লে স্টোরে গিয়েও তাদের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে পারেন। 

৪.ysense 

এটিও একটি বিদেশী সাইট, যেখানে শুধুমাত্র সার্ভে করে এবং শপিং করে আয় করা যায়। তাদের প্লাটফর্ম থেকে পাওয়া পয়েন্ট ব্যবহার করে অনলাইন শপিং করতে পারবেন।

যেখানে ডিসকাউন্ট থাকবে। পাশাপাশি আপনি সরাসরি অর্থ ক্যাশ আউট পর্যন্ত করতে পারবেন। এখানে ডেইলি সার্ভে করা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করলে ইনকাম আরো বাড়ে।

অনেকেই এই প্লাটফর্মে ইতিমধ্যেই কাজ করে ডেইলি ইনকাম করেছেন। আপনারাও চাইলে একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এই সাইটে কাজ করার জন্য ysense লিখে সার্চ করুন।

আর তাদের অফিসিয়াল অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করতে পারবেন। প্রায় এক মিলিয়নের বেশি বার ডাউনলোড হয়েছে, তাহলেই বুঝতে পারছেন অ্যাপটি অনেক জনপ্রিয়।

তাই আপনারা চাইলে সার্ভে করে বিদেশি সাইট থেকে আয় করতে চাইলে এই অ্যাপটিতে কাজ করতে পারেন। 

৫. pollpay 

এটিও একপ্রকার বিদেশি সার্ভে করার প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশী ব্যবহারকারীরা সার্ভে করে আয় করার সুযোগ পাচ্ছে। ইতিমধ্যেই এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা অন্য একটি পোস্টে আলোচনা করেছি।

তাই এখন আর বিস্তারিত আলোচনা করছি না। শুধুমাত্র জেনে রাখুন এটি আন্তর্জাতিক সার্ভে করার প্ল্যাটফর্ম। যেখানে আপনি সার্ভিস করে ডলার আর্নিং করতে পারবেন।

পেমেন্ট পেপাল ও অন্যান্য মাধ্যমে নেওয়ার সুযোগ আছে। তাদের অফিসিয়াল অ্যাপ আগের মতই প্লে স্টোরে আছে। আর ওয়েবসাইট থেকেও কাজ করা যায়, তাই বাজারে গিয়ে তাদের সাইট সার্চ করে ফ্রিতে একাউন্ট খুলে কাজ শুরু করুন। 

বিদেশি সাইটে সার্ভে করে কত টাকা আয় করা যায়?

সার্ভে করে আয় সাধারণত অতিরিক্ত আয়ের একটি মাধ্যম, পূর্ণকালীন চাকরির বিকল্প নয়। আপনি প্রতিদিন কত টাকা আয় করবেন তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

আরো পড়ুনঃ  ডিপোজিট ছাড়া দিনে ৫০০ টাকা ইনকাম Apps - নতুনদের জন্য গাইড

একটি সার্ভেতে কয়েক মিনিট থেকে শুরু করে ২০-৩০ মিনিট বা তারও বেশি সময় লাগতে পারে। আবার সব সার্ভে শেষ করলেও প্রত্যেকটির জন্য আপনি যোগ্য হবেন এমন নয়।

তবে আমার জানামতে বিদেশি সাইট গুলোতে সার্ভিস করে আনুমানিক ডেইলি ৫ ডলার থেকে ১০ আয় করা যায়। তবে এত পরিমান ইনকাম সব সাইটে সম্ভব নয়। কিছু সাইট এই পরিমাণ ইনকাম দিয়ে থাকে। 

আর অনেক বেশি আয় করতে হলে প্রচুর সময় ব্যয় করতে হবে, যা হয়তো অনেকের পক্ষে সম্ভব নয়। তবুও আপনি এখানে কাজ করে ডেইলি হয়তো 50 টাকা বা তার বেশি উপার্জন করতে পারবেন। 

বিদেশি সার্ভে সাইটে কাজ করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন

অনলাইনে আয়ের সুযোগের পাশাপাশি প্রতারণার ঘটনাও রয়েছে। তাই সার্ভে বা অনলাইন টাস্কের নামে কেউ যদি প্রথমেই টাকা দাবি করে, তাহলে সতর্ক হতে হবে।

FTC-এর সতর্কতা অনুযায়ী, অনলাইন task scam এ মানুষকে সহজ কাজের বিনিময়ে অর্থ আয়ের কথা বলা হয় এবং পরে নিজের টাকা জমা দিতে বলা হতে পারে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, টাকা পাওয়ার জন্য টাকা দেওয়া উচিত নয়।নিচের বিষয়গুলো দেখলে সতর্ক থাকুনঃ

  • রেজিস্ট্রেশনের জন্য টাকা চাইলে
  • সার্ভে আনলক করতে টাকা চাইলে
  • “আগে টাকা জমা দিন, পরে বড় অঙ্কের টাকা পাবেন” বললে
  • WhatsApp বা Telegram-এ অপরিচিত ব্যক্তি কাজের অফার দিলে
  • অস্বাভাবিকভাবে বেশি আয়ের নিশ্চয়তা দিলে
  • OTP, পাসওয়ার্ড বা ব্যাংক লগইন তথ্য চাইলে
  • অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য চাইলেই
  • টাকা উত্তোলনের আগে বারবার নতুন ফি চাইলে

বিশেষ করে “১০০ টাকা জমা দিলে ১০০০ টাকা পাবেন” বা “৫০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে প্রতিদিন হাজার টাকা আয়” ধরনের অফার থেকে দূরে থাকুন।

উপসংহার

আশা করছি আপনারা বিদেশি সাইটে সার্ভে করে টাকা ইনকাম করার উপায় ও মাধ্যম গুলো সম্পর্কে জেনে গেছেন। পাশাপাশি কয়েকটি জনপ্রিয় সাইট সম্পর্কে জানিয়েছে, যেগুলো থেকে সার্ভে করে উপার্জন করা যায়।

যে কোন প্লাটফর্মে কাজ করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। অনেক ভুয়া প্ল্যাটফর্ম হয়েছে যারা সার্ভে করার নামে তথ্য হাতিয়ে নিয়ে থাকে।

পাশাপাশি কিছু প্ল্যাটফর্ম অর্থ দাবি করে, এই ধরনের প্লাটফর্ম থেকে সতর্ক থাকবেন। আর বৈধ ও নির্ভরযোগ্য অ্যাপস, প্লাটফর্ম থেকে সার্ভে করে আয় করার চেষ্টা করুন। 

Leave a Comment

Are you human? Please solve:Captcha