বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, অনলাইন গোপনীয়তা এবং সাইবার আক্রমণের ঝুঁকি নিয়ে চিন্তা করতে হয়।
বিশেষ করে পাবলিক Wi-Fi ব্যবহার, অনলাইন ব্যাংকিং, ব্যক্তিগত যোগাযোগ কিংবা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় তথ্যের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের পরিস্থিতিতে VPN সফটওয়্যার বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। VPN এর পূর্ণরূপ হলো Virtual Private Network। এটি আপনার ডিভাইস এবং VPN সার্ভারের মধ্যে একটি এনক্রিপ্টেড সংযোগ তৈরি করে,
যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার সময় আপনার IP ঠিকানা আড়াল রাখা এবং অনলাইন কার্যক্রমের গোপনীয়তা বাড়ানো সম্ভব।
বর্তমানে অনলাইনে সার্চ করলেই হাজার হাজার ভিপিএন এপ্স ও সফটওয়্যার পাওয়া যায়। তবে সকলের সমানভাবে নিরাপত্তা দেয় না বা সঠিকভাবে কাজ করে না।
আমরা অনেক যাচাই বাছাই করে সেরা পাঁচটি ভিপিএন সফটওয়্যার খুঁজে বের করেছি। যেগুলো আপনার নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আর প্রতিটি ভিপিএন অ্যাপস গুগল প্লে স্টোর থেকে সরাসরি ইন্সটল করতে পারবেন।
VPN সফটওয়্যার কী এবং কেন ব্যবহার করবেন?
VPN হলো এমন একটি প্রযুক্তি, যা আপনার ইন্টারনেট সংযোগকে এনক্রিপ্ট করে একটি নিরাপদ ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালনা করে।
সাধারণত আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন, তখন আপনার ইন্টারনেট সংযোগের মাধ্যমে IP ঠিকানা ও অন্যান্য কিছু তথ্য প্রকাশ পেতে পারে।
অবশ্যই পড়বেনঃ
VPN ব্যবহার করলে ওয়েবসাইট সাধারণত আপনার আসল IP ঠিকানার পরিবর্তে VPN সার্ভারের IP ঠিকানা দেখতে পায়।
VPN ব্যবহারের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হলোঃ
ব্যক্তিগত তথ্যের সুরক্ষাঃ VPN ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে তথ্যের নিরাপত্তা বাড়াতে সাহায্য করে।
IP ঠিকানা গোপন রাখাঃ আপনার আসল IP ঠিকানার পরিবর্তে VPN সার্ভারের IP প্রদর্শিত হয়।
পাবলিক Wi-Fi নিরাপত্তাঃ হোটেল, রেস্টুরেন্ট কিংবা বিমানবন্দরের পাবলিক Wi-Fi ব্যবহার করার সময় অতিরিক্ত নিরাপত্তা পাওয়া যায়।
অনলাইন গোপনীয়তাঃ ইন্টারনেট ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় সহায়তা করে।
অঞ্চলভিত্তিক কনটেন্ট ব্যবহারঃ কিছু দেশের জন্য নির্দিষ্ট করা ওয়েবসাইট বা অনলাইন কনটেন্টে প্রবেশের সুযোগ দিতে পারে।
তবে মনে রাখতে হবে, VPN ব্যবহার করলেই ইন্টারনেটে আপনি সম্পূর্ণ বেনামী হয়ে যাবেন না। ফিশিং, ভাইরাস, দুর্বল পাসওয়ার্ড কিংবা অনলাইন প্রতারণা থেকেও VPN একা আপনাকে সুরক্ষা দিতে পারে না।
এজন্য আপনাকে অবশ্যই নিজে থেকে সতর্ক হতে হবে, অনলাইনে যে কোন ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম ব্যবহার করার পূর্বে নিজের গোপনীয়তা বজায় রাখতে হবে। অযথা কোনো তথ্য বা গোপনীয় পার্সোনাল তথ্য কোন প্লাটফর্মে দেওয়া যাবে না।
সেরা ৫টি VPN সফটওয়্যার
বর্তমানে ইন্টারনেটে অসংখ্যা ভিপিএন থাকলেও কয়েকটি সেরা ভিপিএন রয়েছে। যেগুলো ব্যবহার করে খুব দ্রুত সম্পন্ন ইন্টারনেট স্পিড পাওয়া যায়।
আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট স্পিড অনেকটা স্লো হয়ে যায়। তবে ভালো মানের ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট স্পিড ঠিক থাকে বরং মাঝে মধ্যে ইন্টারনেট স্পিড বেড়ে যায়।
এদিক বিবেচনায় আমি অনেক রিসার্চ করে সেরা ৫টি ভিপিএন সফটওয়্যার অ্যাপস খুঁজে বের করেছি, যেগুলো আপনি নিজের ইচ্ছামত ব্যবহার করতে পারেন। নিম্নে vpn অ্যাপস গুলোর তালিকা দেওয়া হলঃ
১. NordVPN
বর্তমান সময়ে ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় একটি ভিপিএন হল NordVPN। অনলাইন নিরাপত্তা, দ্রুত ইন্টারনেট সংযোগ এবং সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেসের কারণে এটি ব্যবহারকারীদের পছন্দের তালিকায় রয়েছে।
NordVPN ব্যবহার করে আপনি বিভিন্ন দেশের VPN সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। এর মাধ্যমে আপনার আসল IP ঠিকানা আড়াল রাখা এবং ইন্টারনেট ব্যবহারের সময় তথ্য এনক্রিপ্ট করা সম্ভব।
যার ফলে আপনি পাবলিক ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহার করার সময় নিরাপদে থাকতে পারবেন। এতে করে কোন প্রতারক চক্র ওয়াইফাই এর মাধ্যমে আপনার ডিভাইস হ্যাক করতে পারবে না।

এই ভিপিএন এপ্সটি গুগল প্লে স্টোর থেকে ১০০ মিলিয়ন এর বেশি বার ডাউনলোড হয়েছে। আর অ্যাপের রেটিং ৪.৫। এই ভিপিএন এর সবচেয়ে বড় সুবিধা হল এখানে বিভিন্ন ধরনের সার্ভার কানেক্ট করা যায়।
আর খুব ভালো স্পিডে ইন্টারনেট চলে। যার কারনে বেশিরভাগ মানুষই এই ভিপিএন ব্যবহার করছে।
NordVPN এর ফিচারঃ
- শক্তিশালী ডেটা এনক্রিপশন সুবিধা।
- NordLynx নামের দ্রুত VPN প্রোটোকল।
- Kill Switch সুবিধা।
- Threat Protection এর মাধ্যমে ক্ষতিকর ওয়েবসাইট ও কিছু অনলাইন হুমকি প্রতিরোধে সহায়তা।
- বিভিন্ন দেশের সার্ভারের সঙ্গে সংযোগ।
- No-logs নীতি এবং স্বাধীন নিরাপত্তা অডিট।
সুবিধাঃ
NordVPN এর অন্যতম বড় সুবিধা হলো এর গতি ও নিরাপত্তা। যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন, ভিডিও স্ট্রিমিং করেন কিংবা পাবলিক Wi-Fi ব্যবহার করেন, তাদের জন্য এটি ভালো একটি বিকল্প। Windows, macOS, Android, iOS এবং Linux-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়।
তবে এই ভিপিএন টির প্রিমিয়াম ভার্সন রয়েছে, সেখানে আপনি প্রিমিয়াম ফিচারগুলো পাবেন। আর ফ্রিতে তেমনভাবে সকল সার্ভার কানেক্ট করা যায় না। প্রিমিয়াম ভার্সন নিলে সকল সার্ভারেই কানেক্ট করতে পারবেন।
আর সকল সুযোগ সুবিধা গুলোই প্রিমিয়াম ভার্সনে পাবেন। তাই যাদের প্রফেশনাল ভাবে কোন কাজ থাকে বা ভিপিএন দরকার, তারা প্রিমিয়াম ভার্সন কিনে ব্যবহার করতে পারেন।
আর প্রিমিয়াম ভার্সনে সাধারণত ইন্টারনেটের স্পিড ভালো থাকে, বিভিন্ন ধরনের নিরাপত্তা সুবিধা পাওয়া যায়।
২. Surfshark – ভিপিএন সফটওয়্যার
Surfshark হলো আরেকটি জনপ্রিয় VPN সফটওয়্যার। বিশেষ করে যারা একটি VPN সাবস্ক্রিপশন দিয়ে একাধিক ডিভাইস ব্যবহার করতে চান, তাদের জন্য এটি বেশ আকর্ষণীয়।
কারণ এই ভিপিএন এর পেইড ভার্সন একাধিক ডিভাইস ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ ধরুন আপনি এই vpn এর পেইড ভার্সন নিলেন।
এখন আপনি এই পেইড ভার্সন ভিপিএনটি একাধিক ডিভাইসের লগইন করে ব্যবহার করতে পারবেন। আর অন্যান্য ভিপিএন এ এই সুবিধাটি তেমন পাওয়া যায় না।
অন্যান্য ভিপিএন এর ক্ষেত্রে শুধুমাত্র একটিমাত্র ডিভাইস লগইন করে প্রিমিয়াম ফিচার গুলো উপভোগ করা যায়।

তবে এই ভিপিএন এ তা ব্যতিক্রম, অর্থাৎ একটিমাত্র পেইড ভার্সন নিয়েই আনলিমিটেড ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এতে করে আপনি পুরো পরিবারের মোবাইল ফোনে এই একই অ্যাকাউন্টের vpn account ব্যবহার করতে পারবেন।
এই ভিপিএনটি ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে Surfshark লিখে সার্চ করুন। তাহলে সরাসরি তাদের ভিপিএনটি দেখতে পাবেন।
এই ভিপিএনটি গুগল প্লে স্টোর থেকে 10 মিলিয়ন এর বেশি বা ডাউনলোড হয়ে গেছে।
পাশাপাশি ভিপিএন এর রেটিং ৪.৭। যা থেকে বোঝা যায় ভিপিএনটি অনেক জনপ্রিয়। চাইলে আপনি ব্যবহার করে দেখতে পারেন।
Surfshark vpn সফটওয়্যার এর ফিচারঃ
- Unlimited simultaneous connections।
- WireGuard এবং OpenVPN প্রোটোকল।
- Kill Switch সুবিধা।
- CleanWeb ফিচারের মাধ্যমে বিজ্ঞাপন ও কিছু ক্ষতিকর ওয়েবসাইট ব্লক করার সুবিধা।
- MultiHop সংযোগ।
- No-logs নীতি।
সুবিধাঃ
Surfshark এর সবচেয়ে বড় সুবিধা হলো একই অ্যাকাউন্টে একাধিক ডিভাইস ব্যবহার করা যায়। এর ইন্টারফেসও বেশ সহজ। যারা কম খরচে একাধিক ডিভাইসের জন্য VPN খুঁজছেন, তাদের কাছে এটি ভালো বিকল্প হতে পারে।
৩. ExpressVPN
ExpressVPN একটি পরিচিত প্রিমিয়াম VPN সফটওয়্যার। যারা প্রথমবার VPN ব্যবহার করতে যাচ্ছেন এবং সহজে ব্যবহার করা যায় এমন একটি সফটওয়্যার খুঁজছেন, তাদের জন্য এটি ভালো বিকল্প।
আর এই ভিপিএনটিতে প্রায় ১৬০ টির বেশি দেশের সার্ভারের সাথে কানেক্ট করা যায়। আর ইন্টারফেস অনেকটা সহজ, সরাসরি সার্ভার নির্বাচন করে Connect বাটনে ক্লিক করলেই VPN সংযোগ চালু হয়ে যায়।
এছাড়াও ভিপিএনটিতে লাইভ চ্যাটিং এর সুবিধা রয়েছে, অর্থাৎ আপনি যদি প্রিমিয়াম ভার্সন কেনার পর কোন সমস্যায় পড়েন।
সে ক্ষেত্রে আপনি লাইভ চ্যাটিং এর মাধ্যমে ভিপিএন এর প্রতিনিধির সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিতে পারবেন।
এই সুবিধার কারণে অনেকেই এই ভিপিএনটি বর্তমানে ব্যবহার করে আসছে। তাছাড়াও ভিপিএনটিতে একটি মাত্র সাবস্ক্রিপশন প্যাক কিনলেই একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারবেন।
অর্থাৎ একটিমাত্র প্রিমিয়াম subscription কিনে আপনি একাধিক ডিভাইস লগইন করে ব্যবহার করতে পারবেন।
যারা সর্বপ্রথম কোন ভিপিএন ব্যবহার করতে চাচ্ছেন, তারা চাইলে এই vpn টি ব্যবহার করে দেখতে পারেন। এখানে ৭দিনের ফ্রি টাইল দেওয়া হয়, যেখানে আপনি প্রিমিয়াম ফিচারগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

পরবর্তীতে আপনার ফিচারগুলো যদি পছন্দ হয়, তাহলে পেইড বা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করতে পারেন।
এই ভিপিএনটি ব্যবহার করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ভিপিএন এর নাম লিখে সার্চ করে ইন্সটল করে নিন। ভিপিএনটি প্রায় ১০০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।
ExpressVPN এর বিশেষ ফিচারঃ
- Lightway VPN প্রোটোকল।
- AES-256 এনক্রিপশন।
- Network Lock বা Kill Switch সুবিধা।
- TrustedServer প্রযুক্তি।
- No-logs নীতি।
- Windows, Mac, Android, iOS এবং Linux সমর্থন।
৪. Proton VPN – নিরাপত্তা ও ফ্রি ব্যবহারের জন্য সেরা
Proton VPN এমন একটি VPN সফটওয়্যার, যা অনলাইন গোপনীয়তা এবং নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেয়। আর এটি একটি ফ্রি ভিপিএন। বিনামূল্যেই আপনি তাদের ভিপিএনটি ব্যবহার করতে পারবেন।
Proton VPN এর অন্যতম আকর্ষণীয় দিক হলো এর Free Plan। ভিপিএন এর ফ্রি প্লানে আপনি আকর্ষণীয় কিছু ফিচার পাবেন, যেগুলো প্রিমিয়াম সাবস্ক্রিপশনে থাকে।
এছাড়াও পেইড ভার্সন রয়েছে, যেখানে সাধারণত সার্ভারের সংখ্যা বেশি থাকে এবং আরো কিছু এক্সট্রা ফিচার পেতে পারেন। তবে যারা বিনামূল্যে ভিপিএন ব্যবহার করতে চান, তারা কিন্তু এই ভিপিএনটি ব্যবহার করতে পারেন।
বিশেষ করে ফ্রী ফায়ার গেম খেলার ক্ষেত্রে এই ভিপিএনটি ভালো কাজ করে থাকে। অনেকের ফ্রী ফায়ার গেমে নেটওয়ার্ক পিইং খারাপ থাকে, মূল কথা নেটওয়ার্ক খুব ভালো থাকে না। সে ক্ষেত্রে এই ভিপিএন ব্যবহার করে গেম খেললে নেটওয়ার্ক অনেক ভালো পাওয়া যায়।

আমি নিজেই অনেক সময় এই ভিপিএন ব্যবহার করে গেম খেলেছি। আর এই ভিপিএন এ সার্ভার কানেক্ট অনেক দ্রুত গতিতে হয়। পাশাপাশি ইন্টারনেট স্পিড অনেক ভালো।
প্রায় ২০০০০ এর বেশি সার্ভার এই ভিপিএনটিতে পেয়ে যাবেন। আপনি ইচ্ছা মতো সার্ভারে সংযোগ দিতে পারবেন। আর এই অ্যাপটিও গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, ইতিমধ্যেই অ্যাপটি ১০০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে।
Proton VPN এর ফিচারঃ
- বিনামূল্যের VPN প্ল্যান।
- Open-source অ্যাপ্লিকেশন।
- AES-256 এবং ChaCha20 এনক্রিপশন সমর্থন।
- Secure Core সার্ভার।
- Kill Switch সুবিধা।
- নিরাপত্তা অডিট।
- No-logs নীতি।
৫. SuperVPN – Fast VPN Proxy
যদি আপনি ফ্রি কোন ভিপিএন ব্যবহার করতে চান, তাহলে এই ভিপিএনটি ব্যবহার করতে পারেন। কারণ এই ভিপিএন সম্পন্ন ফ্রিতে ব্যবহার করা যায়। বিনামূল্যে এই ভিপিএনটিতে প্রায় সকল সার্ভারেই ফ্রিতে সংযোগ করতে পারবেন।
তবে অনেক সময় সার্ভার কানেক্ট করার ক্ষেত্রে এই অ্যাপটিতে বিজ্ঞাপন দেখতে হয়। সে ক্ষেত্রে হয়তো আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে হতে পারে।

এরপর আপনি তাদের এপটিতে দেওয়া সকল সার্ভারে কানেক্ট করতে পারবেন। সাধারণত ১০টির বেশি সার্ভার রয়েছে।
আর এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকেই ইন্সটল করার সুবিধা রয়েছে। ১০০ মিলিয়ন ডাউনলোড হয়েছে। যার ফলে বুঝতে পারছেন ফ্রি ভিপিএন হওয়ার কারণে বেশিরভাগ মানুষের এই ভিপিএনটি ব্যবহার করছে।
ফ্রী ফায়ার গেম খেলার জন্য সেরা ভিপিএন
বর্তমানে ফ্রী ফায়ার গেম খেলার জন্য কয়েকটি ভিপিএন রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি খুব ভালোভাবেই ফ্রী ফায়ার গেমটি খেলতে পারবেন।
অনেক সময় দেখা যায় ফ্রী ফায়ার গেমে নেটওয়ার্ক স্পিড ভালো দেখা যায় না, সে ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করলে তখন নেটওয়ার্ক ভাল হয়ে যায়। অর্থাৎ গেম ভালোভাবে খেলা যায়।
আবার বিশেষ করে যারা মোবাইলের ডাটা কানেকশন ব্যবহার করে ফ্রি ফায়ার গেমটি খেলেন, তাদের ক্ষেত্রে নেটওয়ার্ক দুর্বলতা জনিত সমস্যা দেখা যায়।
সে ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করলে অনেকটা ইন্টারনেট স্পিড ভালো হয়, তখন আবার ফ্রী ফায়ার গেমটি ভালোভাবে খেলতে পারেন।
আমি অনেক রিসার্চ করে কয়েকটি ভালো vpn পেয়েছি, যেগুলো ফ্রিতে ব্যবহার করা যায় এবং ভালোভাবে ফ্রী ফায়ার গেমটি খেলতে পারবেন।
- 1.1.1.1 + WARP: Safer Internet
- Secure VPN-Safer Internet
- CyberGhost VPN
- Thunder VPN – Fast, Safe VPN
উপরোক্ত ভিপিএন গুলো ফ্রি ফায়ার গেম খেলার সময় ব্যবহার করতে পারেন। অনেকেই ফ্রি ফায়ার গেম খেলে ইনকাম করতে চান, সেক্ষেত্রে লাইভ স্ট্রিম করতে হয়।
তাহলে CyberGhost ভিপিএন টি ব্যবহার করতে পারেন। এই ভিপিএন এর ইন্টারনেট স্পিড অনেক ভালো।
ফ্রি VPN নাকি পেইড VPN কোনটি ভালো?
নতুন ব্যবহারকারীদের মধ্যে অনেকেই জানতে চান, বিনামূল্যের VPN ব্যবহার করা ভালো নাকি টাকা দিয়ে প্রিমিয়াম VPN কেনা উচিত।
আসলে দুটির মধ্যেই কিছু পার্থক্য রয়েছে।
ফ্রি VPN সাধারণত সীমিত সার্ভার, সীমিত ফিচার কিংবা নির্দিষ্ট কিছু ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। তবে Proton VPN এর মতো কিছু বিশ্বস্ত VPN বিনামূল্যের প্ল্যানেও ভালো নিরাপত্তা সুবিধা প্রদান করে।
অন্যদিকে পেইড VPN এ সাধারণত বেশি সার্ভার, উন্নত নিরাপত্তা ফিচার, একাধিক ডিভাইস ব্যবহারের সুবিধা এবং ভালো গ্রাহক সহায়তা পাওয়া যায়।
আমার পরামর্শ হলো, আপনি যদি সাধারণ ব্রাউজিংয়ের জন্য VPN ব্যবহার করতে চান, তাহলে Proton VPN এর ফ্রি প্ল্যান দিয়ে শুরু করতে পারেন।
কিন্তু নিয়মিত ব্যবহার, একাধিক ডিভাইস কিংবা উন্নত সুবিধার প্রয়োজন হলে প্রিমিয়াম VPN বিবেচনা করতে পারেন।
বাংলাদেশে VPN ব্যবহার করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
- অপরিচিত ওয়েবসাইট থেকে VPN সফটওয়্যার ডাউনলোড করবেন না।
- অজানা ফ্রি VPN কে ব্যক্তিগত তথ্য বা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবেন না।
- VPN ব্যবহারের মাধ্যমে কোনো অবৈধ কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।
- VPN এর Privacy Policy এবং Data Collection Policy পড়ে নিন।
- অনলাইন ব্যাংকিং বা আর্থিক লেনদেনের সময় VPN ব্যবহার করলেও অতিরিক্ত সতর্ক থাকুন।
- VPN ব্যবহার করলেই ভাইরাস, ম্যালওয়্যার কিংবা ফিশিং আক্রমণ থেকে সম্পূর্ণ নিরাপদ থাকা যায় না।
বিশেষ করে কোনো VPN কোম্পানি যদি অস্বাভাবিকভাবে বেশি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলে সেটি ব্যবহারের আগে ভালোভাবে যাচাই করুন।
উপসংহার
সর্বশেষে বলবো সবসময়ই ভিপিএন ব্যবহার করার প্রয়োজন নেই। যদি আপনি কোন পাবলিক ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহার করেন, সে ক্ষেত্রে নিরাপত্তার জন্য ভিপিএন ব্যবহার করতে পারেন।
তবে আপনি যদি বাসাতেই থাকেন এবং নিজের ইন্টারনেট ব্যবহার করেন। তাহলে তখন আপনার ভিপিএন ব্যবহার করার কোন প্রয়োজন নেই।
নিশ্চিন্তে নিজের ইন্টারনেট ব্যবহার করতে পারেন। শুধু মাত্র ভিপিএন থাকলেই যে আপনি নিরাপত্তায় থাকবেন, বিষয়টি এমন নয়।
আপনার অজান্তেই আপনি যদি কোন ফিশিং লিংকে ক্লিক করে ফেলেন, সে ক্ষেত্রে vpn কোন ধরনের নিরাপত্তা দিতে পারবে না।
তাই আপনাকে অনলাইনে ব্রাউজিং করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
আমার সাজেশন থাকবে গুগল প্লে স্টোর থেকে ভেরিফাইড অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করুন। আর ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে জনপ্রিয় এবং বিশ্বস্ত vpn গুলো ব্যবহার করবেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






