মোবাইল সফটওয়্যার আপডেট করার নিয়ম: সঠিক কৌশল জানুন

বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সফটওয়্যার আপডেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আপনার মোবাইলের পারফরম্যান্স ভালো রাখতে চান, নিরাপত্তা নিশ্চিত করতে চান এবং নতুন ফিচার উপভোগ করতে চান তাহলে নিয়মিত সফটওয়্যার আপডেট করা জরুরি।

এই আর্টিকেলে আমরা জানবো মোবাইল সফটওয়্যার আপডেট করার নিয়ম, কেন আপডেট করবেন, এবং আপডেট করার সময় কী কী বিষয় খেয়াল রাখতে হবে। মূলত সফটওয়্যার আপডেট সম্পর্কিত সকল বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। 

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

মোবাইল সফটওয়্যার আপডেট কী?

মোবাইল সফটওয়্যার আপডেট হলো আপনার ফোনের অপারেটিং সিস্টেম (যেমন Android বা iOS) এর নতুন ভার্সন ইনস্টল করা। এতে বাগ ফিক্স, নতুন ফিচার এবং নিরাপত্তা উন্নতি যুক্ত হয়।

মূলত স্মার্টফোনের পারফরমেন্স উন্নতি করার জন্য এই সফটওয়্যার আপডেট গুলো দেওয়া হয়ে থাকে। তাছাড়াও স্মার্টফোনে নিরাপত্তা এবং সমস্যার সমাধান করার জন্য সফটওয়্যার আপডেট দেওয়া হয়।

সাধারণত মোবাইল ফোন কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রদান করে থাকে। তারা সফটওয়্যার আপডেট দেওয়ার মাধ্যমে স্মার্টফোনের নিরাপত্তা বৃদ্ধি করে এবং নতুন নতুন ফিচার দেয়।

এছাড়াও পূর্বের সফটওয়্যার ভার্সনে সমস্যা থাকলে সেটি নতুন ভার্সন আপডেট দেওয়ার মাধ্যমে সমাধান করে দেয়। এই সকল কারণে ফোনগুলোতে সফটওয়্যার আপডেট দিতে হয়। 

কেন মোবাইল সফটওয়্যার আপডেট করবেন?

মোবাইলে নিরাপত্তা বাড়ানোর জন্য সফটওয়্যার আপডেট করতে পারেন। সাধারণত নতুন আপডেটে ভাইরাস ও হ্যাকিং থেকে সুরক্ষা পাওয়া যায়। এই কারণে সফটওয়্যার আপডেট করা উচিত।

এছাড়াও ফোনের পারফরমেন্স উন্নত করার জন্য সফটওয়্যার আপডেটের প্রয়োজন হয়। বিশেষ করে সফটওয়্যার আপডেট করলে ফোন দ্রুত কাজ করে। 

অবশ্যই পড়বেনঃ

এছাড়াও সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ডিজাইন ও ফিচার পাওয়া যায়। যারা নতুন ডিজাইন পছন্দ করেন তারা চাইলে প্রতিনিয়ত মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করতে পারেন।

আর সফটওয়্যার আপডেট করলে সাধারণত পুরনো সমস্যাগুলো ঠিক হয়ে যায়। মূলত পুরনো সমস্যাগুলো ঠিক করার জন্যই কোম্পানিগুলো বেশি বেশি সফটওয়্যার আপডেট প্রদান করে থাকে। 

আপডেট করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করার আগে উপরোক্ত বিষয়গুলো ঠিক আছে কিনা দেখে নিবেন। মূলত উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে সঠিকভাবে সফটওয়্যার আপডেট করলে ফোন খুবই ভালোভাবে চলে। 

  • সফটওয়্যার আপডেটের সময় স্মার্টফোনের ব্যাটারি কমপক্ষে ৫০%+ রাখুন
  • আর খুব দ্রুত সম্পন্ন ভালো WiFi কানেকশন ব্যবহার করুন
  • এছাড়াও মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ ডাটা ব্যাকআপ রাখুন
  • ফোনে পর্যাপ্ত স্টোরেজ খালি আছে কিনা দেখুন (১–৩ GB ফ্রি ভালো)
  • মূলকথা ফোনের স্টোরেজ ফাঁকা রাখার চেষ্টা করবেন
  • আর অবশ্যই সফটওয়্যার আপডেট করার সময় মোবাইল ঠান্ডা রাখবেন
  • চার্জ দেওয়া অবস্থায় মোবাইলের সফটওয়্যার আপডেট করবেন না
আরো পড়ুনঃ  ফ্রী ফায়ার ডাউনলোড হচ্ছে না কেন - ফ্রী ফায়ার ম্যাক্স ডাউনলোড করার নিয়ম

সর্বশেষে বলবো মোবাইল সফটওয়্যার আপডেটের সময় মোবাইল ফোন ঠান্ডা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে ফ্যানের নিচে রেখে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সফটওয়্যার আপডেট করতে পারেন।

গরম আবহাওয়া বা বাইরে রোদের মধ্যে সফটওয়্যার আপডেট করবেন না। আর যাদের বাড়িতে এসি রয়েছে তাদের কোন সমস্যা হবে না। সে ক্ষেত্রে আপনি খুব সহজেই নির্দ্বিধায় সফটওয়্যার আপডেট করতে পারবেন। 

সাধারণত সফটওয়্যার আপডেটের সময় স্মার্ট ফোন গরম হলে নানা ধরনের সমস্যা হয়ে থাকে। তাই সঠিক তাপমাত্রা বজায় রেখে সফটওয়্যার আপডেট করুন।

আপডেট না করলে কী সমস্যা হতে পারে?

  • ফোন স্লো হয়ে যেতে পারে, তবে সব ক্ষেত্রে হয় না। বিশেষ কিছু ব্যান্ডের ক্ষেত্রে এ সমস্যাটি হয়। 
  • নতুন অ্যাপ সাপোর্ট নাও করতে পারে, এই প্রবলেমটি অনেক সময় হয়ে থাকে। 
  • নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়
  • অনেক সময় অ্যাপ ক্র্যাশ করে, বিশেষ করে পুরাতন সফটওয়্যার থাকলে এই প্রবলেমটি হয়। 

ফোন আপডেট করলে কি হয়

মোবাইল ফোনের কোম্পানিগুলো আপনাদের ফোনগুলোর সিস্টেমের বিভিন্ন সমস্যা এবং ফাস্ট করার জন্য এই আপডেটগুলো দিয়ে থাকে। অনেকে মনে করে ফোন আপডেট দিলে ক্ষতি হয় এটি সম্পূর্ণ ভুল ধারণা বরং ক্ষতি চেয়ে লাভই হয় বেশি।

তারা হয়তো জানে না ফোনের সিস্টেম কিভাবে আপডেট করতে হয়। না জেনে শুনে আপডেট করলে ফোনের ক্ষতিত হবেই। তাই সকলকে ফোনের আপডেট করার নিয়ম জানতে হবে।

মোবাইল কোম্পানিগুলো তাদের বাজারে আনা ফোনগুলো আমার যখন নতুন কিনি তখন কেনার কিছুদিন পর সিস্টেম আপডেট চাই। আপডেটগুলো আমাদের ফোনের ভালোর জন্য দিয়ে থাকে।

এই সিস্টেম আপডেট দেওয়ার ফলে ফোনের যাবতীয় সমস্যা এবং ফোন দ্রুত কাজ করে থাকে। মূলত এটি ভালোর জন্য কোম্পানিগুলো সিস্টেম আপডেট দিয়ে থাকে।

মোবাইল সফটওয়্যার আপডেট করার নিয়ম

  • ফোনের Settings (সেটিংস) এ যান
  • নিচে স্ক্রল করে Software Update বা System Update অপশন খুঁজুন
  • “Check for Updates” এ ক্লিক করুন
  • আপডেট থাকলে Download & Install এ ক্লিক করুন
  • ডাউনলোড শেষ হলে ফোন Restart দিন
আরো পড়ুনঃ  অ্যাপ লক সফটওয়্যার: মোবাইল সিকিউর রাখার সেরা ৫টি অ্যাপ

এভাবে সহজেই মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করা যায়। মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করার পাশাপাশি গুগল প্লে স্টোর ব্যবহার করে অন্যান্য অ্যাপস আপডেট করতে পারেন। 

iPhone (iOS) আপডেট করার নিয়ম

  • সবার প্রথমে Settings এ যান
  • এবার General এ ক্লিক করুন
  • এখন Software Update এ ঢুকুন
  • নতুন আপডেট দেখালে Download and Install চাপুন
  • পাসকোড দিয়ে কনফার্ম করুন

এভাবে আইফোন ডিভাইসে সরাসরি সফটওয়্যার আপডেট করা যায়। 

মোবাইল সফটওয়্যার অ্যাপস আপডেট করার নিয়ম 

ফোনে সফটওয়্যার অ্যাপস আপডেট বলতে মূলত আপনি যে যে অ্যাপগুলো ব্যবহার করে থাকেন ফোনে সেগুলোর আপডেটের কথা বলা হচ্ছে।

আপনি ফোনে হয়তো অনেক অ্যাপস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন যেগুলো অ্যাপ কোম্পানিগুলো প্রতিনিয়ত আপডেট করে থাকে।

এই আপডেটগুলো মূলত অ্যাপসের সিকিউরিটি, বিভিন্ন সমস্যার সমাধান, নতুন ফিউচার যোগ করার জন্য করা হয়ে থাকে।

যাতে আপনারা কোন সমস্যায় না পড়েন অ্যাপ গুলো ব্যবহার করে। আরো অ্যাপ গুলোতে নতুন ফিউচার যোগ করা হয়, যাতে আপনারা নতুন নিউ এক্সপেরিয়েন্স পান। 

ফোনের অ্যাপস গুলো আপডেট দেওয়ার জন্য মূলত GOOGLE PLAYSTORE ব্যবহৃত হয়। এটি সকল ফোন এই রয়েছে। এখান থেকে আপনারা আপনার ফোনের সকল অ্যাপস আপডেট করতে পারবেন। আপডেট কিভাবে করবেন তা নিচে দেওয়া হল।

  • প্রথম আপনাকে গুগল প্লে(google playstore) স্টোরে যেতে হবে।

  • গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনার জিমেইল আইকনে ক্লিক করবেন। 
  • এবার manage  apps and device অপশনে ক্লিক করবেন। এখন আপডেট অ্যাপস নামে অপশন আসবে এখান থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপস সিলেক্ট করে আপডেট করবেন।

তাহলে জানতে পারলাম মোবাইল ফোনের সফটওয়্যার অ্যাপস আপডেট সম্পর্কে এবং এটি কিভাবে আপডেট করতে হয় তা সম্পর্কে জানতে পারলাম।

ফোন আপডেট করার নিয়ম

অনেকেই না জেনে শুনে ভুল ভাল ভাবে ফোনের সিস্টেম আপডেট দিয়ে বিপদে পড়ে থাকেন। ফলে আপনারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন।

এরকম সমস্যা যদি না হয় এর জন্য আমরা আপডেট দেওয়ার নিয়মাবলী নিয়ে চলে এসেছি। এই নিয়মগুলো ফলো করে আপডেট করবেন।

  • প্রথমত আপডেট করার সময় আপনার ফোনে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ স্টোরেজে জায়গা খালি থাকতে হবে।

  • ফোন সিস্টেম আপডেট করার আগে দেখে নিবেন ফোনের চার্জ কম আছে কিনা। অবশ্যই ৬০% এর উপরে চার্জ থাকতে হবে। তা না হলে ফোন আপডেট এর সময় অফ হয়ে যেতে পারে ফলে সিস্টেমের ERROR দেখাতে পারে।
  • আর আপডেট প্যাকেজ ডাউনলোড করা সময় স্ট্রং নেটওয়ার্ক বা wifi ব্যবহার করে ডাউনলোড করবেন। আর একটা কথা মনে রাখবেন ডাউনলোড প্যাকেজ যেন কোন ভাবেই Pause না হয়।
  • আর ফোন সিস্টেম আপডেট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফোন যেন বেশি পরিমাণে গরম না হয়। বেশি গরম হলে আপনার ডিসপ্লেতে সমস্যা হতে পারে যা বর্তমানে অধিক দেখা যায়। ভালো ঠান্ডা আদ্রতায় আপডেট দেওয়ার চেষ্টা করবেন।
  • ফোনে সিস্টেম আপডেট দেওয়ার পর যারা গেমার আছেন তারা অবশ্যই গেম খেলা থেকে ২-৩ দিন বিরত থাকবেন, যদি আপডেটটি অ্যান্ড্রয়েড ভার্সন এর মেজর আপডেট হয়ে থাকে । ছোটখাটো সিকিউরিটি আপডেট আসলে কোন সমস্যা নেই গেম খেলতে পারবেন। 
  • আপডেট করার পর আপনাকে অবশ্যই আপডেটটি ফোনের সাথে অপটিমাইজ হওয়ার জন্য সময় দিতে হবে।
  • আর যদি আপডেটের নিয়ম না মেনে ভুলভাল ভাবে আপডেট দিয়ে থাকেন, তাহলে বিভিন্ন সমস্যা হয়ে গেলে ফোন কোম্পানির কাস্টমার সাপোর্ট যোগাযোগ করবেন। ওরা আপনাকে ফোনে সফটওয়্যার দিয়ে ঠিক করে দেবে।  

আরো পড়ুনঃ  প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার - জনপ্রিয় ৫টি

আজকাল ফোন সিস্টেম আপডেট সাধারণত অনলাইনে আপডেট করা হয়। এই আপডেট এ করার জন্য উপরের নিয়ম গুলো অনুসরণ করবেন।

আর যদি নিয়ম গুলো অনুসরণ না করতে চান তাহলে আপনি যে কোন কম্পিউটারের দোকান থেকে ডাইরেক্ট সফটওয়্যার আপডেট দিয়ে নিয়ে আসতে পারবেন ফলে কোন সমস্যা হবে না।

উপসংহার

মোবাইল সফটওয়্যার আপডেট করা কোনো জটিল কাজ নয়, কিন্তু এটি আপনার ফোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত আপডেট করলে আপনার ফোন থাকবে নিরাপদ, দ্রুত এবং আধুনিক।

আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে আজই চেক করুন।আপনার ফোনে নতুন কোনো আপডেট আছে কিনা।

তবে অবশ্যই সঠিক নিয়ম ও কৌশল ব্যবহার করে আপডেট করুন। তাহলে আপনার ফোন খুব দ্রুত কাজ করবে এবং ভালো পারফরম্যান্স পাবেন। কিভাবে ফোনের সফটওয়্যার আপডেট করতে হয় সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। 

FAQS – মোবাইল সফটওয়্যার আপডেট করার নিয়ম 

সফটওয়্যার আপডেট দিলে কি ফোন স্লো হয়?

সাধারণত না, বরং পারফরম্যান্স উন্নত হয়।

আপডেট করতে কত সময় লাগে?

সাধারণত ১০–৩০ মিনিট লাগে।

মোবাইল আপডেট না করলে কি সমস্যা?

নিরাপত্তা ঝুঁকি ও পারফরম্যান্স জনিত সমস্যা হতে পারে।

Leave a Comment