বর্তমান সময়ে অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন উপায়ে প্রতিদিন 400 টাকা ইনকাম করা সম্ভব। আর অনলাইনে প্রতিদিন ৪০০ টাকা আয় করা কঠিন কোন বিষয় নয়।
খুব সহজেই আপনি অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম থেকে ৪০০ টাকার বেশি দৈনিক উপার্জন করতে পারবেন। অনেকেই মনে করেন অনলাইনে প্রতিদিন ৪০০ টাকা আয় করা সম্ভব নয়,
আপনাদের এটি সম্পূর্ণ ভুল ধারণা। সঠিক উপায় ও পন্থা অবলম্বন করলে অবশ্যই দৈনিক ২০০ থেকে ৪০০ টাকা বা তার বেশি আয় করা সম্ভব।
আমরা আজকের ব্লগে এমন কয়েকটি সেরা উপায় সম্পর্কে আপনাদের জানাবো, যেগুলো অনুসরণ করে আপনি নিশ্চিত ভাবে দৈনিক ৫০০ টাকা আয় করতে পারবেন।
আরেকটা কথা জেনে রাখুন অনলাইনে ইনকাম করতে হলে বড় কোন ডিগ্রী অথবা কোডিং জানতে হয় না, সঠিক উপায় ও বিশ্বস্ত প্লাটফর্মে ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই ইনকাম করা যায়।
মূলকথা হলো অনলাইনে ইনকাম করার জন্য আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারে বেসিক জ্ঞান থাকতে হবে।
আর এই বেসিক জ্ঞান প্রায় সকলের রয়েছে, বিশেষ করে যারা বর্তমান যুগে স্মার্টফোন ব্যবহার করে। তারা সকলেই স্মার্টফোনের সকল খুঁটিনাটি বিষয় জানে এবং কিভাবে প্লাটফর্মে কাজ করতে হয় তাও জানে।
এই কারণে যে কোন ব্যক্তি অনলাইন থেকে উপার্জন করতে পারবে। অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ছোট ছোট ডাটা এন্টির কাজ , টাইপিং কাজ ও আর্টিকেল রাইটিং কাজ সহ আরো অনেক ধরনের কাজ করে ফ্রিতে আয় করতে পারবেন।
আমরা আজকে আর্টিকেলে অনেক রিসার্চ করে সেরা কয়েকটি উপায় তুলে ধরব, যেগুলো হয়তো আপনার ডেইলি ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে কাজে লাগবে।
প্রতিদিন 400 টাকা ইনকাম করার উপায়
অনেকেই মনে করেন অনলাইনে কোন ভাবে আয় করা যায় না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আবার অনেকে অনলাইন ইনকামের কথা শুনলেই জটিল ব্যাপার মনে করেন।
আসলে বিষয়টি তেমন নয়, অনলাইনে ইনকাম করার জন্য ধৈর্য ও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি কিছু বিষয়ে দক্ষ হতে হবে, তাহলেই অনলাইন থেকে আজীবন আনলিমিটেড ইনকাম করা যাবে।
অনেকেই আনলিমিটেড ইনকাম করার সহজ উপায় গুলো জানতে চান, এখন আমরা যেই উপায় গুলো শেয়ার করব।
যেগুলো আপনি অনুসরণ করে অনলাইন থেকেই সারা জীবন আনলিমিটেড আয় করতে পারবেন। এক্ষেত্রে সকলের একটা বিষয় জানা জরুরী সেটি হল আনলিমিটেড ইনকাম করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে।
আর দীর্ঘদিন পরিশ্রম করলে অবশ্যই সফল হওয়া যায়। চলুন কয়েকটি সেরা উপায় দেখে আসি, যাতে আপনি আজই কাজগুলো শুরু করে ইনকাম করতে পারেন।
১. বাংলা বা ইংলিশ কন্টেন্ট রাইটিং
প্রতিদিন 400 টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় উপায় হল কন্টেন্ট রাইটিং। আপনার যদি বিভিন্ন তথ্য গুছিয়ে লেখার দক্ষতা থাকে,
তাহলে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম ও অ্যাপসে কন্টেন্ট রাইটিং করে প্রতিদিন ইনকাম করতে পারেন।
অবশ্যই পড়ুনঃ
কনটেন্ট রাইটিং করে আপনি খুব সহজেই দৈনিক ৪০০ টাকা আয় করতে পারবেন, এখানে আপনার কাজ করতে সর্বোচ্চ ২ থেকে ৩ ঘন্টা সময় লাগবে।
তাহলে বুঝতেই পারছেন মাত্র ২ ঘন্টা সময় ব্যয় করলেই দৈনিক ৪০০ টাকা আয় করা সম্ভব। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ইংরেজিতে কন্টেন্ট লিখে মাঝে মাঝে ২ হাজার টাকার বেশি আয় করা যায়।
মূলত আপনি বিদেশি ক্লাইন্টদের সাথে কাজ করে ১ হাজার টাকার বেশি প্রতিদিন আয় করতে পারবেন। আর কনটেন্ট রাইটিং মূলত স্থায়ী ইনকাম, অর্থাৎ আপনি স্থায়ীভাবে এই উপায়ে সারাজীবন আয় করতে পারবেন।
যতদিন আপনার লেখালেখি করার ইচ্ছা থাকবে, ততদিন আপনি লেখালেখি করেই বিভিন্ন প্লাটফর্ম থেকে উপার্জন করতে পারবেন।
ইংরেজি কনটেন্ট ছাড়াও আপনি বাংলাদেশী অনেক সাইটে সরাসরি বাংলা কনটেন্ট লিখেই আয় করতে পারেন। বর্তমানে বাংলাদেশে অনেক নিউজ চ্যানেল ও নিউজ ওয়েবসাইট গুলো বাংলা কনটেন্ট রাইটিং সার্ভিস নিয়ে থাকে।
আপনি তাদের ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং সার্ভিস প্রদান করতে পারেন। এভাবে আপনি মাসিক ১০ থেকে ২০ হাজার টাকার বেশি আয় করতে পারেন।
লেখালেখি করে আয় করার অনেক ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি বাংলা সহ ইংরেজিতে আর্টিকেল রাইটিং করে আনলিমিটেড আয় করতে পারেন।
আমি নিজেই অনেক ওয়েবসাইটে লেখালেখি করে দৈনিক ইনকাম করে থাকি। তাই আপনাদের সাথে এই উপায়টি শেয়ার করলাম।
পাশাপাশি আমি নিজের ওয়েবসাইটেও লেখালেখি করে আয় করি। আপনি চাইলে নিজের সাইট খুলে সেখানে কন্টেন্ট রাইটিং করে গুগল এডসেন্সের মাধ্যমে আয় করতে পারেন।
যদি ফ্রিতে আয় করতে চান সে ক্ষেত্রে বলবো ফ্রিল্যান্সিং সাইট সহ অন্যান্য বাংলাদেশী বিশ্বস্ত ওয়েবসাইটে আর্টিকেল রাইটিং করুন।
ইতিপূর্বে আমি অন্য একটি আর্টিকেলে লেখালেখি করে ইনকাম করার ওয়েবসাইট সম্পর্কে জানিয়ে দিয়েছি।
সেই আর্টিকেলটি পড়লে হয়তো আপনি সাইগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবেন এবং কন্টেন্ট রাইটিং জব করে মাসে 10000 টাকার বেশি আয় করতে পারবেন।
২. অ্যাফিলিয়েট মার্কেটিং
আপনি কি লিংক শেয়ার করে ইনকাম করতে চান, সে ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে জয়েন করে এফিলিয়েট লিংক কপি করে বিভিন্ন সাইট ও প্লাটফর্মে শেয়ার করে আয় করতে পারেন।
বর্তমানে অনলাইন যুগে যে কোন ব্যবসায়ী সফল হওয়ার জন্য অবশ্যই মার্কেটিং করতে হয়, তাই কোম্পানিগুলো মার্কেটিং স্ট্যাটিজি ব্যবহার করে প্রোডাক্ট বিক্রি করে থাকে। তারা এখন অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার সুযোগ দিচ্ছে।
আপনি বিভিন্ন কোম্পানির এফিলিয়েট প্রোগ্রাম গুলোতে রেজিস্ট্রেশন করে এফিলিয়েট মার্কেটিং করে প্রতিদিন 400 টাকা ইনকাম করতে পারেন।
এখানে আপনার কাজ হল, বিভিন্ন প্রোডাক্টের লিংকগুলো ফেসবুক পেজ সহ অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করা এবং তাদের প্রোডাক্ট এর বিক্রির ব্যবস্থা করা।
আপনি যে লিংক শেয়ার করবেন সেই লিংক থেকে যদি কোন ব্যক্তি প্রোডাক্ট কয় করে, তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। যেই কমিশন মূলত কোম্পানি প্রতিটি প্রোডাক্ট বিক্রির বিনিময় দিয়ে থাকে।
এভাবে এই সহজ উপায়টি অনুসরণ করে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকার বেশি উপার্জন করতে পারেন। বর্তমানে অনেক ওয়েবসাইট রয়েছে যারা এফিলিয়েট মার্কেটিং করার সুযোগ দিচ্ছে।
ওয়েবসাইটগুলো হলোঃ
- Daraz
- Amazon affiliate
- Putolhost
- Hostinger
- clickbank
আরো অনেক প্লাটফর্ম আছে যেগুলো সাধারণত এই মাধ্যমে ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। ভবিষ্যতে এই মাধ্যমে ইনকাম করার সম্ভাবনা আরো বাড়বে।
কারণ যতদিন যাচ্ছে ব্যবসায়ীরা আধুনিক হচ্ছে এবং তারা নতুন নতুন টেকনিক আবিষ্কার করছে ব্যবসা করার।
পাশাপাশি তারা অনলাইন উপায়ে প্রচুর মার্কেটিং চালাচ্ছে, যাতে করে ব্যবসার প্রচার করা যায়। আমার মতে এই উপায়টি আপনার প্রতিদিন ২০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে সহায়ক হবে।
৩. ডাটা এন্টি বা টাইপিং জব
অনলাইনে প্রতিদিন 400 টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় উপায় হল ডাটা এন্টি বা টাইপিং জব। আপনার যদি মাইক্রোসফট এক্সেল , মাইক্রোসফট অফিস ও পাওয়ার পয়েন্ট সহ অন্যান্য সফটওয়্যার এ টাইপিং করার দক্ষতা থাকে,
তাহলে আপনি এই ডাটা এন্টির কাজটি করে ডেইলি উপার্জন করতে পারবেন।এই কাজ করে অনলাইন থেকে প্রতিদিন ৪০০ টাকা বা ১০০০ টাকায ইনকাম করা সম্ভব।
এক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিং বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে টাইপিং জব পেতে হবে। যদি আপনার টাইপিং করার স্পিড ভালো হয়ে থাকে, তাহলে এই পদ্ধতিতে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে আয় করতে পারবেন।
এখানে আপনার কাজ হল বিভিন্ন ফাইল থেকে তথ্য কপি করে লেখা, পাশাপাশি বিভিন্ন ছবি দেখে তথ্য টাইপিং করে লেখা।
ইমেইল ও ফোন নম্বর সংগ্রহ করা। এছাড়াও আরো অনেক ধরনের কাজ রয়েছে, যেগুলো করে আয় করা যায়। এই ডাটা এন্ট্রি বা টাইপিং কাজগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সহজেই পাওয়া যাবে।
বর্তমানের কিছু জনপ্রিয় ডাটা এন্ট্রি বা টাইপিং সাইটগুলো হলঃ
৪. রেফার করে প্রতিদিন 400 টাকা ইনকাম
আপনি কি জানেন অনলাইনে রেফার করেই ইনকাম করা যায়। যদি না জেনে থাকেন তাহলে আমি বলব এটি আপনার জন্য সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়।
কারণ রেফার করে ১০০% ইনকাম করা যায়। প্রতিটি অ্যাপ রেফার প্রোগ্রাম চালু করে থাকে। রেফার প্রোগ্রামের ফলে আপনি রেফারেল ক্যাম্পেইনে জয়েন হয়ে রেফার লিংক শেয়ার করে আয় করতে পারবেন।
বাংলাদেশের বিকাশ , নগদ ও রকেটসহ অন্যান্য ডিজিটাল ব্যাংকিং অ্যাপস গুলো প্রতিনিয়ত রেফার ক্যাম্পেইন চালু করে থাকে। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে নগদ টাকা ও পুরস্কার পর্যন্ত পাওয়া যায়।
বর্তমানে বিকাশের রেফার ক্যাম্পেইন চালু রয়েছে, যেই ক্যাম্পেইনে রেফার লিংক শেয়ার করে প্রতি একটি রেফারে ৫০ টাকা বোনাস পেতে পারেন।
এক্ষেত্রে অবশ্যই সাকসেসফুল ভেরিফাইড রেফার হতে হবে। অর্থাৎ আপনি যেই রেফার লিংকটি শেয়ার করবেন,
সেই লিংক থেকে যদি আপনার কোন বন্ধু ভেরিফাইড বিকাশ একাউন্ট খুলে এবং প্রথম লেনদেন করে তাহলে আপনি সরাসরি ৫০ টাকা বোনাস পাবেন।
এই টাইপের রেফার করে ইনকাম করার নানা ধরনের ওয়েবসাইট অনলাইনে আছে। বিশেষ করে বিদেশি ওয়েবসাইট গুলোতে আরো বেশি বোনাস পাওয়া যায়।
বিদেশি সাইটগুলোতে আপনি ফ্রিতে ইনকাম করার পাশাপাশি রেফার প্রোগ্রামে জয়েন হয়ে ৫ থেকে ১০ পার্সেন্ট বোনাস পেতে পারেন। এতে করে ইনকাম বৃদ্ধি পায়। আর আপনি খুব সহজেই ইনকাম করতে পারেন।
আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুলোতে বেশি বেশি রেফার করে ইনকাম বৃদ্ধি করা যায়। এজন্য ফ্রিতে ইনকাম করার জন্য বিভিন্ন বিশ্বস্ত সাইটে গিয়ে একাউন্ট খুলে ফ্রিতে কাজ করে রেফার করুন।
আপনার আশেপাশে থাকা ৫ থেকে ১০ জন পরিচিত মানুষের কাছে রেফার করবেন। এতে করে আপনার রেফার ইনকাম বাড়বে এবং আপনি প্রচুর বোনাস পাবেন। অবশ্যই রেফারের কাজগুলো বিশ্বস্ত ওয়েবসাইট গুলোতে করবেন।
কারণ বিশ্বস্ত ওয়েবসাইট ছাড়া আপনি রেফার করে আয় করতে পারবেন না। অনেক সাইট আছে যেগুলো বলে তারা রেফার ইনকাম দেয়, কিন্তু বাস্তবে তারা কোন রেফার বোনাস দেয় না প্রতারণা করে থাকে। এই সকল সাইট থেকে দূরে থাকবেন।
জনপ্রিয় কিছু রেফার করে আয় করার প্ল্যাটফর্ম বা এপ্সঃ
- inboxdollar
- Freecash
- Google Opinion Rewards
- Ysense
- Bkash
সতর্কতা – প্রতিদিন 400 টাকা ইনকাম করার ক্ষেত্রে
অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা ইনকাম করার প্রতিশ্রুতি দিয়ে থাকে এবং পাশাপাশি তারা রেজিস্ট্রেশন ফী দাবি করে থাকে, আপনার অবশ্য এই ধরনের সাইট থেকে সতর্ক থাকবেন। এগুলো সাধারণত প্রতারণামূলক প্ল্যাটফর্ম।
যেকোনো ওয়েবসাইটে বা অ্যাপস এ কাজ করার পূর্বে সেই অ্যাপসগুলো রিভিউ ইউটিউব ও ইন্টারনেট থেকে দেখে নিবেন। পাশাপাশি প্লাটফর্ম গুলোর বয়স চেক করে দেখবেন।
এছাড়া অনেকগুলো ওয়েবসাইট ব্যক্তিগত তথ্য চেয়ে থাকে, এই সকল সাইট থেকে দূরে থাকবেন। এরা মূলত আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে খারাপ কাজ করতে পারে। এজন্য আপনার অবশ্যই সাবধান থাকতে হবে।
অ্যাপস ও প্ল্যাটফর্ম গুলোতে কাজ করার পূর্বে গুগল, ট্রাস্টপাইলট এর মাধ্যমে যাচাই করে নিবেন। কোন ওয়েব সাইটে আপনার ব্যক্তিগত তথ্য দিবেন না। বিশেষ করে আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি কখনোই দিবেন না।
এভাবে অনলাইনে ইনকাম করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, তাহলে আপনি অবশ্যই সতর্ক থেকে অনলাইন থেকে আয় করতে পারবেন।
শেষ কথা
প্রতিদিন 400 টাকা ইনকাম করা কঠিন কিছু নয়, সঠিকভাবে পরিকল্পনা ও উপায় অনুসরণ করে কাজ করলে অবশ্যই প্রতিদিন ইনকাম করা যাবে।
আমরা আর্টিকেলে যেগুলো উপায় শেয়ার করেছি, সেগুলো যদি আপনি পরিশ্রম করে দীর্ঘদিন ধরে করেন। তাহলে আপনি নিশ্চিত ভাবে রেগুলার আয় করতে পারবেন।
কিছু কিছু প্লাটফর্মে কাজ করার ক্ষেত্রে দক্ষতার প্রয়োজন হতে পারে, সে ক্ষেত্রে আপনি ইউটিউব ও ইন্টারনেট ঘাটাঘাটি করে সেই সম্পর্কে বেসিক ধারণা অর্জন করে নিবেন।
এতে করে আপনার ইনকাম করতে সহজ হবে। এই যেমন ধরুন কন্টেন্ট রাইটিং, অনেকেই কনটেন্ট রাইটিং কি এবং কিভাবে লিখতে হয় এই সম্পর্কে জানে না।
তাদের বলবো youtube এবং google ব্যবহার করে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে শিখে নিন। বেশি বেশি করে প্র্যাকটিস করুন, তাহলেই ভালোভাবে যে কোন বিষয়ে দক্ষ হতে পারবেন।
সর্বশেষে বলবো অনলাইনে ফ্রিতে ইনকাম করতে হলে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম বাছাই করা জরুরী। পাশাপাশি ধৈর্য এবং পরিশ্রম থাকলে অনলাইন থেকে যেকোন ভাবেই ইনকাম করা সম্ভব।
FAQS – প্রতিদিন 400 টাকা ইনকাম
প্রতিদিন ৪০০ টাকা ইনকাম করা কি সত্যিই সম্ভব?
হ্যাঁ, প্রতিদিন 400 টাকা ইনকাম করা সম্ভব। ফ্রিল্যান্সিং, ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব, ফেসবুক পেজ ইত্যাদি কাজের মাধ্যমে সহজেই প্রতিদিন ৪০০ টাকা বা তার বেশি আয় করা যায়। প্রতিদিন ৪০০ টাকা ইনকাম করতে কত সময় কাজ করতে হয়?
সাধারণত প্রতিদিন ২–৪ ঘণ্টা কাজ করলে 400 টাকা ইনকাম করা সম্ভব। তবে কাজের ধরন এবং দক্ষতার উপর ইনকাম নির্ভর করে। প্রতিদিন 400 টাকা ইনকাম করতে কি কোনো ইনভেস্টমেন্ট লাগে?
বেশিরভাগ কাজ করতে কোনো ইনভেস্টমেন্ট লাগে না। শুধু মোবাইল/কম্পিউটার এবং ইন্টারনেট থাকলেই অনেক কাজ শুরু করা যায়।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






