বর্তমান সময়ে Ai দিয়ে ভিডিও তৈরি ফ্রিতেই করা যায়। তবে আপনি ডেইলি নির্দিষ্ট সংখ্যক ভিডিও তৈরি করতে পারবেন।
Ai প্ল্যাটফর্ম গুলো সাধারণত দুই থেকে তিনটি ভিডিও রেগুলার তৈরি করতে দেয়। এরপর এনিমেশন ভিডিও তৈরি করতে হলে আপনাকে প্রিমিয়াম ভার্শন নিতে হবে। সে ক্ষেত্রে কিছু টাকা খরচ হতে পারে।
যারা মূলত প্রফেশনাল ভিডিও তৈরি করেন সে ক্ষেত্রে পেইড ভার্সন নিতে পারেন। তবে আজকে আমরা এআই দিয়ে ফ্রিতে ভিডিও তৈরি করার পরিপূর্ন নিয়ম জানাবো।
যাতে করে আপনারা সরাসরি মোবাইল অথবা কম্পিউটার দিয়েই ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও তৈরি করার জন্য অবশ্যই স্ক্রিপ্ট তৈরি করতে হয়। সে ক্ষেত্রে আপনি নিজে স্ক্রিপ্ট লিখতে পারেন অথবা Ai প্ল্যাটফর্ম দিয়ে লিখিয়ে নিতে পারেন।
AI দিয়ে ভিডিও তৈরি কী?
AI দিয়ে ভিডিও তৈরি বলতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করাকে বোঝায়। এখানে আপনাকে নিজে ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে হয় না।
বরং AI টুলকে কিছু নির্দেশনা বা Prompt দিলে সেটি আপনার নির্দেশনা অনুযায়ী ভিডিও তৈরি করে দিতে পারে।
অবশ্যই পড়বেনঃ
উদাহরণ হিসেবে, আপনি যদি একটি AI টুলকে বলেন, “একটি সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য তৈরি করো, যেখানে সবুজ মাঠ, নদী এবং সূর্যাস্ত দেখা যাবে”, তাহলে AI আপনার নির্দেশনা অনুযায়ী একটি ভিডিও তৈরি করার চেষ্টা করবে।
এছাড়াও AI দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। যেমনঃ
- Text to Video: লেখার মাধ্যমে ভিডিও তৈরি।
- Image to Video: ছবি থেকে ভিডিও তৈরি।
- AI Avatar Video: কৃত্রিম মানুষের মাধ্যমে কথা বলানো ভিডিও।
- Text to Speech: লেখা থেকে কণ্ঠস্বর তৈরি।
- AI Video Editing: স্বয়ংক্রিয়ভাবে ভিডিও সম্পাদনা।
- Subtitle Generation: ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল যুক্ত করা।
এভাবে এআই এর সাহায্য নিয়ে সরাসরি ভিডিও বানাতে পারেন। ভিডিও বানানোর সম্পূর্ণ নিয়ম বা টিউটোরিয়াল নিম্ন দেখানো হলো।
AI ভিডিও বানানোর ওয়েবসাইট
আজকে আমরা এআই দিয়ে ভিডিও বানানোর জন্য তিনটি ওয়েবসাইট ব্যবহার করব। যেগুলো ব্যবহার করে কম্পিউটারে সহজেই ৪০ থেকে ১ মিনিট এর ভিডিও বানাতে পারবেন।
বিশেষ করে শর্ট ভিডিওগুলো সুন্দরভাবে বানানো যাবে। নিম্নে ওয়েবসাইট গুলো হলোঃ
- chatgpt/ gemini
- claude.ai
- elevenlabs.io
এই তিনটি ওয়েবসাইট ব্যবহার করে সহজেই একটি ৪০ সেকেন্ড থেকে ৫০ সেকেন্ডের শর্ট ভিডিও বানাতে পারবেন।
এক্ষেত্রে আমরা chatgpt/ gemini ব্যবহার করে ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করব। আর elevenlabs ব্যবহার করে ভিডিওর ভয়েস জেনারেট করতে হবে।
আর সর্বশেষে claude.ai প্লাটফর্মে সকল তথ্যগুলো দিয়ে নির্দেশনা দিলেই সরাসরি ভিডিও তৈরি হয়ে যাবে। ভিডিও তৈরি করতে আনুমানিক ১০ থেকে ২০ মিনিট সময় লাগতে পারে।
AI দিয়ে ভিডিও তৈরি ফ্রিতেই কমপ্লিট টিউটোরিয়াল
এখন আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন তা সম্পর্কে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। একটি ভিডিও তৈরি করার জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিপ্ট এর প্রয়োজন হয়।
সে ক্ষেত্রে আপনাকে AI টুলস দিয়ে স্ক্রিপ্ট লিখে নিয়ে নিতে হবে। আমি এখন chatgpt ব্যবহার করে ৪০ সেকেন্ডের স্ক্রিপ্ট তৈরি করব। আপনি চাইলে gemini ব্যবহার করতে পারেন।
স্টেপ ১ঃ ভিডিওর স্ক্রিপ্ট তৈরি
প্রথম স্টেপে আপনাকে স্ক্রিপ্ট তৈরি করতে হবে। আপনি চাইলে নিজে নিজেই চিন্তা ভাবনা করে স্ক্রিপ্ট লিখতে পারেন। এছাড়াও chatgpt/ gemini ব্যবহার করে লিখে নিতে পারেন।
এখন আমি chatgpt ব্যবহার করে স্ক্রিপ্ট লিখব। আর আমার ভিডিওর মূল বিষয়ে টেকনোলজি বিষয় নিয়ে হবে। সে ক্ষেত্রে আমি টেকনোলজি বিষয় নিয়ে ৫০ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করব।
এখন আপনাকে নির্দেশনা দিতে হবে কি ধরনের স্ক্রিপ্ট চাচ্ছেন। যেমন আমি দিলামঃ “আমি টেকনোলজি বিষয় নিয়ে একটি শর্ট ভিডিও বানাতে চাই, সে ক্ষেত্রে আমাকে ৪০ থেকে ৫০ সেকেন্ডের ভিডিওর জন্য একটি স্ক্রিপ্ট লিখে দিন“

আপনি অন্য টাইপের নির্দেশনা দিতে পারেন। যেমন তা হতে পারে গল্পের স্ক্রিপ্ট , এনিমেশন কার্টুনের স্ক্রিপ্ট। আপনি নিজের ভাষায় নির্দেশনা দিবেন, আপনাকে সেই অনুযায়ী তারা অনেকগুলো স্ক্রিপ্ট দিবে।
দেখতে পাচ্ছেন সে আমাকে টেকনোলজি বিষয়ে একটি স্ক্রিপ লিখে দিয়েছে। এখন এই স্ক্রিপ্ট ব্যবহার করে ভয়েস জেনারেট করতে হবে।
আপনি চাইলে নিজে থেকে ভয়েস দিতে পারেন অথবা elevenlabs.io প্ল্যাটফর্ম ব্যবহার করে ভয়েস জেনারেট করতে পারেন।
স্টেপ ২ঃ ভিডিওর ভয়েস জেনারেট
এখন আমি elevenlabs ব্যবহার করে ভয়েস generate করবো। এক্ষেত্রে আপনাকে স্ক্রিপ্ট কপি করে elevenlabs প্ল্যাটফর্মে দিতে হবে।
এর জন্য প্রথমে elevenlabs এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর সেখানে জিমেইল দিয়ে একাউন্ট খুলে নিবেন।
একাউন্ট খোলা হয়ে গেলে এবার আপনাকে voice অপশন থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি নিচে ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম।

ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করবেন। এরপর Select Accent অপশনে ক্লিক করে Standard সিলেক্ট করবেন।
এখন দেখবেন আপনার সামনে অনেকগুলো ভয়েস চলে আসবে। এখন আপনি ইচ্ছা মতো ভয়েস সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন।
আমি এখানে তিন নম্বর ভয়েসটি সিলেক্ট করলাম। ভয়েস ব্যবহার করার জন্য শেষে প্লাস আইকন এরপরে অপশন পাবেন, সেখানে ক্লিক করলেই ভয়েস ইউজ করতে পারবেন। আমি ছবিতে মার্ক করে দেখিয়ে দিয়েছি।

এখানে আমি ভিডিওটি বানানোর জন্য Nawwab – The Narrator in Bangla ৩ নম্বর ভয়েস টি ব্যবহার করছি। আপনি চাইলে প্রথম বা দ্বিতীয় যেকোনো ইচ্ছামত ব্যবহার করতে পারেন।
আর ভয়েস টার উপর ক্লিক করলেই ভয়েস শোনা যায়, অর্থাৎ আপনি ভয়েস শুনে সিলেক্ট করতে পারবেন।
ভয়েস সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনাকে স্ক্রিপ্ট দিতে হবে। যেই স্ক্রিপ্ট তৈরি করেছিলেন সেই স্ক্রিপ্ট কপি করে এখানে প্ল্যাটফর্মে পেস্ট করুন।

স্ক্রিপ্ট দেওয়া হয়ে গেলে নিচের দিকে জেনারেট স্পিচ নামক অপশন পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে ভিডিওর ভয়েস জেনারেট হয়ে যাবে। এরপর নিচের দিকে দুইটি voice generate হয়ে পাবেন।
সেখান থেকে আপনি ইচ্ছামত সাইডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এভাবেই ইলেভেন ল্যাবস ব্যবহার করে ফ্রিতে ভিডিওর ভয়েস জেনারেট করা যায়। তবে সর্বোচ্চ ১০ হাজার ক্রেডিট পর্যন্ত ভয়েস জেনারেট করতে পারবেন।
স্টেপ ৩ঃ স্ক্রিপ্ট json ফাইলে কনভার্ট এবং অ্যানিমেশন তৈরির স্ক্রিপ্ট
এখন আপনাকে ভিডিওর স্ক্রিপ্ট json ফাইলে কনভার্ট করতে হবে। এতে করে সুবিধা পাওয়া যায়। আপনাকে আর বারবার টাইপিং করে claude.ai কে স্ক্রিপ্ট দিতে হবে না।
সরাসরি ফাইল থেকে আপলোড করে স্ক্রিপ্ট ও ভয়েস দিতে পারবেন। এজন্য স্ক্রিপ্ট json ফাইলে তৈরি করুন।
স্ক্রিপ্ট json ফাইলে নেওয়ার জন্য chatgpt কে পুনরায় ইন্সট্রাকশন দিন যেঃ আমার ভিডিওর স্ক্রিপটি json ফাইল বানিয়ে দিন।
দেখবেন কিছুক্ষণের মধ্যেই স্ক্রিপ্ট ফাইল বানিয়ে দিবে, বানিয়ে দিলে সেটি ডাউনলোড করে রাখুন। এরপর আপনাকে আবার চ্যাট জিপিটি ব্যবহার করে Animation Video Prompt নিতে হবে।

এক্ষেত্রে চ্যাট জিপিটিকে বলুন চ্যাট জিপিটি Animation Video Prompt বানিয়ে দিতে। সে সরাসরি আপনাকে ভিডিওর একটি prompt বানিয়ে দেবে।
এবার prompt কপি করে রেখে দিন। কারণ এটি ভিডিও তৈরির সময় ব্যবহার করতে হবে।
স্টেপ ৪ঃ claude.ai দিয়ে ফ্রিতে ভিডিও তৈরি
এখন আপনাকে ভিডিও তৈরি করার জন্য claude.ai প্ল্যাটফর্মে ভিজিট করতে হবে। যাদের একাউন্ট নেই, তারা গুগল দিয়ে সাইনআপ করে নিবেন।
এরপর ক্লডের চ্যাট করার বক্সে এসে প্লাস(+) আইকন পাবেন, সেখানে ক্লিক করে আপলোড ফাইলস এ ক্লিক করুন। upload or add files এ ক্লিক করলেই ফাইল আপলোড করার অপশন গুলো আসতে থাকবে।

এবার একে একে আপনার সকল ফাইলগুলো আপলোড করতে থাকুন। প্রথমে 11 ল্যাপস থেকে জেনারেট করা ভয়েস ফাইলটি আপলোড করুন। এরপর স্ক্রিপ্টের json ফাইলটি আপলোড করে দিন।
এবার আপনাকে নিচে চ্যাট বক্সে AI Animation Video Prompt যেটা চ্যাট জিপিটি দিয়ে বানিয়েছিলেন, সেটি কপি করে পেস্ট করুন।

আমি আমার নিজের AI Animation Video Prompt পেস্ট করে দিলাম। এখন সেন্ড আই কনে বা কম্পিউটারের ইন্টার বাটনে ক্লিক করে ভিডিও তৈরি করতে দিন।
এখন claude.ai আপনার ফাইলগুলো চেক করে ভিডিও তৈরি করতে থাকবে। এক্ষেত্রে আপনাকে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করতে হতে পারে।
যেহেতু আপনি ফ্রিতে claude.ai ব্যবহার করছেন, সে ক্ষেত্রে ভিডিও তৈরি করতে কিছুটা সময় লাগে। এজন্য অপেক্ষা করুন।

ভিডিও তৈরি করা হয়ে গেলে দেখেন সেখানে ডাউনলোড করা অপশন পাবেন। ডাউনলোড অপশন এ ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিন।
এভাবেই Ai দিয়ে ভিডিও তৈরি ফ্রিতেই করতে পারবেন। দিনে সর্বোচ্চ ২টি ভিডিও তৈরি করা যাবে। তবে পেইড ভার্সন নিলে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন।
এনিমেশন সহ অনেক টাইপের ভিডিও তৈরি করা যায়। আজকে আমরা শুধুমাত্র claude.ai ব্যবহার করে ভিডিও তৈরি করতে শিখলাম।
এরপরে gemini/google work flow দিয়ে ভিডিও বানানো শিখব। সে ক্ষেত্রে হয়তো আপনাকে পেইড ভার্সন নিতে হতে পারে।
তবে ফ্রিতে ভিডিও বানাতে চাইলে claude.ai ব্যবহার করতে পারেন। আমার এতক্ষণ ধরে যে ভিডিওটি তৈরি করলাম সেই ভিডিওটি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেছি। আর ভিডিওটি তৈরি হতে প্রায়ই 14 মিনিট সময় লেগেছে।
আপনারা ভিডিওর নমুনাটি দেখে আসতে পারেন। অনেক সুন্দর অ্যানিমেশন দিয়ে ভিডিও তৈরি হয়েছে। আমাদের ফেসবুক পেজ এর নাম উদ্ভাস আইটি।
আজকের টিউটোরালে বানানোর ভিডিওটি দেখুনঃ
আজকের বানানো ফ্রী এনিমেশন ভিডিওটি দেখুন উদ্ভাস আইটি পেজে । ভালো লাগলে অবশ্যই ফলো করে আসবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।
AI দিয়ে ভিডিও তৈরি করার জন্য কিছু কার্যকর Prompt
AI ভিডিওর মান অনেকটাই নির্ভর করে আপনি কী ধরনের নির্দেশনা বা Prompt দিচ্ছেন তার ওপর। অস্পষ্ট নির্দেশনা দিলে ভিডিও আপনার প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। তাই যতটা সম্ভব বিস্তারিতভাবে Prompt লিখতে হবে।
নিচে কয়েকটি ব্যবহারযোগ্য Prompt দেওয়া হলো।
১. প্রাকৃতিক দৃশ্যের ভিডিও তৈরি
Create a cinematic video of a beautiful green village in Bangladesh. Show a flowing river, green fields, trees moving gently in the wind, and a golden sunset. Realistic visuals, smooth camera movement, natural lighting, 4K quality.
২. প্রযুক্তিবিষয়ক ভিডিও তৈরি
Create a futuristic technology video showing a modern computer setup, artificial intelligence graphics, digital networks, glowing data particles, and advanced technology. Professional cinematic style, realistic details, smooth transitions.
৩. ব্যবসায়িক প্রমোশন ভিডিও তৈরি
Create a professional promotional video for a modern online business. Show a laptop, smartphone, digital marketing graphics, online shopping elements, and a clean professional workspace. High-quality commercial video, smooth camera movements.
৪. শিক্ষামূলক ভিডিও তৈরি
Create an engaging educational video explaining how computers work. Show computer hardware, processor, RAM, storage devices, and digital animations. Clean visuals, realistic 3D elements, smooth transitions, professional educational style.
আমি এখানে কয়েকটি আনুমানিক ভিডিও তৈরি নির্দেশনা বা prompt দিলাম। তবে আপনি চাইলে নিজের ইচ্ছামত বাংলাতেই নির্দেশনা বা prompt দিতে পারেন।
উপসংহারঃ নির্দেশনা
আজকের ব্লগে Ai দিয়ে ভিডিও তৈরি করার কমপ্লিট টিউটোরিয়াল দিয়েছি। এছাড়াও ভিডিওর স্যাম্পল ফেসবুক পেজে আপলোড করেছি। যেখান থেকে দেখতে পারবেন কেমন হয়েছে আজকে তৈরি করা ভিডিওটি।
আপনারাও চাইলে এভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখুন এই ফ্রি প্ল্যাটফর্ম গুলোতে দিনে নির্দিষ্ট সংখ্যক ভিডিও গুলোই তৈরি করতে পারবেন।
আর ভয়েস জেনারেট করার প্লাটফর্মটিতে সাধারণত ১০ হাজার ক্রেডিট পাওয়া যায়। এই ক্রেডিট শেষ হয়ে গেলেই আর ফ্রিতে ভয়েস জেনারেট করতে পারবেন না।
সে ক্ষেত্রে আপনি আরেকটা একাউন্ট খুলে তখন আবার ক্রেডিট নিয়ে ভয়েজ জেনারেট করতে পারেন। আর সর্বশেষে বলবো স্ক্রিপ্ট আপনি নিজেই তৈরি করতে পারবেন।
তাছাড়া যে কোনো এআই প্ল্যাটফর্ম ব্যবহার করেই তৈরি করা যাবে। এখন আপনার ইচ্ছা আপনি কিভাবে তৈরি করবেন? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকুন। আর কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






