বর্তমানে স্মার্ট টিভি শুধু সিনেমা বা ইউটিউব দেখার জন্য ব্যবহার করা হয় না। ইন্টারনেটের মাধ্যমে স্মার্ট টিভিতে বিভিন্ন লাইভ টিভি চ্যানেল দেখা যায়। ফলে আলাদা সেট-টপ বক্স বা সব সময় ডিশ সংযোগের ওপর নির্ভর করতে হয় না।
তবে স্মার্ট টিভিতে টিভি চ্যানেল দেখার পদ্ধতি নির্ভর করে আপনার টিভির অপারেটিং সিস্টেম, ইন্টারনেট সংযোগ এবং কোন ধরনের চ্যানেল দেখতে চান তার ওপর।
এই গাইডে জানানো হবে স্মার্ট টিভিতে টিভি চ্যানেল দেখার নিয়ম, কোন কোন পদ্ধতিতে লাইভ টিভি দেখা যায় এবং কীভাবে ভালো মানের স্ট্রিমিং নিশ্চিত করা যায়।
স্মার্ট টিভিতে টিভি চ্যানেল দেখার জন্য কী কী লাগবে?
স্মার্ট টিভিতে ইন্টারনেটের মাধ্যমে লাইভ চ্যানেল দেখতে সাধারণত কয়েকটি জিনিস প্রয়োজন হয়। যেমনঃ
- একটি স্মার্ট টিভি
- ভালো মানের Wi-Fi বা ইন্টারনেট সংযোগ
- টিভির অ্যাপ স্টোরে প্রবেশের সুবিধা
- বৈধ লাইভ টিভি অ্যাপ বা স্ট্রিমিং সেবা
- প্রয়োজনে লাইভ টিভি চ্যানেলের প্রিমিয়াম প্যাক
সাধারণত স্মার্ট টিভিতে টিভি চ্যানেল দেখার জন্য উপরোক্ত জিনিসগুলোর প্রয়োজন হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে স্মার্ট টিভিতে টিভি চ্যানেল দেখার জন্য সরাসরি অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা ইউটিউব ব্যবহার করেই টিভি দেখা যায়।
অনেক বাংলা টিভি চ্যানেলের সরাসরি ইউটিউবে অফিশিয়াল চ্যানেল রয়েছে। যেখান থেকেও তাদের চ্যানেলগুলো লাইভ দেখা যায়।
অবশ্যই পড়বেনঃ
কিন্তু সেই লাইভ সব সময় থাকে না, এজন্য আপনারা বৈধ লাইভ স্ট্রিমিং অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপগুলো সম্পর্কে একটু পরে জানাবো।
স্মার্ট টিভিতে টিভি চ্যানেল দেখার নিয়ম
বিভিন্ন ধরনের অ্যাপস ও প্ল্যাটফর্ম ব্যবহার করে স্মার্ট টিভিতে লাইভ টিভি চ্যানেল গুলো দেখা যায়। বিশেষ করে বাংলা চ্যানেলগুলো সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন।
গুগল প্লে স্টোরেই একাধিক অ্যাপস রয়েছে, যেগুলো ব্যবহার করে টিভি চ্যানেল দেখা যায়। স্মার্ট টিভিতে টিভি চ্যানেল দেখার জন্য নিচের দেখানো নিয়ম গুলো জেনে রাখুন।
১. অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে
স্মার্ট টিভিতে কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপ ইন্সটল করা যায়। পাশাপাশি আপনি থার্ড পার্টি অ্যাপো ইন্সটল করতে পারবেন।
মূলকথা স্মার্ট টিভি অনেকটা এন্ড্রয়েড স্মার্টফোনের মত হয়ে থাকে। শুধুমাত্র পার্থক্য হলো স্মার্ট টিভির ডিসপ্লে বড় এবং টিভি সম্পর্কিত কিছু একটা ফাংশন থাকে।
যার কারণে এন্ড্রয়েড স্মার্টফোনের মত স্মার্ট টিভিতেও অ্যাপ ইন্সটল করা যায়। আপনি বৈধ লাইভ স্ট্রিম অ্যাপ ব্যবহার করে স্মার্ট টিভিতে বাংলা টিভি চ্যানেল দেখতে পারেন।
বর্তমানে স্মার্ট টিভিতে আপনি কয়েকটি অ্যাপ ব্যবহার করে বাংলাদেশের বাংলা টিভি চ্যানেল গুলো দেখতে পারেন। অ্যাপসগুলো হলোঃ
- Live Tv All Channel Bangla
- Bangladesh TV Online
- Toffee
- JagoBD : Bangladeshi Largest Online TV Portal
উপরোক্ত অ্যাপ ও প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ টিভি চ্যানেল গুলো দেখতে পারবেন। এর মধ্যে প্রথম অ্যাপটি ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতেই বাংলাদেশের বাংলা টিভি চ্যানেল গুলো দেখা যায়।
পাশাপাশি টফি অ্যাপ ব্যবহার করে ইন্ডিয়ান সহ বাংলাদেশি চ্যানেল দেখতে পারবেন। এক্ষেত্রে টফি অ্যাপে প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্যাক নিতে হয়।
এছাড়াও জাগো বিডি প্ল্যাটফর্ম ব্যবহার করে ফ্রিতে বাংলা চ্যানেল গুলো শুধুমাত্র দেখা যায়। এভাবে আপনি বৈধ প্ল্যাটফর্ম ও অ্যাপস ব্যবহার করে স্মার্ট টিভিতে ফ্রিতে টিভি চ্যানেল গুলো দেখতে পারেন।
এর জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে টিভি চ্যানেল অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর আপনি ওপেন করে আপনার পছন্দমত বাংলা চ্যানেল গুলো দেখতে পারবেন।
২.Samsung Smart TV-তে টিভি চ্যানেল দেখার নিয়ম
Samsung Smart TV-তে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের স্ট্রিমিং সেবা উপভোগ করা যায়। আপনার টিভির মডেল ও অঞ্চলের ওপর ভিত্তি করে অ্যাপের তালিকায় পার্থক্য থাকতে পারে।
সাধারণভাবে প্রথমে টিভিকে Wi-Fi-এর সঙ্গে কানেক্ট করতে হবে। এরপর Home থেকে Apps বিভাগে প্রবেশ করে প্রয়োজনীয় বৈধ অ্যাপ সার্চ করে ইনস্টল করতে হবে।
অ্যাপ চালু করার পর যদি লগইন প্রয়োজন হয়, তাহলে নিজের অ্যাকাউন্ট দিয়ে লগইন করে লাইভ চ্যানেল নির্বাচন করুন।
৩.ওয়েব ব্রাউজার ব্যবহার করে টিভি চ্যানেল দেখুন
প্রায় সকল স্মার্ট টিভিতে ব্রাউজার থাকে। যদি আপনার স্মার্ট টিভিতে আগে থেকেই কোন ধরনের ব্রাউজার ইনস্টল না থাকে।
সে ক্ষেত্রে গুগল প্লে স্টোরে যান এবং আপনার ইচ্ছামত ব্রাউজার ইনস্টল করে নিন। তবে আমার মতে ক্রোম ব্রাউজার ইনস্টল করতে পারেন।
এরপর ব্রাউজারে গিয়ে বিভিন্ন লাইভ টিভি দেখার প্ল্যাটফর্ম সার্চ করে দেখতে পারেন। বর্তমানে ব্রাউজারে লাইভ টিভি চ্যানেল দেখার জন্য একটি প্ল্যাটফর্ম রয়েছে, আর সেটি হল Toffee।
এজন্য ব্রাউজারে গিয়ে টপি লিখে সার্চ করুন। তাদের অফিসিয়াল সাইট পেয়ে যাবেন, পাশাপাশি কিন্তু তাদের অফিসিয়াল অ্যাপস গুগল প্লে স্টোরে রয়েছে।
আপনি দুই ভাবেই তাদের প্ল্যাটফর্ম ও অ্যাপস ব্যবহার করে টিভি চ্যানেল দেখতে পারবেন। তবে তাদের টিভি চ্যানেল দেখার জন্য নাম্বার দিয়ে লগইন করতে হয়।
এছাড়াও প্রিমিয়াম ৭০ প্লাস টিভি চ্যানেল দেখার জন্য সাবস্ক্রিপশন প্যাক কিনতে হয়। এখানে দেশি-বিদেশি প্রায় ৭০ টির বেশি টিভি চ্যানেল পাবেন।

এজন্য যারা স্মার্ট টিভিতে টিভি চ্যানেল গুলো দেখতে চান, তারা এই প্লাটফর্মে সাবস্ক্রিপশন প্যাক কিনে দেখতে পারেন।
৪.YouTube-এর মাধ্যমে লাইভ টিভি দেখার নিয়ম
অনেক টিভি চ্যানেল তাদের অফিসিয়াল YouTube চ্যানেলে লাইভ সম্প্রচার করে। আপনার স্মার্ট টিভিতে YouTube অ্যাপ থাকলে এই পদ্ধতিতে সহজেই লাইভ অনুষ্ঠান দেখা যায়।
YouTube অ্যাপ খুলে সংশ্লিষ্ট চ্যানেলের Official Channel খুঁজে বের করুন। সেখানে Live ট্যাব বা লাইভ ভিডিও থাকলে সেটি চালু করতে পারবেন।
তবে মনে রাখতে হবে, প্রত্যেক টিভি চ্যানেল সব অনুষ্ঠান YouTube-এ সরাসরি সম্প্রচার করে না।
৫.Chromecast বা Cast ব্যবহার করে টিভিতে লাইভ চ্যানেল দেখুন
তাই সকল টিভিতেই Cast নামক ফিচার রয়েছে। এই ফিচার এর মাধ্যমে মোবাইলের স্ক্রিন টিভিতে দেখানো যায়। এর ফলে মোবাইলের ছোট স্ক্রিন এ থাকা কনটেন্ট টিভির বড় স্ক্রিনে শেয়ার করতে পারবেন।
আর প্রতিটি মোবাইলে এই Cast অ্যাপস ও অপশন থাকে। যা ব্যবহার করে আপনি মোবাইলটি টিভির সাথে কানেক্ট করতে পারেন। তবে এক্ষেত্রে টিভি ও মোবাইল ফোন একই ওয়াইফাই কানেকশনে থাকতে হবে।
এরপর কানেক্ট করে আপনি মোবাইলে টিভি চ্যানেল অ্যাপ দিয়ে চ্যানেল প্লে করুন। আর সবকিছু আপনি এখন টিভিতে বড় স্ক্রিনে দেখতে পাবেন।
৬.HDMI দিয়ে ল্যাপটপ বা কম্পিউটার সংযোগ করে দেখুন
স্মার্ট টিভিতে কোনো নির্দিষ্ট অ্যাপ কাজ না করলে HDMI কেবল ব্যবহার করে ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন টিভিতে দেখানো যায়।
ল্যাপটপে বৈধ কোনো লাইভ টিভি ওয়েবসাইট বা অ্যাপ চালু করে HDMI-এর মাধ্যমে টিভির সঙ্গে সংযোগ করুন। এরপর টিভির Input বা Source থেকে সংশ্লিষ্ট HDMI নির্বাচন করুন।
এতে টিভি মূলত ল্যাপটপের বড় ডিসপ্লে হিসেবে কাজ করবে। এভাবে স্মার্ট টিভিতে টিভি চ্যানেলগুলো দেখা যেতে পারে।
স্মার্ট টিভিতে বাংলাদেশের টিভি চ্যানেল দেখার নিয়ম
বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান দেখার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো সংশ্লিষ্ট চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ বা অফিসিয়াল YouTube চ্যানেল ব্যবহার করা।
কিছু বৈধ স্ট্রিমিং প্ল্যাটফর্মেও একাধিক টিভি চ্যানেল থাকতে পারে। তবে কোন চ্যানেল কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে তা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।
তাই কোনো অচেনা ওয়েবসাইট থেকে স্ট্রিমিং করার পরিবর্তে অফিসিয়াল উৎস ব্যবহার করা নিরাপদ।
বাংলা টিভি চ্যানেল লাইভ app
বাংলাদেশের বাংলা টিভি চ্যানেল লাইভ দেখার জন্য অনেকগুলো অ্যাপস রয়েছে। যেগুলোর বেশিরভাগই প্লেস্টোরে রয়েছে।
তবে অনেকগুলো ফ্রিতে পাওয়া যায়, আবার অনেকগুলো পেইড ভাবে সাবস্ক্রাইপশন প্যাক কিনে ব্যবহার করতে হয়।
পেইড গুলোতে আপনি প্রচুর চ্যানেল দেখতে পারবেন। বিশেষ করে ইন্ডিয়ান ও বাংলাদেশি বাংলা চ্যানেল গুলো দেখা যাবে। বাংলা টিভি চ্যানেল লাইভ অ্যাপ গুলো হলঃ
- Toffee
- Bongobd
- live tv channel
- Hotstar
প্রতিটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করতে পারবেন। তবে মনে রাখুন অ্যাপ গুলো ব্যবহার করতে হলে সাবস্ক্রিপশন প্যাক কিনতে হয়। আরো অনেকগুলো প্ল্যাটফর্মে বিদেশি চ্যানেল সহ মুভি ও সিরিজ পর্যন্ত দেখতে পাবেন।
এলইডি টিভিতে ওয়াইফাই কানেকশন
আপনার টিভি যদি নরমাল এলইডি টিভি হয়, অর্থাৎ স্মার্ট টিভি না হলে আপনি বিভিন্ন উপায়ে টিভিতে ওয়াইফাই কানেকশন দিতে পারেন। এক্ষেত্রে আপনাকে স্মার্ট টিভি বক্স ক্রয় করতে হবে।
স্মার্ট টিভি বক্স এর মাধ্যমেই এলইডি টিভিতে ওয়াইফাই কানেকশন দেওয়া যায়। স্মার্ট টিভি বক্স একপ্রকার অ্যান্ড্রয়েড সিস্টেম। এটি এলইডি টিভির সাথে সেটআপ করলে এলইডি টিভি স্মার্ট টিভি হয়ে যায়।
অর্থাৎ আপনার এলইডি টিভি স্মার্ট টিভির মত অ্যান্ড্রয়েড ভার্সন হয়ে যাবে। তখন আপনার টিভিতে স্মার্ট টিভির মত সকল কিছু ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই সংযোগসহ youtube পর্যন্ত ব্যবহার করা যাবে।
স্মার্ট টিভি বক্স সাধারণত দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যেই কিনতে পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী দাম কমবেশি হতে পারে। সে ক্ষেত্রে বাজার যাচাই-বাছাই করে নিবেন।
আর যখন আপনার এলইডি টিভি স্মার্ট টিভি হয়ে যাবে, তখন আপনি সেটিংস থেকেই ওয়াইফাই কানেকশন বা সংযোগ দিতে পারবেন। এক্ষেত্রে আপনার বাসা বাড়িতে ওয়াইফাই সংযোগ থাকতে হবে।
সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর
সাধারণ যেকোনো পুরাতন টিভিকে আপনি স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে একটি ডিভাইস। যার নাম হলো Android TV Box।
এটি বাজারের বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়। পাশাপাশি অনলাইন থেকেও অর্ডার করতে পারেন। এন্ড্রয়েড টিভি বক্স গুলোর দাম সাধারণত আনুমানিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
কোয়ালিটি ও ব্যান্ড অনুযায়ী দাম কম বেশি হয়। সে ক্ষেত্রে আপনারা যেই ভালো লাগবে, সেটি ক্রয় করুন। এই একটিমাত্র পদ্ধতিতে সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারেন।
ওয়াইফাই দিয়ে টিভি চালানোর নিয়ম
ওয়াইফাই দিয়ে টিভি চালানোর তেমন কোন নিয়ম নেই। আপনি সরাসরি স্মার্ট টিভিতে ওয়াইফাই সংযোগ দিয়েই টিভিতে বিভিন্ন ধরনের অ্যাপ সহ ইউটিউব চালাতে পারবেন।
স্মার্ট টিভি সাধারণত এন্ড্রয়েড টিভি হয়ে থাকে। যেখানে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম থাকে। যার ফলে সেটিংসে গিয়ে ওয়াইফাই কানেকশন দেওয়া যায়।
স্মার্ট টিভির সাথে একটি রিমোট দেওয়া হয়, যেটি ব্যবহার করে টিভির চ্যানেল পরিবর্তন করা যায় এবং বিভিন্ন সেটিং কন্ট্রোল করা যায়।
টিভির এই রিমোটে সেটিংস নামক বাটন পাবেন, সেখানে ক্লিক করলে সরাসরি সেটিং এ যাবেন। এবার সেটিংয়ের প্রথমেই WiFi অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনার নিজের ওয়াইফাইটি সংযোগ দিন।
এরপর আপনি ইচ্ছামত ওয়াইফাই দিয়ে টিভি ব্যবহার করুন।
টিভি চ্যানেল অ্যাপস ডাউনলোড
ইতিমধ্যেই আমরা অনেকগুলো টিভি চ্যানেল অ্যাপস গুলো সম্পর্কে বলে দিয়েছি। পাশাপাশি কিভাবে ডাউনলোড করবেন তাও জানিয়ে দিয়েছি।
তবে আপনি যদি নির্দিষ্ট কোন টিভি চ্যানেল অ্যাপস ডাউনলোড করতে চান, সে ক্ষেত্রে সে সম্পর্কে এখন আমরা বলব।
প্রতিটি নির্দিষ্ট টিভি চ্যানেলের নিজস্ব অফিসিয়াল অ্যাপস থাকে। যেগুলো ব্যবহার করে ফ্রি টিভি চ্যানেল দেখা যায়। অর্থাৎ শুধুমাত্র আপনি তাদের চ্যানেলটি দেখতে পারবেন।
এই ধরুন বাংলাদেশের একটি অফিসিয়াল বাংলা টিভি চ্যানেল রয়েছে যার নাম NTV. তাদেরও একটি অফিসিয়াল টিভি চ্যানেল অ্যাপস আছে। যা গুগল প্লে স্টোরে রয়েছে। এই অ্যাপটির নাম NTV Prime।
এই ব্যবহার করে এই নির্দিষ্ট চ্যানেলের সকল কনটেন্ট গুলো দেখা যাবে। পাশাপাশি তাদের লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। এভাবেই আপনি যে নির্দিষ্ট চ্যানেলের টিভি চ্যানেল অ্যাপ ডাউনলোড করতে চাচ্ছেন।
সেই অ্যাপের নাম লিখে ব্রাউজারে সার্চ করুন বা প্লে স্টোরে সার্চ করুন। তাহলে পেয়ে যাবেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






