৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া গুলো আপনাদের মাঝে এখন শেয়ার করব। অনেকেই ৫০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে চান,
তাদের জন্য আমরা অনেকগুলো সেরা আইডিয়াগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এতে করে আপনি জনপ্রিয় আইডিয়াগুলো জেনে ৫০ হাজার টাকায় ভালো ধরনের ব্যবসা শুরু করতে পারবেন।
ব্যবসা করতে হলে সঠিক ব্যবসার আইডিয়াগুলো জানতে হয়। কত টাকা বিনিয়োগে কোন ব্যবসা করা উচিত তা অবশ্যই জানতে হয়।
আপনাদের কারো যদি ৫০ হাজার টাকা বিনিয়োগের সক্ষমতা থাকে, তাহলে আমি আপনাদের সেরা কিছু ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া বলে দিতে পারি। চলুন এবার বিস্তারিত দেখে আসি।
৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
বর্তমান সময়ে শুধু চাকরির ওপর নির্ভর করে জীবন চালানো অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই অনেকেই এখন নিজস্ব ব্যবসা শুরু করার কথা ভাবছেন।
তবে ব্যবসা শুরু করতে বড় অঙ্কের টাকার দরকার হয়, এমন ধারণা অনেকের মাঝেই আছে। বাস্তবে সঠিক পরিকল্পনা থাকলে আপনি মাত্র ৫০ হাজার টাকায় লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এবং ধীরে ধীরে সেটিকে বড় প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন।
বাংলাদেশে বর্তমানে এমন অনেক ব্যবসা রয়েছে, যেগুলো কম পুঁজিতে শুরু করা সম্ভব এবং নিয়মিত ভালো লাভ দেয়।নিম্নে সেরা ২৫ টি ব্যবসার আইডিয়া গুলো দেওয়া হল, যেগুলো নতুন উদ্যোক্তাদের জন্য দারুণ সুযোগ তৈরি করতে পারে।
অনলাইন কাপড়ের ব্যবসা
বর্তমানে ফেসবুক ও ই-কমার্সের মাধ্যমে কাপড় বিক্রি করা খুব জনপ্রিয়। পাইকারি মার্কেট থেকে কাপড় কিনে অনলাইনে বিক্রি শুরু করতে পারেন।
আর কাপড়ের ব্যবসা করার জন্য বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না। মাত্র ১০ হাজার টাকা দিয়েও কাপড়ের ব্যবসা শুরু করা যায়।
অবশ্যই পড়বেনঃ
তাহলে বুঝতে পারছেন ৫০ হাজার টাকায় এক্সক্লুসিভ কাপড় পাইকারি কিনে ভালো ধরনের ব্যবসা শুরু করা যায়। অনলাইনে কাপড়ের ব্যবসা করে সফল হতে হলে অবশ্যই ভালো কোয়ালিটির কাপড় ক্রয় করতে হবে।
পাশাপাশি কাস্টমার সার্ভিস ভালো রেখে কোয়ালিটি সম্পন্ন কাপড় বিক্রি করলে এই ব্যবসাতে আপনি সফল হতে পারবেন এবং প্রচুর আয় করতে পারবেন।
কাপড়ের ব্যবসা করে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ করা সম্ভব। এক্ষেত্রে সঠিক পদ্ধতিতে কাপড় ক্রয় করুন এবং বিভিন্ন স্টার্টেজি ব্যবহার করে ব্যবসা করুন।
কসমেটিক্স ব্যবসা
৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে কসমেটিক্স ব্যবসা অনেক সহজেই শুরু করা যায়। কারণ কসমেটিকস ব্যবসা করার জন্য খুব বেশি ইনভেস্টমেন্ট লাগে না।
২০ থেকে ৩০ হাজার টাকা ইনভেস্ট করেই দোকান ভাড়া নিয়ে কসমেটিক্স ব্যবসা শুরু করা যায়। তবে কসমেটিক্স প্রোডাক্টগুলো উন্নত মানের এবং অরজিনাল হতে হয়।
আর মেয়েদের প্রসাধনী পণ্যের চাহিদা সবসময় থাকে। অল্প পুঁজিতে কসমেটিক্স কিনে দোকান বা অনলাইনে বিক্রি করা যায়। বিশেষ করে অনলাইনে বিক্রি করেই অধিক লাভ করা যায়।
কারণ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা প্রসাধনী অনলাইন থেকে কিনতে পছন্দ করে থাকে। তারা সাধারণত অনলাইন অর্ডার করতে বেশি পছন্দ করে।
যার ফলে আপনি ফেসবুকসহ বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে কসমেটিক্স এর ব্যবসা শুরু করতে পারেন। আপনি ফেসবুকে কসমেটিক্স প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
এছাড়াও অনলাইনে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার প্রদান করতে পারেন, এক্ষেত্রে প্রোডাক্ট বিক্রির পরিমাণ অনেকটা বেড়ে যায়।
আশা করছি বুঝতে পারছেন মাত্র ৫০ হাজার টাকায় কসমেটিক্সের ব্যবসা শুরু করা সম্ভব। এক্ষেত্রে ব্যবসার সকল কৌশল জেনে শুরু করা উচিত।
মোবাইল রিচার্জ ও বিকাশ এজেন্ট
৫০ হাজার টাকায় সহজেই বিকাশ, নগদ বা রকেট এজেন্ট ব্যবসা শুরু করা যায়। আপনি ছোট্ট একটি দোকান ভাড়া নিয়ে সেখানে মোবাইল রিচার্জ ও বিকাশ এজেন্ট ব্যবসা শুরু করতে পারেন।
প্রায় সকল ধরনের এজেন্ট সার্ভিস রাখতে পারেন। বিকাশের পাশাপাশি নগদ ও রকেট এর সার্ভিস গুলো শুরু করুন। কারণ বর্তমানে স্কুল-কলেজের পেমেন্ট গুলো রকেটের মাধ্যমে করতে হয়।
এজন্য রকেটে ক্যাশ ইন করতে হয় বা পেমেন্ট করতে হয়। আর এই সুযোগ নিয়ে আপনি রকেট ক্যাশ ইন ও ক্যাশআউট সার্ভিস শুরু করতে পারেন।
প্রতি পেমেন্টে বা টাকা ক্যাশ ইন ক্যাশ আউটে নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। এভাবে বাজারের মাঝখানে বা জনসমাগম এলাকায় দোকান দিলে প্রচুর লাভ করা যায়।
ফাস্ট ফুড দোকান
ছোট পরিসরে বার্গার, স্যান্ডউইচ, ফুচকা বা চা-নাস্তার দোকান দিতে পারেন। আর এই ব্যবসাটি ৫০০০০ টাকায় খুব বড় পরিসরে শুরু করা সম্ভব।
রাস্তার পাশে অথবা দোকান ভাড়া নিয়ে এই ব্যবসাটি করতে পারেন। এক্ষেত্রে দোকান ভাড়ায় কিছু খরচ হবে। তবে আপনি চাইলে ভ্রাম্যমান দোকান তৈরি করে সেটি নিয়ে যে কোন রাস্তার পাশে ব্যবসাটি করতে পারেন।
এক্ষেত্রে দোকান যেকোন স্থানে নিয়ে যেতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন। বর্তমান সময়ে যুবক ছেলেমেয়েরা ফাস্টফুড খাবার খেতে বেশি পছন্দ করে।
এই কারণে আপনি এই ব্যবসা করে বেশি লাভ করতে পারবেন। এই ব্যবসাটি শুরু করার জন্য ভালো পজিশন নির্বাচন করতে হবে।
বিশেষ করে আপনি স্কুল-কলেজ বা প্রাইভেট সেন্টার এর আশেপাশে ফাস্ট ফুডের দোকান দিতে পারেন। এতে করে প্রচুর বিক্রি করা যায় এবং ভালো পরিমাণ লাভ করা সম্ভব।
পাশাপাশি অনেক সময় অনলাইনে অর্ডার নিতে পারেন। অনলাইনে বিক্রি করেও এ ব্যবসা করে আয় করা যায়।
মুদিখানা দোকান
বাড়িতে আশেপাশে বা বাজারে মুদির দোকান দিয়ে ভালো পরিমাণ ইনকাম করতে পারেন। মুদির দোকান দিয়ে ব্যবসা করতে অনেক বেশি টাকা বিনিয়োগের প্রয়োজন নেই।
মাত্র ৫০ হাজার টাকা ব্যয় করেই মুদির দোকান দেওয়া যায়। মুদির দোকানে আপনি নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র গুলো মজুদ রাখবেন।
বিশেষ করে চাল, ডাল, তেল, সাবান ইত্যাদি রাখুন। কারণ মুদির দোকানে এ সকল খাবারের চাহিদা বেশি হয়ে থাকে।
এছাড়াও গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক রাখুন, এক্ষেত্রে আপনার ব্যবসার পরিচিতি বাড়বে এবং নির্দিষ্ট সংখ্যক গ্রাহক প্রতি মাসেই আপনার দোকান থেকে জিনিসপত্র ক্রয় করবে।
এভাবে পার্মানেন্ট কাস্টমার পাওয়া যায় এবং প্রতি মাসে বিক্রি করে প্রচুর লাভ করা সম্ভব। আর অবশ্যই বাজারে অন্যান্য দোকানে তুলনায় কম দামে মালামাল বিক্রি করবেন।
এতে করে কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারবেন এবং ব্যবসায় লাভ করে সফল হতে পারবেন।
মাছের ব্যবসা
বাংলাদেশে মাছের চাহিদা প্রচুর। যার কারণে মাছের ব্যবসা করে আর্থিকভাবে সফল হওয়া যায়। মাছের ব্যবসা করার জন্য অবশ্যই নিজস্ব পুকুর থাকতে হবে।
তবে আপনি চাইলে অন্যজনের পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করতে পারেন। মৎস্য অধিদপ্তর থেকে পাইকারি মূল্যে মাছের পোনা সংগ্রহ করুন। তারপর পুকুরের পানি মাছ চাষের জন্য উপযুক্ত করুন।
এক্ষেত্রে আপনি মৎস অধিদপ্তরের সাহায্য নিতে পারেন। তারা সরকারিভাবে ফ্রিতে সহযোগিতা করে থাকে। এছাড়াও বিভিন্ন সার প্রয়োজন হতে পারে।
এই মাছ চাষ ব্যবসাটি ৫০০০০ টাকায় খুব ভালোভাবে শুরু করা সম্ভব। তবে আপনি চাইলে পুকুরের মাছ চাষ না করেও মাছ বিক্রির ব্যবসা করতে পারেন।
এর জন্য সকালে আড়ত থেকে পাইকারি মূল্যে মাছ কিনুন। আর বাজারে লাভ রেখে বাজারে বিক্রি করুন। এভাবে মাছের ব্যবসা করে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করা যায়।
পোল্ট্রি ফার্ম
পোল্ট্রি ফার্ম ব্যবসাটি ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। কারণ গ্রাম গঞ্জে এই ব্যবসাটি করে সহজেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়।
কারণ ব্রয়লার বা ডিম উৎপাদনকারী মুরগি পালন করে প্রচুর ডিম পাওয়া যায় এবং সেই ডিম বাজারে বিক্রি করে ভালো পরিমাণ লাভ করা যায়। পাশাপাশি সরাসরি মুরগি উৎপাদন বাড়িয়ে বাজারে মুরগি বিক্রি করে লাভ করতে পারবেন।
নার্সারি ব্যবসা – ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
আপনার বাড়িতে জায়গা পড়ে থাকলে সেখানে নার্সারি খুলতে পারেন। কিছু খরচ করে নার্সারির জন্য চারা সংগ্রহ করতে পারেন। এরপর গাছের চারা উৎপাদন করে বিক্রি শুরু করতে পারেন।
নার্সারির ব্যবসাটি অনলাইনে করা যায়। আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে নিজ এলাকায় বিক্রি করতে পারেন।
অনলাইনে নার্সারি ব্যবসা করার জন্য ফেসবুকে পেজ খুলতে হবে এবং সেখানে আকর্ষণীয় গাছের চারার ভিডিও তৈরি করতে হবে।
আপনার নার্সারিতে অবশ্যই চাহিদা সম্পন্ন গাছ গুলোর চারা থাকতে হবে। ইন্টারনেটে রিসার্চ করে জনপ্রিয় গাছগুলোর নাম জেনে নিতে পারেন এবং সেগুলো নার্সারিতে উৎপাদন করে বিক্রি করতে পারেন। এভাবে কম খরচে মাত্র ৫০ হাজার টাকায় নার্সারি ব্যবসা শুরু করে প্রচুর টাকা উপার্জন করা যায়।
আচার ব্যবসা
৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে আচার ব্যবসাটি আমার কাছে খুব সহজ মনে হয়েছে। কারণ আচার তৈরি করা খুবই সহজ।
আপনি খুব সহজেই আচার তৈরি করতে পারবেন। ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে আচার তৈরি করা শিখতে পারেন। আচার তৈরি করে অনলাইনে বিক্রি করে ভালো পরিমান উপার্জন করা সম্ভব।
আকর্ষণীয় সুস্বাদু আচার অনলাইনে খুবই বিক্রি হয়। যদি ইউনিক কোন আচার তৈরি করতে পারেন, সে ক্ষেত্রে প্রচুর বিক্রি করতে পারবেন।
আচার ব্যবসাটি সাধারণত অনলাইনে করে বেশি সফল হওয়া যায়। প্রথমে ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ করে আচার ব্যবসা করতে পারেন।
তবে ধীরে ধীরে আচার বিক্রি বেড়ে গেলে তখন পুঁজি ৫০ হাজার টাকা করতে পারেন। এভাবে ব্যবসা বড় করতে পারেন।
ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং
ব্লগিং করার জন্য ৫০ হাজার টাকা খরচ করার প্রয়োজন নেই। তবে যদি আপনি ব্লগিংয়ে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান থেকে ব্লগিং শিখতে ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হতে পারে।
অনেক জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ৫০ হাজার টাকা পর্যন্ত ফি নিয়ে থাকে। তবে আমার জানামতে ১০ থেকে ২০ হাজার টাকায় ব্লগিং কোর্স করা যায়।
ব্লগিং কোর্স করে ব্লগিং সম্পর্কিত সকল কিছু শিখে নিতে পারেন। এতে করে ব্লগিং করতে খুব সহজ হবে। ব্লগিং করার জন্য ওয়েবসাইট তৈরি করতে হয়।
আর এজন্য কিছু টাকা খরচ করে ব্লগিং ওয়েবসাইট বানাতে হবে। ব্লগিং ওয়েবসাইট বানাতে ডোমেইন ক্রয় করতে হয়।
আর ডোমেইন সাধারণত ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। এছাড়াও হোস্টিং ক্রয় করতে পারেন।
এক্ষেত্রে আপনার আরো ৩ থেকে ৫ হাজার টাকা খরচ হবে। আশা করছি বুঝতে পারছেন ব্লগিং করতে ৩০ হাজার টাকার কম খরচ হবে।
মূলত ব্লগিং শেখার জন্য বেশি খরচ হয়। তবে আপনি খুব সহজেই ব্লগিং ওয়েবসাইট বানিয়ে সেখানে লেখালেখি করে গুগল এডসেন্স থেকে আয় করতে পারেন। এছাড়াও ব্লগিং ওয়েবসাইটে এফিলিয়েট মার্কেটিং করে প্রচুর আয় করা যায়।
বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট প্রোডাক্ট এর লিংক শেয়ার করে আয় করতে পারবেন। নিজের ওয়েবসাইটে আকর্ষণীয় কনটেন্ট লিখে সেখানে ভিজিটর বাড়িয়ে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এভাবে ৫০ হাজার টাকা খরচ না করেও ব্লগিং করে আয় করা যায়।
উপসংহার
আশা করি এই ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া তালিকা থেকে আপনি আপনার জন্য উপযুক্ত একটি ব্যবসা বেছে নিতে পারবেন।
মনে রাখবেন, ব্যবসায় সফলতা মূলত নির্ভর করে আপনার পরিকল্পনা, ধৈর্য এবং পরিশ্রমের ওপর। তাই অল্প পুঁজি থাকলেও সঠিক সিদ্ধান্ত নিলে আপনি সফল উদ্যোক্তা হতে পারবেন।
FAQS – ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
৫০ হাজার টাকায় কি সত্যিই ব্যবসা শুরু করা সম্ভব?
হ্যাঁ, অবশ্যই সম্ভব। বর্তমানে অনেক ছোট ব্যবসা যেমন অনলাইন শপ, ফাস্ট ফুড, মুদিখানা, মোবাইল সার্ভিস ইত্যাদি ৫০ হাজার টাকার মধ্যেই শুরু করা যায়। সঠিক পরিকল্পনা থাকলে এই ব্যবসাগুলো থেকে নিয়মিত আয় করা সম্ভব। ৫০ হাজার টাকায় কোন ব্যবসা সবচেয়ে লাভজনক?
সবচেয়ে লাভজনক ব্যবসা নির্ভর করে আপনার লোকেশন, দক্ষতা এবং মার্কেট ডিমান্ডের ওপর। তবে অনলাইন কাপড়ের ব্যবসা, ফাস্ট ফুড, মোবাইল অ্যাক্সেসরিজ এবং কসমেটিক্স ব্যবসা সাধারণত বেশি লাভজনক। ৫০ হাজার টাকায় অনলাইন ব্যবসা শুরু করা যাবে?
হ্যাঁ, খুব সহজেই করা যাবে। আপনি ফেসবুক পেজ বা একটি ছোট ওয়েবসাইট দিয়ে শুরু করতে পারেন। যেমন: কাপড়, কসমেটিক্স, হোমমেড খাবার ইত্যাদি বিক্রি। ব্যবসা শুরু করতে কি ট্রেড লাইসেন্স দরকার?
ছোট ব্যবসার জন্য শুরুতে অনেক সময় লাইসেন্স ছাড়াও কাজ করা যায়। তবে ব্যবসা বড় হলে ট্রেড লাইসেন্স নেওয়া উচিত, এটি আপনার ব্যবসাকে নিরাপদ ও বৈধ করে।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






