ফ্রি ফেসবুক চালানোর উপায় জানুন, ইন্টারনেট ছাড়াই চলবে Facebook Lite

আপনি কি জানেন ফ্রি ফেসবুক চালানোর উপায় রয়েছে। এই উপায় গুলো অনুসরণ করে খুব সহজেই আপনি ইন্টারনেট ছাড়াই ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারবেন।

অনেকেই ফ্রিতে ফেসবুক সহ ফেসবুক লাইট ব্যবহার করতে চান। তারা অবশ্যই আর্টিকেলে দেখানো উপায় গুলো অনুসরণ করবেন।

আমরা ফেসবুক ফ্রিতে চালানোর কার্যকারী উপায় গুলো শেয়ার করব। যেগুলো হয়তো আপনার জরুরী মুহূর্তে ফ্রিতে ফেসবুক চালাতে সাহায্য করবে। 

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

অনেক সময় আমাদের স্মার্টফোনে ইন্টারনেট শেষ হয়ে থাকে, তখন যদি ফেসবুকে আপনার কোন জরুরী কাজ থাকে। সেক্ষেত্রে ফেসবুকে ঢুকতে হবে।

আর এখানে আপনি খুব সহজেই কিছু উপায় অনুসরণ করে ফ্রিতে ফেসবুকে ঢুকতে পারবেন এবং চালাতে পারবেন। আপনার প্রয়োজনীয় কাজগুলো ফ্রিতে করতে পারবেন। চলুন এবার বিস্তারিত দেখে আসা যাক।

ফ্রি ফেসবুক কি?

ফ্রি ফেসবুক হলো এমন একটি সুবিধা যেখানে মোবাইল ডাটা ব্যালেন্স ছাড়াই সীমিতভাবে ফেসবুক ব্যবহার করা যায়। সাধারণত মোবাইল অপারেটর বা ফেসবুকের বিশেষ সেবার মাধ্যমে এই সুবিধা পাওয়া যায়।

এতে আপনি টেক্সট পোস্ট দেখতে, কমেন্ট করতে বা মেসেজ পড়তে পারেন। তবে ছবি ও ভিডিও সব সময় দেখা যায় না।

অবশ্যই পড়বেনঃ

মূলত ফ্রি ফেসবুক ব্যবহার করলে ফেসবুকের পোষ্টের ছবি বা ভিডিও দেখা যায় না। তবে আপনি ফ্রিতে ফেসবুক ব্যবহার করে চ্যাটিং করতে পারবেন।

অন্যজনকে কল পর্যন্ত দিতে পারবেন। পাশাপাশি অনেক সময় ফটো বা ছবি দেখা যায়। মূলত আপনি সকল পোস্ট ফ্রিতে পড়তে পারবেন এবং কমেন্ট ও শেয়ার করতে পারবেন। 

ফ্রি ফেসবুক চালানোর উপায়

ফ্রি ফেসবুক চালানোর কয়েকটি কার্যকরী উপায় রয়েছে। এই উপায়গুলো অনুসরণ করে ইন্টারনেট ছাড়াই ফেসবুক চালানো যাবে।

আরো পড়ুনঃ  সেরা ৩টি অটো কল রেকর্ড অ্যাপস - এক ক্লিকে ডাউনলোড করুন

আগে যখন ইন্টারনেটের সল্পতা ছিল বা ইন্টারনেট প্যাকেজ এর অনেক দাম ছিল, তখন মানুষজন ফ্রি ফেসবুক চালাত।

তবে বর্তমানে ইন্টারনেট প্যাকেজ এর দাম কম, যার ফলে সকলেই এখন ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক চালিয়ে থাকে।

কিন্তু অনেক সময় যেকোনো পরিস্থিতিতে ইন্টারনেট শেষ হয়ে যেতে পারে, বা আপনার ইন্টারনেট প্যাকেজ এর মেয়াদ শেষ হতে পারে।

সে ক্ষেত্রে আপনি সেই সময়টুকু ফ্রি ফেসবুক চালাতে পারেন। অর্থাৎ ফ্রিতে ফেসবুক চালানোর উপায় জেনে বিনামূল্যে ফেসবুক ব্যবহার করতে পারেন। চলুন এবার ফ্রি ফেসবুক চালানোর উপায় গুলো দেখে আসি। 

১. Facebook Free Mode ব্যবহার করুন

অনেক সময় ফেসবুক অ্যাপে “Free Mode” নামে একটি অপশন দেখা যায়। এটি চালু করলে কম ডাটা বা অনেক ক্ষেত্রে বিনামূল্যে ফেসবুক ব্যবহার করা সম্ভব হয়।

এই অপশনটি সাধারণত আপনার ফোনে যখন ডাটা প্যাকেজ থাকবেনা তখন দেখাবে। যখন আপনি ইন্টারনেট প্যাকেজ ছাড়াই ফেসবুক অ্যাপ ওপেন করবেন,

তখন উপরের দিকে এই Free Mode দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই ফ্রিতে ফেসবুক চালাতে পারবেন। এছাড়াও এই Free Mode অপশনটি ফেসবুকের সেটিংস থেকে চালু করা যায়। 

চালু করার নিয়মঃ

  • প্রথমেই ইন্টারনেট প্যাকেজ ছাড়া সিমের ডাটা চালু করুন
  • এবার ফেসবুক অ্যাপ ওপেন করুন
  • এখন Menu অপশনে যান
  • “See Photos” বা “Free Mode” অপশন খুঁজুন
  • অপশনটি খুঁজে পেলে Free Mode চালু করুন

এতে ছবি ছাড়া শুধুমাত্র টেক্সট আকারে ফেসবুক ব্যবহার করতে পারবেন। তবে আপনি কমেন্ট ও পোস্ট শেয়ার করতে পারবেন। এছাড়াও টেক্সট পোস্ট করা যাবে। 

২. অপারেটরের ফ্রি ফেসবুক অফার ব্যবহার 

বাংলাদেশের বিভিন্ন মোবাইল অপারেটর সময়ে সময়ে ফ্রি ফেসবুক অফার দেয়। বেশিরভাগ ক্ষেত্রে সকল অপারেটরগুলোই এই ফ্রি ফেসবুক অফার দিয়ে থাকে।

তারা সাধারণত ফ্রি ফেসবুক চালানোর প্যাকেজ দেয়। এই প্যাকেজটি এক্টিভ করলেই ফ্রিতে ফেসবুক ব্যবহার করা যায়।

যারা মূলত নির্দিষ্ট কোন সিম দীর্ঘদিন ধরে ব্যবহার করেন না, তারা সাধারণত এই ধরনের অফার গুলো সেই সিমটিতে ফ্রিতে পেতে পারেন। 

এই ফ্রি ফেসবুক প্যাকেজ অফারটি অনেক সময় সাত দিনের হয়ে থাকে। আবার অনেক সময় ৩০ দিন পর্যন্ত হয়। মূলত সিমের অপারেটর ভেদে আলাদা হয়।

আরো পড়ুনঃ  সেরা ১৫টি বিদেশিদের সাথে কথা বলার অ্যাপস

তবে বর্তমানে শুধুমাত্র ফেসবুক প্যাকেজ অফারটি ক্রয় করা যায়। এই প্যাকেজ গুলোর মূল্য খুবই কম হয়ে থাকে।

এই প্যাকেজ কিনলে শুধুমাত্র ফেসবুক ব্যবহার করা যায়। আপনি অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। 

৩. Facebook Lite অ্যাপ ব্যবহার করুন

ফেসবুকের আরেকটি ছোট ভার্সনের অ্যাপ হল Facebook Lite। এই অ্যাপটি মোবাইল ফোনে কম স্পেস নিয়ে থাকে। যার ফলে যে কোন মোবাইলে এই অ্যাপ ব্যবহার করা যায়।

তাছাড়াও ফেসবুক লাইট ব্যবহার করলে ডাটা কম খরচ হয় এবং দুর্বল নেটওয়ার্কেও ভালো কাজ করে। আর ফেসবুক লাইট অ্যাপটি ব্যবহার করেও ফ্রি ফেসবুক চালানো যায়। সরাসরি যে কোন সিম অফারেটরের ডাটা কানেকশন চালু করুন। 

এরপর ফেসবুক লাইটে ঢুকুন। এখন দেখবেন আপনার ফেসবুক ফ্রিতে চলছে। শুধুমাত্র আপনি পোস্টের টেক্সট দেখতে পারবেন এবং কমেন্ট করতে পারবেন। আবার নতুন পোস্ট পর্যন্ত করতে পারবেন। 

৪. ফ্রি WiFi ব্যবহার করুন

অনেক পাবলিক জায়গায় ফ্রি WiFi পাওয়া যায়। সেই ওয়াইফাই কানেক্ট করে ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারেন। যার ফলে ফেসবুক ব্যবহারে ইন্টারনেট লাগছে না।

এই ধরনের ফ্রি ওয়াইফাই সাধারণত স্কুল কলেজ , শপিংমল , রেস্টুরেন্ট ও লাইব্রেরীতে পাওয়া যায়। এসব ওয়াইফাই ব্যবহার করে বিনামূল্যে ফেসবুক সহ যেকোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন। 

তবে যেকোনো ধরনের পাবলিক ওয়াইফাই ব্যবহার করার পূর্বে সতর্ক থাকা উচিত। বিশ্বস্ত জায়গাগুলোতে ফ্রি ওয়াইফাই থাকলে সেগুলো ব্যবহার করুন। আশেপাশে কোন বাড়ি বা অফিসের ওয়াইফাই ব্যবহার করবেন না। 

৫. ফেসবুক বেসিক ভার্সন ব্যবহার করুন

কিছু ক্ষেত্রে ব্রাউজার থেকে ফেসবুকের বেসিক ভার্সন ব্যবহার করলে কম ডাটা খরচ হয়। তাছাড়াও ব্রাউজার ব্যবহার করে ফেসবুকে ঢুকলে ফ্রিতে ব্যবহার করা যায়।

অর্থাৎ ফ্রিতে ব্রাউজারে ফেসবুক ব্যবহার করা যায়। এক্ষেত্রে আপনার সিমে ইন্টারনেট প্যাকেজ থাকা যাবে না বা ইন্টারনেট থাকা যাবে না।

ইন্টারনেট থাকলে ফ্রি ফেসবুক চলবে না। তখন ইন্টারনেট ডাটা দিয়েই ফেসবুক চলবে। ফ্রি ফেসবুক চালানোর জন্য প্রথমে ইন্টারনেট কানেকশন অন করুন এবং যে কোন ব্রাউজারে গিয়ে ফেসবুক লিখে সার্চ করুন। এবার ফেসবুকে লগইন করুন।

আরো পড়ুনঃ  ইমু ডাউনলোড হচ্ছে না কেন? কারণ ও সমাধান দেখুন

লগইন করার জন্য ইন্টারনেট দরকার হতে পারে, সেজন্য আপনাকে আগে থেকেই লগইন করে রাখতে হবে।

এরপর ডাটা কানেকশন অন করে পুনরায় ফেসবুকে ওয়েবে ঢুকুন। এখন উপরের দিকে ফ্রি ফেসবুক লেখা থাকবে।

সেখানে ক্লিক করলেই ফেসবুক ফ্রিতে চলবে। অনেক সময় অটোমেটিক্যালি ফ্রী মোডে চলে যায়, যার ফলে ফ্রিতেই ফেসবুক ব্যবহার করা যায়। 

ফেসবুক লাইট ফ্রি কিভাবে চালানো যায়

ফেসবুক লাইট ফ্রিতে চালানোর জন্য প্রথমে ফেসবুক লাইট অ্যাপ ফোনে ইন্সটল করুন। এরপরে অ্যাপটিতে ফেসবুক আইডি লগইন করুন।

তবে লগইন করার পূর্বে মোবাইলের ডাটা কানেকশন অন করে নিবেন। ফেসবুক আইডি লগইন হয়ে গেলে হোমপেজে বা মেনুতে “Go to Free”, “Free Mode” বা “Use Without Data” ধরনের অপশন দেখতে পারেন। সেটিতে ক্লিক করুন।

তবে সকল সিম অপারেটর Free Mode ব্যবহার করার সুযোগ দেয় না। আমার জানা মতে বাংলালিংক ও গ্রামীণফোন সিম ব্যবহার করে ফ্রি ফেসবুক চালানো যায়।

তবে আপনি সিম গুলো দিয়ে চেক করে দেখবেন। কোন সিমে ফ্রি ফেসবুক চলে। এখন আপনি টেক্সট পোস্ট, কমেন্ট ও কিছু বেসিক ফিচার বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

শেষ কথাঃ ফ্রি ফেসবুক চালানোর উপায় 

বর্তমানে বিভিন্ন উপায়ে ফ্রি ফেসবুক ব্যবহার করা সম্ভব। বিশেষ করে Free Mode, Facebook Lite এবং মোবাইল অপারেটরের অফার ব্যবহার করলে সহজেই কম খরচে ফেসবুক চালানো যায়।

তবে নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে এবং শুধুমাত্র বিশ্বস্ত অ্যাপ ও সেবা ব্যবহার করতে হবে। আর জেনে রাখুন সকল সিম অপারেটর ফ্রি ফেসবুক সাপোর্ট করে না। অর্থাৎ সকল সিম অপারেটর ফ্রি ফেসবুক চালানোর প্যাকেজ বা সুযোগ দেয় না।

কিছু কিছু অপারেটর ফ্রিতে ফেসবুক চালানোর অফার দিয়ে থাকে। সেই সিম গুলো ব্যবহার করে ফ্রি ফেসবুক চালাতে পারেন। 

Leave a Comment