মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম ও লাইভ লোকেশন ট্র্যাকিং টিপস

বর্তমান সময়ে অনেকেই জানতে চান মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম কী এবং এটি আদৌ সম্ভব কিনা।

পরিবারের সদস্য, হারিয়ে যাওয়া ফোন, কিংবা নিরাপত্তার কারণে মানুষ এ ধরনের তথ্য খুঁজে থাকেন। তবে বাস্তবে মোবাইল নাম্বার ব্যবহার করে কারও সঠিক লাইভ লোকেশন বের করা সাধারণ মানুষের জন্য সহজ নয়।

কারণ এটি গোপনীয়তা ও নিরাপত্তার সাথে সম্পর্কিত একটি বিষয়। তবে কয়েকটি উপায় অনুসরণ করে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়।

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

আজকের আর্টিকেলে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো। এতে করে আপনি জরুরী মুহূর্তে প্রিয়জনের লোকেশন বের করতে পারেন। 

মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা কি সম্ভব?

হ্যাঁ, কিছু ক্ষেত্রে সম্ভব।তবে শুধুমাত্র মোবাইল নাম্বার ব্যবহার করে যে কেউ কারও লাইভ লোকেশন দেখতে পারবে এমন ধারণা সম্পূর্ণ সঠিক নয়।

অবশ্যই পড়বেনঃ

মোবাইল ফোন নাম্বার ছাড়াও কয়েকটি উপায়ে যেকোনো ব্যক্তির লোকেশন বের করে ফেলতে পারেন। বিশেষ করে আপনার প্রিয়জনের মোবাইল লোকেশন সহজেই জানতে পারবেন। উপায় গুলো হলোঃ

  • জিপিএস শেয়ারিং
  • গুগল লোকেশন সার্ভিস
  • ফ্যামিলি ট্র্যাকিং অ্যাপ
  • মোবাইল অপারেটরের সহায়তা
  • হারিয়ে যাওয়া ফোন ট্র্যাকিং

তবে কারও অনুমতি ছাড়া লোকেশন ট্র্যাক করা আইনগত সমস্যার কারণ হতে পারে। তাই যেকোনো ব্যক্তির লোকেশন ট্র্যাক করবেন না। 

মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম

কয়েকটি পদ্ধতিতে আপনি ঘরে বসেই মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করতে পারবেন। মূলত মোবাইলের লোকেশন জানতে পারবেন।

যদি আপনার মোবাইল ফোনটি হারিয়ে যাই, তাহলে খুব সহজেই এই উপায় গুলোর মাধ্যমে লোকেশন জানা যাবে। নিচে কয়েকটি জনপ্রিয় ও নিরাপদ উপায় তুলে ধরা হলোঃ

১. Google Find My Device ব্যবহার করুন

যদি আপনার নিজের অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে যায়, তাহলে সহজেই লোকেশন দেখতে পারবেন। আপনি যদি মোবাইল ফোনে Google Find My Device সার্ভিসটি অন করে রাখেন, তাহলে সহজেই লোকেশন ট্র্যাক করা যাবে।

আরো পড়ুনঃ  গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করার উপায় ২০২৬

এর ফলে আপনার ফোন হারিয়ে গেলেও আপনি সহজে খুঁজে পেতে পারেন। মোবাইল চোরকে ধরতে পারবেন। পাশাপাশি এই সার্ভিস অন করার মাধ্যমে মোবাইল ফোন লক করে রাখতে পারবেন।

যাতে করে মোবাইল ফোনের ডাটা কেউ চুরি করতে না পারে। এই সার্ভিসটি সঠিকভাবে কাজ করতে হলে মোবাইল ফোনের লোকেশন সার্ভিস চালু রাখতে হয়।

এটি আপনি স্মার্টফোনের নোটিফিকেশন প্যানেল থেকেই চালু করতে পারবেন। এই উপায়ে মোবাইলের লোকেশন দেখার জন্য নিম্নের পদ্ধতি গুলো অনুসরণ করুন। 

  • অন্য একটি ডিভাইসে আপনার হারিয়ে যাওয়া ফোনে থাকা জিমেইলটি লগইন করুন। 
  • এরপর Find My Device চালু করুন
  • যদি Find My Device অ্যাপ না থাকলে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। 
  • আপনার ফোনের বর্তমান লোকেশন ম্যাপে দেখা যাবে

এই পদ্ধতিতে মোবাইলের লোকেশন দেখার জন্য হারিয়ে যাওয়া ফোনটি অন থাকতে হবে। পাশাপাশি স্মার্টফোনে ইন্টারনেট চালু থাকতে হবে।

এছাড়াও ওই স্মার্টফোনটিতে জিপিএস বা লোকেশন সার্ভিস চালু থাকতে হবে। এই সকল সার্ভিস গুলো চালু থাকলেই হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন বের করতে পারবেন।

২. Google Maps Location Sharing ব্যবহার

পরিবার বা বন্ধুদের সাথে নিরাপদে লোকেশন শেয়ার করার সবচেয়ে ভালো উপায় হলো Google Maps। ধরুন আপনার প্রিয় কোন ব্যক্তি অচেনা জায়গায় ঘুরতে বা কাজে যাচ্ছে।

সেক্ষেত্রে আপনি তার ফোন থেকে গুগল ম্যাপস লোকেশন শেয়ারিং করে নিতে পারেন। এক্ষেত্রে আপনি সেই ব্যক্তির লাইভ লোকেশন দেখতে পারবেন।

এক্ষেত্রে আপনাকে তার কাছ থেকে লোকেশন শেয়ারিং লিংক রিসিভ করতে হবে। এজন্য আপনি প্রিয়জনের কাছ থেকে গুগল ম্যাপ লোকেশন শেয়ারিং লিংকটি নিয়ে রাখবেন।

অনেকেই লোকেশন শেয়ারিং চালু করতে পারেন না বা লিঙ্ক পাঠাতে পারেন না। তাদেরকে বলব নিম্নের পদ্ধতি অনুসরণ করে প্রিয়জনকে আপনার লোকেশন শেয়ার করুন। 

  • প্রথমেই স্মার্ট ফোনে থাকা Google Maps অ্যাপ ওপেন করুন
  • এবার প্রোফাইল আইকনে ক্লিক করুন
  • “Location Sharing” অপশন নির্বাচন করুন
  • এবার নিচের দিকে Location share অপশনে ক্লিক করুন। 
  • যার সাথে শেয়ার করবেন তাকে সিলেক্ট করুন এবং লিংকটি সেন্ড করুন।

এখানে আপনি নির্দিষ্ট টাইম সেট করতে পারবেন। ধরুন আপনি এক ঘন্টা লোকেশন শেয়ার করবেন। সে ক্ষেত্রে ১ ঘন্টা টাইম সিলেক্ট করতে পারেন। তাছাড়াও আনলিমিটেড টাইম লোকেশন শেয়ার করা যাবে। 

৩. WhatsApp দিয়ে লাইভ লোকেশন দেখার নিয়ম 

WhatsApp এর মাধ্যমে খুব সহজে লাইভ লোকেশন শেয়ার করা যায়। এই পদ্ধতিতে শুধুমাত্র পরিচিত ব্যক্তিদের লাইভ লোকেশন দেখতে পারবেন।

মূলত তারা যদি লোকেশন শেয়ার করে, তাহলেই আপনি শুধুমাত্র তাদের লোকেশন ট্র্যাক করতে পারবেন। এই পদ্ধতিতে লোকেশন দেখার জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • চ্যাট ওপেন করুন
  • Attachment আইকনে ক্লিক করুন
  • Location নির্বাচন করুন
  • “Share Live Location” চাপুন
আরো পড়ুনঃ  ফ্রি কল কথা বলুন টাকা ছাড়া – ১০০% ফ্রি কথা বলার সেরা উপায়

এরপর নির্দিষ্ট সময় পর্যন্ত লোকেশন দেখা যাবে।

০১৭১৭ ফোন নম্বর লোকেশন

বাংলাদেশে ০১৭১৭ সিরিজের নাম্বার সাধারণত Grameenphone এর অধীনে হয়ে থাকে। তবে শুধুমাত্র “০১৭১৭” দেখে কোনো ব্যক্তির সঠিক বর্তমান লোকেশন জানা সম্ভব নয়।

কারণ একটি মোবাইল নাম্বারের মাধ্যমে সরাসরি লাইভ লোকেশন সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকে না। শুধুমাত্র সিম অপারেটর কোম্পানি তাদের লোকেশন দেখতে পারে।  

আর এই সিরিজের নাম্বারের লোকেশন জানতে হলে আপনাকে অবশ্যই গ্রামীণফোন সিম অপারেটর এর সাথে যোগাযোগ করতে হবে। তারা সাধারণত গ্রাহকদের যে কোন সিমের লোকেশন জানায় না। 

যেকোন সিমের লোকেশন শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনী ও সিম অপারেটর কোম্পানিগুলো জানতে পারে। যদি আপনার সিমের লোকেশন জানা খুবই জরুরী হয়ে থাকে, সে ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে লোকেশন জেনে নিতে পারেন। 

মোবাইল অপারেটর কি লোকেশন ট্র্যাক করতে পারে?

হ্যাঁ, মোবাইল অপারেটররা টাওয়ারের মাধ্যমে ডিভাইসের আনুমানিক অবস্থান জানতে পারে। তবে এই তথ্য সাধারণ ব্যবহারকারীদের দেওয়া হয় না।

শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী ,জরুরি পরিস্থিতি ,আদালতের নির্দেশ এসব ক্ষেত্রে তথ্য ব্যবহার করা হয়।বাংলাদেশে এ ধরনের সেবা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

তাই সর্বশেষে বলা যায় মোবাইল অপারেটর আপনার ডিভাইসের আনুমানিক লোকেশন জানতে পারবে বা ট্র্যাক করতে পারবে। তবে আপনি যে কোন ব্যক্তির লোকেশন ট্র্যাক করতে পারবেন না। বিশেষ করে নাম্বার দিয়ে কখনোই ট্র্যাক করা যাবে না। 

নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক গুগল ম্যাপ

Google Maps ব্যবহার করে সহজেই কারও লোকেশন ট্র্যাক করা যায়, যদি সে নিজে লোকেশন শেয়ার করে। ইতিমধ্যে আমরা বলে দিয়েছি লোকেশন শেয়ারিং ফিচারের মাধ্যমে লোকেশন ট্র্যাক করা যায়।

যদি আপনার পরিচিত ব্যক্তি লোকেশন শেয়ার করে, তাহলে আপনি তার ডিভাইসের location দেখতে পারবেন। সাধারণত গুগল ম্যাপ ব্যবহার করে লোকেশন শেয়ার করতে হয়।

লোকেশন শেয়ার করার জন্য গুগল ম্যাপ চালু করুন। এরপর উপরের দিকে প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। এখন অনেকগুলো অপশন আসবে।

নিচের দিকে লোকেশন শেয়ারিং অপশন পাবেন সেখানে ক্লিক করুন। এরপর লোকেশন শেয়ার অপশন থাকবে সেখানে ক্লিক করলেই লোকেশন শেয়ারিং চালু হয়ে যাবে।

এখন আপনি আপনার পছন্দ মত ব্যক্তিকে লোকেশন শেয়ারিং লিংক পাঠাতে পারবেন। এভাবেই গুগল ম্যাপ ব্যবহার করে লোকেশন ট্র্যাক করা যায়। 

নাম্বার দিয়ে লোকেশন ট্রাকিং বাংলাদেশ

বাংলাদেশে মোবাইল নাম্বার ট্র্যাকিং সাধারণত মোবাইল অপারেটর এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে করা হয়। সাধারণ মানুষ শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ ও অনুমতিপ্রাপ্ত সার্ভিস ব্যবহার করতে পারেন।

আরো পড়ুনঃ  পেনড্রাইভ কি ধরনের ডিভাইস? সবকিছু সহজভাবে জানুন

মূলত নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক সরাসরি করা যায় না। আপনি কখনোই নিজে নিজে যেকোনো ব্যক্তির নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করতে পারবেন না।

এই ধরনের কোন অ্যাপস বা ওয়েবসাইট নেই, যারা নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করে দিবে। যদি এই ধরনের কোন অ্যাপস পান, সেগুলো সম্পূর্ণ ভুয়া।

আসলে কোন অ্যাপস নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করতে পারে না। শুধুমাত্র সিম অপারেটর এই কাজটি করতে পারে। সাধারণত লোকেশন ট্রাকিং অ্যাপস গুলো সম্পন্ন ভুয়া হয়ে থাকে।

তারা মূলত আপনার তথ্য হাতিয়ে নিতে পারে এবং বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে নিজেরা ইনকাম করতে পারে। তাই সকলকে বলবো কোন ধরনের লোকেশন ট্রাকিং অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকুন।

কোন অ্যাপস বা প্ল্যাটফর্ম কখনোই নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করতে পারেনা। যদি আপনার লোকেশন ট্র্যাক করা খুবই জরুরী হয়ে থাকে,

তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে লোকেশন ট্র্যাক করুন। আইনশৃঙ্খলা বাহিনী নাম্বারের লোকেশন ট্র্যাক করে আপনাকে জানিয়ে দেবে। 

উপসংহার

মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। বাস্তবে শুধুমাত্র নাম্বার ব্যবহার করে কারও সঠিক লাইভ লোকেশন জানা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।

তবে গুগল ম্যাপ, লাইভ লোকেশন শেয়ারিং এবং অফিসিয়াল ট্র্যাকিং সার্ভিস ব্যবহার করে নিরাপদ ও বৈধভাবে লোকেশন জানা যায়।

সবসময় নিরাপদ ও অনুমতিপ্রাপ্ত পদ্ধতি ব্যবহার করুন এবং ভুয়া ট্র্যাকিং অ্যাপ থেকে দূরে থাকুন। আর আমরা ইতিমধ্যেই কয়েকটি উপায়ে শেয়ার করেছি,

যেগুলো হয়তো আপনার প্রিয়জনের লোকেশন জানতে সাহায্য করবে বা হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন ট্র্যাক করতে পারবেন। 

FAQS – ০১৭১৭ ফোন নম্বর লোকেশন

মোবাইল নাম্বার দিয়ে কি লাইভ লোকেশন দেখা যায়?

সরাসরি নয়। তবে অনুমতি নিয়ে লোকেশন শেয়ার করলে দেখা সম্ভব।

Truecaller কি সঠিক লোকেশন দেখায়?

না, এটি শুধু আনুমানিক এলাকা ও নাম দেখায়।

হারিয়ে যাওয়া ফোন কীভাবে ট্র্যাক করবো?

Google Find My Device বা Apple Find My ব্যবহার করতে পারেন।

কারও অনুমতি ছাড়া লোকেশন ট্র্যাক করা কি বৈধ?

না, এটি অনেক ক্ষেত্রে আইনবিরোধী হতে পারে।

Leave a Comment