বর্তমানে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজে অনলাইনে বাসের টিকিট কাটা যায়। দীর্ঘ লাইনে দাঁড়ানো বা কাউন্টারে ভিড় এড়াতে অনেকেই এখন অনলাইন বুকিং পদ্ধতি ব্যবহার করছেন।
এই আর্টিকেলে জানবেন অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম, প্রয়োজনীয় ধাপ, পেমেন্ট পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ টিপস।
অনলাইনে বাসের টিকিট কাটতে কী কী লাগবে?
অনলাইনে টিকিট কাটার আগে নিচের বিষয়গুলো নিশ্চিত করুন
- একটি স্মার্টফোন বা কম্পিউটার এর প্রয়োজন হবে
- ইন্টারনেট সংযোগ অবশ্যই দরকার হবে
- বিকাশ/নগদ/রকেট বা ডেবিট-ক্রেডিট কার্ড থাকতে হবে
- নিজের নাম, মোবাইল নম্বর প্রয়োজন
বাংলাদেশে জনপ্রিয় অনলাইন বাস টিকিট বুকিং সাইট ও অ্যাপ
বর্তমান অনলাইনে জগতে আপনাকে আর ঘরের বাইরে গিয়ে লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট কাটতে হবে না। আপনি সময় বাঁচাতে অথবা প্রয়োজনে ঘরে বসেই মোবাইল দিয়ে অনলাইনে বাসের টিকিট কাটতে পারেন।
অনলাইন বাস টিকেট বুকিং বাংলাদেশ বিষয়টি সম্পর্কে অনেকেই জানতে চান। আপনাদের কথা বিবেচনা করে আমরা অনলাইনের মাধ্যমে বাসের টিকিট কাটার কিছু মাধ্যম তুলে ধরব।
অবশ্যই পড়ুনঃ
বর্তমানে বাংলাদেশে কয়েকটি অ্যাপ ও সাইট ব্যবহার করে অনলাইন বাসের টিকিট ক্রয় করা যায়। নিম্নে সাইট ও অ্যাপ গুলো হলঃ
এই সাইট বা অ্যাপগুলোতে দেশের প্রায় সব বড় বাস অপারেটরের টিকিট পাওয়া যায়। আপনি উক্ত সাইটগুলো থেকে বাসের টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারেন। নিম্নে আমরা অনলাইনে বাসের টিকিট ক্রয় করার নিয়ম ধাপে ধাপ আলোচনা করব।
অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম (স্টেপ বাই স্টেপ)
কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজেই অনলাইন এর মাধ্যমে বাসের টিকিট ক্রয় করতে পারেন। নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
ধাপ ১: ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করুন এবং অ্যাকাউন্ট খুলুন
প্রথমে আপনার পছন্দের টিকিট বুকিং সাইট বা অ্যাপে যান। উদাহরণ হিসেবে Shohoz বা BDTickets ব্যবহার করতে পারেন। আপনার পছন্দমত টিকিট কাটার ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলুন।

একাউন্ট খোলার জন্য লগইন বাটনে ক্লিক করবেন। সেখান থেকে আপনি ক্রিয়েট একাউন্টে ক্লিক করে নির্দিষ্ট তথ্য পূরণ করে একাউন্ট খুলতে পারবেন।
ধাপ ২: রুট নির্বাচন করুন
- কোথা থেকে যাত্রা করবেন (From)
- কোথায় যাবেন (To)
- যাত্রার তারিখ নির্বাচন করুন
ধাপ ৩: বাস ও সিট নির্বাচন
আপনার পছন্দের বাস সার্ভিস বেছে নিন। তারপর সিট ম্যাপ থেকে খালি সিট নির্বাচন করুন।
ধাপ ৪: যাত্রীর তথ্য দিন
আপনার নাম ও মোবাইল নম্বর সঠিকভাবে লিখুন। কারণ টিকিট কনফার্মেশন এসএমএসে পাঠানো হবে।
ধাপ ৫: পেমেন্ট সম্পন্ন করুন
পেমেন্ট করতে পারেন
- বিকাশ
- নগদ
- রকেট
- ডেবিট/ক্রেডিট কার্ড
পেমেন্ট সফল হলে আপনার মোবাইলে ই-টিকিট চলে আসবে।
ই-টিকিট ব্যবহার করার নিয়ম
- মোবাইলে পাওয়া এসএমএস বা ইমেইল দেখালেই হবে
- প্রিন্ট কপি না থাকলেও সাধারণত সমস্যা হয় না
- বাস কাউন্টারে গিয়ে শুধু কনফার্মেশন নম্বর দেখালেই চলবে
অনলাইনে বাসের টিকিট কাটার অ্যাপস কেন ব্যবহার করবেন?
অনলাইন অ্যাপ ব্যবহার করার কিছু বড় সুবিধা হলোঃ
- লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই
- আগে থেকেই পছন্দের সিট নির্বাচন
- মোবাইল ব্যাংকিং দিয়ে সহজ পেমেন্ট
- অফার ও ক্যাশব্যাক সুবিধা
- ই-টিকিট সরাসরি মোবাইলে পাওয়া
অনলাইনে বাসের টিকিট কাটার অ্যাপস
বর্তমানে ভ্রমণের জন্য বাসের টিকিট কাটতে আর কাউন্টারে লাইনে দাঁড়াতে হয় না। স্মার্টফোন থাকলেই কয়েক মিনিটের মধ্যে অনলাইনে বাসের টিকিট বুক করা যায়।
আপনি খুব সহজেই অনলাইনে বাসের টিকিট কাটার অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট বুকিং করতে পারেন। এই অ্যাপ গুলো ব্যবহার করে খুব অল্প সময়ে অনলাইনে বাসের টিকিট ক্রয় করা যায়।
এতে করে আপনার সময় বাজে এবং আপনি ঘরে বসেই ঝামেলা ছাড়াই টিকিট ক্রয় করতে পারেন। নিম্নে কয়েকটি অ্যাপ সম্পর্কে আলোচনা করা হলো, যেগুলো ব্যবহার করে অনলাইনে বাসের টিকিট কাটা যায়।
১. Shohoz
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম।
- বাস, ট্রেন ও লঞ্চ টিকিট বুক করা যায়
- সহজ সিট ম্যাপ থেকে সিট নির্বাচন
- বিকাশ, নগদ, রকেট ও কার্ড পেমেন্ট সাপোর্ট
- নিয়মিত ডিসকাউন্ট অফার
Shohoz অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে পাওয়া যায়।
২. BDTickets
BDTickets অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন রুটের বাস টিকিট সহজে বুক করা যায়।
- বিভিন্ন বাস অপারেটরের তুলনামূলক তালিকা
- নির্দিষ্ট সময়ে অফার ও কুপন
- ই-টিকিট সরাসরি এসএমএসে পাওয়া যায়
৩. BusBD
BusBD তুলনামূলক সহজ ও দ্রুত বুকিং সুবিধা দেয়।
- সহজ ইউজার ইন্টারফেস
- সিট সিলেকশন অপশন
- মোবাইল ব্যাংকিং পেমেন্ট সাপোর্ট
অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম (অ্যাপ ব্যবহার করে)
- পছন্দের অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন। যেমনঃ Shohoz, Bdtickets, Busbd ইত্যাদি।
- এরপর নিজের নাম্বার ও ইমেইল দিয়ে অ্যাপটিতে একাউন্ট খুলে নিন।
- From ও To লোকেশন নির্বাচন করুন।
- যাত্রার তারিখ নির্বাচন করুন
- বাস ও সিট বেছে নিন
- যাত্রীর তথ্য সঠিকভাবে পূরণ করুন
- পেমেন্ট সম্পন্ন করুন, বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
- ইমেইল ও মেসেজের মাধ্যমে কনফার্মেশন পাবেন। আর ওয়েবসাইট থেকে সরাসরি ই-টিকিট সংগ্রহ করতে পারেন।
অনলাইনে বাসের টিকিট কাটার সময় সতর্কতা
- ভুয়া অ্যাপ বা ওয়েবসাইট এড়িয়ে চলুন
- পেমেন্টের আগে বাসের সময় ও রুট নিশ্চিত করুন
- স্ক্রিনশট সংরক্ষণ করে রাখুন
- ক্যান্সেলেশন পলিসি আগে পড়ে নিন
উপসংহার
বর্তমানে অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম খুবই সহজ এবং নিরাপদ। সঠিক ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করলে কয়েক মিনিটের মধ্যেই আপনি টিকিট বুক করতে পারবেন।
সময় বাঁচাতে এবং ঝামেলা কমাতে এখনই অনলাইন পদ্ধতি ব্যবহার শুরু করতে পারেন। আমরা ইতিমধ্যেই অনলাইনে বাসের টিকিট কাটার সহজ নিয়ম গুলো আলোচনা করেছি। সেগুলো দেখে বাসের টিকিট ক্রয় করুন।
FAQs – অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম
অনলাইনে টিকিট বাতিল করা যায়?
হ্যাঁ, অধিকাংশ অ্যাপে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট বাতিল করা যায়। তবে কিছু সার্ভিস চার্জ কেটে নেওয়া হতে পারে। তাই বুকিং করার আগে রিফান্ড নীতিমালা দেখে নেওয়া ভালো। অনলাইনে বাসের টিকিট কাটার জন্য কোন অ্যাপ ভালো?
বাংলাদেশে জনপ্রিয় ও নির্ভরযোগ্য অ্যাপগুলোর মধ্যে রয়েছে Shohoz, BDTickets এবং BusBD। এগুলো ব্যবহার করা সহজ এবং নিরাপদ পেমেন্ট সুবিধা দেয়। অনলাইনে বাসের টিকিট কাটতে কি একাউন্ট খুলতে হয়?
হ্যাঁ, বেশিরভাগ অ্যাপে মোবাইল নম্বর দিয়ে দ্রুত একটি একাউন্ট খুলতে হয়। তবে প্রক্রিয়াটি খুবই সহজ এবং কয়েক মিনিটেই সম্পন্ন করা যায়। অনলাইনে টিকিট কাটার পর কি প্রিন্ট কপি লাগবে?
সাধারণত প্রিন্ট কপি প্রয়োজন হয় না। ই-টিকিট এসএমএস বা ইমেইলে আসে, সেটি দেখালেই হয়। তবে কিছু ক্ষেত্রে কাউন্টার থেকে হার্ড কপি সংগ্রহ করতে হতে পারে। অনলাইনে বাসের টিকিট কাটলে কি বেশি টাকা লাগে?
কখনও কখনও সামান্য সার্ভিস চার্জ যুক্ত হতে পারে। তবে অনেক সময় অ্যাপগুলো ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফার দেয়। অনলাইনে টিকিট কাটা কি নিরাপদ?
হ্যাঁ, বিশ্বস্ত ও পরিচিত অ্যাপ ব্যবহার করলে এটি নিরাপদ। পেমেন্টের সময় সবসময় অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন।

আমি উদ্ভাস আইটির এডমিন শিহাব, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






