পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করার নিয়ম ২০২৬ (সর্বশেষ আপডেট)

বর্তমানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট নেওয়ার ঝামেলা এড়াতে পিজি হাসপাতাল (BSMMU) অনলাইন টিকেট বুকিং ব্যবস্থা চালু করেছে। ফলে এখন ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজে ডাক্তারের সিরিয়াল নেওয়া যায়।

অনেকেই সঠিক নিয়ম না জানার কারণে অনলাইনে টিকেট করতে পারেন না। এই আর্টিকেলে ধাপে ধাপে সহজ ভাষায় দেখানো হলো পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করার সম্পূর্ণ নিয়ম।pg hospital online ticket booking

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

পিজি হাসপাতাল (BSMMU) কি?

পিজি হাসপাতাল যার বর্তমান নাম Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU), এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ সরকারি বিশেষায়িত হাসপাতাল।

এখানে দেশের সেরা বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা দিয়ে থাকেন। প্রতিদিন হাজার হাজার রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। এই পিজি হাসপাতালে অনলাইনের মাধ্যমেই সিরিয়াল নেওয়া যাবে।

অবশ্যই পড়বেনঃ

অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে আগে থেকেই সিরিয়াল টিকিট বুকিং দিয়ে রাখতে পারবেন। চলুন এবার কিভাবে পিজি হাসপাতাল অনলাইন টিকিট বুকিং করতে হয় তা জেনে আসি। 

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করার জন্য যা যা লাগবে

অনলাইনে সিরিয়াল নিতে আপনার যেসব তথ্য দরকার হবে:

  • একটি স্মার্টফোন / কম্পিউটার
  • ইন্টারনেট সংযোগ
  • রোগীর নাম ও বয়স
  • মোবাইল নাম্বার
  • বিকাশ / নগদ / রকেট (ফি পরিশোধের জন্য)
আরো পড়ুনঃ  কোন ব্র্যান্ডের গুড়া দুধ ভালো ও বাচ্চাদের দুধ কোনটা ভালো দেখে নিন

উপরোক্ত তথ্যগুলো সাথে রাখবেন, এতে করে অনলাইনে সিরিয়াল দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। 

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করার ধাপ

কয়েকটি ধাপ অনুসরণ করেই আপনি পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করতে পারেন। যারা পিজি হাসপাতালে ডাক্তার দেখাতে চান, তারা অবশ্যই আগে থেকেই অনলাইনে সিরিয়াল নিয়ে নিবেন।

এতে করে আপনি খুব দ্রুতই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং চিকিৎসা নিতে পারবেন। কিভাবে পিজি হাসপাতালে অনলাইনে টিকিট বুকিং করতে হয় তার কিছু ধাপ নিম্নে আলোচনা করা হলোঃ pg hospital online ticket booking: 

ধাপ ১: BSMMU এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন

প্রথমে BSMMU এর অনলাইন টিকেট বুকিং পোর্টালে প্রবেশ করুন। তাদের অফিসিয়াল ওয়েবসাইট  https://opd.bmu.ac.bd। এই সাইটে প্রবেশ করে আপনি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করতে পারবেন। 

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং নিয়ম
পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং নিয়ম

ধাপ ২:  নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন

প্রথমবার হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য Register Now অপশন এ ক্লিক করুন।এখানে যা দিতে হবে: 

  • নাম
  • মোবাইল নাম্বার
  • NID / Birth Certificate
  • পাসওয়ার্ড সেট করুন

ধাপ ৩: লগইন করুন

রেজিস্ট্রেশন শেষ হলে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

ধাপ ৪: ডাক্তারের সিরিয়াল নির্ধারণ (Book New Appointment)

লগইন করার পর আপনার সামনে Book New Appointment পেজটি ওপেন হবে। এখান থেকেই মূলত ডাক্তারের সিরিয়াল নেওয়ার কাজটি সম্পন্ন করতে হবে।

প্রথমে আপনি যে সমস্যার জন্য ডাক্তার দেখাতে চান, সেই অনুযায়ী বিভাগ/বিশেষজ্ঞ (Department/Specialty) নির্বাচন করুন।

এরপর তারিখ (Date) নির্বাচন করুন। সাধারণত আজ, আগামীকাল ও পরশু এই ৩ দিনের জন্য সিরিয়াল পাওয়া যায় (খালি স্লট থাকলে)।

তারপর কোন সময়সীমার (Time Slot) মধ্যে রোগী দেখাতে চান, সেটি বেছে নিন।

সব তথ্য ঠিকভাবে নির্বাচন করার পর নিচে থাকা Book Appointment বাটনে ক্লিক করুন। আপনার সিরিয়াল প্রাথমিকভাবে রিজার্ভ হয়ে যাবে, এরপর পেমেন্ট ধাপে যেতে হবে।

ধাপ ৫: ফি পরিশোধ করুন

বিকাশ / নগদ / রকেটের মাধ্যমে অনলাইনে ফি পরিশোধ করুন। আপনি চাইলে বিকাশের মাধ্যমে সরাসরি পেমেন্ট করতে পারেন।

সাধারণত টিকিট প্রাইস ৩০ টাকা, অর্থাৎ আপনার বিকাশ একাউন্টে ৩০ টাকা থাকতে হবে। তাহলে আপনি পেমেন্ট সম্পন্ন করে বুকিং টিকিট সংগ্রহ করতে পারবেন। 

আরো পড়ুনঃ  মালটিভিট প্লাস খেলে কি মোটা হয়? আসল রহস্য জানুন

ধাপ ৬: টিকেট ডাউনলোড করুন

পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট টিকেট জেনারেট হয়ে যাবে। এখন এই টিকেট সংগ্রহ করাই শেষ ধাপ।

প্রথমে আপনার ড্যাশবোর্ড বা My Appointment অপশনে যান। সেখানে বুক করা অ্যাপয়েন্টমেন্টের বিস্তারিত দেখতে পাবেন।

এরপর Download Ticket / View Ticket অপশনে ক্লিক করুন। টিকেটটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।

টিকেট ডাউনলোড করার পর:

  • প্রিন্ট কপি বের করে রাখুন, অথবা
  • মোবাইলে স্ক্রিনশট সংরক্ষণ করুন

হাসপাতালে যাওয়ার সময় এই টিকেট দেখিয়েই আপনি নির্ধারিত ডাক্তারের সিরিয়াল অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন।

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং এর সুবিধা

  • লাইনে দাঁড়াতে হয় না, আপনি খুব কম সময়ের মধ্যেই ডাক্তার দেখাতে পারবেন। 
  • সময় বাঁচে, নির্দিষ্ট দিনে ডাক্তার দেখাতে পারবেন। 
  • আগে থেকেই সিরিয়াল নিশ্চিত করা যায়
  • ঘরে বসেই অনলাইনে টিকিট বুকিং করে সিরিয়াল নিতে পারবেন
  • পেমেন্ট অনলাইনে কোন অসুবিধা রয়েছে। 

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং কেন করবেন?

  • দীর্ঘ লাইনে দাঁড়ানো থেকে মুক্তি পাবেন
  • নির্দিষ্ট ডাক্তারের সময় আগে থেকেই নিশ্চিত করতে পারবেন
  • সময় ও যাতায়াত খরচ বাঁচবে
  • দ্রুত সিরিয়াল পাওয়া যায়
  • বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে বুকিং করা যায়

হাসপাতালে যাওয়ার সময় যা সাথে নিবেন

  • অনলাইন টিকেটের কপি বা স্ক্রিনশট
  • রোগীর NID বা জন্ম নিবন্ধন
  • আগের প্রেসক্রিপশন (যদি থাকে)
  • মোবাইল ফোন (SMS দেখানোর জন্য)

গুরুত্বপূর্ণ টিপস: pg hospital online ticket booking

  • সকালে খুব তাড়াতাড়ি স্লট বুক করার চেষ্টা করুন
  • সঠিক বিভাগ নির্বাচন করুন, না হলে সমস্যা হতে পারে
  • টিকেট বুক করার পর সময়মতো হাসপাতালে উপস্থিত থাকুন
  • একই মোবাইল নম্বর দিয়ে একাধিক রোগীর জন্য আলাদা বুকিং করা যায়

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করার নির্দিষ্ট সময়

অনেকেই অভিযোগ করেন যে অনলাইনে ঢুকেও টিকেট পান না। এর প্রধান কারণ হলো নতুন সিরিয়াল নির্দিষ্ট সময়ে ওপেন হয় এবং অল্প সময়ের মধ্যেই পূর্ণ হয়ে যায়। সাধারণত প্রতিদিন নির্দিষ্ট সময়ে পরবর্তী দিনের বা নির্দিষ্ট তারিখের স্লট ছাড়া হয়।

টিপস:

  • প্রতিদিন একই সময়ে লগইন করে চেক করুন
  • সকাল বেলা বা রাতের নির্দিষ্ট সময়ে স্লট খোলার সম্ভাবনা বেশি থাকে
  • আগে থেকে একাউন্ট লগইন করে রাখলে দ্রুত বুকিং করা যায়
আরো পড়ুনঃ  বিমান টিকেট মূল্য কত? ২০২৬ সর্বশেষ আপডেট

পুরাতন রোগীদের জন্য অনলাইন টিকেট নিয়ম

যারা আগে BSMMU তে চিকিৎসা নিয়েছেন, তাদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ। আগের রেজিস্ট্রেশন নম্বর বা মোবাইল নম্বর দিয়ে লগইন করলে সিস্টেমে পূর্বের তথ্য দেখায়।

যার ফলে নতুন করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না। পুরাতন একাউন্ট দিয়েই পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করতে পারবেন। 

সুবিধা:

  • নতুন করে সব তথ্য দিতে হয় না
  • আগের ডাক্তারের কাছেই সহজে ফলো-আপ নেওয়া যায়
  • চিকিৎসার ধারাবাহিকতা বজায় থাকে

জরুরি (Emergency) রোগীদের জন্য ব্যবস্থা

সব রোগীর ক্ষেত্রেই অনলাইন টিকেট বাধ্যতামূলক নয়। যদি রোগীর অবস্থা গুরুতর হয়, তাহলে সরাসরি ইমার্জেন্সি বিভাগে নিয়ে গেলে দ্রুত চিকিৎসা দেওয়া হয়।

মনে রাখবেন:

  • ইমার্জেন্সির জন্য অনলাইন সিরিয়াল দরকার হয় না
  • হসপিটাল ২৪ ঘণ্টা খোলা থাকে
  • গুরুতর রোগী হলে আগে জরুরি বিভাগে যান, পরে প্রয়োজনে আউটডোর বিভাগে যেতে পারেন। 

অনলাইন টিকেট থাকলেও আগে গেলে সুবিধা

অনলাইন টিকেট মানে এই নয় যে ঠিক সময়ে গেলেই হবে। হাসপাতালে ভিড় বেশি থাকায় রেজিস্ট্রেশন, কাগজপত্র যাচাই ইত্যাদিতে সময় লাগে।

তাই আপনারা নির্ধারিত সময়ের ৩০–৪৫ মিনিট আগে পৌঁছান। আর সাথে প্রিন্ট কপি বা স্ক্রিনশট প্রস্তুত রাখুন। পাশাপাশি আগের রিপোর্ট সঙ্গে রাখতে পারেন। 

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং হেল্পলাইন

বুকিং করতে গিয়ে কোনো সমস্যা হলে BSMMU এর ইনফরমেশন ডেস্ক বা হেল্পলাইনে যোগাযোগ করলে সহায়তা পাওয়া যায়। তাই তাদের হেল্প লাইনের যোগাযোগ করুন। সরাসরি তাদের ওয়েবসাইটে প্রবেশ করে যোগাযোগ করতে পারেন। 

যেসব সমস্যায় যোগাযোগ করবেন:

  • OTP না আসা
  • পেমেন্ট কনফার্ম না হওয়া
  • লগইন সমস্যা
  • টিকেট ডাউনলোড না হওয়া

শেষ কথা

পিজি হাসপাতাল (BSMMU) অনলাইন টিকেট বুকিং সিস্টেম রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি উদ্যোগ। এখন আর ভোরে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।

সঠিক নিয়ম জানলে খুব সহজেই কয়েক মিনিটে ডাক্তারের সিরিয়াল নেওয়া সম্ভব। তাই সময় বাঁচাতে এবং ঝামেলা এড়াতে আজই অনলাইনে আপনার টিকেট বুকিং করুন।

pg hospital online ticket booking (FAQs)

অনলাইন টিকেট করতে কত টাকা লাগে?

বিভাগ ও ডাক্তারের উপর নির্ভর করে সাধারণত ৩০ টাকার মধ্যে।

টিকেট ক্যানসেল করা যায় কি?

কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগে ক্যানসেল করা যায়।

অন্য কারো জন্য টিকেট করা যাবে?

হ্যাঁ, রোগীর সঠিক তথ্য দিলে করা যাবে।

টিকেট প্রিন্ট না করলে হবে?

প্রিন্ট না থাকলেও মোবাইলে টিকেট দেখালেই হবে।

Leave a Comment

Are you human? Please solve:Captcha