মোবাইল ফোনে কথা বলতে বা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেক সময় হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে নিজের পরিচিত কারও বাংলালিংক নম্বর থেকে কিছু টাকা নেওয়া বেশ কাজে আসে।
আবার পরিবারের সদস্য কিংবা বন্ধুর মোবাইলে জরুরি ব্যালেন্স পাঠানোর প্রয়োজনও হতে পারে। এজন্য বাংলালিংক গ্রাহকদের জন্য রয়েছে ব্যালেন্স ট্রান্সফার সুবিধা।
এর ফলে আপনারা সহজেই প্রিয়জনের banglalink মোবাইল নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।তবে কিভাবে বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করা যায় তা সম্পর্কে আজকের ব্লগে পরিপূর্ণ বিস্তারিত জানাবো।
বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার কী?
বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার হলো এমন একটি সুবিধা, যার মাধ্যমে একজন বাংলালিংক গ্রাহক নিজের মোবাইলের মূল ব্যালেন্স থেকে অন্য একজন বাংলালিংক গ্রাহকের নম্বরে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে পারেন।
এই সুবিধাটি ইমারজেন্সি মুহূর্তে বেশি কাজে লেগে থাকে। অনেক সময় দেখা যায় কথা বলতে বলতে মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যায়।
অবশ্যই পড়বেনঃ
সে ক্ষেত্রে আপনি আপনার পরিচিত অন্যজনের বাংলালিংক সিম থেকে নিজের বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারেন।
ধরুন, আপনার বাংলালিংক সিমে ১০০ টাকা ব্যালেন্স রয়েছে। আপনার কোনো বন্ধুর মোবাইলে জরুরি কল করার জন্য ৩০ টাকা প্রয়োজন।
সেক্ষেত্রে আপনি ব্যালেন্স ট্রান্সফার সুবিধা ব্যবহার করে আপনার নম্বর থেকে তার নম্বরে টাকা পাঠাতে পারবেন।এই সুবিধার ফলে জরুরি মুহূর্তে দোকানে গিয়ে রিচার্জ করার প্রয়োজন নাও হতে পারে।
বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার কোড কত?
এক বাংলালিংক সিম থেকে অন্য বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য নির্দিষ্ট ইউএসডি কোড রয়েছে। যা ব্যবহার করে কয়েক মিনিটেই ব্যালেন্স ট্রান্সফার করা যায়।
বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার কোডটি হলঃ *1000#
আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে কোডটি ডায়াল করে ব্যালেন্স ট্রান্সফার মেনুতে প্রবেশ করতে পারবেন। এরপর স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করতে হবে।
বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
ইউএসএসডি কোড ডায়াল করে খুব সহজেই এক বাংলালিংক সিম থেকে অন্য বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়।
তবে একটি বাংলালিংক নম্বর থেকে অন্য বাংলালিংক নম্বরে টাকা পাঠানোর জন্য সাধারণত কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। নিচে বিস্তারিত দেওয়া হলো।
১. প্রথমে ব্যালেন্স ট্রান্সফার সেবায় রেজিস্ট্রেশন করুন
আপনি যদি আগে কখনো বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার না করে থাকেন, তাহলে প্রথমে এই সেবার জন্য নিবন্ধন করতে হতে পারে।রেজিস্ট্রেশন করার ধাপগুলো হলোঃ
- মোবাইলের ডায়াল প্যাড থেকে *1000# ডায়াল করুন।
- মেনু থেকে Balance Transfer অপশন নির্বাচন করুন।
- এরপর GET pin এর জন্য 1 নম্বর লিখে send অপশনে ক্লিক করুন

- এরপর মোবাইলের স্কিনে সরাসরি বাংলালিংক সিম কর্তৃপক্ষ এর কাছ থেকে pin নম্বর আসবে
- আর পিন নম্বর আসলেই ব্যালেন্স ট্রান্সফার করার জন্য রেজিস্ট্রেশন হয়ে যাবে
এভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে বাংলালিংক থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
২. বাংলালিংক থেকে বাংলালিংক ব্যালেন্স পাঠান
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে এবার অন্য নম্বরে ব্যালেন্স পাঠাতে পারবেন।এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- আবার পুনরায় মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে *1000# ডায়াল করুন।
- এবার Balance Transfer অপশন নির্বাচন করুন। এজন্য 1 সেন্ড বাটনে ক্লিক করুন।

- এরপর প্রথমে আপনাকে পিন নম্বর দিতে হবে। যেই পিন নম্বরটি তারা দিয়েছিল সেটি লিখুন। অবশ্য পরে আপনি মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে পিন চেঞ্জ করতে পারবেন।

- এবার যে নম্বরে টাকা পাঠাতে চান, সেই বাংলালিংক নম্বরটি লিখুন।

- কত টাকা পাঠাতে চান, সেই পরিমাণ লিখুন।
আপনার ব্যালেন্স ট্রান্সফার PIN প্রদান করুন।
সফলভাবে ব্যালেন্স পাঠানো হলে সাধারণত একটি কনফার্মেশন মেসেজ পাওয়া যায়। প্রাপকও ব্যালেন্স পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারবেন।
এভাবেই আপনার নিজস্ব বাংলালিংক সিম ব্যবহার করে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
যেকোনো বাংলালিংক নম্বরে টাকা পাঠানো যাবে। সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
অ্যাপ ব্যবহার করে banglalink ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
ইউএসএসডি কোড ছাড়াও সরাসরি মাই বাংলালিংক অ্যাপটি(Mukto) ডাউনলোড করে লগইন করে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখানে কোন ঝামেলা ছাড়াই পিন নম্বর দিয়ে সরাসরি নাম্বার লিখে ব্যালেন্স পাঠানো যায়।
শুধুমাত্র আপনার স্মার্টফোন থাকতে হবে যেখানে ইন্টারনেট সংযোগ থাকবে। এর পাশাপাশি ইউএসডি কোড ডায়াল করে ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন করে নিবেন।
মাই বাংলালিংক অ্যাপটি ব্যবহার করে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়মঃ
- প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে Mukto(mybl) লিখে সার্চ করুন। এরপর অ্যাপটি ইন্সটল করে নিন।

- এবার আপনার নিজস্ব নাম্বার দিয়ে লগইন করুন।
- লগইন করা হয়ে গেলে হোমপেজেই ব্যালেন্স ডিটেলস দেখতে পাবেন
- হোম পেজে ব্যালেন্স ডিটেলস যেখানে দেখাবে সেখানে ক্লিক করুন

- এবার ব্যালেন্স ট্রান্সফার অপশনটিতে ক্লিক করলেই পুনরায় আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে
- রেজিস্ট্রেশন করার সময় এখানে আপনি নিজের ইচ্ছামত পিন সেট করতে পারবেন
- পিন সেটআপ করা হয়ে গেলেই ব্যালেন্স ট্রান্সফার করা যাবে
আশা করি বুঝতে পারছেন বাংলালিংকের মুক্ত অ্যাপটি ব্যবহার করে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন। আগে এই অ্যাপটির নাম ছিল মাই বাংলালিংক, বর্তমানে নাম চেঞ্জ করে মুক্ত হয়েছে।
বাংলালিংক সিম থেকে বিকাশে টাকা ট্রান্সফার
বাংলালিঙ্ক সিম থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার সরাসরি কোন নিয়ম এখনো চালু হয়নি। তবে কিছুদিনের মধ্যেই তারা এই নিয়মটি চালু করবে।
কারণ তাদের পুরাতন মাই বাংলালিংক অ্যাপটি আপডেট করে মুক্ত পে নাম রেখেছে। যেখানে বিকাশের মতো সার্ভিস চালু করবে। এতে করে আপনি মুক্ত অ্যাপটি ব্যবহার করে বাংলালিংক সিম থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন।
বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফারের শর্তাবলি
ব্যালেন্স ট্রান্সফার করার আগে কিছু বিষয় জানা জরুরি। কারণ সব নম্বর থেকে সব সময় এই সুবিধা ব্যবহার করা সম্ভব নাও হতে পারে।
- সাধারণত নির্দিষ্ট যোগ্য প্রিপেইড গ্রাহকরা এই সুবিধা ব্যবহার করতে পারেন। নতুন সিমের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর ব্যালেন্স ট্রান্সফার অপশন পেতে পারেন।
- ব্যালেন্স পাঠানোর আগে নিশ্চিত হতে হবে যে প্রাপকের নম্বরটি এই সেবা গ্রহণের জন্য উপযুক্ত
- সর্বনিম্ন ও সর্বোচ্চ ট্রান্সফারের সীমা অপারেটরের বর্তমান নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়।
- আপনার নম্বরে কোনো জরুরি ব্যালেন্স বা লোন বকেয়া থাকলে ট্রান্সফার সুবিধা ব্যবহারে বাধা আসতে পারে।
- প্রতিবার লেনদেনের সময় PIN প্রয়োজন হলে সেটি সঠিকভাবে দিতে হবে। PIN অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
বাংলালিংক কাস্টমার কেয়ার নম্বর
উপরের পদ্ধতিগুলো অনুসরণ করার পরও যদি ব্যালেন্স ট্রান্সফার করতে সমস্যা হয়, তাহলে সরাসরি বাংলালিংক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।
বাংলালিংকের হেল্পলাইন নম্বরঃ 121
অবশ্যই এই নম্বরে বাংলালিংক সিম দিয়ে ডায়াল করবেন বা কল করবেন। এক্ষেত্রে তাদের প্রতিনিধি কল ধরবে এবং আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটির সমাধান করে নিতে পারবেন।
কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপনি নিচের বিষয়গুলো জানতে পারবেনঃ
- ব্যালেন্স ট্রান্সফার সেবা বর্তমানে চালু আছে কি না।
- নতুন সিম থেকে ব্যালেন্স পাঠানোর যোগ্যতা।
- বর্তমান ট্রান্সফার লিমিট কত।
- ব্যালেন্স ট্রান্সফারের সার্ভিস চার্জ।
- PIN ভুলে গেলে সেটি পুনরুদ্ধারের পদ্ধতি।
বাংলালিংক ব্যালেন্স চেক কোড
সহজেই ইউএসডি কোড ডায়াল করে বাংলালিংক ব্যালেন্স চেক করতে পারবেন। বাংলালিংক ব্যালেন্স চেক করার কোডটি হলোঃ *124#
আর বাংলালিংক নিজের সিমের নাম্বার দেখার কোড হলোঃ *511#
ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোডঃ *124*5#
ইমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুনঃ *874*10#
উপসংহার
আমরা আর্টিকেলে অনেক সহজ পদ্ধতিতে ছবিসহ বাংলালিংক সিম থেকে অন্য বাংলালিংক সিমে টাকা ট্রান্সফার করার নিয়ম দেখিয়ে দিয়েছি।
এখন আপনারা সহজেই banglalink সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন। ইউএসডি ও মাই বাংলালিংক অ্যাপটি ব্যবহার করে টাকা ট্রান্সফার করতে পারবেন।
আমি দুটি পদ্ধতি দেখিয়ে দিয়েছি, আপনার এখন যে পদ্ধতিটি ভালো মনে হচ্ছে, সেই পদ্ধতি অনুযায়ী বাংলালিংকের টাকা ট্রান্সফার করুন। আপনাদের কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






