বর্তমানে অনলাইন ইনকামের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো TikTok। ছোট ছোট ভিডিও তৈরি করে অনেকেই এখন ভালো পরিমাণ টাকা আয় করছেন।
তবে অনেক নতুন ক্রিয়েটরের প্রশ্ন থাকে টিকটক মনিটাইজেশন শর্ত কী এবং টিকটক মনিটাইজেশন কিভাবে চালু করবো?
এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় টিকটক মনিটাইজেশন চালুর নিয়ম, যোগ্যতা, শর্ত এবং আয় করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
টিকটক মনিটাইজেশন কি?
টিকটক মনিটাইজেশন হলো এমন একটি ফিচার, যেখানে ভিডিও ক্রিয়েটররা তাদের কনটেন্টের মাধ্যমে টাকা আয় করতে পারেন।
অবশ্যই পড়বেনঃ
- ফেসবুকে অটো লাইক পাওয়ার উপায়
- টিকটকে বিনামূল্যে 1000 লাইক পাওয়ার উপায়
- টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম করার ৬টি সেরা উপায়
অর্থাৎ আপনি যদি নিয়মিত ভালো ভিডিও আপলোড করেন এবং দর্শক বাড়াতে পারেন, তাহলে টিকটক থেকে ইনকাম করার সুযোগ পাবেন।টিকটকে বিভিন্নভাবে মনিটাইজেশন করা যায়, যেমন:
- Creator Rewards Program
- TikTok Live Gifts
- Brand Sponsorship
- Affiliate Marketing
- TikTok Shop
- Video Bonus Program
টিকটক মনিটাইজেশন শর্ত
টিকটক মনিটাইজেশন চালু করতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। আর সকল শর্তগুলো পূরণ করলেই আপনি tiktok মনিটাইজেশন সহজে পেয়ে যাবেন।
টিকটক অ্যাপটিতে মনিটাইজেশন পাওয়া খুবই সহজ। রেগুলার ভিডিও আপলোড করলেই প্রচুর ফলোয়ার পাওয়া যায় এবং সহজেই মনিটাইজেশন এর জন্য আবেদন করা যায়। নিচে প্রধান শর্তগুলো উল্লেখ করা হলো।
১. বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে
টিকটক মনিটাইজেশনের জন্য সাধারণত আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে। কম বয়সী অ্যাকাউন্টে মনিটাইজেশন ফিচার সীমিত থাকতে পারে।
এজন্য tiktok অ্যাকাউন্ট খোলার সময় সঠিক বয়স লিখে খুলবেন। বয়স যত সম্ভব আঠারো বছর এর উপরে দেওয়ার চেষ্টা করবেন। তবে আমার মতে যাদের ১৮ বছরের নিচে বয়স রয়েছে তাদের tiktok account খোলা উচিত নয়।
২. নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার থাকতে হবে
টিকটকের সাধারণত মনিটাইজেশন প্রোগ্রামে আবেদন করার জন্য ১০,০০০ ফলোয়ার এবং নির্দিষ্ট পরিমাণ ভিউজ থাকতে হয়।
ভিডিওতে প্রচুর ভিউজ থাকলে দ্রুত সময়ে মনিটাইজেশন পাওয়া যায়। তবে বিভিন্ন দেশ ভেদে মনিটাইজেশন শর্ত ভিন্ন হতে পারে। অন্য দেশে হয়তো আরও ফলোয়ার লাগতে পারে।
সবচেয়ে সহজ উপায় হল টিকটকে রেগুলার শর্ট ভিডিও আপলোড করা। আকর্ষণীয় শর্ট ভিডিও আপলোড করলে খুব দ্রুত ফলোয়ার পাবেন।
অনেক সময় লক্ষ লক্ষ ফলোয়ার পর্যন্ত পাওয়া যায়, এর ফলে টিকটক মনিটাইজেশন শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন।
৩. ভিডিও ভিউ পূরণ করতে হবে
শেষ ৩০ দিনে সাধারণত কমপক্ষে ১ লাখ ভিডিও ভিউ প্রয়োজন হয়। ভিডিওগুলো অবশ্যই অরিজিনাল হতে হবে। মূলত নিজের বানানো অরজিনাল ভিডিও হলে দ্রুত মনিটাইজেশন পাওয়া যায়।
অন্যের ভিডিও কপি করবেন না, এতে করে মনিটাইজেশন পেতে অসুবিধা হতে পারে। এছাড়াও ভিডিওতে প্রচুর ভিউজ আনার চেষ্টা করবেন। আপনারা হয়তো জানেন tiktok এ খুব দ্রুত ভিউজ পাওয়া যায় এবং ভিডিও অনেক বেশি ভাইরাল হয়।
এই সুযোগেই আপনি আকর্ষণীয় ভাইরাল টপিকে ভিডিও তৈরি করুন এবং ভিডিও ভাইরাল করুন। এক্ষেত্রে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন এবং মনিটাইজেশন শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন।
৪. অরিজিনাল কনটেন্ট আপলোড করতে হবে
অন্যের ভিডিও কপি করে আপলোড করলে মনিটাইজেশন পাওয়া কঠিন। তাই সবসময় নিজের তৈরি ভিডিও আপলোড করুন। আর ভিডিওর কোয়ালিটি হাই রাখুন।
এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করলে লাখ লাখ ভিজিটর পাওয়া যায়। আর অরজিনাল কনটেন্ট ব্যবহার করলে ভিডিও সবচেয়ে দ্রুত ভাইরাল হয়।
কপি ভিডিও আপলোড করলে বেশি ভিউজ পাবেন না, আর সেই কপি ভিডিওতে সাধারণত মনিটাইজেশন পাওয়া যায় না।
৫. কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে
TikTok এর কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। তাই
- কপিরাইট কনটেন্ট ব্যবহার করবেন না
- সহিংস বা ক্ষতিকর ভিডিও আপলোড করবেন না
- ভুয়া তথ্য ছড়াবেন না
টিকটক মনিটাইজেশন কিভাবে চালু করবো
সহজ কিছু পদ্ধতি অনুসরণ করেই tiktok মনিটাইজেশন চালু করতে পারেন। আপনাদের সকলের মনে একটি প্রশ্ন থাকে টিকটক মনিটাইজেশন কিভাবে চালু করবো? আপনাদের এই প্রশ্নের উত্তরে এখন আমরা টিকটক মনিটাইজেশন পাওয়ার উপায় গুলো বিস্তারিত জানাবো।
ধাপ ১: টিকটক অ্যাকাউন্ট Professional Account করুন
প্রথমে আপনার টিকটক অ্যাকাউন্টকে Creator বা Business Account এ পরিবর্তন করুন। সাধারণত প্রফেশনাল একাউন্ট হলে মনিটাইজেশন পেতে সুবিধা হয়।
যেভাবে করবেনঃ
- TikTok অ্যাপ ওপেন করুন
- Profile মেনুতে যান
- তিন লাইনের মেনুতে ক্লিক করুন
- Settings and Privacy এ যান
- Account অপশনে ক্লিক করুন
- Switch to Professional Account অপশনে ক্লিক করুন
ধাপ ২: নিয়মিত ভিডিও আপলোড করুন
মনিটাইজেশন পাওয়ার জন্য নিয়মিত ভিডিও আপলোড করা খুব গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিদিন অন্ততপক্ষে ১-৩টি ভিডিও আপলোড করুন। আর সবসময়ই HD ভিডিও ব্যবহার করার চেষ্টা করবেন।
HD ভিডিও আপলোড করলে দর্শকরা বেশি পছন্দ করে। মূল কথা হলো দর্শকরা এইচডি কোয়ালিটির ভিডিও দেখতে পছন্দ করে থাকে।
এছাড়াও ভিডিও ভাইরাল করার জন্য ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করুন। ইন্টারনেটের সার্চ করলেই ট্রেন্ডিং টপিক টপিকগুলো পেয়ে যাবেন।
ধাপ ৩: ফলোয়ার ও ভিউ বাড়ান
টিকটক একাউন্টের ফলোয়ার ও ভিউ বাড়ানোর জন্য কিছু আকর্ষণীয় টেকনিক ব্যবহার করুন। টেকনিকগুলো হলঃ
- ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন
- ভিডিওর শুরু আকর্ষণীয় করুন
- ছোট কিন্তু ইনফরমেটিভ ভিডিও বানান
- দর্শকের কমেন্টের রিপ্লাই দিন
উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে tiktok এ ভিডিও আপলোড করুন।
ধাপ ৪: মনিটাইজেশন অপশনে আবেদন করুন
যখন শর্ত পূরণ হবে তখন নিম্নের ধাপ গুলো অনুসরণ করুনঃ
- TikTok Profile এ যান
- Creator Tools এ ক্লিক করুন
- Monetization অপশন নির্বাচন করুন
- Available Program এ Apply করুন
ধাপ ৫: পেমেন্ট মেথড যুক্ত করুন
মনিটাইজেশন অনুমোদন পাওয়ার পর PayPal বা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। তাই আগে থেকেই পেপাল একাউন্ট খুলে রাখবেন। তবে ব্যাংক একাউন্ট থাকলে সহজে ব্যাংক একাউন্ট যুক্ত করে পেমেন্ট রিসিভ করতে পারবেন।
টিকটক মনিটাইজেশন না হলে কি করবেন?
অনেক সময় শর্ত পূরণ করার পরও মনিটাইজেশন চালু হয় না। এর পিছনে কিছু কারণ রয়েছে। কিছু শর্ত সঠিকভাবে পূরণ না করার কারণে টিকটক মনিটাইজেশন পাওয়া যায় না। এক্ষেত্রে নিম্নের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন।
- অ্যাপ আপডেট করুন
- কপিরাইট ভিডিও ডিলিট করুন
- Community Guidelines চেক করুন
- কয়েকদিন অপেক্ষা করুন
- পুনরায় আবেদন করুন
টিকটক মনিটাইজেশন দ্রুত পাওয়ার টিপস
- ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানান
- ভিডিওর Thumbnail আকর্ষণীয় করুন
- নিয়মিত লাইভ করুন
- ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করুন
- ভিডিওতে ভালো Hook ব্যবহার করুন
টিকটকে কত লাইক কত টাকা?
অনেকেই মনে করেন TikTok এ যত বেশি লাইক, তত বেশি টাকা। কিন্তু বাস্তবে টিকটক সরাসরি “লাইক অনুযায়ী” টাকা দেয় না।
মূলত আয় নির্ভর করে ভিডিওর ভিউ, ওয়াচ টাইম, এনগেজমেন্ট এবং মনিটাইজেশন প্রোগ্রামের উপর। টিকটক সাধারণত নিচের বিষয়গুলোর উপর ভিত্তি করে পেমেন্ট করে থাকে।
- ভিডিও ভিউ
- ভিডিও কতক্ষণ দেখা হয়েছে
- কমেন্ট ও শেয়ার
- অরিজিনাল কনটেন্ট
- দর্শকের দেশ
- Creator Rewards Program
সরাসরি টিকটক ভিডিওতে লাইক থেকে ইনকাম করা যায় না। টিকটক থেকে ইনকাম অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যা উপরের লিস্টে জানিয়ে দিয়েছি।
শেষ মন্তব্য – টিকটক মনিটাইজেশন শর্ত
টিকটক এখন শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং আয়ের একটি জনপ্রিয় মাধ্যম। আপনি যদি নিয়মিত অরিজিনাল কনটেন্ট তৈরি করেন এবং টিকটকের নিয়ম মেনে কাজ করেন, তাহলে সহজেই মনিটাইজেশন চালু করতে পারবেন।
আশা করি “টিকটক মনিটাইজেশন শর্ত” এবং “টিকটক মনিটাইজেশন কিভাবে চালু করবো” সম্পর্কে এই বিস্তারিত গাইডটি আপনার উপকারে আসবে। আমরা অনেকগুলো নিয়ম বলে দিয়েছি, সেই নিয়ম অনুযায়ী কাজ করলে অবশ্যই টিকটক মনিটাইজেশন পাবেন।
আপনারা হয়তো জানেন tiktok মনিটাইজেশন ছাড়াও আরো অনেক উপায়ে ইনকাম করা যায়। এই সম্পর্কে আমরা অন্য একটি আর্টিকেলে বিস্তারিত আলোচনা করেছি। যেখানে টিকটক থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বলেছি। আপনারা চাইলে সেই পোস্টটি দেখে আসতে পারেন।
FAQS – টিকটক মনিটাইজেশন কিভাবে চালু করবো
টিকটকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়?
সাধারণত ১০,০০০ ফলোয়ার এবং ভালো ভিউ থাকলে মনিটাইজেশনের জন্য আবেদন করা যায়। বাংলাদেশ থেকে কি টিকটক মনিটাইজেশন পাওয়া যায়?
হ্যাঁ, বর্তমানে বাংলাদেশ থেকেও বিভিন্ন উপায়ে টিকটক থেকে আয় করা সম্ভব। টিকটক লাইভ থেকে কি ইনকাম করা যায়?
হ্যাঁ, লাইভ গিফটের মাধ্যমে ইনকাম করা যায়। কপিরাইট ভিডিও আপলোড করলে কি হবে?
কপিরাইট ভিডিও ব্যবহার করলে মনিটাইজেশন বন্ধ হতে পারে বা অ্যাকাউন্টে সমস্যা হতে পারে।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।






