রেজিস্ট্রেশন করলেই টাকা বোনাস: সেরা ৫টি সাইট ও অ্যাপস

অনলাইনে টাকা ইনকামের কথা উঠলেই অনেকের আগ্রহ থাকে এমন কোনো অ্যাপ বা ওয়েবসাইট নিয়ে, যেখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করলেই শুরুতে কিছু টাকা বা বোনাস পাওয়া যায়।

বর্তমানে কিছু বৈধ ডিজিটাল প্ল্যাটফর্ম নতুন ব্যবহারকারীকে আকৃষ্ট করতে সাইন-আপ বোনাস, ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্ট, ভাউচার কিংবা রেফারেল বোনাস দিয়ে থাকে।

তবে এখানে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। রেজিস্ট্রেশন করলেই টাকা বোনাস পাওয়া মানেই সবসময় হাতে নগদ টাকা পাওয়া নয়।

Facebook Page Follow Now
Telegram Channel Join Now

কোনো প্ল্যাটফর্মে বোনাস ওয়ালেট ব্যালেন্স হিসেবে দেওয়া হয়, কোনো জায়গায় ডিসকাউন্ট কুপন, আবার কোথাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে ক্যাশ রিওয়ার্ড পাওয়া যায়।

এই আর্টিকেলে আমরা এমন কয়েক ধরনের ফ্রি সাইট ও অ্যাপ নিয়ে আলোচনা করব, যেখানে নতুন ব্যবহারকারীরা রেজিস্ট্রেশন করেই টাকা বোনাস নিতে পারেন।

তবে একটা কথা জেনে রাখুন অনলাইনে বিভিন্ন সাইটে বোনাস অফার বিভিন্ন সময় পরিবর্তন হয়ে থাকে। তাই যে কোন সাইটে রেজিস্ট্রেশন করার পূর্বে তাদের অফার গুলো সম্পর্কে জেনে নিন। পাশাপাশি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে শর্ত ও নীতিমালা গুলো পড়ে নিবেন। 

রেজিস্ট্রেশন বোনাস আসলে কী?

সহজ ভাষায় বলতে গেলে, নতুন একজন ব্যবহারকারী কোনো অ্যাপ বা ওয়েবসাইটে প্রথমবার অ্যাকাউন্ট তৈরি করলে তাকে দেওয়া বিশেষ সুবিধাকেই রেজিস্ট্রেশন বা সাইন-আপ বোনাস বলা হয়।

ধরুন, একটি নতুন অ্যাপ চায় বেশি মানুষ তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করুক। এজন্য তারা বলতে পারে নতুন অ্যাকাউন্ট খুললে একটি রিওয়ার্ড, ডিসকাউন্ট বা নির্দিষ্ট পরিমাণ বোনাস দেওয়া হবে।এই বোনাস বিভিন্ন ধরনের হতে পারে, যেমনঃ

  • নগদ টাকা বা ক্যাশ রিওয়ার্ড
  • মোবাইল রিচার্জ
  • ক্যাশব্যাক
  • ডিসকাউন্ট কুপন
  • শপিং ভাউচার
  • রিওয়ার্ড পয়েন্ট
  • ওয়ালেট ক্রেডিট
  • রেফারেল বোনাস
  • ফ্রি সার্ভিস ব্যবহারের সুবিধা

তাই শুধু “বোনাস” শব্দটি দেখে রেজিস্ট্রেশন করা ঠিক নয়। আগে জানতে হবে, বোনাসটি কী ধরনের এবং সেটি পাওয়ার শর্ত কী। চলুন আমরা এবার বিস্তারিত জেনে আসি।

রেজিস্ট্রেশন করলেই টাকা বোনাস: অ্যাপস ও সাইট 

বর্তমান আধুনিক যুগে আমরা সবাই অনলাইনে ইনকাম করার চেষ্টা করে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই কম সময়ে বিভিন্ন সাইট থেকে ইনকাম করতে চান এবং বোনাস পেতে চান।

অবশ্যই পড়বেনঃ

আরো পড়ুনঃ  ঘরে বসে হাতে লিখে আয় করার সহজ ও কার্যকর উপায় (২০২৬ গাইড)

তাদের কথা চিন্তা করেই আমরা এমন কয়েকটি অ্যাপ সম্পর্কে জানাবো, যেখানে আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করেই বোনাস নিতে পারবেন।

আর বোনাস পরবর্তীতে ওয়ালেটে জমা থাকে এবং সেগুলো কাজ শেষে উত্তোলন করা যায়। শুধু বোনাস পেলেই হবে না, বোনাস পাওয়ার পর নির্দিষ্ট সংখ্যক টাস্ক কমপ্লিট করতে হয়। এরপরে পেমেন্ট উত্তোলন করা যায়। নিম্নে কয়েকটি অ্যাপস ও সাইট সম্পর্কে ধারণা দেওয়া হলঃ

১. Freecash 

প্রথমেই যেই অ্যাপস বা সাইট সম্পর্কে আলোচনা করব সেটি হল Freecash। এই অ্যাপের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে।

যেখানে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে বিভিন্ন ধরনের কাজ করে উপার্জন করতে পারবেন। এই অ্যাপটিতে নতুন ইউজাররা একাউন্ট রেজিস্ট্রেশন করলেই সর্বোচ্চ ১০ ডলার বোনাস পেয়ে যাবে।

তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বোনাস পর বিষয়টি সম্পর্কে বলা হয়েছে। তারা নিজেরাই সাইন আপ করার সময়ই বোনাসের বিষয়টি উল্লেখ করেছে।

রেজিস্ট্রেশন করলেই টাকা বোনাস

যার কারণে বলা যায় নতুন ব্যবহারকারী এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেই বোনাস নিতে পারবে। তবে এই বোনাস সরাসরি সম্ভবত উত্তোলন করা সম্ভব নয়।

বোনাসটি একাউন্টে জমা থাকে। যখন আপনি তাদের দেওয়া কিছু নির্দিষ্ট টাস্ক বা ছোট ছোট কাজ কমপ্লিট করবেন। তখন বোনাসহ ইনকাম করা অর্থ উত্তোলন করতে পারবেন।

তাদের অ্যাপটি গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন। পাশাপাশি অফিশিয়াল সাইট আছেই, সেখান থেকেও একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন। তাদের সাইট বা অ্যাপস খুঁজে পেতে যে কোন ব্রাউজারে গিয়ে Freecash লিখে সার্চ করুন। 

২.Daraz app

আপনারা অনেকে এই অ্যাপটি সম্পর্কে জানেন। এটি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম। যেখানে প্রায়ই সকল কিছুই পাওয়া যায়।

মূল কথা এটি একটি শপিং প্ল্যাটফর্ম, এখানে আপনি দৈনন্দিন জীবনের সকল কিছু অনলাইন অর্ডার করতে পারবেন। এই প্লাটফর্মেও নতুন ইউজারদের বিশেষ বোনাস রয়েছে।

আপনি যদি এই দারাজ অ্যাপটিতে নতুন একাউন্ট খুলেন তাহলে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস অফার পেয়ে যাবেন।

এই ক্যাশব্যাক বোনাস অফার দিয়ে আপনি যেকোনো পণ্য অর্ডারে ২০০ টাকা ছাড় পেয়ে যাবেন। ধরুন আপনি ৫০০ টাকার পণ্য অর্ডার করলেন, তাহলে আপনি তাদের এই ২০০ টাকার ক্যাশব্যাক ভাউচার ব্যবহার করে ৩০০ টাকায় পণ্যটি নিয়ে নিতে পারবেন।

এভাবে তারা নতুন ব্যবহারকারীদের বোনাস দিয়ে থাকে। তবে তাদের বোনাস বিভিন্ন সময়ে পরিবর্তন হয়। তাই বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

অথবা অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খুলে দেখুন। আমি নিজেই তাদের অ্যাপটি ব্যবহার করেছিলাম। আমাকে ১৮০ টাকা ক্যাশব্যাক বোনাস দিয়েছিল।

তবে দৈনিক তাদের অ্যাপের লগইন করলে এবং শপিং করলে নির্দিষ্ট কয়েন বোনাস দিয়ে থাকে, যেখান থেকে ডেলিভারি চার্জ ছাড়াই প্রোডাক্ট অর্ডার করা যায়। 

আরো পড়ুনঃ  ডিপোজিট ছাড়া দিনে ৫০০ টাকা ইনকাম Apps - নতুনদের জন্য গাইড

৩. swagbucks app 

এটি একটি আন্তর্জাতিক সার্ভে করার প্ল্যাটফর্ম। এখানে সার্ভে করার মাধ্যমে অনলাইন আর্নিং করা যায়। তবে এখানে নতুন ব্যবহারকারীরা একাউন্ট রেজিস্ট্রেশন করলেই টাকা বোনাস পেয়ে যাবে।

যেহেতু আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সে ক্ষেত্রে ডলার বোনাস পাবেন। তারা সর্বোচ্চ ৫ ডলার বোনাস দিয়ে থাকে। এই বোনাস ব্যবহার করে আপনি তাদের ওয়েবসাইটে পেইড টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন।

যা থেকে অনেক বেশি ইনকাম করা যায়। এছাড়াও ডেইলি সার্ভে করার সিস্টেম রয়েছে। যেখানে সার্ভে করেই আপনি দৈনিক উপার্জন করতে পারেন।

আর সর্বনিম্ন ব্যালেন্স জমা করতে পারলেই পেপালসহ গিফট কার্ডের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, যারা এখনো এই সাইটে একাউন্ট খুলেন নেই, তারা নতুন একাউন্ট খুলে দেখতে পারেন।

বেশিরভাগ সময় তারা বোনাস দিয়ে থাকে। আমি নিজে এখানে অ্যাকাউন্ট খুলে ৫ ডলার বোনাস পেয়েছিলাম। তাদের বোনাস অফার বিভিন্ন সময়ে পরিবর্তন হয়।

অনেক সময় তারা দুই ডলার দেয়, আবার অনেক সময় পাঁচ ডলার পর্যন্ত দিতে পারে। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং নীতিমালা গুলো দেখে নিন।

সম্পূর্ণ ফ্রিতেই একাউন্ট খুলতে পারবেন, আর বিনামূল্যে এখানে কাজ করে উপার্জন করা যায়। তাদের অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে। সার্চ করে ইন্সটল করে নিন। 

৪. pollpay 

যারা মূলত গেম খেলার মাধ্যমে বিনোদন নিতে চান এবং পাশাপাশি রেজিস্ট্রেশন বোনাস নিতে চান।তারা এই সাইটে একাউন্ট খুলুন।

সম্পূর্ণ ফ্রিতেই একাউন্ট খোলা যায় এবং বোনাস নিয়ে বিভিন্ন ধরনের বিনোদনমূলক টাস্ক সম্পন্ন করে আয় করা যায়।

এটি আন্তর্জাতিক অনলাইন ইনকামের সাইট, যেখানে আপনি সার্ভে করে , গেম খেলে ও টিকিট কালেক্ট করে আয় করতে পারবেন।

এই সাইটটিতে নতুন একাউন্ট খুললেই ২০০ কয়েন বোনাস পাওয়া যায়। মূলত কয়েন ভিত্তিক ইনকাম, তাই এখানে কয়েন বোনাস নিয়ে পেমেন্ট নিতে পারবেন। খুব বেশি বোনাস না হলেও ফ্রিতে তারা বোনাস দিচ্ছে এবং ইনকামের সুযোগ পর্যন্ত দিচ্ছে।

তাই আপনারা একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন। অফিশিয়াল অ্যাপ সহ ওয়েবসাইট রয়েছে। গুগল প্লে স্টোরে তাদের pollpay অ্যাপটি রয়েছে।

এভাবেই রেজিস্ট্রেশন করলেই টাকা বোনাস পাওয়া যাচ্ছে। আরো অনেক ধরনের অ্যাপস রয়েছে যেগুলো থেকে আপনি রেজিস্ট্রেশন বোনাস নিতে পারেন। 

৫.Foodpanda app 

অনেক ফুড ডেলিভারি অ্যাপ নতুন ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সময়ে বিশেষ অফার দিয়ে থাকে। নতুন কেউ প্রথমবার অ্যাকাউন্ট খুললে ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি বা ভাউচার পাওয়ার সুযোগ থাকতে পারে।

বর্তমানে বাংলাদেশে Foodpanda app রেজিস্ট্রেশন বোনাস হিসাবে ফ্রী ডেলিভারি দিচ্ছে।  অর্থাৎ আপনি ফুড পান্ডা অ্যাপ এ একাউন্ট রেজিস্ট্রেশন করলেই প্রথম অর্ডারে ফ্রী ডেলিভারি পাবেন।

আরো পড়ুনঃ  কোন ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়? আপডেট তালিকা দেখুন
Screenshot 103
রেজিস্ট্রেশন করলেই টাকা বোনাস

প্রথমবার যে কোন খাবার অর্ডার করলেই ফ্রিতে ডেলিভারি তারা করে দিবে। এক্ষেত্রে আপনার ৫০ থেকে ১০০ টাকা সেভ হবে।

তাহলে বুঝতে পারছেন ফুডপান্ডা অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন বোনাস পাওয়া যায়। তাই আপনারা যারা অনলাইনে খাবার অর্ডার করেন এবং বোনাস নিতে চাচ্ছেন তারা ফুড পান্ডা অ্যাপ ব্যবহার করতে পারেন। 

রেজিস্ট্রেশন বোনাস থেকে কি নিয়মিত আয় করা যায়?

সত্যি কথা বলতে, শুধু রেজিস্ট্রেশন বোনাসের ওপর নির্ভর করে নিয়মিত আয় করা সম্ভব নয়।কারণ বেশিরভাগ সাইন-আপ বোনাস একবারের জন্য দেওয়া হয়।

আপনি একটি প্ল্যাটফর্মে নতুন ব্যবহারকারী হিসেবে একবারই সেই সুবিধা নিতে পারবেন।তবে এটিকে অনলাইনে আয় বা সাশ্রয়ের একটি ছোট সুযোগ হিসেবে দেখা যেতে পারে।

ফ্রি রেজিস্ট্রেশন বোনাসের অফার কোথায় খুঁজবেন?

বিশ্বস্ত অফার খুঁজতে হলে অজানা ফেসবুক পোস্ট বা সন্দেহজনক ওয়েবসাইটের ওপর নির্ভর না করাই ভালো। সবসময়ই অ্যাপ গুলোর অফিসিয়াল পেইজ অথবা সাইটে খোঁজ রাখুন।

অফিসিয়াল অ্যাপের Offers সেকশন

অনেক অ্যাপে আলাদা Offers, Rewards বা Campaign নামে একটি বিভাগ থাকে। সেখানে বর্তমানে চালু অফারের তথ্য পাওয়া যায়। তাই ভালোভাবে অ্যাপটি চেক করুন। অফার সেকশনে গিয়ে দেখুন কোন অফার রয়েছে কিনা।

অফিসিয়াল ওয়েবসাইট

কোনো অফার সত্যি কি না জানার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট। যদি সত্যিকার অর্থে বোনাস অফার থাকে তাহলে আপনি সেই অফার সম্পর্কে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ

বড় কোম্পানিগুলো অনেক সময় নতুন ক্যাম্পেইন বা সাইন-আপ অফারের তথ্য তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশ করে। তাই সব সময় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নজর রাখুন।

উপসংহারঃ শেষ কথা

রেজিস্ট্রেশন করলেই টাকা বোনাস এ ধরনের অফার সত্যিই কিছু বৈধ অ্যাপ ও ওয়েবসাইটে পাওয়া যায়। তবে সব বোনাস সরাসরি নগদ টাকা নয় এবং অনেক অফারে অতিরিক্ত শর্ত থাকে।

সবচেয়ে ভালো পদ্ধতি হলো পরিচিত ও বিশ্বস্ত প্ল্যাটফর্মের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট থেকে অফার যাচাই করে রেজিস্ট্রেশন করা।

কোনো অফার নিতে আগে টাকা দিতে হলে, OTP বা PIN চাইলে কিংবা অস্বাভাবিক বড় অঙ্কের বোনাসের প্রতিশ্রুতি দিলে সতর্ক থাকুন।

সঠিক তথ্য যাচাই করে ফ্রি সাইন-আপ অফার ব্যবহার করলে নতুন ব্যবহারকারী হিসেবে কিছু বোনাস, রিওয়ার্ড, ক্যাশব্যাক বা খরচ সাশ্রয়ের সুবিধা পাওয়া সম্ভব।

Leave a Comment

Are you human? Please solve:Captcha